575

সাম্প্রতিক পরীক্ষা বিষয়ের 575 অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও ব্যাখ্যাসহ সমাধান। বিসিএস ও চাকরির সেরা প্রস্তুতি।

মোট 69 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 5
1
সঠিক বানান চিহ্নিত করুনঃ
ক অতিথী
খ অতীথি
গ অতীথী
ঘ অতিথি
সঠিক উত্তর: ঘ (অতিথি)
ব্যাখ্যা:
অতিথি /বিশেষ্য পদ/ শব্দের অর্থ- আশ্রয়ার্থে আগত ব্যক্তি, অভ্যাগত,আগুন্তুক।
2
সন্ধি বিচ্ছেদ করুনঃ ‘নবান্ন’
ক নবা + অন্ন
খ নবীন + অন্ন
গ নবঃ + অন্ন
ঘ নব + অন্ন
সঠিক উত্তর: ঘ (নব + অন্ন)
ব্যাখ্যা:
নবান্ন শব্দের সন্ধি বিচ্ছেদ হলো - নব + অন্ন = নবান্ন। নবান্ন স্বরসন্ধির উদাহরণ। স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলনকে স্বরসন্ধি বলে।
3
‘নিঝুম’ শব্দের অর্থ কী?
ক জঙ্গল
খ নীরব
গ গাছ
ঘ অন্ধকার
সঠিক উত্তর: খ (নীরব)
4
‘ব্যাঙ্গের আধুলি’ শব্দের অর্থ কী?
ক অসম্ভব ব্যাপার
খ সুসময়ের বন্ধু
গ প্রাচীন বন্ধু
ঘ সামান্য অর্থ
সঠিক উত্তর: ঘ (সামান্য অর্থ)
ব্যাখ্যা:
ব্যাঙের আধুলি - বাগধারার অর্থ সামান্য সম্পদ। ব্যাঙের সর্দি বাগধারার অর্থ - অসম্ভব ঘটনা। চোখের বালি বাগধারার অর্থ - দুঃসাধ্য বস্তু। সঠিক উত্তর - সামান্য সম্পদ।
5
‘ফকির’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক তুর্কি
খ আরবি
গ ফারসি
ঘ পর্তুগিজ
সঠিক উত্তর: খ (আরবি)
ব্যাখ্যা:
ব্যুৎপত্তি ব্যুৎপত্তিগতভাবে ফকির শব্দটি আরবি। এটি ফকর ( আরবি: فقر‎‎) শব্দমূল থেকে এসেছে। এর অর্থ হল "দরিদ্র হওয়া বা দুঃখী হওয়া।
6
‘পূর্বেই’ শব্দটির চলিত রূপ কোনটি?
ক পূর্বে
খ পুব
গ আগেই
ঘ পূর্ব
সঠিক উত্তর: গ (আগেই)
ব্যাখ্যা:
পূর্বেই শব্দটির চলিত রূপ আগেই
7
নিচের কোন শব্দটি তৎসম ?
ক হাত
খ নাগোরা
গ চুলা
ঘ নক্ষত্র
সঠিক উত্তর: ঘ (নক্ষত্র)
8
‘মহাত্মা’ কোন সমাস ?
ক দ্বিগু
খ তৎপুরুষ
গ কর্মধারয়
ঘ বহুব্রিহী
সঠিক উত্তর: ঘ (বহুব্রিহী)
9
"ব্যায়ামে শরীর ভালো হয়" বাক্যে ‘ব্যায়ামে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক কর্ম কারকে সপ্তমী
খ অধিকরণ কারকে সপ্তমী
গ অপাদান কারকে সপ্তমী
ঘ করণ কারকে সপ্তমী
সঠিক উত্তর: ঘ (করণ কারকে সপ্তমী)
10
ডালে ডালে কুসুম ভার। এখানে “ভার” কোন অর্থ প্রকাশ করছে?
ক সমূহ
খ পুরুত্ব
গ বিষাদ
ঘ বোঝা
সঠিক উত্তর: ক (সমূহ)
ব্যাখ্যা:
ডালে ডালে কুসুম ভার। এখানে ভার শব্দের অর্থ - সমূহ। প্রাণিবাচক ও অপ্রাণিবাচক শব্দের বহুবচন করার সময় এমন শব্দ ব্যবহার হয়। যেমন: বৃক্ষসমূহ, মনুষ্যসমূহ ইত্যাদি। তাই সঠিক উত্তর : সমূহ
11
‘বিধবা’ শব্দের বিপরীত শব্দ কি ‍?
ক বহুপত্নীক
খ বিপত্নীক
গ অধবা
ঘ সধবা
সঠিক উত্তর: ঘ (সধবা)
ব্যাখ্যা:
'বিধবা' শব্দের বিপরীত শব্দ "সধবা" 'বিধবা' শব্দের বিপরীত লিঙ্গ "বিপত্নীক"
12
এক কথায় প্রকাশ করুন - ‘জয়ের জন্য যে উৎসব ’
ক বিজয় জয়ান্তী
খ জয়ান্তী
গ বিজয় উৎসব
ঘ জয়ন্তী
সঠিক উত্তর: ঘ (জয়ন্তী)
13
ছন্দের যাদুকর ছিলেন কে?
ক কাজী নজরুল ইসলাম
খ দ্বিজেন্দ্রলাল রায়
গ সত্যেন্দ্রনাথ দত্ত
ঘ রবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর: গ (সত্যেন্দ্রনাথ দত্ত)
ব্যাখ্যা:
সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের যাদুকর বলা হয়। সত্যেন্দ্রনাথ দত্ত (জন্ম: ফেব্রুয়ারি ১১, ১৮৮২ - মৃত্যু: জুন ২৫, ১৯২২) একজন বাঙালি কবি ও ছড়াকার। তার কবিতায় ছন্দের কারুকাজ, শব্দ ও ভাষা যথোপযুক্ত ব্যবহারের কৃতিত্বের জন্য তাকে ছন্দের যাদুকর নামে আখ্যায়িত করা হয়। মধ্যযুগে ভারতের ইতিহাস, সংস্কৃতি, পৌরাণিক প্রভৃতি বুদ্ধি - বৃত্তিবিষয়ক বিভিন্ন বিষয়ে তিনি ছিলেন সিদ্ধহস্তের অধিকারী।
14
কোন বাক্যটি প্রযোজক ক্রিয়া দ্বারা গঠিত ?
ক মাথা ঝিমঝিম করছে
খ মা শিশুটিকে হাসান
গ শিশুটি কাঁদে
ঘ তোমার পরিশ্রমের ফল ফলেছে
সঠিক উত্তর: খ (মা শিশুটিকে হাসান)
ব্যাখ্যা:
যে ক্রিয়া একজনের প্রযোজনা বা চালনায় অন্য কর্তৃক অনুষ্ঠিত হয়, সেই ক্রিয়াকে প্রযোজক ক্রিয়া বলে । যেমন : মা শিশুকে হাসান । সাপুড়ে সাপ খেলায়
15
কোনটি তদ্ভব শব্দ ?
ক চাঁদ
খ নক্ষত্র
গ গগন
ঘ সূর্য
সঠিক উত্তর: ক (চাঁদ)
ব্যাখ্যা:
পাতা, চাঁদ, মা, হাত, পা, রাত, কাজ ইত্যাদি তদ্ভব শব্দের উদাহরণ।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)