পরিবার পরিকল্পনা অধিদপ্তর ।। পরিবার কল্যাণ পরিদর্শিকা 2023
পরিবার পরিকল্পনা অধিদপ্তর পরিবার কল্যাণ পরিদর্শিকা 2023 নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান ও নির্ভুল উত্তর। বিগত পরীক্ষার আসল প্রশ্নপত্র অনুশীলন করে সরকারি চাকরির পরীক্ষার সঠিক প্রস্তুতি নিন। — পৃষ্ঠা 2
মোট 67 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 7অনুসর্গকে কতভাগে ভাগ করা যায় ?
ক
দুই
খ
চার
গ
পাঁচ
ঘ
তিন
সঠিক উত্তর:
ঘ (তিন)
ব্যাখ্যা:
অনুসর্গ: যে সমস্ত অব্যয় বিশেষ্য বা সর্বনাম পদের পরে পৃথকভাবে বসে শব্দ বিভক্তির মত কাজ করে বা কারক সম্বন্ধ নির্ণয় করে সেই সব অব্যয় গুলোকেই বলা হয় অনুসর্গ। অনুসর্গ এর একটি নিজস্ব অর্থ আছে। বিভক্তির মত কারক-সম্বন্ধে নির্দেশ না করলে তাকে অনুসর্গ বলা যাবে না। যেমন – পানে, তরে, মতো, প্রতি, বিনি, বিবদ, পাছে, সাথে, ভিন্ন, জন্য, দিয়ে । উদাহরণ: দড়ি দিয়ে বাঁধ, রামের চেয়ে শ্যাম ভালো।অনুসর্গের প্রকারভেদ : অনুসর্গকে মূলত প্রকৃতির বিচারে তিন ভাগে ভাগ করা যায় যথা-বিশেষ্য অনুসর্গসর্বনাম অনুসর্গবিশেষণ অনুসর্গবিশেষ্য অনুসর্গ : উদাহরণ – বই সহ বিদ্যালয়ে এসো , কুল দিয়ে আচার তৈরি করলাম, জসীম ছাড়া কেউ জানে না।সর্বনাম অনুসর্গ : উদাহরণ- আমার চেয়ে সে বুদ্ধিমান, তার কাছে টাকা আছে, ওদের পাশে থেকে সাহায্য করো।বিশেষন অনুসর্গ : উদাহরণ – মন্দের চেয়ে একটু ভালো, খারাপের মধ্যে খারাপ, দুঃগ বিনা সুখ লাভ হয় না ।উৎস অনুসারে অনুসর্গের প্রকারভেদ : উৎস অনুসারে অনুসর্গকে তিন ভাগে ভাগ করা যায় যথা –সংস্কৃত অনুসর্গসংস্কৃত বিবর্তিত অনুসর্গবিদেশি অনুসর্গসংস্কৃত অনুসর্গ : যে সমস্ত শব্দ গুলি সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় প্রবেশ করেছে তাকে সংস্কৃত অনুসর্গ বলে।যেমন- সহিত, কতৃক, অভিমুখে, অপেক্ষা, নিমিত্ত প্রভৃতি।সংস্কৃত বিবর্তিত অনুসর্গ : সংস্কৃত বিবর্তনের মাধ্যমে যেসব অনুসর্গগুলি বাংলা ভাষায় প্রবেশ করেছে তাকে সংস্কৃতি বিবর্তন সম্ভব বলে। যেমন-অগ্ৰে >আগগে >আগে ।বিদেশি অনুসর্গ : যে সকল শব্দ বিদেশি ভাষা থেকে বাংলা ভাষায় অনুসর্গ হিসেবে ব্যবহৃত হয় তাকে বিদেশে অনুসর্গ বলে। যেমন- টাকার বদলে সম্পত্তি দাও, মজুরি বাবদ তোমাকে একশত টাকা দিলাম।বিভক্তি ও সংযুক্তির বিচারে অনুসর্গের প্রকারভেদ : বিভক্তি ও সংযুক্তির বিচারে অনুসর্গকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয় যথা-বিভক্তিহীন অনুসর্গবিভক্তিযুক্ত অনুসর্গউৎপন্নের বিচারে অনুসর্গের প্রকারভেদ : উৎপন্নের বিচারে অনুসর্গকে মূলত দুই ভাগে ভাগ করা হয় যথা-ক্রিয়াজাত অনুসর্গনামজাত অনুসর্গ অনুসর্গের বৈশিষ্ট্য :অনুসর্গগুলি মূলত একপ্রকার অব্যয় যার নিজস্ব অর্থ রয়েছে।অনুসর্গগুলি বিশেষ্য ও সর্বনামের পরে বসে অর্থবোধক সম্পর্ক তৈরি করে।অনুসর্গ হলো এক ধরনের ছদ্মবেশী বিভক্তি।পূর্ববর্তী পদের কারক নির্ণয়ে শব্দ বিভক্তির কাজ করে থাকে।
কোনটি অসমাপিকা ক্রিয়া ?
ক
শর্ত
খ
ভাবী
গ
সবগুলো
ঘ
ভূত
সঠিক উত্তর:
গ (সবগুলো)
ব্যাখ্যা:
যে ক্রিয়া পদ দ্বারা বাক্যের ভাবের পরিসমাপ্তি ঘটে না, তাকে অসমাপিকা ক্রিয়া বলে। অর্থাৎ, যে ক্রিয়া দ্বারা বাক্য সম্পূর্ণ হয় না, আরো কিছু শোনার আকাঙ্ক্ষা থেকেই যায়, তাকে অসমাপিকা ক্রিয়া বলে।
'ষষ্ঠ' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক
ষষ্+থ
খ
ষস্+থ
গ
ষশ্+থ
ঘ
ষষ্+ঠ
সঠিক উত্তর:
ক (ষষ্+থ)
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নষ্টনীড়’ গল্পের একটি চরিত্র-
ক
বিনোদিনী
খ
আশালতা
গ
চারুলতা
ঘ
হৈমন্তি
সঠিক উত্তর:
গ (চারুলতা)
ব্যাখ্যা:
রবীন্দ্রনাথ ঠাকুরের 'নষ্টনীড়' গল্পের একটি বিখ্যাত চরিত্র হলো 'চারুলতা'। উল্লেখ্য, 'বিনোদিনী' এবং 'আশালতা হলো "চোখের বালি' উপন্যাসের চরিত্র। আর 'হৈমন্তী' গল্পের নায়িকা হলো 'হৈমন্তী
'চন্ডীমঙ্গল' কাব্যের উপাস্য ‘চণ্ডী’ কার স্ত্রী?
ক
জগন্নাথ
খ
প্রজাপতি
গ
শিব
ঘ
বিষ্ণু
সঠিক উত্তর:
গ (শিব)
ব্যাখ্যা:
চন্ডী শিবের স্ত্রী। তাঁর অপর নাম পার্বতী। চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি-মানিক দত্ত। শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তী।
সৈয়দ ওয়ালীউল্লাহর লেখা নাটক কোনটি?
ক
কবর
খ
পায়ের আওয়াজ পাওয়া যায়
গ
ওরা কদম আলী
ঘ
বহিপীর
সঠিক উত্তর:
ঘ (বহিপীর)
ব্যাখ্যা:
মুনীর চৌধুরী ১৯৫৩ সালে কারাবন্দী অবস্থায় কবর নাটকটি রচনা করেন। 'পায়ের আওয়াজ পাওয়া যায়' মুক্তিযুদ্ধের নাটক। যুদ্ধ চলাকালে একটি খণ্ড ঘটনা।। সব্যসাচী লেখক' হিসেবে খ্যাত সৈয়দ শামসুল হক লিখেন এটি। ওরা কদম আলী নাটকটি লিখেন মামুনুর রশীদ।
'সমাচার দর্পণ' পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
ক
জন ক্লার্ক মার্শম্যান
খ
উইলিয়াম কেরী
গ
ডেভিড হেয়ার
ঘ
জর্জ আব্রাহাম গ্রিয়ার্সন
সঠিক উত্তর:
ক (জন ক্লার্ক মার্শম্যান)
ব্যাখ্যা:
সাপ্তাহিক পত্রিকা ১৮১৮ সালের ২৩ মে প্রকাশিত হয়।
সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া যায় গেছে কোন কবির ?
ক
লুইপা
খ
ভুসুকুপা
গ
কাহ্নপা
ঘ
সবরপা
সঠিক উত্তর:
গ (কাহ্নপা)
ব্যাখ্যা:
কাহ্ননপার ১৩টি পদ পাওয়া যায়
বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি?
ক
কৃষ্ণকুমারী
খ
সবধার একাদশী
গ
নীল দর্পণ
ঘ
শর্মিষ্ঠা
সঠিক উত্তর:
ক (কৃষ্ণকুমারী)
ব্যাখ্যা:
কৃষ্ণকুমারী (১৮৬১), মাইকেল মধুসূদন দত্ত রচিত বা্ংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক। নাটকটির কাহিনি উইলিয়াম টডের 'রাজস্থান' নামক গ্রন্থ থেকে সংগৃহীত হয়েছে। এই নাটকের উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো: কৃষ্ণকুমারী, মদনিকা, ভীমসিংহ, জগৎসিংহ,ধনদাস প্রমুখ। নাটকটি ১৮৬০ সালে রচিত হলেও প্রকাশিত হয় ১৮৬১ সালে।
সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি?
ক
রাহু চণ্ডালের হাড়
খ
ফুল বউ
গ
অলীক মানুষ
ঘ
কৈবর্ত খন্ড
সঠিক উত্তর:
গ (অলীক মানুষ)
ব্যাখ্যা:
রাহু চন্ডালের হাড়- অভিজিত সেন কৈবর্ত খন্ড – মহাশ্বেতা দেবী ফুল বউ- আবুল বাশার অলীক মানুষ- সৈয়দ আবুল বাশার
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)