স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর- LGED (হিসাব সহকারী) 2021

বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক পরীক্ষা - স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর- LGED (হিসাব সহকারী) 2021 MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক। — পৃষ্ঠা 2

মোট 45 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 3
16
দুটো বানানই শুদ্ধ কোন ক্ষেত্রে?
ক Committee, Necesary
খ Committee , Necessary
গ Commeetee, Necessary
ঘ Comittee, Necessary
সঠিক উত্তর: খ (Committee , Necessary)
ব্যাখ্যা:
Committee অর্থ বিশেষ কাজ সম্পাদনের জন্য নির্বাচিত ব্যক্তিবর্গ । Necessary অর্থ প্রয়োজনীয় ।
17
শুদ্ধ বাক্য কোনটি?
ক I have transferred to Rajshahi
খ I have been transferred to Rajshahi
গ I are transferred to Rajshahi
ঘ I transferred to Rajshahi
সঠিক উত্তর: খ (I have been transferred to Rajshahi)
ব্যাখ্যা:
বাক্যের অর্থঃ আমি রাজশাহীতে বদলি হয়েছি।
19
She was singing a song এর Passive voice হলোঃ
ক A song was sung by her
খ A song was being singed by her
গ A song was being sung by her
ঘ A song was singed by her
সঠিক উত্তর: গ (A song was being sung by her)
ব্যাখ্যা:
Past continues tense এর ক্ষেত্রে voice changing হল sub + was/were + being +v3
20
১০ মিলিমিটার=?
ক ১ ডেসিমিটার
খ ১ মিটার
গ ১ কিলোমিটার
ঘ ১ সেন্টিমিটার
সঠিক উত্তর: ঘ (১ সেন্টিমিটার)
ব্যাখ্যা:
১০ মিলিমিটার = ১ সেন্টিমিটার।
21
কোন সংখ্যাকে ৪ এবং ৬ দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে ভাগশেষ ২ থাকে?
ক 8
খ 12
গ 14
ঘ 10
সঠিক উত্তর: গ (14)
ব্যাখ্যা:
৪ ও ৬ এর ল.সা.গু. = ১২ :. নির্ণেয় সংখ্যা = ১২ + ২ = ১৪
22
৪ সেন্টিমিটার ব্যাসবিশিষ্ট বৃত্ত আঁকলে কেন্দ্র হতে পরিধির দূরত্ব কত হবে?
ক ১ সেন্টিমিটার
খ ১৪ সেন্টিমিটার
গ ৮ সেন্টিমিটার
ঘ ২ সেন্টিমিটার
সঠিক উত্তর: ঘ (২ সেন্টিমিটার)
ব্যাখ্যা:
বৃত্তটির ব্যাস = ৪ সেন্টিমিটার .:. বৃত্তটির ব্যাসার্ধ = ৪২ = ২ সেন্টিমিটার এখানে, এই ২ সেন্টিমিটার হলো কেন্দ্র হতে পরিধির দূরত্ব যাকে বলে ব্যাসার্ধ।
23
একটি আয়তাকার জমির ক্ষেত্রফল ৪,২৫০ বর্গমিটার এবং প্রস্থ ৫০ মিটার। জমিটির দৈর্ঘ্য কত?
ক ৭৫ মিটার
খ ৯৫ মিটার
গ ৬৫ মিটার
ঘ ৮৫ মিটার
সঠিক উত্তর: ঘ (৮৫ মিটার)
ব্যাখ্যা:
আমরা জানি, আয়তকার জমির দৈর্ঘ্য = ক্ষেত্রফলপ্রস্থ  = ৪২৫০৫০ = ৮৫ মিটার
24
বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
ক ৩ গুণ
খ ১২ গুণ
গ ১৬ গুণ
ঘ ৯ গুণ
সঠিক উত্তর: ঘ (৯ গুণ)
ব্যাখ্যা:
বৃত্তের ব্যাস তিনগুণ বাড়লে ক্ষেত্রফল বাড়বে ৩ = ৯ গুণ।
25
৪ টাকায় ৫টি কিনে ৫ টাকায় ৪টি বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
ক ৪৫%
খ ৫২.৭৫%
গ ৫৬.২৫%
ঘ ৪৮.৫০%
সঠিক উত্তর: গ (৫৬.২৫%)
ব্যাখ্যা:
১ টির ক্রয়মূল্য = ৪/৫ = ০.৮ টাকা আবার, ১ টির বিক্রয় মূল্য =৫৪= ১.২৫ টাকা .:. লাভ = ১.২৫ - ০.৪৫ টাকা .:. লাভের হার =০.৪৫×১০০০.৮%= ৫৬.২৫%
26
একজন লোক সপ্তাহে ১,২৫০ টাকা আয় করেন এবং ১,০০০ টাকা ব্যয় করেন। তার সঞ্চয়ের সঙ্গে আয়ের অনুপাত কত?
ক ৩ ঃ ৫
খ ১ ঃ ৫
গ ২ ঃ ৫
ঘ ৪ ঃ ৫
সঠিক উত্তর: খ (১ ঃ ৫)
ব্যাখ্যা:
লোকটির আয় = ১২৫০ টাকা ব্যয় = ১০০০ টাকা সঞ্চয় = (১২৫০-১০০০) = ২৫০ টাকা সঞ্চয় : আয় = ২৫০ : ১২৫০ = ১ : ৫
27
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দেড়গুণ। এর ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার হলে, তার পরিসীমা কত?
ক ২০ মিটার
খ ৬০ মিটার
গ ৮০ মিটার
ঘ ৪০ মিটার
সঠিক উত্তর: খ (৬০ মিটার)
ব্যাখ্যা:
ধরি দৈর্ঘ্য=১.৫ * প্রস্থ = (৩/২) * প্রস্থ ক্ষেত্রফল= দৈর্ঘ্য * প্রস্থ = (৩/২) * প্রস্থ * প্রস্থ ক্ষেত্রফল= (৩/২) * প্রস্থ * প্রস্থ =২১৬ = প্রস্থ * প্রস্থ = (২১৬ * ২) / ৩ = ৭২*২ = ১৪৪ = প্রস্থ= বর্গমূল(১৪৪)=১২ মিটার অতএব, দৈর্ঘ্য= ৩/২ * ১২ = ১৮ মিটার এবার পরিসীমা= ২(দৈর্ঘ্য + প্রস্থ) = ২(১৮+১২) = ২(৩০) = ৬০ মিটার।
28
১০ জনে একটি কাজের অর্ধেক করতে পারে ৭দিনে, ঐ কাজটি ৫ জনে করতে কতদিন সময় লাগবে?
ক ৩৫ দিন
খ ১৪ দিন
গ ২৮ দিন
ঘ ৪২ দিন
সঠিক উত্তর: গ (২৮ দিন)
ব্যাখ্যা:
১০ জন লোক অর্ধেক (১/২ অংশ) কাজ করে = ৭ দিনে ১ জন লোক অর্ধেক (১/২ অংশ) কাজ করে = ৭*১০ দিনে [যেহেতু মানুষ কমে গেছে, তাই সময় বেশি লাগবে] ১ জন লোক সম্পূর্ণ (১ অংশ) কাজ করে = ৭*১০*২ দিনে [যেহেতু কাজ বেড়ে গেছে, তাই সময় বেশি লাগবে] ৫ জন লোক সম্পূর্ণ (১ অংশ) কাজ করে = (৭*১০*২)/৫ দিনে [যেহেতু মানুষ বেড়ে গেছে, তাই সময় কম লাগবে] = ১৪০ / ৫ দিনে = ২৮ দিনে
29
একটি ক্লাসে ৬৪০ জন ছাত্রছাত্রী আছে যার মধ্যে ৪০% ছাত্র। সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত?
ক 256
খ 420
গ 486
ঘ 384
সঠিক উত্তর: ঘ (384)
ব্যাখ্যা:
ছাত্র=640×40100=256 ছাত্রী = 640-256=384 জন
30
একটি আয়তাকার তামার পাত্রের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে ২০ সেন্টিমিটার, ১৫ সেন্টিমিটার এবং ১০ সেন্টিমিটার হলে, পাত্রের ভিতরের আয়তন কত?
ক ৩,০০০ ঘন সেঃমিঃ
খ ১০০০ ঘন সেঃমিঃ
গ ২,০০০ ঘন সেঃমিঃ
ঘ ২,৭০০ ঘন সেঃমিঃ
সঠিক উত্তর: ক (৩,০০০ ঘন সেঃমিঃ)
ব্যাখ্যা:
সূত্র: (দৈঘ্য x প্রস্থ x উচ্চতা)ঘন সে:মি: (২০x ১৫x ১০) = ৩,০০০ ঘন সে:মি:
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)