বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ || সহকারী নিরাপত্তা কর্মকর্তা 2021

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সহকারী নিরাপত্তা কর্মকর্তা 2021 নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান ও নির্ভুল উত্তর। বিগত পরীক্ষার আসল প্রশ্নপত্র অনুশীলন করে সরকারি চাকরির পরীক্ষার সঠিক প্রস্তুতি নিন। — পৃষ্ঠা 2

মোট 69 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 7
11
'আপণ' শব্দের অর্থ কোনটি শুদ্ধ?
ক দোকান
খ দালাল
গ নিজ
ঘ বাজার
সঠিক উত্তর: ক (দোকান)
12
‘অমৃত' শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক তরল
খ কটু
গ তিক্ত
ঘ গরল
সঠিক উত্তর: ঘ (গরল)
13
হাত গুটিয়ে বসে আছে কেন? বাক্যে 'হাত' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক আয়ত্তে আনা
খ কার্যে বিরতি
গ দক্ষতা
ঘ হস্তচ্যুত হওয়া
সঠিক উত্তর: খ (কার্যে বিরতি)
14
বিধির বিড়ম্বনা' এর বাগধারা কী?
ক অলক্ষ্মীর দশা
খ অদৃষ্টের পরিহাস
গ আটক
ঘ অগ্নি পরীক্ষা
সঠিক উত্তর: খ (অদৃষ্টের পরিহাস)
15
'পাওয়ার আগে ভোগের আয়োজন' কথাটির প্রবাদ কোনটি?
ক গাছে কাঁঠাল গোঁফে তেল
খ খাল কেটে কুমির আনা
গ হাইফেলতে ভাঙা কুলো
ঘ ঝোপ বুঝে কোপ মারা
সঠিক উত্তর: ক (গাছে কাঁঠাল গোঁফে তেল)
ব্যাখ্যা:
খাল কেটে কুমির আনা: নিজের দোষে বিপদ ডেকে আনা। ঝোপ বুঝে কোপ মারা: অবস্থা বুঝে সুযোগ গ্রহণ করা। ছাই ফেলতে ভাঙা কুলো: অবহেলার পাত্র কিন্তু কাজের সময় ডাক পড়ে। গাছে কাঁঠাল গোঁফে তেল: প্রাপ্তির পূর্বেই ভোগের আয়োজন।
16
‘যার দুহাত সমান চলে' বাক্য সংকোচন কোনটি?
ক দোহাতি
খ সব্যসাচী
গ দ্বিজ
ঘ কুশাল
সঠিক উত্তর: খ (সব্যসাচী)
17
বাংলা সাহিত্যের (চর্যাপদের) আদি কবি কে?
ক কাহপা
খ লুইপা
গ ভুসুকুপা
ঘ ঢেগুনপা
সঠিক উত্তর: খ (লুইপা)
ব্যাখ্যা:
চর্যাপদ এর রচয়িতা হরপ্রসাদ শাস্ত্রী বলেছেন চর্যাপদের আদি কবি লুইপা। ব্স্তান - 'গ্যুর গ্রন্থে লুই পাকে শ্রীভগবদ অভিসময়, বজ্রসত্ত্ব সাধনা, তত্ত্বস্বভাব দোহাকোষ গীতিকা দৃষ্টি নাম, শ্রীচক্রসম্বর অভিসময় টীকা এবং বুদ্ধদয়া গ্রন্থের রচয়িতা হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি অতীশ দীপঙ্করের সাথে অভিসময় বিভঙ্গ রচনা করেছিলেন। চর্যাপদের প্রথম এবং ঊনত্রিশতম পদ লুই পার রচনা।
18
'চন্দ্রাবতী' কি ?
ক পালাগান
খ পদাবলি
গ কাব্য
ঘ নাটক
সঠিক উত্তর: গ (কাব্য)
ব্যাখ্যা:
আরাকান রাজসভায় অমাত্য কোরেশী মাগন ঠাকুর রচিত কাব্য 'চন্দ্রাবতী' । তিনি কবি আলাওলের অন্যতম পৃষ্ঠপোষক হিসেবে প্রসিদ্ধি লাভ করেন। কবি এ দেশে প্রচলিত রুপকথায় কাহিনিকে তার কাব্যের উপজীব্য করেছিলেন এবং যেভাবে তিনি রুপায়িত করেছেনে তাতে তার মৌলিক প্রতিভার পরিচয় ফুটে উঠেছে। ভদ্রাবতী নগরের রাজপুত্র বীরভান মন্ত্রীপুত্র সুতের সহায়তায় কীভাবে সরন্দ্বীপ রাজকন্যা অপূর্বসুন্দরী চন্দ্রাবতীকে লাভ করেছিলেন তা - ই এ কাব্যে বর্ণিত হয়েছে। আলাওল মাগন ঠাকুরের উৎসাহে 'সয়ফুলমুলক বদিউজ্জামাল' কাব্য রচনা করেন। '
19
দীনবন্ধু মিত্রের 'নীলদর্পণ' নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে ?
ক প্যারীচাঁদ মিত্র
খ প্রমথ চৌধুরী
গ দ্বিজেন্দ্রলাল রায়
ঘ মাইকেল মধুসূদন
সঠিক উত্তর: ঘ (মাইকেল মধুসূদন)
ব্যাখ্যা:
এই নাটক অবলম্বন করে বাঙালির স্বদেশপ্রেম ও জাতীয়তাবাদের সূচনা, এই নাটক সম্বন্ধে শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায় ও রায়তদের মধ্যে মৈত্রীবন্ধন স্থাপিত হয়, এর মধ্যে দিয়েই শ্বেতাঙ্গ নীলকরদের বর্বর চরিত্র উদ্ঘাটিত হয়।” মনে করা হয়ে থাকে, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত।
20
'কাজলা দিদি' কবিতাটি কে রচনা করেছেন?
ক যতীন্দ্র মোহন বাগচী
খ কাজী নজরুল ইসলাম
গ জসীমউদ্দীন
ঘ রবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর: ক (যতীন্দ্র মোহন বাগচী)
ব্যাখ্যা:
যতীন্দ্রমোহন বাগচীর ‘ কাব্যমালঞ্চ’ কাব্যগ্রন্থের বিখ্যাত কবিতা ‘ কাজলা দিদি’ । এ কবিতার বিখ্যাত চরণ ‘ বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, / মাগো আমার শোলক - বলা কাজলা দিদি কই?
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)