বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ।। সহকারী পরিচালক (অর্থ) 2023
বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক পরীক্ষা - বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ।। সহকারী পরিচালক (অর্থ) 2023 MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক।
মোট 63 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 5আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র (The Proclamation of Independence) কবে জারি করা হয়?
ক
১০ এপ্রিল ১৯৭১
খ
৭ মার্চ ১৯৭১
গ
২৫ মার্চ ১৯৭১
ঘ
১৭ এপ্রিল ১৯৭১
সঠিক উত্তর:
ক (১০ এপ্রিল ১৯৭১)
ব্যাখ্যা:
বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র বলতে প্রবাসী বাংলাদেশ সরকার বা মুজিবনগর সরকার কর্তৃক ১০ এপ্রিল ১৯৭১ তারিখে প্রণীত একটি ঘোষণাপত্র বোঝায় যাতে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার প্রেক্ষাপট ব্যাখ্যা করা হয়েছে। ১৯৭১ সালের ১৭ এপ্রিল তারিখে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণাপত্র প্রচার করা হয়।
মুজিবনগর সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে কে ছিলেন?
ক
সৈয়দ নজরুল ইসলাম
খ
তাজউদ্দীন আহমদ
গ
এম. মনসুর আলী
ঘ
এ. এইচ. এম. কামরুজ্জামান
সঠিক উত্তর:
খ (তাজউদ্দীন আহমদ)
ব্যাখ্যা:
১০ এপ্রিল ১৯৭১ গঠিত মুজিবনগর সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে ছিলেন প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদ । এম.মনসুর আলী ছিলেন অর্থ,বাণিজ্য, শিল্প ও যোগাযোগ বিষয়ক মন্ত্রী।
বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?
ক
৭ মার্চ ১৯৭৪
খ
২৭ মার্চ ১৯৭৩
গ
৭ মার্চ ১৯৭৩
ঘ
১৭ মার্চ ১৯৭৩
সঠিক উত্তর:
গ (৭ মার্চ ১৯৭৩)
ব্যাখ্যা:
প্রথম জাতীয় সংসদ নির্বাচন ১৯৭৩, বাংলাদেশে ৭ই মার্চ ১৯৭৩ সালে অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ ৩০০টি আসনের মধ্যে ২৯৩টি আসনে জয় লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং সরকার গঠন করে।
বাংলাদেশের প্রথম ভৌগলিক নির্দেশক পণ্য হিসেবে নিবন্ধন পায় কোনটি?
ক
জামদানি
খ
পাট
গ
ফজলি আম
ঘ
ইলিশ মাছ
সঠিক উত্তর:
ক (জামদানি)
ব্যাখ্যা:
কোনো একটা দেশের মাটি, পানি, আবহাওয়া ও মানুষের সৃজনশীলতা মিলে কোনো পণ্য তৈরি হলে তাকে বলা হয় সেই দেশের ভৌগোলিক নির্দেশক (জিওগ্রাফিক্যাল ইনডিকেশন বা জিআই) পণ্য। শুধু বাংলাদেশেই উৎপাদিত হয় এমন ১১টি পণ্য আন্তর্জাতিক মেধাস্বত্ব কর্তৃপক্ষ থেকে ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে।
সংসদ অধিবেশন সমাপ্ত হওয়ার কতদিন পর আবার অধিবেশন ডাকা বাধ্যতামূলক?
ক
৯০ দিন
খ
৪৫ দিন
গ
৮০ দিন
ঘ
৬০ দিন
সঠিক উত্তর:
ঘ (৬০ দিন)
বাংলার কোন সুলতান ‘খলিফাতুল্লাহ' উপাধি গ্রহণ করেন?
ক
সুলতান শামসউদ্দিন ইলিয়াস শাহ
খ
গিয়াসউদ্দিন আজম শাহ
গ
জালাল উদ্দীন মুহম্মদ শাহ
ঘ
আলাউদ্দিন হুসেন শাহ
সঠিক উত্তর:
গ (জালাল উদ্দীন মুহম্মদ শাহ)
বাংলাদেশের বৃহত্তম তাপ বিদ্যুৎ কেন্দ্র কোনটি?
ক
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র
খ
সিদ্দিরগঞ্জ
গ
গোয়ালপাড়া
ঘ
আশুগঞ্জ
সঠিক উত্তর:
ক (পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র)
বাংলাদেশের পাহাড় শ্রেণির ভূ-তাত্ত্বিক যুগের ভূমিরূপ কোনটি?
ক
টারশিয়ারী যুগের
খ
প্লাইসটোসিন যুগের
গ
নিউ টারশিয়ারি যুগের
ঘ
মায়োসিন যুগের
সঠিক উত্তর:
ক (টারশিয়ারী যুগের)
তত্ত্ববোধিনী' পত্রিকা প্রথম প্রকাশিত হয়-
ক
১৮৪১ সালে
খ
১৮৫০ সালে
গ
১৮৪৩ সালে
ঘ
১৮৪২ সালে
সঠিক উত্তর:
গ (১৮৪৩ সালে)
ব্যাখ্যা:
তত্ত্ববোধিনী পত্রিকা ছিল ব্রাহ্মসমাজের তত্ত্ববোধিনী সভার মুখপত্র। ব্রাহ্মধর্মের প্রচার এবং তত্ত্ববোধিনী সভার সভ্যদের মধ্যে নিয়মিত যোগাযোগ রক্ষার উদ্দেশ্যে ১৮৪৩ সালের ১৬ আগস্ট অক্ষয়কুমার দত্তের সম্পাদনায় তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয়। এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর ।
ভারতের শিলং মালভূমির গারো পাহাড় হতে কোন নদীর উৎপত্তি হয়েছে?
ক
কুশিয়ারা নদী
খ
সুরমা নদী
গ
মনু নদী
ঘ
কংস নদী
সঠিক উত্তর:
ঘ (কংস নদী)
ব্যাখ্যা:
কংস নদী বা কংশ নদী বা কংসবতী নদী বা কংসাই নদী বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোণা ও সুনামগঞ্জ জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ২২৮ কিলোমিটার, গড় প্রস্থ ৯৫ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। উৎস:গারো পাহাড় মেঘালয় ভারত মোহনা:বাউলাই নদী
রবীন্দ্রনাথের নাটক কোনটি?
ক
চোখের বালি
খ
ঘরে বাইরে
গ
রক্তকরবী
ঘ
বলাকা
সঠিক উত্তর:
গ (রক্তকরবী)
ব্যাখ্যা:
রবীন্দ্রনাথের নাটক সংখ্যা ১৯টি এবংগীতিনাট্য ২৯ টি । রূপক ও সাংকেতিক নাটকঃ কালের যাত্রা, তাসের দেশ (১৯৩৩), রাজা (১৯১০), ডাকঘর (১৯১২), অচলায়তন (১৯১২), রাজা ও রানী, মুক্তধারা, রক্তকরবী (১৯২৬),শারদোৎসব, ফাল্গুন। গীতিনাট্যঃ বসন্ত (গীতিনাট্য, ১৯২৩), কাল মৃগয়া, বাল্মীকি প্রতিভা। নৃত্যনাট্যঃ শ্যামা , চিত্রাঙ্গদা, নটীর পূজা, চন্ডালিকা, শাপ মোচন। ট্র্যাজেডি নাটকঃ বির্সজন (১৮৯১), কাব্য নাট্যঃ মালিনী। প্রহসনঃ চিরকুমার সভা (১৯২৬), বৈকুন্ঠের খাতা, গোঁড়ায় গলদ, মায়ার খেলা। রুদ্রচন্ড (১৮৮১) : এটি তাঁর প্রকাশিত প্রথম নাটক। তবে অনেকের মতে ‘রুদ্রচন্ড’ আসলে নাটক নয়, এতে সামান্য নাটকীয়তা আছে মাত্র। বাল্মীকি প্রতিভা (১৮৮১): অনেকের মতে ‘বাল্মীকি প্রতিভা’ রবীন্দ্রনাথের প্রকাশিত প্রথম নাটক। বসন্ত: ‘বসন্ত’ একটি গীতিনাট্য যাতে যৌবনের প্রতীক ঋতুরাজ বসন্তের জয়গান গাওয়া হয়েছে। রবীন্দ্রনাথ এই নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন। কালের যাত্রা: এই নাটকটি তিনি শরৎচন্দ্রকে উৎসর্গ করেন। বির্সজন: রবীন্দ্রনাথ ঠাকুরের মঞ্চসফল এবং জনপ্রিয় নাটকগুলোর অন্যতম বির্সজন। অমিত্রাক্ষর ছন্দে রচিত এই কাব্যনাট্যে গোমতী নদীর কথা উল্লেখ আছে। এই নাটকে রবীন্দ্রনাথ রঘুপতি ও জয়সিংহের ভূমিকায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেন। মূলচরিত্র গুলো হল- জয়সিংহ, রঘুপতি, অর্পণা। তাসের দেশ: ‘তাসের দেশ’ রূপক নাটক। রবীন্দ্রনাথের নিজেরই ‘এক আষাঢ়ে গল্প’ নামক গল্পের কাহিনি এই নাটকের উপজীব্য। এই নাটকটি তিনি নেতাজী সুভাষ চন্দ্র বসুকে উৎসর্গ করেন। রক্তকরবী: ‘রক্তকরবী’ তাঁর একটি সাংকেতিক নাটক। এটি ‘প্রবাসী’ পত্রিকায় প্রকাশিত হয়। বৈকুন্ঠের খাতা: এটি তাঁর জনপ্রিয় কৌতুক নাটক। মুক্তধারা: মুক্তধারা নাটকের প্রথম নাম ছিল ‘মন’। অরূপরতন: অরূপরতন ‘রাজা’ এর সংক্ষিপ্ত রূপ। ডাকঘর: সাংকেতি নাটক।এর প্রধান চরিত্র অমল
'ঢাকের কাঠি' বাগধারার অর্থ-
ক
সাহায্যকারী
খ
বাদক
গ
আমুদে
ঘ
তোষামুদে
সঠিক উত্তর:
ঘ (তোষামুদে)
ব্যাখ্যা:
ঢাকের কাঠি একটি বাগধারা। প্রদত্ত বাগধারাটির অর্থ - তোষামুদে/ চাটুকার। যেমন: তুমি তো বড় সাহেবের ঢাকের কাঠি,তিনি যা বলেন,তুমি তাই বলো।
নিচের কোনটি শুদ্ধ?
ক
ষ্টেশন
খ
স্টেশন
গ
স্টেশন
ঘ
ইস্টিশন
সঠিক উত্তর:
খ (স্টেশন)
বনফুল কার ছদ্মনাম?
ক
প্রমথ চৌধুরী
খ
কৃষ্ণচন্দ্র মজুমদার
গ
বলাইচাঁদ মুখোপাধ্যায়
ঘ
যতীন্দ্র মোহন বাগচী
সঠিক উত্তর:
গ (বলাইচাঁদ মুখোপাধ্যায়)
ব্যাখ্যা:
বলাইচাঁদ মুখোপাধ্যায় কৈশোর থেকেই লেখালেখি শুরু করেন। শিক্ষকদের কাছ থেকে নিজের নাম লুকোতে তিনি বনফুল ছদ্মনামের আশ্রয় নেন। ১৯১৫ খ্রিষ্টাব্দে সাহেবগঞ্জ স্কুলে পড়ার সময় মালঞ্চ পত্রিকায় একটি কবিতা প্রকাশের মধ্য দিয়ে তার সাহিত্যিক জীবনের সূত্রপাত ঘটে। শনিবারের চিঠি তে ব্যাঙ্গ কবিতা ও প্যারডি কবিতা লিখে সাহিত্য জগৎতে নিজের আসন স্থায়ী করেন। এছাড়াও নিয়মিত প্রবাসী, ভারতী এবং সমসাময়িক অন্যান্য পত্রিকায় ছোটগল্প প্রকাশ করেন।
স্থাপিলা বিধুরে বিধি স্নানুর ললাটে- এখানে 'বিধু' কি?
ক
আকাশ
খ
চাঁদ
গ
বায়ু
ঘ
সমুদ্র
সঠিক উত্তর:
খ (চাঁদ)
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)