স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) ।। সাঁটলিপিকার 2023

বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক পরীক্ষা - স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) ।। সাঁটলিপিকার 2023 MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক।

মোট 58 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 4
1
Hold Water' means---
ক Kect Water
খ bear examination
গ store water
ঘ drink water
সঠিক উত্তর: খ (bear examination)
ব্যাখ্যা:
Hold water –টিকে থাকা, চালিয়ে যাওয়া, ধারণ করা, অর্থাৎ বাদ না পড়া। Keep water - (Phrase/ idiom নয়) পানি সংরক্ষণ করা। Drink water - (Pharase/idiom নয়) পানি পান করা। Bear examination - পরীক্ষায় টিকে থাকা (পরীক্ষা হতে বাদ না পড়া)। Store water - (Phrase/idiom নয়) পানি জমিয়ে রাখা।
2
The synonym of the word 'Gruesome' is
ক Dreadful
খ Horrific
গ All of the above
ঘ Frightful
সঠিক উত্তর: গ (All of the above)
ব্যাখ্যা:
Gruesome = Dreadful (লোমহর্ষক), Frightful ( ভয়াবহ), Horrific (ভয়ংকর)।
3
The word 'electorate' means--
ক A body of voters
খ Election Commission
গ Candidates
ঘ many elections
সঠিক উত্তর: ক (A body of voters)
ব্যাখ্যা:
Electorate শব্দটি noun, যার অর্থ নির্বাচকমণ্ডলী । Election office সাধারণত election সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করে। A body of voters বলতে বোঝায় নির্বাচকমণ্ডলী। যারা voter - দের দ্বারা নির্বাচিত। অনেকগুলো election বোঝাতে many elections ব্যবহৃত হয়। Candidate বলতে প্রার্থী বোঝায়। Candidate শব্দটি নির্বাচনের ক্ষেত্রে, পরীক্ষার ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। তবে সাধারণত candidate দ্বারা নির্বাচনের প্রার্থী বোঝানো হয়ে থাকে। সুতরাং সঠিক উত্তর a body of voters
4
কোনটি সঠিক?
ক Paper is made with wood
খ Paper is made of wood
গ Paper is made from wood
ঘ Paper is made by wood
সঠিক উত্তর: গ (Paper is made from wood)
ব্যাখ্যা:
❤√√√ কোন কিছু থেকে সরাসরি কিছু তৈরি হওয়া বুঝাতে made of এবং কোন কিছু রুপান্তরিত হয়ে তৈরি হওয়া বুঝাতে made from বসে। ❤√√√ সহজে মনে রাখুন, কোন কিছু তৈরির পর উপাদান টি দেখা গেলে made of আর না দেখা গেলে made from বসে। ❤√√√ Made with ব্যবহার করি যখন আমরা খাবার বা পানীয় এর উপাদান সম্পর্কে কথা বলি। The dish is made with beef, red peppers and herbs. ❤√√√ Made out of- আমরা made out of ব্যবহার করি যখন আমরা কোনকিছু নিয়ে কথা বলি, যা এক জিনিষ থেকে অন্য় জিনিষে পরিবর্তিত/রূপান্তরিত হয়েছে। Candle-holders were made out of wine bottles.
5
Change the voice: ‘Nobody trust a traitor’
ক A traitor is trusted
খ Everybody hates a traitor
গ A traitor should not be trusted
ঘ A traitor is not trusted by anybody
সঠিক উত্তর: ঘ (A traitor is not trusted by anybody)
ব্যাখ্যা:
Nobody যুক্ত present indefinite tense - T active voice - ce passive করার নিয়ম: object - কে subject am/is/are + not verb past participle form by anybody. বাকটির passive form হলো A traitor is not trusted by anybody.
6
"Aestheticism' relates to-
ক Existence of God
খ Appreciation of beauty
গ Hedonism
ঘ Semantics
সঠিক উত্তর: খ (Appreciation of beauty)
ব্যাখ্যা:
নান্দনিকতা, সৌন্দর্যানুরাগ এইসব Aestheticism কে বুঝিয়ে থাকে যা,Appreciation of beauty কে নির্দেশ করে।
7
আমি তার উদ্ধতপূর্ণ আচরণে ব্যাথিত হইয়াছি' সাধু ভাষার এ বাক্যে মোট কয়টি ভুল আছে ?
ক ৩ টি
খ ৪ টি
গ ৫ টি
ঘ ২টি
সঠিক উত্তর: ক (৩ টি)
ব্যাখ্যা:
বাক্যটির শুদ্ধরুপ হবে: আমি তাহার ঔদ্ধত্যপূর্ণ আচরণে ব্যথিত হইয়াছি।
9
'কলম' শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?
ক আরবি
খ তুর্কি
গ ফারসি
ঘ ফরাসি
সঠিক উত্তর: ক (আরবি)
ব্যাখ্যা:
কলম শব্দটি আরবি ভাষার কলামুন থেকে উৎপত্তি হয়ে কলম হয়েছে। বর্ণনা: বাংলায় ব্যবহৃত আরবি ভাষার শব্দ গুলোকে মূলত দুই ভাগে বিভক্ত করা যেতে পারে । যথা - ধর্ম সংক্রান্ত এবং প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ। আরবি শব্দ হলো - কলম, ঈমান , গোসল , জান্নাত , তওবা, আদালত, খারিজ, ওজন , খবর , দুনিয়া, নকল , জাহাজ, জরিমানা , তামাম, মসলা, লেবু, হেফাজত ইত্যাদি।
10
গীর্জায় গিয়ে যীশু ভজে সে' যীশু কোন কারকে কোন বিভক্তি ?
ক কর্তায় শূন্য
খ কর্মে ২য়া
গ কর্মে শূন্য
ঘ কর্মে ৭মী
সঠিক উত্তর: গ (কর্মে শূন্য)
ব্যাখ্যা:
এটি কর্ম কারকের উদাহরণ। বাক্যে “কি/কাকে” দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কর্ম কারক বলে। এই বাক্যে যদি আমরা প্রশ্ন করি যে, সে কাকে ভজে? উত্তর হবে যিশুকে।
11
বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি কে ?
ক ভারতচন্দ্র রায়
খ নরহরি চক্রবর্তী
গ মুকুন্দরাম
ঘ বিজয় গুপ্ত
সঠিক উত্তর: ক (ভারতচন্দ্র রায়)
ব্যাখ্যা:
প্রথম নাগরিক কবি - ভারত চন্দ্র ( রায় গুনাকর)
12
“আকুঞ্চন” শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি ?
ক কৃষ্ণন
খ বিকুন
গ প্রসার
ঘ প্রসারণ
সঠিক উত্তর: ঘ (প্রসারণ)
13
ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত?
ক স্ট্রাটোমণ্ডল
খ ট্রিপোমণ্ডল
গ তাপমণ্ডল
ঘ মেসোমণ্ডল
সঠিক উত্তর: ক (স্ট্রাটোমণ্ডল)
ব্যাখ্যা:
ওজোন স্তর (Ozone layer) হচ্ছে পৃথিবীর বায়ুমন্ডলের একটি স্তর যেখানে তুলনামূলকভাবে বেশি মাত্রায় ওজোন গ্যাস থাকে। এই স্তর থাকে প্রধানতঃ স্ট্র্যাটোস্ফিয়ারের নিচের অংশে, যা ভূপৃষ্ঠ থেকে কমবেশি ২০-৩০ কিমি উপরে অবস্থিত। স্ট্রাটোমন্ডল স্তর পৃথিবীর ভূমির উপর ১৩ কিমি থেকে শুরু করে প্রায় ৫০ কিমি পর্যন্ত বিস্তৃত। এই স্তরে রয়েছে ওজন নামের একটি গ্যাস। অক্সিজেনের তিনটি পরমাণু একসাথে মিলিত হবার ফলে এই ওজোন স্তর গঠিত হয়। এই মিলিত তিন পরমাণুর অক্সিজেন অথবা ওজোন গ্যাস অথবা ওজোন স্তর সূর্য থেকে নির্গত ক্ষতিকর অতি বেগুনী রশ্মি অথবা সৌর বিকিরন শোষণ করে তা থেকে আমাদের রক্ষা করে। ওজোন স্তর হচ্ছে সেই স্তর যেখানে তুলনামুলকভাবে বেশী মাত্রায় ওজোন গ্যাস সমুহ থাকে এবং এই স্তরের পুরুত্ব স্থানভেদে এবং মৌসুমভেদে কমবেশী হয়। এই স্তর এবং এর উপরের দিকে বায়ুমন্ডলের অন্যান্য গ্যাস খুব কম পরিমাণে থাকে।
14
একটি জমির দৈর্ঘ্য ১০৮০ ইঞ্চি এবং প্রস্ত ৯৬০ ইঞ্চি, ঐ জমির পরিমান কত ?
ক ৫ কাঠা
খ ২০ কাঠা
গ ১০ কাঠা
ঘ ৭ কাঠা
সঠিক উত্তর: গ (১০ কাঠা)
ব্যাখ্যা:
জমিটির দৈর্ঘ্য = ১০৮০ ইঞ্চি = (১০৮০ ÷ ১২) ফুট = ৯০ ফুট জমিটির প্রস্থ = ৯৬০ ইঞ্চি = (৯৬০ ÷ ১২) ফুট = ৮০ ফুট সুতরাং জমিটির ক্ষেত্রফল = ৯০ ফুট × ৮০ ফুট = ৭২০০ বর্গ ফুট =৭২০০৩×৩বর্গ গজ = ৮০০ বর্গ গজ আমরা জানি, ৮০ বর্গ গজ = ১ কাঠা ∴ ৮০০ বর্গ গজ = (৮০০ ÷ ৮০) কাঠা = ১০ কাঠা।
15
কেনো ত্রিভুজের বাহুগুলির অনুপাত নিচের কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ আঁকা যাবে ?
ক ৬ : ৫ : ৪
খ ৬ : ৪ : ৩
গ ১৭ : ১৫ : ৮
ঘ ১২ : ৮ : ৪
সঠিক উত্তর: গ (১৭ : ১৫ : ৮)
ব্যাখ্যা:
সমকোণী ত্রিভুজ = (অতিভূজ)2 = (লম্ব)2+ (ভূমি)2 = (১৭)2 = (১৫)2+(৮)2 = ২৮৯ = ২২৫+৬৪ = ২৮৯=২৮৯
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)