বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড || সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার 2023

বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক পরীক্ষা - বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড || সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার 2023 MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক। — পৃষ্ঠা 2

মোট 77 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 6
16
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত ? 
ক ৫ম
খ ৭ম
গ ৯ম
ঘ ৬ষ্ঠ
সঠিক উত্তর: ক (৫ম)
ব্যাখ্যা:
১৯৭১ সালের বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ আজ সারা বিশ্বে অতীব তাৎপর্যপূর্ণ একটি ঐতিহাসিক প্রামাণিক দলিল হিসেবে পরিগণিত, যাকে ২০১৭ সালের অক্টোবর মাসে ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড’ এর স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। ১৯৯২ সালে ইউনেস্কো তার ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড’ এর স্বীকৃতি প্রদান কর্মসূচি শুরু করে। আমাদের সংবিধানের ১৫০(২) অনুচ্ছেদ অনুযায়ী, বঙ্গবন্ধুর এই ভাষণ সংবিধানের পঞ্চম তফসিল দ্বারা আমাদের সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়েছে। উপরন্তু, সংবিধানের ৭(খ) অনুযায়ী, সংবিধানের ১৫০ অনুচ্ছেদকে সংবিধানের একটি অপরিবর্তনযোগ্য বিধান হিসেবে চিহ্নিত করা হয়েছে। ফলে পঞ্চম তফসিলে উল্লিখিত বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণটি আমাদের সংবিধানের একটি অপরিহার্য ও অপরিবর্তনীয় অংশে পরিণত হয়েছে। বর্ণনাঃ বাংলাদেশের সংবিধানের তফসিল সমূহ বাংলাদেশের সংবিধানের ৭টি তফসিল – প্রথম তফসিল – অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন। দ্বিতীয় তফসিল – রাষ্ট্রপতি নির্বাচন। তৃতীয় তফসিল - শপথ ঘোষণা। চতুর্থ তফসিল – ক্রান্তিকাল ও অস্থায়ী বিধানমালা। পঞ্চম তফসিল–১৯৭১সালের ৭মার্চ তারিখে ঢাকার রেসকোর্সময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণ। ষষ্ঠ তফসিল - ১৯৭১সালের ২৫মার্চ মধ্যরাত শেষে অর্থাৎ ২৬মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক স্বাধীনতার ঘোষণা। সপ্তম তফসিল - ১০এপ্রিল ১৯৭১ এর মুজিব নগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র ।
17
যে বইগুলো অনলাইন পড়া যায় সেগুলো কোন ফরম্যাটে থাকে?
ক pdf
খ jpg
গ doc
ঘ html
সঠিক উত্তর: ঘ (html)
ব্যাখ্যা:
যে বইগুলো কেবল অনলাইনে পড়া যায় ‍সেগুলো html ফরম্যাটে থাকে
18
নিচের কোনটি কম্পিউটার ভাইরাস?
ক SQL
খ CIH
গ SPSS
ঘ Blueray
সঠিক উত্তর: খ (CIH)
ব্যাখ্যা:
CIH, also known as Chernobyl or Spacefiller, is a Microsoft Windows 9x computer virus which first emerged in 1998. Its payload is highly destructive to vulnerable systems, overwriting critical information on infected system drives, and in some cases destroying the system BIOS. The virus was created who was a student at Tatung University in Taiwan. Sixty million computers were believed to be infected by the virus internationally, resulting in an estimated US$1 billion in commercial damages. সিআইএইচ(CIH)ভাইরাস সিআইএইচকে মাদার অব অল ভাইরাস বলা হয়। এটি হার্ডডিস্ক ও ফাশ বায়ােস উভয় ভিভাইসকেই অচল করে দেয়। ইন্টারনেট ডাউনলােডিং, ই-মেইল এটাচমেন্ট, পাইরেটেড সফটওয়ার ব্যবহার, ভাইরাস আক্রান্ত নেটওয়ার্ক সার্ভার ইত্যাদির মাধ্যমে এ ভাইরাস ছড়াতে পারে। এ ভাইরাস EXE ফাইলে ইফেক্ট করার মাধ্যমে বিস্তার লাভ করে তবে নির্দিষ্ট কিছু টিগারিং তারিখে ভয়ঙ্কর রূপ লাভ করে। ১৯৮৬ সালের ২৬ এপ্রিল এ ভাইরাস আঘাত করেছিল একবার যার ফলে চেরনােবিলে মর্মান্তিক তেজস্ক্রিয় দুর্ঘটনা ঘটেছিল। এজন্য এ তারিখে আঘাতকারী CIH কে চেরনােবিল ভাইরাস বলে। CIH ভাইরাসকে মাদার অব অল ভাইরাস বলা হয়।
19
কোনো ত্রিভুজের ৩ টি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্হ কোণ তিনটির সমষ্টি হবে কত ডিগ্রী ?
ক ৩৬০
খ ৩৩০
গ ১৮০
ঘ ২৭০
সঠিক উত্তর: ক (৩৬০)
ব্যাখ্যা:
আমরা জানি , যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি = ১৮০ ডিগ্রী অর্থাৎ x + y + z = ১৮০ ডিগ্রী ..... (i) আবার, এক সরলকোণ = ১৮০ ডিগ্রী ∴বহিঃস্থ কোণ তিনটির যোগফল = (১৮০° - y) + (১৮০° - z) = ৫৪০° - (x + y + z) = ৫৪০° - ১৮০° = ৩৬০°
20
গ্রিক শব্দ কোনটি ?
ক চিনি
খ রিকশা
গ আলমিরা
ঘ দাম
সঠিক উত্তর: ঘ (দাম)
ব্যাখ্যা:
'দাম' হচ্ছে গ্রিক শব্দ।
21
ডেস্কটপের জন্য চীনের উন্মুক্ত অপারেটিং সিস্টেম এর নাম কী?
ক DiRTIM
খ VirTue
গ MarLyn
ঘ OpenKylin
সঠিক উত্তর: ঘ (OpenKylin)
ব্যাখ্যা:
অভ্যন্তরীণ পর্যায়ে গবেষণার মাধ্যমে ডেস্কটপের জন্য প্রথম উন্মুক্ত অপারেটিং সিস্টেম উন্মোচন করেছে চীন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, অপারেটিং সিস্টেমটির নাম ওপেনকাইলিন দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রযুক্তির ওপর নির্ভরতা কমাতেই এ উদ্যোগ। খবর রয়টার্স।
22
‘Like a sitting duck' means--
ক lazy
খ beauty
গ lovely
ঘ vulnerable
সঠিক উত্তর: ঘ (vulnerable)
ব্যাখ্যা:
Like a sitting duck means- Vulnerable
23
Where is the setting of the play 'Hamlet'?
ক Sweden
খ Norway
গ Iceland
ঘ Denmark
সঠিক উত্তর: ঘ (Denmark)
ব্যাখ্যা:
The Tragedy of Hamlet, Prince of Denmark, often shortened to Hamlet is a tragedy written by William Shakespeare sometime between 1599 and 1601. It is Shakespeare's longest play, with 29,551 words. Set in Denmark, the play depicts Prince Hamlet and his attempts to exact revenge against his uncle, Claudius, who has murdered Hamlet's father in order to seize his throne and marry Hamlet's mother.
24
Shakib-Al-Hasan delivered a six — the boundary.
ক upon
খ on
গ at
ঘ over
সঠিক উত্তর: ঘ (over)
25
The word meaning of 'bounty' is close to the word-
ক ample
খ generosity
গ more
ঘ huge
সঠিক উত্তর: খ (generosity)
ব্যাখ্যা:
'generous' word টির অর্থ হচ্ছে liberate. bountiful, Nobel ইত্যাদি ; 'familiar' word - টির অর্থ হচ্ছে well known, intimate, domestic common ইত্যাদি এবং sympathy শব্দটির অর্থ হচ্ছে community of feeling, compassion, pity ইত্যাদি। সুতরাং সঠিক উত্তর হবে generosity.
27
বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে পল্লী বিদ্যুতায়নের কথা বলা হয়েছে?
ক ১১
খ ১৩
গ ১৬
ঘ ১০
সঠিক উত্তর: গ (১৬)
ব্যাখ্যা:
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর উদ্যোগে ১৯৭২ সালের রচিত মহান সংবিধানের ১৬ নং অনুচ্ছেদের মাধ্যমে গ্রামীণ বিদ্যুতায়নের লক্ষ্যে পল্লী বিদ্যুতায়ন বোর্ড প্রতিষ্ঠা করা হয়।
28
ইপিআই(EPI) কর্মসূচির মাধ্যমে প্রতিরোধ যোগ্য রোগের সংখ্যা—
ক ৭টি
খ ৯টি
গ ১০টি
ঘ ৮ টি
সঠিক উত্তর: গ (১০টি)
ব্যাখ্যা:
ইপিআই বিশ্বব্যাপী কর্মসূচি, যার মূল লক্ষ্য সংক্রামক রোগ থেকে শিশু, মাতৃমৃত্যু ও পঙ্গুত্ব রোধ করা। এ কর্মসূচির উদ্দিষ্ট জনগোষ্ঠী হচ্ছে ০ থেকে ১৮ মাস বয়সী সব শিশু এবং ১৫ থেকে ৪৯ বছর বয়সী সন্তান ধারণক্ষম সব নারী। যক্ষ্মা, ডিফথেরিয়া, হুপিং কাশি, মা ও নবজাতকের ধনুষ্টঙ্কার, হেপাটাইটিস-বি, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা-বি, নিউমোকক্কাল নিউমোনিয়া, পোলিও মাইলাইটিস, হাম ও রুবেলা—এই ১০ রোগের বিরুদ্ধে নিয়মিত টিকাদান কর্মসূচি পরিচালিত হচ্ছে।
29
গম উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশ কোনটি?
ক কানাডা
খ চীন
গ রাশিয়া
ঘ ইউক্রেন
সঠিক উত্তর: গ (রাশিয়া)
ব্যাখ্যা:
গম উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশ রাশিয়া (FAO ফুড আউটলুক ২০২৩)
30
জনপ্রিয় ফাস্টফুড 'পিৎজা'র উৎপত্তি হয়েছে কোন দেশে ?
ক ইতালি
খ চীন
গ আমেরিকা
ঘ জাপান
সঠিক উত্তর: ক (ইতালি)
ব্যাখ্যা:
পিৎজা, পিৎযা (ইতালীয়: Pizza পিৎ'ৎসা) বা পিজা হচ্ছে বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি খাবার। এই খাবারটির উদ্ভাবন হয়েছে মূলত ইতালির নেপলস শহরে। কালক্রমে এটি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, এবং সব বড় শহরেই এটি যথেষ্ট পরিচিতি ও জনপ্রিয়তা লাভ করেছে। এটি তৈরি হয় এক প্রস্থ মোটা, সাধারণত গোলাকৃতি রুটির ওপর পনিরের প্রলেপ দিয়ে। সাথে অবশ্যই টমেটো এবং কখনো কখনো টমেটোর সস থাকে। এছাড়া স্থান, সংস্কৃতি এবং রুচি ভেদে আরো অনেক কিছুই যোগ করা হয়, যেমন মাংস বা পেঁয়াজ কুচি।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)