কম্পিউটার নেটওয়ার্ক

বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য কম্পিউটার ও তথ্য প্রযুক্তি - কম্পিউটার নেটওয়ার্ক MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক।

মোট 97 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 7
1
বিভিন্ন কম্পিউটারের মধ্যে সংযোগের জন্য যে জ্যামিতিক সন্নিবেশ করা হয় তাকে বলে-
ক মারফোলজি
খ নিউরোলজি
গ টপোলজি
ঘ টেকনোলজি
সঠিক উত্তর: গ (টপোলজি)
ব্যাখ্যা:
নেটওয়ার্ক টপোলজি( ইংরেজি: Network Topology ) হলো এটি নেটওয়ার্কের ফিজিক্যাল ডিভাইস বা কম্পোনেন্ট। যেমন - ক্যাবল, পিসি, রাউটার ইত্যাদি যেভাবে নেটওয়ার্কে পরস্পরের সাথে সংযুক্ত থাকে তাকে বলা হয় টপোলজি। নেটওয়ার্ক টপোলজি মূলত নেটওয়ার্কের ফিজিক্যাল লেআউট (Layout) বর্ণনা করে থাকে। বিভিন্ন প্রকার টপোলজিঃ ১) বাস টপোলজি ২) রিং টপোলজি ৩) স্টার টপোলজি ৪) মেষ টপোলজি ৫) ট্রি টপোলজি ৬) হাইব্রিড টপোলজি।।
2
কম্পিউটার নেটওয়ার্কের ক্ষেত্রে নিচের কোন মাধ্যমটি সর্বাপেক্ষা দ্রুত তথ্য পরিবহনে সক্ষম?
ক কো এক্সিয়াল কেবল
খ টুইস্টেড পেয়ার কেবল
গ আর জে ৪৫ কানেক্টর
ঘ ফাইবার অপটিক কেবল
সঠিক উত্তর: ঘ (ফাইবার অপটিক কেবল)
ব্যাখ্যা:
সাধারণত স্বল্প ও বৃহত্তর পরিসরে ডেটা বা তথ্য পরিবহনে কো - এক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, ফাইবার অপটিক কেবল ইত্যাদি বেল ব্যবহৃত হয়। এর মধ্যে ফাইবার অপটিক কেবলই সবচেয়ে দ্রুত তথ্য পরিবহন করতে পারে। কো - এক্সিয়াল কেবলের সর্বোচ্চ ডেটা ট্রান্সফার রেট সর্বোচ্চ 10 Mbps (Megabits per second) । একইভাবে, টুইস্টেড পেয়ারকেবলের রেট সর্বোচ্চ 1000 Mbps এবং ফাইবার অপটিক কেবলের রেট সর্বোচ্চ 2 Gbps (Gegabits per second) ।
3
কম্পিউটারকে ইন্টারনেটে সংযুক্ত করার জন্য কোন যন্ত্রাংশটি আবশ্যক?
ক ডিভিডি রম ড্রাইভ
খ পেনড্রাইভ
গ কোনটি নয়
ঘ মডেম
সঠিক উত্তর: ঘ (মডেম)
ব্যাখ্যা:
মডেম হলো এক ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস যা একই সাথে মডুলেশন ও ডিমডুলেশন - এর কাজ করতে পারে। মডুলেশন হলো ডিজিটাল সিগন্যালকে সুবিধাজনক এনালগ সিগন্যালে পরিণত করা। ডিমডুলেশন হলো মডুলেটেড এনালগ সিগন্যালকে আবার ডিজিট্যাল সিগন্যালে পরিণত করা। মডেম একটি ইনপুট আউটপুট ডিভাইস।
4
মডেম এর মধ্যে কি থাকে
ক একটি মডুলেটর
খ একটি কোডেক
গ একটি এনকোডার
ঘ একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর
সঠিক উত্তর: ঘ (একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর)
ব্যাখ্যা:
মডেম এর মধ্যে থাকে একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর। মডেম (মড্যুলেটর - ডিম্যুলেটর) হল একটি যন্ত্র যা একটি প্রেরিত এনালগ সংকেতকে ডিজিটাল তথ্যে রূপান্তর করে এবং ডিজিটাল তথ্যকে পাঠানোর সময় এনকোড করে এনালগ সংকেত হিসেবে প্রেরণ করে। এর উদ্দেশ্য হল সহজে সংকেত পাঠানো এবং তা আবার একই রকমভাবে অন্য প্রান্তে পাওয়া। ট্রান্সমিশন বা প্রেরণের অর্থে যেকোন কাজে মডেম ব্যবহার করা যায় রেডিও থেকে ডায়োড পর্যন্ত।
5
LAN এর ক্ষেত্রে Wi-Max এর বিস্তৃতি কত?
ক ৩০ মিটার
খ ৪০ মিটার
গ ৫০ মিটার
ঘ ২০ মিটার
সঠিক উত্তর: ক (৩০ মিটার)
ব্যাখ্যা:
WiMAX এর পূর্ণরূপ হচ্ছে Worldwide Interoperability for Microwave Access। ওয়াইম্যাক্স প্রযুক্তির মাধ্যমে উচ্চ গতির ব্রডব্যান্ড সেবা, তারবিহীন ব্যবস্থায় বিস্তৃত এলাকাজুড়ে ইন্টারনেট অ্যাকসেস করার সুযোগ পাওয়া যায়। এর মাধ্যমে ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক (WMAN) তৈরি করা যায়।
6
মডেম-এর মধ্যে যা থাকে তা হলো -----
ক একটি মডুলেটর
খ একটি কোডেক
গ একটি এনকোডার
ঘ একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর
সঠিক উত্তর: ঘ (একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর)
ব্যাখ্যা:
মডেম হলো এক ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস যা একই সাথে মডুলেশন ও ডিমডুলেশনের কাজ করতে পারে। মডুলেশন হলো ডিজিটাল সিগন্যালকে সুবিধাজনক এনালক সিগন্যাল পরিণত করা। ডিমডুলেশন হলো মডুলেটেড এনালক সিগন্যালকে আবার ডিজিটাল সিগন্যালে পরিণত করা।
7
একটি প্রতিষ্ঠানে ডিভাইস ভাগাভাগি করে নেয়ার সুবিধা হলো ----
ক অর্থ সাশ্রয়
খ স্থানের সাশ্রয়
গ উপরের সবকটি
ঘ সময় সাশ্রয়
সঠিক উত্তর: গ (উপরের সবকটি)
ব্যাখ্যা:
একটি প্রতিষ্ঠানে ডিভাইস ভাগাভাগি (share) করে অর্থ , স্থান বা সময় সবকিছুই সাশ্রয় করা যায়। উদাহরণস্বরুপ এখানে প্রিন্টারের কথা বলা যায় ।
8
কমিউনিকেশন সিস্টেমে গেটওয়ে কি কাজে ব্যবহার হয়?
ক বিভিন্ন নেটওয়ার্ক ডিভাইস সংযুক্ত করার কাজে
খ এটি নেটওয়ার্ক হাব কিংবা সুইচের মতই কাজ করে
গ কোনোটিই নয়
ঘ দুই বা তার অধিক ভিন্ন ধরনের নেটওয়ার্ককে সংযুক্ত করার কাজে
সঠিক উত্তর: ঘ (দুই বা তার অধিক ভিন্ন ধরনের নেটওয়ার্ককে সংযুক্ত করার কাজে)
ব্যাখ্যা:
গেটওয়ে একটি নেটওয়ার্কের সাথে আরেকটি নেটওয়ার্ক যুক্ত করে। এটি বিভিন্ন প্রটোকলকে ব্যবহৃত করে বিভিন্ন এপ্লিকেশনের মধ্যে যোগাযোগ রক্ষা করে একটি প্রটোকলের সাথে অন্য একটি প্রটোকল যুক্ত করতে হলে গেটওয়ে ব্যবহার করতে হয়।
9
ক্লাউড সার্ভার নিচের কোনটিতে সবচেয়ে ভালো বর্ণনা করা সম্ভব?
ক নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত একাধিক কম্পিউটার সার্ভার
খ ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কম্পিউটিং সেবা দেয়া
গ উপরের কোনোটিই নয়
ঘ একটি বিশাল ক্ষমতা সম্পন্ন কম্পিউটার সার্ভার
সঠিক উত্তর: খ (ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কম্পিউটিং সেবা দেয়া)
ব্যাখ্যা:
ক্লাউড কম্পিউটিং সেবা প্রদানকারী সার্ভারগুলোকে ক্লাউড সার্ভার বলা হয়। এ সার্ভারগুলোর প্রধান বৈশিষ্ট্য হলো ব্যবহারকীর সামর্থ্য, প্রয়োজন ও চাহিদা মোতাবেক এরা সেবা দিয়ে থাকে। বিষয়টি আরো পরিষ্কার করে বললে Resources Flexibility , On Demand ,Pay as you go - এ তিনটি বৈশিষ্ট্যের ক্লাউড সার্ভারের সেবা নির্ভর করে।
10
কম্পিউটার কে ইন্টারনেটে সংযুক্ত করার জন্য কোন যন্ত্রাংশ প্রয়োজন?
ক পেন ড্রাইভ
খ মডেম
গ রম
ঘ সিডি রম ড্রাইভ
সঠিক উত্তর: খ (মডেম)
ব্যাখ্যা:
মডেম : Modulation শব্দের ‘Mo এবং Demodulation শব্দের ‘ Dem নিয়ে ‘Modem শব্দটি গঠিত হয়েছে। মডেম হচ্ছে একটি বৈদ্যুতিক ডিভাইস যা নেটওয়ার্কিং তথ্যাবলী আদান - প্রদানের ক্ষেত্রে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে।
11
কোনো কম্পিউটারকে অন্য কোনো কম্পিউটারের সাথে নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত করতে হলে নিচের কোনটি প্রয়োজন?
ক বায়োস
খ রম
গ কাপলার
ঘ নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড
সঠিক উত্তর: ঘ (নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড)
ব্যাখ্যা:
নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা নিক: এটিকে নিক বাদেও আরো অনেক নামে ডাকা হয় সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে নেটওয়ার্ক কার্ড ও নেটওয়ার্ক এডাপ্টার । এটি এমন একটি হার্ড ওয়্যার যা প্রতিটি কম্পিউটারে ইন্সটল থাকতে হবে। এটি একটি কম্পিউটারের সাথে অন্য কম্পিউটারের ফিজিক্যালি সংযোগ স্থাপন করে । এটি ডিজিটাল আকারে ডেটা একটি লেন্দেন করে থাকে । নেটওয়ার্ক কার্ডের একটি পোর্ট নেটওয়ার্ক ক্যাবলের সাথে যুক্ত থাকে । এটিকে সক্রিয় করার জন্য একটি সফটওয়্যার ব্যবহার করতে হয় সেটিকে বলা হয় নিক ড্রাইভার । নিক যথাযথ ভাবে স্লটে স্থাপন করার পর পরেই নিক ড্রাইভার ইন্সটল দিতে হয় । অবশ্যই বর্তমানে সকল অপারেটিং সিস্টেম নিজ থেকে নিক কে চিনে নেয় । এজন্য আলাদা করে সফটওয়্যার ইন্সটল দিতে হয় না।
12
If a computer on the network shares resources for others to use , it is called .........
ক Server
খ Mainframe
গ Fiber Optic
ঘ Client
সঠিক উত্তর: ক (Server)
ব্যাখ্যা:
In computing , a server is a piece of computer hardware or software (computer program ) that provides functionality for other programs or devices, called "clients ". A computer network diagram of client computers communicating with a server computer via the Internet
13
কম্পিউটার নেটওয়ার্ক OSI মডেমের স্তর কয়টি?
ক ৭
খ ৯
গ ৮
ঘ ৫
সঠিক উত্তর: ক (৭)
ব্যাখ্যা:
কম্পিউটার নেটওয়ার্ক OST মডেম বলতে কিছু হয় না। তবে নেটওয়ার্কের OSI (Open System Interconnection ) মডেলের সাতটি (৭) স্তর আছে। প্রশ্নে 'OST' - এর স্থলে 'OSI' ও মডেমের স্থলে মডেল হলে উত্তর হতো অপশন (ক) ৭।]
14
কম্পিউটারে ইন্টারনেট সংযোগের জন্য কিসের প্রয়োজন?
ক পেন ড্রাইভ
খ মডেম
গ কোনোটি নয়
ঘ ডিভিডি রম ড্রাইভ
সঠিক উত্তর: খ (মডেম)
ব্যাখ্যা:
মডেম হল একটি যন্ত্র যা একটি প্রেরিত এনালগ সংকেতকে ডিজিটাল তথ্যে রূপান্তর করে এবং ডিজিটাল তথ্যকে পাঠানোর সময় এনকোড করে এনালগ সংকেত হিসেবে প্রেরণ করে । এর উদ্দেশ্য হল সহজে সংকেত পাঠানো এবং তা আবার একই রকমভাবে অন্য প্রান্তে পাওয়া । ট্রান্সমিশন বা প্রেরণের অর্থে যেকোন কাজে মডেম ব্যবহার করা যায় রেডিও থেকে ডায়োড পর্যন্ত ।
15
Which of the following is not in OSI model ?
ক Physical layer
খ Transport layer
গ None
ঘ Internet layer
সঠিক উত্তর: ঘ (Internet layer)
ব্যাখ্যা:
Layer 7 – Application Layer 6 – Presentation Layer 5 – Session Layer 4 – Transport Layer 3 – Network Layer 2 – Data Link Layer 1 – Physical
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)