স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)।। কম্পিউটার মুদ্রাক্ষরিক 2023
বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক পরীক্ষা - স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)।। কম্পিউটার মুদ্রাক্ষরিক 2023 MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক। — পৃষ্ঠা 2
মোট 69 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 5নিচের কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা?
ক
৯১
খ
৮৭
গ
৪৭
ঘ
১৪৩
সঠিক উত্তর:
গ (৪৭)
ব্যাখ্যা:
প্রথম ছাব্বিশটি মৌলিক সংখ্যা হল: ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯, ৯৭, ১০১। ৩ এর চেয়ে বড় প্রত্যেক মৌলিক সংখ্যার বর্গকে ১২ দ্বারা ভাগ করলে ১ অবশিষ্ট থাকে।
Give somebody a piece of your mind' means to-
ক
tell someone that you are very angry with them.
খ
return or to help somebody retrun to a normal situation.
গ
give somebody mental peace.
ঘ
say exactly what you feel or think.
সঠিক উত্তর:
ক (tell someone that you are very angry with them.)
ব্যাখ্যা:
Give somebody a piece of your mind অর্থ রাগান্বিত হয়ে কারো সমালোচনা করা; কারো উপর রাগ ঝাড়া বা কথা বলার সময় নিজের রাগের বা ক্ষোভের বহিপ্রকাশ ঘটানো। আবার, বাংলা একাডেমি অভিধান অনুযায়ী Give somebody a piece of your mind অর্থ নিজের অভিমত বা ধারণা অন্যের কাছে স্পষ্ঠ ভাবে প্রকাশ করে। তবে অধিকাংশ বিদেশি Dictionary তে যে অর্থ দেয়া আছে তা অপশনের ৫) এর সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই উত্তর দেয়া গেল a).
The correct sentence of the following:
ক
The Nile is longest the river in Africa
খ
Nile is the longest river in Africa
গ
The Nile is the longest river in Africa
ঘ
The Nile is longest river in the Africa
সঠিক উত্তর:
গ (The Nile is the longest river in Africa)
ব্যাখ্যা:
The Nile is the longest river in Africa.
Who is the author of Animal Farm
ক
Thomas More
খ
Boris Pasternak
গ
Charles Dickens
ঘ
George Orwel
সঠিক উত্তর:
ঘ (George Orwel)
ব্যাখ্যা:
Animal Farm (1945) is a novella by George Orwell.
প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে ?
ক
RAM
খ
Terminal
গ
Hard Disk
ঘ
Clipboard
সঠিক উত্তর:
ঘ (Clipboard)
ব্যাখ্যা:
কম্পিউটারের ক্ষেত্রে ক্লিপবোর্ডের সংজ্ঞা দেয়া যায় এভাবে, কম্পিউটারের র্যামের একটি বিশেষ ফাইল বা মেমরি যেখানে কোন ডাটা অন্য কোন স্থানে পেস্ট করার পূর্বে অস্থায়ীভাবে জমা থাকে। ক্লিপবোর্ড কমান্ড তিনটি - “কাট”(cut),“কপি”(copy),“পেস্ট”(paste)। যখন কোন প্রোগ্রামের এডিট মেনু থেকে “কাট” বা “কপি” কমান্ড দিয়ে কোন টেক্সট, একটি ইমেজ অথবা অন্য কোন ধরণের ডাটা ফাইল সিলেকশন করা হয়, তখন তা ক্লিপবোর্ডে জমা হয়। একইভাবে প্রোগ্রামের এডিট মেনুতে থাকা “পেস্ট”(paste) কমান্ডের মাধ্যমে ক্লিপবোর্ডের ডাটাকে কোন ডকুমেন্ট কিংবা প্রোগ্রামের মাঝে পেস্ট করা যায়। উদাহরণস্বরূপ, একজন ইউজার তার ফটো অ্যালবাম থেকে কোন ইমেজ কপি করে(ক্লিপবোর্ডে) রাখল এবং এরপর কোন ইমেজ এডিটিং প্রোগ্রাম যেমনঃ ফটোশপে পেস্ট করল। অপরদিকে ম্যাকিন্টশ দুই ধরণের ক্লিপবোর্ড ব্যবহার করে - ‘ক্লিপবোর্ড’(Clipboard) এবং ‘স্ক্র্যাপবুক’ (Scrapbook)। ‘ক্লিপবোর্ড’ উইন্ডোজের মত একবারে একটি আইটেম জমা রাখে এবং এক সেশন শেষ হয়ে গেলে তথ্যটি পুরোপুরি মুছে যায়। অপরদিকে ‘স্ক্র্যাপবুক’ একইসাথে একাধিক আইটেম জমা রাখতে পারে এবং এক সেশনের পর অন্য সেশনে গেলেও সেটি জমা রাখতে পারে। এখন ক্লিপবোর্ডে রাখা তথ্য কিভাবে দেখা যাবে? এজন্যে কিছু প্রোগ্রাম আছে। যেমনঃ উইন্ডোজের জন্য বিভিন্ন “ক্লিপবোর্ড ভিউয়ার” সফটওয়্যার পাওয়া যায়। আবার ম্যাক ও এস এক্স - এ ফাইন্ডারের মাধ্যমে এডিট মেনু থেকে “শো ক্লিপবোর্ড” দেয়া যায়। যখন কোন তথ্য ক্লিপবোর্ডে কপি হয়, তখন পূর্বের ডাটাটি নতুনটির দ্বারা প্রতিস্থাপিত হয়, কারণ ক্লিপবোর্ড ডাটা র্যামে জমা হয়। এছাড়াও যখন কম্পিউটার শাট - ডাউন বা রি - স্টার্ট নেয়া হয় তখনও ডিলেট হয়ে যায়।
পুষ্পসৌরভ' কোন সমাসের উদাহরণ?
ক
অব্যয়ীভাব
খ
বহুব্রীহি
গ
কর্মধারায়
ঘ
তৎপুরুষ
সঠিক উত্তর:
ঘ (তৎপুরুষ)
ব্যাখ্যা:
পুষ্পের সৌরভ = পুষ্পসৌরভ ষষ্ঠী তৎপুরুষ সমাস। পূর্বপদে ষষ্ঠী বিভক্তির (র, এর) লোপ হয়ে যে সমাস হয়, তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে। যথা : চায়ের বাগান = চাবাগান, রাজার পুত্র = রাজপুত্র ,খেয়ার ঘাট = খেয়াঘাট , অনুরুপভাবে ছাত্রসমাজ , দেশসেবা, দিল্লিশ্বর, বিড়ালছানা।
কোনটি তদ্ভব শব্দ
ক
চাঁদ
খ
নক্ষত্র
গ
গগন
ঘ
সূর্য
সঠিক উত্তর:
ক (চাঁদ)
ব্যাখ্যা:
বাংলা ভাষা গঠনের সময় প্রাকৃত বা অপভ্রংশ থেকে যে সব শব্দ পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় গৃহীত হয়েছিলো, সেগুলোকেই বলা হয় তদ্ভব শব্দ। অবশ্য, তদ্ভব শব্দের মূল অবশ্যই সংস্কৃত ভাষায় থাকতে হবে। যেমন - সংস্কৃত ‘হস্ত’ শব্দটি প্রাকৃততে ‘হত্থ’ হিসেবে ব্যবহৃত হতো। আর বাংলায় এসে সেটা আরো সহজ হতে গিয়ে হয়ে গেছে ‘হাত’। তেমনি, চর্মকার˂>চম্মআর˂ >চামার,
‘ষড়ঋতু’ শব্দের সন্ধি বিচ্ছেদ-
ক
ষড়+ঋতু
খ
ষট + ঋতু
গ
কোনটিই নয়
ঘ
যত্ + ঋতু
সঠিক উত্তর:
খ (ষট + ঋতু)
ব্যাখ্যা:
ষট+ ঋতু
বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা ?
ক
দীনেশ চন্দ্র সেন
খ
ড. মুহাম্মদ শহীদুল্লাহ
গ
সুকুমার সেন
ঘ
সুনীতি কুমার চট্টোপাধ্যায়
সঠিক উত্তর:
ক (দীনেশ চন্দ্র সেন)
ব্যাখ্যা:
বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক দীনেশচন্দ্র সেন (১৮৬৬ - ১৯৩৯ খ্রি). কর্তৃক রচিত 'বঙ্গভাষা ও সাহিত্য' গ্রন্থটি বাংলা সাহিত্যের প্রথম যথার্থ ইতিহাস গ্রন্থ। 'পূর্ববঙ্গ গীতিকা' ও 'মৈমনসিংহ গীতিকা' সম্পাদনা তার বঙ্গ - সংস্কৃতি সেবার আর এক শ্রেষ্ঠ নিদর্শন।
মধ্যপদলোপী কর্মধারয় এর দৃষ্টান্ত ?
ক
ঘর থেকে ছাড়া ঘড়ছাড়া
খ
হাসিমাখা মুখ-হাসিমুখ
গ
ক্ষণ ব্যাপিয়া স্থায়ী ক্ষণস্থায়ী
ঘ
অরুণের মত রাঙা অরুণরাঙা
সঠিক উত্তর:
খ (হাসিমাখা মুখ-হাসিমুখ)
ব্যাখ্যা:
মধ্যপদলোপী কর্মধারয়: যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদের লোপ হয়, তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। যেমন: সিংহ চিহ্নিত আসন = সিংহাসন, সাহিত্য বিষয়ক সভা = সাহিত্যসভা, স্মৃতি রক্ষার্থে সৌধ = স্মৃতিসৌধ, ব্রাহ্মণ ধর্মীয় প্রধান পুরোহিত = ব্রাহ্মণ পুরোহিত, জগতের রক্ষাকারী ঈশ্বর = জগদীশ্বর, সূর্য উদয়কালীন মন্ত্র = সূর্যমন্ত্র, মৌ ভর্তি চাক = মৌচাক, গাছকদম = গাছে ফুটিত কদম, সন্ধিগীত = সন্ধি যোগঘটানো গীত,কাঁচা অবস্থায় কলা = কাঁচকলা।চিকিৎসাশাস্ত্র = চিকিৎসা বিষয়ক শাস্ত্র
৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার বিয়োগফল হবে?
ক
৮
খ
৫০
গ
১৮০
ঘ
১৮
সঠিক উত্তর:
ঘ (১৮)
ব্যাখ্যা:
৬০ ও ৮০ এর মধ্যে বৃহত্তম মৌলিক সংখ্যা ৭৯ এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা৬১ সুতরাং, তাদের মধ্যকার পার্থক্য (৭৯ - ৬১)= ১৮।
১ হতে ৭০ পর্যন্ত সংখ্যা সমূহের যোগফল কত?
ক
২৪৮৫
খ
৪২৫৮
গ
২৫৮৪
ঘ
২৮৫৪
সঠিক উত্তর:
ক (২৪৮৫)
ব্যাখ্যা:
আমরা জানি যে, {n×(n+1)}/2 সুতরাং {৭০×(৭০+১)}/2 = ২৪৮৫
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি "a" হয় তবে ক্ষেত্রফল হবে-
ক
34a2
খ
34a2
গ
12a2
ঘ
32a2
সঠিক উত্তর:
ক (34a2)
ব্যাখ্যা:
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a একক হলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র34a2 বর্গ একক। যে ত্রিভুজের তিনটি বাহু সমান, তাকে সমবাহু ত্রিভুজ বলে। সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ60º।
পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের চারগুণ। ৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দশগুণ ছিল, পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?
ক
৫৬ এবং ১৪ বছর
খ
৩৬ এবং ৯ বছর
গ
৪০ এবং ১০ বছর
ঘ
৩২ এবং ৭ বছর
সঠিক উত্তর:
খ (৩৬ এবং ৯ বছর)
ব্যাখ্যা:
ধরি, পুত্রের বর্তমান বয়স x বছর, পিতার বর্তমান বয়স ৪x বছর। প্রশ্নমতে, ১০(x - 6) = 4x - 6 বা, x = 9 ∴ পিতার বয়স ৪×৯ = ৩৬ বছর এবং পুত্রের বয়স ৯ বছর।
Find the correct spelling-
ক
leftenant
খ
licutenent
গ
lieutenant
ঘ
licutanent
সঠিক উত্তর:
গ (lieutenant)
ব্যাখ্যা:
Lieutenant(noun) = প্রতিনিধি।
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)