স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর || অফিস সহায়ক 2023

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর অফিস সহায়ক 2023 নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান ও নির্ভুল উত্তর। বিগত পরীক্ষার আসল প্রশ্নপত্র অনুশীলন করে সরকারি চাকরির পরীক্ষার সঠিক প্রস্তুতি নিন। — পৃষ্ঠা 2

মোট 67 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 7
11
এক কথায় প্রকাশ করুন: যা অতি দীর্ঘ নয়-
ক নদীর্ঘ
খ অতিদীর্ঘ
গ অপাক্ষ
ঘ নাতিদীর্ঘ
সঠিক উত্তর: ঘ (নাতিদীর্ঘ)
ব্যাখ্যা:
যা অতি দীর্ঘ নয় এক কথায় প্রকাশ নাতিদীর্ঘ ।
12
কোন বানানটি সঠিক?
ক নীরিক্ষণ
খ নিরীক্ষণ
গ নীরীক্ষন
ঘ নীরিক্ষন
সঠিক উত্তর: খ (নিরীক্ষণ)
13
বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?
ক বব বুই
খ লুই আই কান
গ এফ আর খান
ঘ লারোস
সঠিক উত্তর: খ (লুই আই কান)
ব্যাখ্যা:
জাতীয় সংসদ ভবন বাংলাদেশের জাতীয় সংসদের প্রধান ভবন। এটি ঢাকার শেরে বাংলা নগর এলাকায় অবস্থিত। প্রখ্যাত মার্কিন স্থপতি লুই আই কান এটির মূল স্থপতি।তৎকালীন পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ) ও পশ্চিম পাকিস্তানের (বর্তমান পাকিস্তান) জন্য আইনসভার জন্য জাতীয় সংসদ ভবনের নির্মাণ শুরু হয় ১৯৬১ সালে। ১৯৮২ সালের ২৮শে জানুয়ারি নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর একই বছরের ১৫ই ফেব্রুয়ারি বাংলাদেশের দ্বিতীয় সংসদের অষ্টম (এবং শেষ) অধিবেশনে প্রথম সংসদ ভবন ব্যবহৃত হয়।
14
কোন আন্তর্জাতিক সংস্থা ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে?
ক ইউনেস্কো
খ ইউনেকা
গ ইউএনডিপি
ঘ ইউনিসেফ
সঠিক উত্তর: ক (ইউনেস্কো)
ব্যাখ্যা:
১৯৯৯ খ্রিষ্টাব্দের ১৭ নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে প্রস্তাব উত্থাপন করা হয় ও এতে ১৮৮টি দেশ সমর্থন জানালে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্যদেশসমূহে যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে।
15
বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি?
ক সন্দ্বীপ
খ মহেশখালী
গ হাতিয়া
ঘ ভোলা
সঠিক উত্তর: ঘ (ভোলা)
ব্যাখ্যা:
বাংলাদেশের বৃহত্তম দ্বীপ- ভোলা বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ- মহেশখালি ।
16
মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য কতটি ক্যাটাগরিতে খেতাব প্রদান করা হয়?
ক ৫টি
খ ৪টি
গ ৭টি
ঘ ৬টি
সঠিক উত্তর: খ (৪টি)
ব্যাখ্যা:
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যাঁরা অবদান রেখেছিলেন তাদের মধ্যে থেকে বাংলাদেশ সরকার বিভিন্ন জনকে তাদের অবদানের ভিত্তিতে বীরশ্রেষ্ঠ, বীর-উত্তম, বীরবিক্রম ও বীরপ্রতীক উপাধিতে ভূষিত করেন।
17
বাংলাদেশে ভোটাধিকার প্রাপ্তির নূন্যতম বয়স কত?
ক ২১ বছর
খ ১৯ বছর
গ ১৮ বছর
ঘ ২২ বছর
সঠিক উত্তর: গ (১৮ বছর)
18
বাংলাদেশের জাতীয় প্রতীকের নিচে যেগুলো রয়েছে?
ক ধান, পান, শাপলা
খ ধান, পান, পাট
গ পাট, পান, শাপলা
ঘ ধান, পাট, শাপলা
সঠিক উত্তর: ঘ (ধান, পাট, শাপলা)
19
১৫ জন চাষীর একটি জমির ফসল কাটতে ২১ দিন সময় লাগলে, ৪৫ জন চাষীর ঐ জমির ফসল কাটতে কতদিন লাগবে?
ক ৫ দিন
খ ৭ দিন
গ ৮ দিন
ঘ ৬ দিন
সঠিক উত্তর: খ (৭ দিন)
ব্যাখ্যা:
১৫ জন চাষীর একটি জমির ফসল কাটতে সময় লাগে = ২১ দিন ১ জন চাষীর একটি জমির ফসল কাটতে সময় লাগে = ১৫×২১ দিন ৪৫ জন চাষীর একটি জমির ফসল কাটতে সময় লাগে =১৫×২১৪৫=৭দিন
20
সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত একটি কোণ ৫০° হলে অপরটি কত?
ক ২০°
খ ৪০°
গ ৫০°
ঘ ৩০°
সঠিক উত্তর: খ (৪০°)
ব্যাখ্যা:
সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ। অর্থ্যাৎ ৯০ ডিগ্রি। আবার ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি। মনে করি অপর কোণ ক। সুতরাং ক + ৫০ + ৯০ = ১৮০ ক = ৪০ অতএব, অপর কোণ ৪০ ডিগ্রি।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)