বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ।। সহকারী এনফোর্সমেন্ট কো- অর্ডিনেটর 2019

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সহকারী এনফোর্সমেন্ট কো- অর্ডিনেটর 2019 নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান ও নির্ভুল উত্তর। বিগত পরীক্ষার আসল প্রশ্নপত্র অনুশীলন করে সরকারি চাকরির পরীক্ষার সঠিক প্রস্তুতি নিন। — পৃষ্ঠা 2

মোট 54 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 6
11
মুক্তিযুদ্ধে মোট সাব -সেক্টর কয়টি ছিল?
ক ১১ টি
খ ৬৪ টি
গ কোনোটিই নয়
ঘ ৫৪ টি
সঠিক উত্তর: খ (৬৪ টি)
ব্যাখ্যা:
বাংলাদেশের মুক্তিযুদ্ধে মোট সাব - সেক্টর ছিল ৬৪ টি। সারাদেশ মুক্তিযুদ্ধ সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য ১১ এপ্রিল, ১৯৭১ সালে সমগ্র বাংলাদেশকে ১১ টি সেক্টর ও ৬৪ টি সাব - সেক্টরে ভাগ করা হয়। উল্লেখ্য, ১১ টি সেক্টরে মোট সেক্টর কমান্ডার ছিলেন ১৭ জন। তেলিয়াপাড়া রণকৌশলে এই বিভক্তি ঠিক করা হয়।
12
গণপরিষদে বাংলাদেশের সংবিধান কবে গৃহীত হয়?
ক ১২ অক্টোবর , ১৯৭২
খ ১৪ ডিসেম্বর, ১৯৭২
গ কোনোটিই নয়
ঘ ০৪ নভেম্বর , ১৯৭২
সঠিক উত্তর: ঘ (০৪ নভেম্বর , ১৯৭২)
ব্যাখ্যা:
৪ নভেম্বর গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হয়। ১৯৭২ সালের ১১ এপ্রিল ড. কামাল হোসেনকে সভাপতি করে ৩৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। ১৯৭২ সালের ১২ অক্টোবর ড. কামাল হোসেন গণপরিষদে খসড়া সংবিধান বিল উত্থাপন করেন এবং ৪ নভেম্বর , ১৯৭২ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয়। ৪ নভেম্বর সংবিধান দিবস।
13
মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে কার সুপারিশ আবশ্যক হয়?
ক মাননীয় প্রধানমন্ত্রী
খ আইনমন্ত্রী
গ কারোরই নয়
ঘ অ্যাটর্নী জেনারেল
সঠিক উত্তর: গ (কারোরই নয়)
ব্যাখ্যা:
মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে কারোর সুপারিশ গ্রহণযোগ্য নয়। বাংলাদেশের সংবিধানের ৪৮ (৩) অনুচ্ছেদে বলা হয়েছে, কেবল প্রধানমন্ত্রী ও ৯৫ অনুচ্ছেদের (১) দফা অনুসারে, প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্র ব্যতীত রাষ্ট্রপতি তাঁহার অন্য সকল দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কার্য সম্পাদন করবেন। সংবিধানের ১১৮নং অনুচ্ছেদ অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারকে নিয়োগ দিয়ে থাকেন।
14
'বাংলাদেশ কথা কয়' বইটির লেখক কে?
ক শামসুল হুদা চৌধুরী
খ আব্দুল মোমেন
গ আব্দুল গাফ্ফার চৌধুরী
ঘ অ্যান্থনী মাসকারেনহাস
সঠিক উত্তর: গ (আব্দুল গাফ্ফার চৌধুরী)
ব্যাখ্যা:
বাংলাদেশ কথা কয়’ সম্পাদনাটি সম্পাদন করেন আবদুল গাফ্ফার চৌধুরী। তাঁর সম্পাদনাটি সম্পাদন করেন আব্দুল গাফফার চৌধুরী। তাঁর গুরুত্বপূর্ণ গ্রন্থগুলো হলো - চন্দ্রদ্বীপের উপাখ্যান (১৯৬০), নাম না জানা ভোর (১৯৬২), কৃষ্ণপক্ষ (১৯৫৯) , ডানপিটে শওকত (১৯৫৩) ইত্যাদি। উল্লেখ্য , আবদুল গাফ্ফার চৌধুরী ভাষা আন্দোলনের স্মরণীয় গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” রচনা করেন। অ্যান্থনী মাসকারেনহাস এর বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের ওপর লেখা বিখ্যাত গ্রন্থ দুটি হলো – ‘দ্য রেপ অব বাংলাদেশ ‘ এবং ‘বাংলাদেশ’ অ্যা লিগ্যাসি অব ব্লাড’ ।
15
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখিত কাব্যগ্রন্থ নয় কোনটি?
ক বনফুল
খ ঝরা পালক
গ পূরবী
ঘ শ্যামলী
সঠিক উত্তর: খ (ঝরা পালক)
ব্যাখ্যা:
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখিত কাব্যগ্রন্থ নয়’ ঝরা পালক’। জীবনানন্দ দাশের লেখা প্রথম কাব্যগ্রন্থ ‘ঝরা পালক’ প্রকাশিত হয় ১৯২৭ সালে। এটি ছাড়া ও জীবনানন্দ দাশের গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থগুলো হলো – রুপসী বাংলা, বেলা অবেলা কালবেলা, সাতটি তারার তিমির ইত্যাদি। রবীন্দ্রনাথ ঠাকুরের মোট কাব্যগ্রন্থ ৫৬ টি। তাঁর গুরুত্বপূর্ণ কাব্যগুলো হলো – কবিকাহিনী,কড়ি ও কোমল, ক্ষণিকা, আরোগ্য, পত্রপুট ইত্যাদি।
16
তৃষ্ণার্ত এর সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
ক তৃষ্ণা + আর্ত
খ উভয়ই
গ কোনোটিই নয়
ঘ তৃষ্ণা + ঋত
সঠিক উত্তর: ঘ (তৃষ্ণা + ঋত)
ব্যাখ্যা:
বাংলা স্বরসন্ধির ক্ষেত্রে অ - কার কিংবা আ - কারের পর ‘ঋত’ শব্দ থাকলে (অ , আ + ঋ) উভয়ে মিলে ‘আর’ হয় এবং বানানে পূর্ববর্তী বর্ণে আ এবং পরবর্তী বর্ণে রেফ লেখা হয় । যেমন : অ + ঋ = আর – শীত + ঋত = শীতার্ত আ + ঋ = আর - - - তৃষ্ণা + ঋত = তৃষ্ণার্ত
17
অকাল কুষ্মান্ড ছেলেটিকে সাহায্য করতে পার। বাক্যটিতে 'অকাল কুষ্মান্ড' ব্যবহৃত হয়েছে?
ক যৌগিক শব্দ হিসেবে
খ বাগধারা হিসেবে
গ কোনোটিই নয়
ঘ অতিশায়ন হিসেবে
সঠিক উত্তর: খ (বাগধারা হিসেবে)
ব্যাখ্যা:
বাক্যটির ‘অকাল কুষ্মান্ড’ বাগধারা হিসেবে ব্যবহৃত হয়েছে। – যার অর্থ – অপদার্থ বা অকেজো।
18
যে গাছে ফল ধরে, কিন্তু ফুল ধরে না ; তাকে বলে -
ক বনজ
খ বনস্পতি
গ আগাছা
ঘ পরগাছা
সঠিক উত্তর: খ (বনস্পতি)
ব্যাখ্যা:
যে গাছে ফল ধরে, কিন্তু ফুল ধরে না - বনস্পতি। যে গাছ অন্য গাছকে আশ্রয় করে বাঁচে - পরগাছ। যে গাছ কোনো কাজে লাগে না – আগাছা।
19
তোমার এ পূণ্য প্রচেষ্টা সফল হোক । বাক্যটিতে 'পূণ্য' শব্দটি হলো -
ক বিশেষ্য
খ অব্যয়
গ ক্রিয়া
ঘ বিশেষণ
সঠিক উত্তর: ঘ (বিশেষণ)
ব্যাখ্যা:
যে পদ বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে, তাকে বিশেষণ পদ বলে। যেমন : চলন্ত গাড়ি, করুণাময় তুমি ,তোমার এ পুণ্য প্রচেষ্টা সফল হোক।
20
"আমি বইটি পড়িতে থাকিব" -বাক্যটির ইংরেজি হবে-
ক I shall reading the book
খ I shall be reading the book
গ I should reading the book
ঘ I can be reading the book
সঠিক উত্তর: খ (I shall be reading the book)
ব্যাখ্যা:
আমি বইটি পড়িতে থাকিব’ বাক্যটির ইংরেজি হবে – I shall be reading the book. কারণ ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে বোঝালে Verb এর Future Continuous Tense হয় । Future Continuous Tense এর Structure হলো : Sub + shall be / will be + মূল verb এর Present form – এর সাথে ing + Extension . সুতরাং ওপরের নিয়মানুসারে অপশন (গ) সঠিক।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)