বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ || নিরাপত্তা অপারেটর 2021

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিরাপত্তা অপারেটর 2021 নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান ও নির্ভুল উত্তর। বিগত পরীক্ষার আসল প্রশ্নপত্র অনুশীলন করে সরকারি চাকরির পরীক্ষার সঠিক প্রস্তুতি নিন। — পৃষ্ঠা 2

মোট 43 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 5
11
নিচের কোনটি সকর্মক ক্রিয়ার উদাহরণ?
ক সে ঘুমায়
খ সে বই পড়ছে
গ রিপা হাসছে
ঘ সে লিখছে
সঠিক উত্তর: খ (সে বই পড়ছে)
ব্যাখ্যা:
যে ক্রিয়ার কর্মপদ আছে, তাই সকর্মক ক্রিয়া। ক্রিয়ার সাথে কী বা কাকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই ক্রিয়ার কর্মপদ। কর্মপদ যুক্ত ক্রিয়াই সকর্মক ক্রিয়া। যেমন: সে বই পড়ছে। এখানে যদি প্রশ্ন করা হয় সে কি পড়ছে? তাহলে উত্তর পাই 'বই পড়ছে। এ বাক্যে ‘পড়ছে’ হলো সকর্মক ক্রিয়া এবং 'বই' হলো ‘পড়ছে' ক্রিয়ার কর্মপদ।
12
"সন্ধি" এর সন্ধি বিচ্ছেদ-
ক সম+ধি
খ সম্+ধি
গ সন+ধি
ঘ সম্+ন্ধি
সঠিক উত্তর: খ (সম্+ধি)
ব্যাখ্যা:
তৎসম ব্যঞ্জনসন্ধির নিয়মানুসারে, ম্ এর পর যে কোনো বর্গীয় ধ্বনি থাকলে ম ধ্বনিটি সেই বর্গের নাসিক্য ধ্বনি হয়। যেমন: সম্ + ধি (ম্ + ধ = ন্ + ধ) = সন্ধি; 7y + 6y = 3yw ।
13
উপসর্গের কাজ-
ক বর্ণ সংস্করণ
খ নতুন শব্দ গঠন
গ ভাবের পার্থক্য নিরূপণ
ঘ যতি সংস্থাপন
সঠিক উত্তর: খ (নতুন শব্দ গঠন)
ব্যাখ্যা:
বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয়সূচক শব্দাংশ রয়েছে, যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না, এগুলো অন্য শব্দের পূর্বে বসে। যেসব অব্যয় ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন নতুন অর্থের সৃষ্টি করে, তাদের উপসর্গ বলে। উপসর্গগুলোর নিজস্ব কোনো অর্থবাচকতা নেই, কিন্তু অন্য শব্দের পূর্বে বসে এদের অর্থদেশতকতা বা নতুন শব্দ সৃজনের ক্ষমতা থাকে। উপসর্গের মাধ্যমে নতুন অর্থবোধক শব্দ গঠিত হয়। যেমন: প্রণ - ছায়া প্রচ্ছায়া। এখানে ‘ছায়া একটি শব্দ এবং এর সাথে ‘এ’ উপসর্গ যুক্ত হয়ে নতুন শব্দ 'প্রচ্ছায়া' গঠিত হয়েছে।
14
"চাঁদ" শব্দটির সমার্থক শব্দ-
ক ভানু
খ নিশাকর
গ ভূজ
ঘ তপন
সঠিক উত্তর: খ (নিশাকর)
ব্যাখ্যা:
‘চাঁদ' এর সমার্থক শব্দসমূহ: চন্দ্র, চন্দ্ৰমা, ইন্দু, সুধাংশু, সিতাংশু, হিমাংশু, হিমকর, বিধু, নিশাপতি, নিশাকর, সুধাকর, শশাঙ্ক, শশধর, শশী, সোম, মৃগাঙ্ক, দ্বিজরাজ, রজনীকান্ত, সিতকর, কলানাথ, কলানিধি, কুমুদনাথ, রাকেশ, সুধাময়। 'ভানু’ ও ‘তপন’ অর্থ সূর্য; ‘ভুজ' অর্থ বাহু।
15
I finally killed the fly..... a rolled up newspaper.
ক by
খ through
গ from
ঘ with
সঠিক উত্তর: ঘ (with)
ব্যাখ্যা:
‘কোনোকিছুর দ্বারা বা সাহায্যে অর্থে Preposition হিসেবে with ব্যবহৃত হয়। I finally killed the fly with rolled up newspaper অবশেষে আমি মোড়ানো সংবাদপত্র দিয়ে মাছিটিকে হত্যা করলাম।
16
He advised me..... smoking.
ক to give up
খ in giving up
গ from giving up
ঘ giving up
সঠিক উত্তর: ক (to give up)
ব্যাখ্যা:
Advise, allow, forbid, request, order, permit, want ইত্যাদি verb এর পরে object থাকলে এরপরে infinitive (to + verb এর base form) বসে। সুতরাং শূন্যস্থানে to give up বসবে। He advised me to give up smoking - তিনি আমাকে ধূমপান ত্যাগের পরামর্শ দিলেন।
17
What are you so angry.......?
ক about
খ with
গ for
ঘ at
সঠিক উত্তর: ক (about)
ব্যাখ্যা:
‘কোনো বিষয়ে ক্ষুব্ধ' অর্থে angry এর সাথে preposition হিসেবে about ব্যবহৃত হয়। What are you so angry about? তুমি কোন বিষয়ে এত ক্ষুব্ধ?
18
She has ....... her hair a beautiful shade of brown.
ক coloured
খ given
গ dyed
ঘ dried
সঠিক উত্তর: গ (dyed)
ব্যাখ্যা:
Color এবং dye শব্দ দুটোই ‘রং করা অর্থে ব্যবহৃত হয়। তবে রং যদি অপরিবর্তিত থাকে অর্থাৎ কালো চুল কালো রং করা তাহলে color ব্যবহৃত হয়। কিন্তু বিশেষ ধরনের তরল পদার্থ দিয়ে রং পরিবর্তন করাকে dye বলে।
19
What is the adjective of the word 'Heart'?
ক Heart
খ Heartening
গ Heartful
ঘ Hearten
সঠিক উত্তর: খ (Heartening)
20
What is the noun of the word 'Waste"?
ক Wastage
খ Wasting
গ Waste
ঘ Wastful
সঠিক উত্তর: ক (Wastage)
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)