ত্রিভুজ

ত্রিভুজ সম্পর্কিত গণিত MCQ। ত্রিভুজের ক্ষেত্রফল, পরিসীমা ও বিভিন্ন ধর্ম নিয়ে বিসিএস ও ব্যাংক পরীক্ষার প্রশ্নোত্তর।

মোট 256 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 18
1
শুধুমাত্র পরিসীমা দেওয়া থাকলে কোন ধরণের ত্রিভুজ অঙ্কণ করা সম্ভব?
ক সমবাহু ত্রিভুজ
খ সমকোণী ত্রিভুজ
গ সমদ্বিবাহু ত্রিভুজ
ঘ সূক্ষ্মকোণী ত্রিভুজ
সঠিক উত্তর: ক (সমবাহু ত্রিভুজ)
ব্যাখ্যা:
পরিসীমাকে ৩ দ্বারা ভাগ করে সমবাহু ত্রিভুজ অঙ্কণ করা সম্ভব। এছাড়া অন্য কোন ত্রিভুজ আঁকা সম্ভব নয় অপশন গুলোর মধ্যে।
2
একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে ৬ সেমি এবং ৮ সেমি হলে ক্ষেত্রফল কত হবে?
ক ২৪ বর্গ সেমি
খ ৪২ বর্গ সেমি
গ ৪৪ বর্গ সেমি
ঘ ৪৫ বর্গ সেমি
সঠিক উত্তর: ক (২৪ বর্গ সেমি)
ব্যাখ্যা:
একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে ৬ সেন্টিমিটার এবং ৮ সেন্টিমিটার । সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল =১/২(ভূমি ×উচ্চতা) =১/২(৬ ×৮)=২৪ বর্গ সেমি।
3
একটি ত্রিভুজাকার জমির ক্ষেত্রফল ২৬৪ বর্গমিটার এবং ভূমি ২২ মিটার হলে উচ্চতা কত হবে?
ক ১২ মিটার
খ ১৫ মিটার
গ ২৪ মিটার
ঘ ২৮ মিটার
সঠিক উত্তর: গ (২৪ মিটার)
ব্যাখ্যা:
আমরা জানি, ত্রিভুজের ক্ষেত্রফল=১/২ ×ভূমি ×উচ্চতা বা,২৬৪=১/২ ×২২ ×উচ্চতা অতএব ,উচ্চতা=(২৬৪ ×২)/২২=২৪ মিটার
4
একটি ত্রিভুজের ভূমি ৬ সেন্টিমিটার এবং এর উচ্চতা ৫ সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
ক ১১ বর্গ সেমি
খ ১৫ বর্গ সেমি
গ ৩০ বর্গ সেমি
ঘ ২৪ বর্গ সেমি
সঠিক উত্তর: খ (১৫ বর্গ সেমি)
ব্যাখ্যা:
আমরা জানি,ত্রিভুজের ক্ষেত্রফল=১/২×ভূমি×উচ্চতা =১/২×৬×৫=১৫ বর্গ সেমি ।
5
একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত হল ১ঃ২ঃ৩ এবং ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য ১ মিটার।ত্রিভুজের বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত মিটার?
ক ৪
খ ৫
গ ২
ঘ ৩
সঠিক উত্তর: গ (২)
ব্যাখ্যা:
৩০° : ৬০° : ৯০° বা ১ঃ২ঃ৩ কোণ বিশিষ্ট ত্রিভুজের বাহুগুলোর অনুপাত হয় x,x√3 এবং 2x। এক্ষেত্রে ক্ষুদ্রতম বাহু অর্থাৎ x=১ হলে ত্রিভুজের বৃহত্তম বাহু তথা ২= ২×১=২ মিটার হবে। (উল্লেখ্য- থাকে যে ৪৫ ° ,৪৫ ° ৯০ ° কোন বিশিষ্ট ত্রিভুজের বাহুগুলি হবে যথাক্রমে x,x এবং x√2 একক.)
6
ΔABC এ, ∠A= 400, ∠B = 700 হলে ΔABC কি ধরণের ত্রিভুজ?
ক সমকোণী
খ স্থুলকোনী
গ সমদ্বিবাহু
ঘ সমবাহু
সঠিক উত্তর: গ (সমদ্বিবাহু)
ব্যাখ্যা:
আমরা জানি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি= 1800 ∠A + ∠B + ∠C =1800 => 400 + 700 + ∠C =1800 ∠C = 700 যেহেতু দুইটি কোণ সমান, তাই এটি সমদ্বিবাহু ত্রিভুজ
7
যদি সমতলে দুটি কোণের একই শীর্ষবিন্দু হয় ও দুটি কোণের একটি সাধারণ বাহু থাকলে এবং কোণ দুটি সাধারণ বাহুর বিপরীত দিকে অবস্থিত হলে কোণ দুটিকে বলে ?
ক সন্নিহিত কোণ
খ বিপ্রতীপ কোণ
গ পূরক কোণ
ঘ সম্পূরক কোণ
সঠিক উত্তর: ক (সন্নিহিত কোণ)
8
ABC ত্রিভুজের AB=AC এবং ∠A =80° হলে ∠B = কত?
ক 80°
খ 50°
গ 55°
ঘ 85°
সঠিক উত্তর: খ (50°)
ব্যাখ্যা:
ΔABC এর AB = AC ∴ ∠C = ∠B এখন, ∠C + ∠B + ∠A = 180° বা, 2∠B = 180° - 80° বা,∠B = 5o°
9
সমবাহু ত্রিভুজের এক বাহু x মিটার হলে তার ক্ষেত্রফল কত বর্গমিটার ?
ক (3√3/4) x2
খ (√3/4) x2
গ (4/√3) r2
ঘ (√3/4) a2
সঠিক উত্তর: খ ((√3/4) x2)
ব্যাখ্যা:
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য x মিটার হলে ক্ষেত্রফল = (√3/4) x2 বর্গমিটার ।
10
ত্রিভুজের কয়টি মধ্যমা?
ক একটি
খ দুইটি
গ তিনটি
ঘ চারটি
সঠিক উত্তর: গ (তিনটি)
ব্যাখ্যা:
ত্রিভুজের যেকোন শীর্ষ ও বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগকারী রেখাংশ এক একটি মধ্যমা। ত্রিভুজের মধ্যমাত্রয় সমবিন্দুগামী।
11
একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা ১৬ মিটার। এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির ৫/৬ অংশ হলে ত্রিভুজক্ষেত্রটির ক্ষেত্রফল কত?
ক ১৪ বর্গমিটার
খ ১৬ বর্গমিটার
গ ১২ বর্গমিটার
ঘ ২০ বর্গমিটার
সঠিক উত্তর: গ (১২ বর্গমিটার)
12
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, যেখানে উহার সমান সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য ৫০ সে মি ও ভূমি ৬০ সে মি?
ক ১০০০০ বর্গ সে মি
খ ১১০০০ বর্গ সে মি
গ ১২০০ বর্গ সে মি
ঘ ১১০০ বর্গ সে মি
সঠিক উত্তর: গ (১২০০ বর্গ সে মি)
ব্যাখ্যা:
এখানে, a = ভূমি (৬০); b সমান বাহু (৫০) সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = a/4 √(4b2-a2) = 60/40 √{4(50)2 – (60)2} =15 √(4×2500 – 3600) = 15×√(10000 – 3600) = 15×√6400 = 15×80 =1200 ক্ষেত্রফল = 1200 বর্গ সে মি
13
ABC এর BC বাহুতে E ও F এমনভাবে অবস্থিত যেন, BE = EF = CF হয়। AEC এর ক্ষেত্রফল ৪৮ বর্গফুট হলে, ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কত বর্গফুট?
ক ৭২
খ ৬০
গ ৪৮
ঘ ৬৪
সঠিক উত্তর: ক (৭২)
14
একটি সমবাহু ত্রিভুজের বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য ২ মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত?
ক ১ মিটার
খ ২ মিটার
গ ৩ মিটার
ঘ ৪ মিটার
সঠিক উত্তর: খ (২ মিটার)
15
একটি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য (x+৯) মিটার, (২x+১) মিটার এবং ২(২x-১) মিটার। ত্রিভুজটির পরিসীমা ২৯ মিটার হলে ক্ষুদ্রতম দৈর্ঘ্য হবে-
ক ৩ মিটার
খ ৫ মিটার
গ ৭ মিটার
ঘ ১০ মিটার
সঠিক উত্তর: গ (৭ মিটার)
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)