584
সাম্প্রতিক পরীক্ষা বিষয়ের 584 অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও ব্যাখ্যাসহ সমাধান। বিসিএস ও চাকরির সেরা প্রস্তুতি।
মোট 11 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 1কাজী নজরুল ইসলামের রচিত গল্প কোনটি?
ক
পদ্মগোখরা
খ
পদ্মাবতী
গ
পদ্মরাগ
ঘ
পদ্মপুরান
সঠিক উত্তর:
ক (পদ্মগোখরা)
ব্যাখ্যা:
রিক্তের বেদন গ্রন্থে কাজী নজরুলের মোট আটটি গল্প রয়েছে। গল্পগুলো হলো রিক্তের বেদন, বাউন্ডেলের আত্মকাহিনী, মেহের নিগার, সাজের তারা, রাক্ষুসী, সালেক, স্বামীহারা, ও দুরন্ত পথিক। তার শিউলিমালা গল্পগ্রন্থে চারটি গল্প রয়েছে। এগুলো হলো পদ্মগোখরা, জিনের বাদশা, অগ্নিগিরি, এবং শিউলিমালা। পদ্মগোখরা গল্পের মধ্যে দারিদ্রতা সমাজের ভন্ডামি অধঃপতন জিন ভূত এবং সমাজের পচনশীল অংশ চমৎকারভাবে ফুটে উঠেছে। জোহরা এবং আরিফ এই গল্পের মূল চরিত্র।
খনার বচনে প্রাধান্য পেয়েছে--
ক
শিল্প
খ
সাহিত্য
গ
বিজ্ঞান
ঘ
কৃষি
সঠিক উত্তর:
ঘ (কৃষি)
কোন বানানটি শুদ্ধ?
ক
বীকেন্দ্রীকরণ
খ
বিকেন্দ্রিকরণ
গ
বীকেন্দ্রিকরণ
ঘ
বিকেন্দ্রীকরণ
সঠিক উত্তর:
ঘ (বিকেন্দ্রীকরণ)
ব্যাখ্যা:
বিকেন্দ্রীকরণ এমন একটি সংবিধিবদ্ধ পদ্ধতি যেখানে কোন কেন্দ্রীয় সরকার, আঞ্চলিক বা স্থানীয় পর্যায়ে প্রশাসনিক ক্ষমতা অর্পণ করে। এটি একধরনের 'প্রশাসনিক বিকেন্দ্রীকরণ'। বিকেন্দ্রীকরণের মাধ্যমে একটি দেশের কোন অঞ্চল তার প্রয়োজন অনুযায়ী আইনপ্রণয়ন করতে পারে এবং অঞ্চলগুলিতে স্বায়ত্তশাসনের (স্বশাসন) মাত্রা বৃদ্ধি পায়।
রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সংগীতের সুর নিয়েছেন কোন গানের সুর থেকে?
ক
ভাওয়াইয়া
খ
মুর্শিদি
গ
ভাটিয়ালি
ঘ
বাউল
সঠিক উত্তর:
ঘ (বাউল)
ব্যাখ্যা:
আমার সোনার বাংলা হলো বাংলাদেশের জাতীয় সঙ্গীত। বঙ্গমাতা সম্পর্কে এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক ১৯০৫ সালে রচিত হয়। বাউল গায়ক গগন হরকরার গান "আমি কোথায় পাব তারে" থেকে এই গানের সুর ও সঙ্গীত উদ্ভূত। গগন হরকরা (কৌলিক নাম গগনচন্দ্র দাম) বাংলা লোকসংগীত শিল্পী এবং সংগীত রচয়িতা। গগন হরকরা আনুমানিক ১৮৪৫ সালে তৎকালীন পাবনা জেলার গবরাখালী গ্রামে জন্মগ্রহণ করেন। যদিও এখন গবরাখালী কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার শিলাইদহের আড়পাড়া গ্রাম নামে পরিচিত। রবীন্দ্রনাথের সঙ্গে গগন হরকরার বিশেষ অন্তরঙ্গতা ছিল এবং প্রায়ই দু’জনে রসালাপ ও সংগীত চর্চা করতেন’। রবীন্দ্রনাথ তার এমনই গুণমুগ্ধ ছিলেন যে, স্বদেশি আন্দোলনের যুগে রবীন্দ্রনাথ ‘যে তোমায় ছাড়ে ছাড়ুক’ ও ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি’ (বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে স্বীকৃতি লাভ করে) গান দুটি গগন হরকরার যথাক্রমে ‘ও মন অসাড় মায়ায় ভুলে রবে’ ও ‘আমি কোথায় পাব তারে, আমার মনের মানুষ যে রে’ গানদুটির সুর ভেঙে রচিত করেন (ওয়াকিল আহমদ, বাংলাপিডিয়া, গগন হরকরা, ২৯ মার্চ ২০১৫)। গগন কার কাছ থেকে গানের দীক্ষা নিয়েছিলেন তা জানা সম্ভব হয়নি, তবে গগন লালনের গানের খুব ভক্ত ছিলেন। লালনও গগনের গান ও সান্নিধ্য খুব পছন্দ করতেন। রবীন্দ্রনাথ ঠাকুর ‘ডাকঘর’ নাটকটি গগন হরকরার জীবন থেকে প্রভাবিত হয়ে লিখেছিলেন এবং নাটকের গগেন্দ্রনাথ ঠাকুর চরিত্রটি তা প্রমাণ করে।
'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থের লেখক-
ক
রফিক আজাদ
খ
শেখ মুজিবুর রহমান
গ
সৈয়দ শামসুল হক
ঘ
শেখ হাসিনা
সঠিক উত্তর:
খ (শেখ মুজিবুর রহমান)
বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টি?
ক
৮
খ
৬
গ
৭
ঘ
৯
সঠিক উত্তর:
ক (৮)
কষ্টে লাভ হয় যা--
ক
সুলভ
খ
দূর্লভ
গ
দুর্লভ
ঘ
দুর্লভ্য
সঠিক উত্তর:
গ (দুর্লভ)
ব্যাখ্যা:
সুলভ = সহজে লাভ করা যায় যা দুর্লভ=কষ্টে লাভ হয় যা
'উগ্র' শব্দের বিপরীতার্থক কোনটি?
ক
চপল
খ
বিজ্ঞ
গ
সৌম্য
ঘ
মেজাজ
সঠিক উত্তর:
গ (সৌম্য)
ব্যাখ্যা:
সৌম্য মানে শান্ত এর বিপরীত শব্দ উগ্র।
পাঁচ অংকের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অংকের বৃহত্তম সংখ্যার মধ্যে পার্থক্য কত?
ক
৯৮৯৯৯
খ
১
গ
১০০
ঘ
১০
সঠিক উত্তর:
খ (১)
ব্যাখ্যা:
পাঁচ অংকের ক্ষুদ্রতম সংখ্যা = 10000 চার অংকের বৃহত্তম সংখ্যা = 9999 পার্থক্য = 10000-9999=1
ডেন্ট পাইপকে বাড়ীর ছাঁদ থেকে অন্তত কত মিটার উপরে রাখা হয়?
ক
৩ মিটার
খ
২ মিটার
গ
৫ মিটার
ঘ
৪ মিটার
সঠিক উত্তর:
ক (৩ মিটার)
He cut a pencil, what is the tense of the sentence?
ক
Present indefinite.
খ
Present perfect
গ
Past perfect
ঘ
Past indefinite
সঠিক উত্তর:
ক (Present indefinite.)
ব্যাখ্যা:
Description: Present Indefinite Tense এ verb Third Person singular number হলে verb এর সাথে s/es যুক্ত হয়। যেহেতু verb এর সাথে s/es যুক্ত নাই তাই এটা Past Indefinite tense. Presernt: Cut Past: Cut Past Participle: Cut.
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)