স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)।। কমিউনিটি অর্গানাইজার 2023

বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক পরীক্ষা - স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)।। কমিউনিটি অর্গানাইজার 2023 MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক। — পৃষ্ঠা 2

মোট 68 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 5
16
একজন চাকুরিজীবীর বেতন ১৫% বৃদ্ধি পেয়ে ৫৭৫০ টাকা হলে পূর্বের বেতন কত টাকা ছিল?
ক ৫৫৫০
খ ৫০০০
গ ৫২৫০
ঘ ৪৭৫০
সঠিক উত্তর: খ (৫০০০)
ব্যাখ্যা:
১৫% বৃদ্ধিতে, বর্তমান বেতন = (১০০ + ১৫)টাকা = ১১৫ টাকা বর্তমান বেতন ১১৫ টাকা হলে পূর্বের বেতন ১০০ টাকা অতএব বর্তমান বেতন ১ টাকা হলে পূর্বের বেতন = ১০০/১১৫ টাকা অতএব বর্তমান বেতন ৫৭৫০ হলে পূর্বের বেতন = ১০০× ৫৭৫০/১১৫ টাকা = ৫০০০ টাকা
17
ক্রয়মূল্য বিক্রয়মূল্যের দ্বিগুন হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?
ক লাভ ২৫%
খ লাভ ১০%
গ ক্ষতি ৫০%
ঘ ক্ষতি ২৫%
সঠিক উত্তর: গ (ক্ষতি ৫০%)
ব্যাখ্যা:
ধরি, ক্ষতি = 2x - x = x ক্ষতি (%) = (ক্ষতি/ ক্রয়মূল্য ) × 100% = (x /2x )× 100% = 50%
18
'লয়া জিরগা' হলো—
ক মুসলমানদের একটি পবিত্র স্থান
খ আফগানিস্থানের শাসনকার্য পরিচালনার জন্য বয়োজ্যেষ্ঠদের পরিষদ
গ তিব্বতের আধ্যাতিক নেতা
ঘ ইহুদিদের একটি ধর্মীয় প্রতিষ্ঠান
সঠিক উত্তর: খ (আফগানিস্থানের শাসনকার্য পরিচালনার জন্য বয়োজ্যেষ্ঠদের পরিষদ)
ব্যাখ্যা:
আফগানিস্তানের বিভিন্ন সম্প্রদায় , সম্মানিত উপজাতীয় ও রাজনৈতিক নেতাদের সর্বোচ্চ পরিষদ 'লয়া জিরগা' ( Loya Jirga ) । আফগানিস্তানের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার নাম 'ন্যাশনাল অ্যাসেম্বলি ' ( National Assembly ) । নিম্নকক্ষের নাম 'ওলেসি জিরগা' (ইংরেজিতে House of the People) এবং উচ্চকক্ষের নাম 'মেশারানো জিরগা' (ইংরেজিতে House of Elders) ।
19
মিশরীয় সভ্যতার চিত্রলিপিকে কী বলা হয়?
ক ওডিসি
খ প্যাপিরাস
গ ক্যলিও গ্লাফি
ঘ হায়ারোগ্লিফিক
সঠিক উত্তর: ঘ (হায়ারোগ্লিফিক)
ব্যাখ্যা:
মিশরীয় হায়ারোগ্লিফিক বা মিশরীয় চিত্রলিপি (প্রাচীন গ্রিক: τὰ ἱερογλυφικά [γράμματα], ইংরেজি: Hieroglyphic) বা বহুবচনে মিশরীয় হায়ারোগ্লিফিক্স হলো মিশরীয় লিপিবিশেষ। প্রাচীন মিশরে তিন ধরনের লিপি প্রচলিত ছিলো: হায়ারোগ্লিফিক (মিশরীয়), হায়রাটিক এবং ডেমোটিক।
20
কোন দেশটি আরব লীগের অন্তর্ভুক্ত নয়?
ক জর্ডান
খ ইরান
গ বাহরাইন
ঘ লেবানন
সঠিক উত্তর: খ (ইরান)
ব্যাখ্যা:
ইরান আরব লীগের অন্তর্ভুক্ত নয়। আরব লীগ আরব দেশসমূহের সংস্থা। ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ গঠিত হয়। মিশরের রাজধানী কায়রোতে এর সদর দপ্তর অবস্থিত। অধুনা বহিষ্কৃত সিরিয়া সহ মোট ২২টি রাষ্ট্র আরব লীগের সদস্য কুয়েত, লেবানন, ফিলিস্তিন, কাতার, জর্দান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া, ওমান, সৌদি আরব, সিরিয়া, তিউনিসিয়া, ইরাক, আলজেরিয়া, মরোক্কো, সুদান, জিবুতি, মিশর, ইয়েমেন, মৌরিতানিয়া, সোমালিয়া।
21
'পূর্বাশা' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
ক মুন্সি মেহেরুল্লা
খ সঞ্জয় ভট্টাচার্য
গ মোজাম্মেল হক
ঘ কামিনী রায়
সঠিক উত্তর: খ (সঞ্জয় ভট্টাচার্য)
ব্যাখ্যা:
পূর্ব্বাশা শব্দের অর্থ পূর্ব দিক। ১৯৩২ থেকে ১৯৭৭ খ্রিষ্টাব্দ পর্যন্ত এই পত্রিকা চালু ছিল। ১৯৩২ থেকে ১৯৬৮ পর্যন্ত পূর্ব্বাশা-র সম্পাদনা করতেন সঞ্জয় ভট্টাচার্য। এর সম্পাদক হিসাবে অত্যন্ত পরিচিত ছিলেন সঞ্জয় ভট্টাচার্য‌
22
'কেষ্ট বিষ্ট' – এর অর্থ কী?
ক প্রণাম
খ লন্ড ভন্ড
গ গণ্যমান্য
ঘ উভয় সংকট
সঠিক উত্তর: গ (গণ্যমান্য)
ব্যাখ্যা:
কেষ্ট-বিষ্টু /বিশেষ্য পদ/ গণ্য-মান্য; হোমরা-চোমরা ব্যক্তি 'হবেও বা কেষ্ট-বিষ্টু এক জন - দ্বিঃ রায়.।
23
রবীন্দ্রনাথের 'সোনার তরী' কবিতা কোন ছন্দে রচিত ?
ক স্বরবৃত্ত
খ মন্দাক্রান্তা
গ মাত্রাবৃত্ত
ঘ অক্ষরবৃত্ত
সঠিক উত্তর: গ (মাত্রাবৃত্ত)
ব্যাখ্যা:
সোনারতরী ( ১৮৯৪ খ্রি.) একটি কাব্যগ্রন্থ বা কবিতাঃ এটি মাত্রাবৃত্ত ছন্দ্রে রচিত । মাত্রাবৃত্ত ছন্দ (কলাবৃত্ত বা ধ্বনিপ্রধান ছন্দ) বাংলা সাহিত্যে প্রচলিত প্রধান তিনটি ছন্দের একটি। অন্য দুটি হলো স্বরবৃত্ত ছন্দ এবং অক্ষরবৃত্ত ছন্দ। মাত্রাবৃত্ত ছন্দে লেখা কবিতাগুলোর মূলপর্ব ৪, ৫, ৬, ৭ মাত্রার হতে পারে। পরিচ্ছেদসমূহ. ১ বৈশিষ্ট্য; ২ নামকরণ; ৩ ছন্দ বিশ্লেষণ; ৪ তথ্যসূত্র. বৈশিষ্ট্যঃ • মূল পর্ব ৪, ৫, ৬ বা ৭ মাত্রার হয়।
24
যৌগিক শব্দ কোনটি?
ক প্রবীণ
খ জলধি
গ গায়ক
ঘ তৈল
সঠিক উত্তর: গ (গায়ক)
ব্যাখ্যা:
যৌগিক শব্দ গায়ক। যৌগিক শব্দ: যে সব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই, তাদের যৌগিক শব্দ বলে। অর্থাৎ, শব্দগঠনের প্রক্রিয়ায় যাদের অর্থ পরিবর্তিত হয় না, তাদেরকে যৌগিক শব্দ বলে। যেমন - কর্তব্য, গায়ক, দৌহিত্র, মধুর, বাবুয়ানা ইত্যাদি।
25
এক কথায় প্রকাশ করুনঃ 'অশ্ব, রথ, হস্তী ও পদাতিক সৈন্যের সমাহার'-
ক চতুরঙ্গ
খ কুশীলব
গ শালপ্রাংশু
ঘ সংশপ্তক
সঠিক উত্তর: ক (চতুরঙ্গ)
ব্যাখ্যা:
চতুরঙ্গ - (১) [বিশেষণ পদ] চারি অঙ্গযুক্ত; সর্বাঙ্গ সম্পন্ন। (২) [বিশেষ্য পদ] হস্তী অশ্ব রথ ও পদাতিক - এই চারি অঙ্গবিশিষ্ট সেনাবাহিনী।
26
মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস 'নিষিদ্ধ লোবান' কার রচনা?
ক আমজাদ হোসেন
খ শওকত ওসমান
গ সৈয়দ শামসুল হক
ঘ হুমায়ূন আহমেদ
সঠিক উত্তর: গ (সৈয়দ শামসুল হক)
ব্যাখ্যা:
সৈয়দ শামসুল হক রচিত উপন্যাস নিষিদ্ধ লোবান, নীলদংশন, সীমানা ইত্যাদি।
27
কোন সালে বাংলাদেশের নারীরা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনে প্রথম সরাসরি ভোটে নির্বাচিত হন?
ক ১৯৯৫ সালে
খ ১৯৯৭ সালে
গ ১৯৯৮ সালে
ঘ ১৯৯৬ সালে
সঠিক উত্তর: খ (১৯৯৭ সালে)
28
‘খাপছাড়া’ গ্রন্থটির রচয়িতা কে?
ক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ জসীমউদ্দীন
গ দ্বিজেন্দ্রলাল রায়
ঘ রবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর: ঘ (রবীন্দ্রনাথ ঠাকুর)
ব্যাখ্যা:
খাপছাড়া হল রবীন্দ্রনাথ ঠাকুর কর্ত্তৃক বাংলা ভাষায় রচিত একটি বিখ্যাত শিশুতোষ কাব্যগ্রন্থ।এটি ১৯৩৭ সালে প্রকাশিত হয়। এটি রবীন্দ্রনাথের কাব্য রচনার "অন্ত্যপর্ব"-এর অন্তর্গত একটি উল্লেখযোগ্য সৃষ্টি। রবীন্দ্রনাথ এই গ্রন্থটি রাজশেখর বসু (পরশুরাম)-কে উৎসর্গ করেন।
29
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট অস্থায়ী সদস্য সংখ্যা-
ক ৯
খ ১২
গ ১৫
ঘ ১০
সঠিক উত্তর: ঘ (১০)
ব্যাখ্যা:
নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫টি। এর মধ্যে স্থায়ী সদস্য ৫টি এবং অস্থায়ী সদস্য ১০টি দেশ।
30
A Synonym of ' obsessed' would be: 
ক fixated
খ frantic
গ fazed
ঘ frenzied
সঠিক উত্তর: ক (fixated)
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)