অন্যান্য

কম্পিউটার ও তথ্য প্রযুক্তির বিবিধ MCQ। হার্ডওয়্যার, সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তির বিভিন্ন বিষয় নিয়ে বিসিএস প্রশ্নোত্তর।

মোট 521 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 35
1
সতীদাহ প্রথা রোধ করেন কে?
ক রাজা রামমোহন রায়
খ লর্ড উইলিয়াম বেন্টিক
গ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ রবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর: খ (লর্ড উইলিয়াম বেন্টিক)
ব্যাখ্যা:
লর্ড উইলিয়াম বেন্টিক ১৮২৯ সালে সতীদাহ প্রথা রহিত করেন। রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা রোধ করতে অগ্রণী ভূমিকা পালন করেন।
2
একটি ক্লাসে ৬৪০ জন ছাত্রছাত্রী আছে,যার মধ্যে ৪০% ছাত্র। সেই ক্লাসের ছাত্রীর সংখ্যা কত?
ক ২৫৬ জন
খ ৩৮৪ জন
গ ৪২০ জন
ঘ ৪৮৬ জন
সঠিক উত্তর: খ (৩৮৪ জন)
ব্যাখ্যা:
ছাত্রী সংখ্যা= ৬৪০ এর (১০০- ৪০)% = ৬৪০ x (৬০/১০০) =৩৮৪ জন
3
What is the masculine gender of 'mare' ?
ক ক) Mermaid
খ Horse
গ Dog
ঘ Bear
সঠিক উত্তর: খ (Horse)
ব্যাখ্যা:
Mare (ঘোটকী)- এর masculine gender 'Horse' (ঘোটক বা ঘোড়া)। অন্যদিকে Mermaid (feminine gender)- এর masculine gender 'Marman'; Bear (Common gender)- এর masculine gender 'Boar' এবং feminine gender 'Sow' ।
4
UNESCO Memory of the World International register— এ কার ভাষণ অন্তর্ভুক্ত হয়েছে?
ক মাহাথির মোহাম্মদ
খ ইন্দিরা গান্ধী
গ জওহরলাল নেহেরু
ঘ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
সঠিক উত্তর: ঘ (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান)
ব্যাখ্যা:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণ UNESCO Memory of the World International register— এ অন্তর্ভুক্ত হয়েছে।
5
আন্তর্জাতিক মানবাধিকার দিবস কবে?
ক ১০ ডিসেম্বর
খ ১১ ডিসেম্বর
গ ১ ডিসেম্বর
ঘ ২০ মার্চ
সঠিক উত্তর: ক (১০ ডিসেম্বর)
ব্যাখ্যা:
আন্তর্জাতিক মানবাধিকার দিবস ১০ ডিসেম্বর। জাতিসংঘের নির্দেশনায় ১৯৪৮ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে। বিশ্ব এইডস দিবস ১ ডিসেম্বর।
6
আয়তনে বিশ্বের সবচেয়ে বড় জলপ্রপাত কোনটি?
ক অ্যাঞ্জেলস
খ ভিক্টোরিয়া
গ নায়াগ্রা
ঘ তুগেল
সঠিক উত্তর: গ (নায়াগ্রা)
ব্যাখ্যা:
বিশ্বের সর্ববৃহৎ জলপ্রপাত নায়াগ্রা যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক এবং কানাডার ওন্টারিও প্রদেশের মধ্যবর্তী আন্তর্জাতিক সীমানার ওপর অবস্থিত। নায়াগ্রা জলপ্রপাতের তিনভাগের একভাগ আমেরিকায় এবং দুই ভাগ কানাডায় অবস্থিত।
7
স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
ক ১২ টি
খ ১৩ টি
গ ১১ টি
ঘ ১০ টি
সঠিক উত্তর: গ (১১ টি)
ব্যাখ্যা:
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সুষ্ঠুভাবে পরিচালনা করতে ১১ জুলাই ১৯৭১ সমগ্র দেশকে ১১ টি সেক্টর এবং ৬৪ টি সাব সেক্টরে ভাগ করা হয়।
8
ভারতের সর্বশেষ ব্রিটিশ গভর্নর কে ছিলেন?
ক লর্ড হার্ডিঞ্জ
খ লর্ড মাউন্ট ব্যাটেন
গ লর্ড ওয়ারেন হেস্টিংস
ঘ লর্ড কার্জন
সঠিক উত্তর: গ (লর্ড ওয়ারেন হেস্টিংস)
ব্যাখ্যা:
ব্রিটিশ ভারতের সর্বশেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন এবং সর্বশেষ গভর্নর ছিলেন লর্ড ওয়ারেন হেস্টিংস।
9
বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
ক কেওক্রাডং
খ মাউন্ট এভারেস্ট
গ কিলিমানজারো
ঘ কোনোটিই নয়
সঠিক উত্তর: খ (মাউন্ট এভারেস্ট)
ব্যাখ্যা:
বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চতা ৮৮৫০ মিটার এবং অবস্থান নেপাল ও তিব্বত সীমন্তে।
10
পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে?
ক ভারত মহাসাগর ও আটলান্টিক মহাসাগর
খ আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর
গ প্রশান্ত ও ভারত মহাসাগর
ঘ কোনোটিই নয়
সঠিক উত্তর: খ (আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর)
ব্যাখ্যা:
পৃথিবীর গভীরতম খাল পানামা খাল। পানামায় অবস্থিত এ খালটি আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে।
11
ব্রহ্মপুত্র নদীর উৎস কোনটি?
ক গাঙ্গোত্রী হিমবাহ
খ মানস সরোবর
গ যমুনা
ঘ বঙ্গোপসাগর
সঠিক উত্তর: খ (মানস সরোবর)
ব্যাখ্যা:
তিব্বতের কৈলাসশৃঙ্গের মানস সরোবর হ্রদ থেকে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হয়েছে। হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে পদ্মা বা গঙ্গা নদীর।
12
আমাজন নদী কোন মহাদেশ অবস্থিত?
ক আফ্রিকা
খ উত্তর আমেরিকা
গ দক্ষিণ আমেরিকা
ঘ এশিয়া
সঠিক উত্তর: গ (দক্ষিণ আমেরিকা)
ব্যাখ্যা:
পৃথিবীর বৃহত্তম ও দ্বিতীয় দীর্ঘতম নদী আমাজন। এটি দক্ষিণ আমেরিকা মহাদেশ অবস্থিত।
13
মহাস্থানগড়ের পুরাতন নাম কি?
ক পুন্ড্রবর্ধন
খ সুবর্ণগ্রাম
গ বিক্রমপুর
ঘ নদীয়া
সঠিক উত্তর: ক (পুন্ড্রবর্ধন)
ব্যাখ্যা:
প্রাচীন পুন্ড্রবর্ধন জনপদটির বর্তমান নাম মহাস্থানগড়। অঞ্চলটি বগুড়া জেলার করতোয়া নদীর তীরে অবস্থিত।
14
সেন্টমার্টিন দ্বীপ কোন জেলার আওতায়?
ক চট্টগ্রাম
খ টেকনাফ
গ কক্সবাজার
ঘ ফেনী
সঠিক উত্তর: গ (কক্সবাজার)
ব্যাখ্যা:
সেন্টমার্টিন কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার অন্তর্গত একটি দ্বীপ। এটি বাংলাদেশের একমাত্র সামুদ্রিক প্রবাল দ্বীপ।
15
চট্টগ্রাম সমুদ্র বন্দর কোন নদীর তীরে অবস্থিত?
ক বাকঁখালী
খ কর্ণফুলী
গ হালদা
ঘ ফেনী
সঠিক উত্তর: খ (কর্ণফুলী)
ব্যাখ্যা:
বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কর্ণফুলী।এ নদী ভারতের মিজোরাম রাজ্যের লুসাই পাহাড়ের উৎপত্তি হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এই নদীর তীরেই চট্টগ্রাম সমুদ্র বন্দর অবস্থিত।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)