জনপ্রশাসন মন্ত্রণালয় ।। প্রশাসনিক কর্মকর্তা 2016
বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক পরীক্ষা - জনপ্রশাসন মন্ত্রণালয় ।। প্রশাসনিক কর্মকর্তা 2016 MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক। — পৃষ্ঠা 2
মোট 91 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 7' ইনকিলাব ' শব্দের অর্থ-
ক
আন্দোলন
খ
বিপ্লব
গ
সবগুলো
ঘ
সন্ত্রাস
সঠিক উত্তর:
খ (বিপ্লব)
ব্যাখ্যা:
ইনকিলাব হল বাংলাদেশের একটি অন্যতম জাতীয় দৈনিক সংবাদপত্র। পত্রিকাটি সম্পূর্ণ বাংলা ভাষায় বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকা থেকে প্রকাশিত হয়ে থাকে। এটির সম্পাদকের দায়িত্ব পালন করছেন এ, এম, এম, বাহাউদ্দীন।
কোন বানানটি শুদ্ধ ?
ক
বিভিসীকা
খ
বিভিষিকা
গ
বিভীষীকা
ঘ
বিভীষিকা
সঠিক উত্তর:
ঘ (বিভীষিকা)
ব্যাখ্যা:
বিভীষিকা - [বিশেষ্য পদ] ভয়জনক দৃশ্য, ভয়প্রদর্শন, ভীষণ ভয়, আতঙ্ক।
' চাচা কাহিনী' গ্রন্থের লেখক-
ক
শওকত ওসমান
খ
সৈয়দ ওয়ালী উল্লাহ
গ
সৈয়দ শামসুল হক
ঘ
সৈয়দ মুজতবা আলী
সঠিক উত্তর:
ঘ (সৈয়দ মুজতবা আলী)
ব্যাখ্যা:
চাচা কাহিনী ' সৈয়দ মুজতবা আলীর বিখ্যাত গল্প গ্রন্থগুলির মধ্যে প্রধানতম। প্রায় প্রতিটি গল্পই বিদেশের পটভূমিকা রচিত। বিদেশে বিশেষ করে বার্লিন প্রবাসী বাঙালী তরুণ বয়স্ক ছাত্রদের নিয়েই রচিত। অনেক গল্প। স্বয়ং লেখক যৌবনে বার্লিন প্রবাসী ছাত্র ছিলেন। সে সময়কার নানা কাহিনী গল্পাকারে পরিবেশন করেচেন চাচা কাহিনীতে।
বাংলা সাহিত্যের মধ্যযুগ কোনটি ?
ক
৯০১- ১২০০ খ্রি.
খ
১২০১-১৮০০ খ্রি.
গ
১৫০১-১৯০০ খ্রি.
ঘ
১২০১-১৩৫০ খ্রি.
সঠিক উত্তর:
খ (১২০১-১৮০০ খ্রি.)
ব্যাখ্যা:
মধ্যযুগ ১২০০ থেকে ১৮০০ খ্রিষ্টাব্দ পর্যন্ত সম্প্রসারিত। মধ্যযুগের প্রথম নিদর্শন বড়ু চণ্ডীদাসের 'শ্রীকৃষ্ণকীর্তন'। আনুমানিক চৌদ্দ শতকের শেষার্ধে বা পনেরো শতকের প্রথমার্ধে বড়ু চণ্ডীদাস রাধাকৃষ্ণের প্রেমকাহিনি অবলম্বনে এ কাব্য রচনা করেন।
খনার খ্যাতির কারণ-
ক
ধাঁধা
খ
শ্লোক
গ
বচন
ঘ
ছড়া
সঠিক উত্তর:
গ (বচন)
ব্যাখ্যা:
খনা , বা ক্ষণা ছিলেন জ্যোতির্বিদ্যায় পারদর্শী এক বিদুষী নারী; যিনি বচন রচনার জন্যেই বেশি সমাদৃত। কথিত আছে তার আসল নাম লীলাবতী। মূলতঃ খনার ভবিষ্যতবাণীগুলোই ' খনার বচন' নামে বহুল পরিচিত।
'শশাঙ্ক' শব্দের সন্ধি- বিচ্ছেদ-
ক
শশ+ অঙ্ক
খ
শশা+ অঙ্ক
গ
শসা+ অঙ্ক
ঘ
শস+ অঙ্ক
সঠিক উত্তর:
ক (শশ+ অঙ্ক)
ব্যাখ্যা:
স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয়, তাকে বলে স্বরসন্ধি। বাংলা শব্দের স্বরসন্ধিতে দুটো সন্নিহিত স্বরের একটি লোপ পায়। যেমন, অ + এ = এ (অ লোপ) শত + এক = শতেক কত + এক = কতেক আ + আ = আ (একটা আ লোপ) শাঁখা + আরি = শাঁখারি রূপা + আলি = রূপালি আ + উ = উ (আ লোপ) মিথ্যা + উক = মিথ্যুক হিংসা + উক = হিংসুক নিন্দা + উক = নিন্দুক ই + এ = ই (এ লোপ) কুড়ি + এক = কুড়িক ধনি + ইক = ধনিক গুটি + এক = গুটিক আশি + এর = আশির
কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক নয়?
ক
পায়ের আওয়াজ পাওয়া যায়
খ
বর্ণচোরা
গ
ইবলিশ
ঘ
নরকে লালা গোল্প
সঠিক উত্তর:
গ (ইবলিশ)
ব্যাখ্যা:
মামুনুর রশীদের উল্লেখযোগ্য নাট্যকর্ম বছর নাটক ভূমিকা পরিচালক সহশিল্পী নোট ১৯৭২ পশ্চিমের সিঁড়ি মঞ্চ নাটক ১৯৭৪ গন্ধর্ব নগরী মঞ্চ নাটক ১৯৭৬ ওরা কদম আলী মামুনুর রশীদ মঞ্চ নাটক ১৯৮১ ওরা আছে বলেই মামুনুর রশীদ মঞ্চ নাটক ১৯৮৩ ইবলিশ মামুনুর রশীদ মঞ্চ নাটক ১৯৮৪ এখানে নোঙর মঞ্চ নাটক
' সে নাকি আসবে না'- এ বাক্যে না অব্যয়টি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক
প্রশ্ন
খ
সংশয়
গ
অনুমান
ঘ
বিস্ময়
সঠিক উত্তর:
খ (সংশয়)
ব্যাখ্যা:
বাংলা অব্যয়ঃ যে সকল অব্যয় দেশী উৎস থেকে গৃহীত হয়েছে। আর, আবার, ও, হাঁ, না ।
পোস্টাল কোড কী নির্দেশ করে?
ক
প্রাপকের ঠিকানা
খ
পোস্ট অফিসের নাম
গ
প্রেরকের এলাকা
ঘ
ডাক বিভাগের ঠিকানা
সঠিক উত্তর:
ক (প্রাপকের ঠিকানা)
ব্যাখ্যা:
পোস্টাল কোড একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ । নিজের ঠিকানার পূর্ণতা দান করতে পোস্টাল কোডের কোন বিকল্প নেই। এছাড়া শেয়ার বাজারের স্টক হোল্ডারদের এনুয়াল রিপোর্ট/প্রসপেক্টাস পোস্টাল কোড অনুসারে ডাক বক্সএ এসে থাকে। আবার অনেক সময় চাকরির ইন্টারভিউর তারিখ/সময়, এপইন্টমেন্ট লেটার ইত্যাদি ডাক যোগে প্রেরন করা হয়। বিভিন্ন সময়ে আমাদের চিঠি আদান প্রদান ও দাপ্তরিক কাজে পোস্টাল কোড ব্যবহার করতে হয়।
' বাজার শেষ করে বাড়ী ' বাক্যটিতে কোন গুনের অভাব রয়েছে?
ক
যোগ্যতা
খ
আসত্তি
গ
মাধুর্য
ঘ
আকাঙ্খা
সঠিক উত্তর:
ঘ (আকাঙ্খা)
ব্যাখ্যা:
আকাঙক্ষা: - বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা তাকে আকাঙক্ষা বলে। যেমন - সূর্য পূর্বদিকে - বললে বাক্যটি অসম্পূর্ণ। এটি মনের ভাব সম্পূর্ণ করতে পারেনি। এর পরে আরো কিছু কথা বা শব্দ শোনার ইচ্ছা হয়। যখন - সূর্য পূর্বদিকে ওঠে - বললে বাক্যটি পূর্ণতা পাবে। তাই একটি পদের পরে আরেকটি পদ শোনার ইচ্ছাকে আকাঙক্ষা বলে।
ধাতু চিহ্ন বোঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
ক
>
খ
=>
গ
√
ঘ
<
সঠিক উত্তর:
গ (√)
ব্যাখ্যা:
ক্রিয়ার মূল কিংবা এর যে অবিভাজ্য অংশ এর অন্তর্নিহিত মূল ভাবটির দ্যোতনা (দ্যোতনা = সূচনা, প্রকাশনা) করে, অথবা বিশ্লেষণ করা যায় না এ রকম যে ক্ষুদ্রতম ধ্বনি - সমষ্টি ক্রিয়ার বস্তু বা গুণ বা অবস্থান বুঝায় তাকে ধাতু বলে। যেমন - 'করা' ক্রিয়ার মূল 'কর্' একটি ধাতু।
'জন্ডিস ও বিবিধ বেলুন' কোন ধরনের রচনা ?
ক
নাটক
খ
গল্প
গ
রম্যরচনা
ঘ
উপন্যাস
সঠিক উত্তর:
ক (নাটক)
ব্যাখ্যা:
সেলিম আল দীনের উল্লেখযোগ্য নাটকসমূহ: জন্ডিস ও বিবিধ বেলুন (১৯৭৫) বাসন (১৯৮৫) মুনতাসির শকুন্তলা কীত্তনখোলা (১৯৮৬) কেরামতমঙ্গল (১৯৮৮) যৈবতী কন্যার মন (১৯৯৩) চাকা (১৯৯১) হরগজ (১৯৯২) প্রাচ্য (২০০০) হাতহদাই (১৯৯৭) নিমজ্জন (২০০২) ধাবমান স্বর্ণবোয়াল (২০০৭) পুত্র বনপাংশুল
কোনটিতে বিরামচিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয় নি?
ক
মার্চ ২৬, ১৯৭১
খ
ঢাকা, ২১ ফেরুয়ারি, ১৯৫২
গ
চট্টগাম , ২৬ মার্চ ১৯৭১
ঘ
১৬ ডিসেম্বর, ১৯৭১
সঠিক উত্তর:
গ (চট্টগাম , ২৬ মার্চ ১৯৭১)
ব্যাখ্যা:
বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝানোর জন্য বাক্যের মধ্যে বা শেষে বিভিন্ন বিরাম বা যতিচিহ্ন ব্যবহৃত হয় । এরকম একটি গুরুত্বপূর্ণ চিহ্ন হলো ‘কমা বা ‘পাদচ্ছেদ (, ) । বাক্যে ‘কমা বসানোর বিভিন্ন নিয়মের মধ্যে একটি নিয়ম হলো মাসের তারিখ লিখতে বার ও মাসের পর ‘কমা বসাতে হয় । সুতরাং (ঘ) উত্তরটিতেই যথাযথ বিরাম চিহ্ন ব্যবহৃত হয়নি ।
' কর্মে ক্লান্তি নাই যাহার'- এক কথায় প্রকাশ-
ক
অক্লান্ত কর্মী
খ
ক্লান্তিহীন
গ
অবিশ্রাম
ঘ
অক্লান্ত
সঠিক উত্তর:
ক (অক্লান্ত কর্মী)
ব্যাখ্যা:
✍ ‘কর্মে যাহার ক্লান্তি নাই এর সংক্ষিপ্ত রুপ : অক্লান্তকর্মী ✍ ‘যা বপন করা হয়েছে এর সংক্ষিপ্ত রুপ : উপ্ত ✍ ‘পা ধুইবার জল এর সংক্ষিপ্ত রুপ : পাদ্য ✍ ‘যার কিছু নাই এর সংক্ষিপ্ত রুপ : হৃতসর্বস্ব ✍ ‘যা আঘাত পায়নি এর সংক্ষিপ্ত রুপ : অনাহত ✍ ‘যা অবশ্যই ঘটবে এর সংক্ষিপ্ত রুপ : অবশ্যম্ভাবী ✍ যে লেখক অন্যের ভাব, ভাষা প্রভৃতি চুরি করে নিজের নামে চালায়, তাকে বলা হয় : কুম্ভীলক
' ফুল্লবর' চরিত্রটি মধ্যযুগে কোন কাব্যে পাওয়া যায়?
ক
চন্ডীমন্ডল
খ
মনসামঙ্গল
গ
ধর্মমঙ্গল
ঘ
অন্নদামন্ডল
সঠিক উত্তর:
ক (চন্ডীমন্ডল)
ব্যাখ্যা:
চন্ডীমন্ডল কাব্যের প্রধান চরিত্র - কালাকেতু। > মঙ্গলকাব্যের মূল উপজীব্য - দেব দেবীর গুনগান। > বাংলা সাহিত্যে মঙ্গলকাব্য ধারায় সব চেয়ে প্রাচীন ধারা - মনসামঙ্গল কাব্য। > মনসামঙ্গল কাব্যের প্রতিনিধিস্থানীয় ও শ্রেষ্ট কবি - বিজয় গুপ্ত। > 'হাকন্দ' পুরাণ গ্রন্থটির রচয়িতা - ময়ূর ভট্ট।
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)