রোগের কারন ও প্রতিকার
রোগের কারণ ও প্রতিকার MCQ। বিভিন্ন রোগের কারণ, লক্ষণ ও প্রতিকার নিয়ে বিসিএস ও সরকারি চাকরির প্রশ্নোত্তর।
মোট 20 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 2কোনটি পানিবাহিত রোগ নয়?
ক
টাইফয়েড
খ
ডিপথেরিয়া
গ
রক্ত আমাশয়
ঘ
জন্ডিস
সঠিক উত্তর:
খ (ডিপথেরিয়া)
ব্যাখ্যা:
-পানিবাহিত রোগ হলো সেসব রোগ, যা জীবাণু দ্বারা দূষিত পানির মাধ্যমে বিস্তার লাভ করে। অর্থাৎ অপরিশুদ্ধ পানি পান করার মাধ্যমে অথবা সেই পানি বিভিন্ন কাজে ব্যবহারের ফলে যে ধরনের ব্যাধি সংক্রামিত হয়, তাকেই পানিবাহিত রোগ বলে। অনেক ধরনের পানিবাহিত রোগ রয়েছে, যেমন—ডায়রিয়া, কলেরা, আমাশয়, টাইফয়েড ,প্যারাটাইফয়েড ও জন্ডিস। - যক্ষ্মা, হাম, ইনফ্লুয়েঞ্জা, হুপিং কাশি, ডিপথেরিয়া ইত্যাদি হলো বায়ুবাহিত রোগ।
ব্যাকটেরিয়া হতে নিচের কোন রোগের প্রতিষেধক তৈরি হয়?
ক
জন্ডিস
খ
হার্পিস
গ
যক্ষা
ঘ
হাম
সঠিক উত্তর:
গ (যক্ষা)
ব্যাখ্যা:
ব্যাকটেরিয়া হতে যেসব রোগের প্রতিষেধক তৈরি হয় - ১।যক্ষা - টিকার নাম B.C.G ২।ডিপথেরিয়া,হুপিংকাশি,ধনুষ্টংকার- টিকার নাম -D.P.T ৩। ধনুষ্টংকার- T.T
কোনটি পানিবাহিত রোগ?
ক
ডেংগু
খ
টাইফয়েড
গ
ম্যালেরিয়া
ঘ
লেপ্রসি
সঠিক উত্তর:
খ (টাইফয়েড)
ব্যাখ্যা:
-পানিবাহিত রোগ হলো সেসব রোগ, যা জীবাণু দ্বারা দূষিত পানির মাধ্যমে বিস্তার লাভ করে। অর্থাৎ অপরিশুদ্ধ পানি পান করার মাধ্যমে অথবা সেই পানি বিভিন্ন কাজে ব্যবহারের ফলে যে ধরনের ব্যাধি সংক্রামিত হয়, তাকেই পানিবাহিত রোগ বলে। অনেক ধরনের পানিবাহিত রোগ রয়েছে, যেমন—ডায়রিয়া, কলেরা, আমাশয়, টাইফয়েড ,প্যারাটাইফয়েড ও জন্ডিস। -টাইফয়েড জ্বর স্যালমোনেলা টাইফি নামক ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমণে হয়ে থাকে। দূষিত খাবার ও পানির মাধ্যমে প্রধানত দেহে এই জীবাণু ছড়ায় এবং জ্বরসহ নানা ধরনের উপসর্গ দেখা দেয়। -সালমনেলা টাইফি ও প্যারাটাইফি জীবাণু থেকে টাইফয়েড রোগ হয়ে থাকে। -টাইফয়েড জ্বরের কারণ হল সালমোনেলা টাইফি নামক এক প্রকার ব্যাক্টেরিয়া, যা অন্ত্র ও রক্তে বৃদ্ধি পায় । এটা সংক্রমিত খাদ্য বা জল পানের দ্বারা ছড়ায়। টাইফয়েড রোগের ভেক্টর হচ্ছে মাছি।
টাইফয়েড এর ভেক্টর কি ?
ক
মশা
খ
তেলাপোকা
গ
মাছি
ঘ
উইপোকা
সঠিক উত্তর:
গ (মাছি)
ব্যাখ্যা:
✔টাইফয়েড জ্বর স্যালমোনেলা টাইফি নামক ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমণে হয়ে থাকে। দূষিত খাবার ও পানির মাধ্যমে প্রধানত দেহে এই জীবাণু ছড়ায় এবং জ্বরসহ নানা ধরনের উপসর্গ দেখা দেয়। ✔সালমনেলা টাইফি ও প্যারাটাইফি জীবাণু থেকে টাইফয়েড রোগ হয়ে থাকে। ✔টাইফয়েড জ্বরের কারণ হল সালমোনেলা টাইফি নামক এক প্রকার ব্যাক্টেরিয়া, যা অন্ত্র ও রক্তে বৃদ্ধি পায় । এটা সংক্রমিত খাদ্য বা জল পানের দ্বারা ছড়ায়। টাইফয়েড রোগের ভেক্টর হচ্ছে মাছি।
শিশুদের চিকিৎসা বিজ্ঞানকে বলা হয় ?
ক
Osteology
খ
Dermatology
গ
Paediatrics
ঘ
কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ (Paediatrics)
ব্যাখ্যা:
✔ অস্টিওলজি হাড় বিষয়ক বিদ্যা। ✔ Dermatology হলো ত্বক বিজ্ঞান ঔষধের একটি শাখা যা চামড়া, চুল এবং নখের রোগের সঙ্গে সম্পর্কযুক্ত বিদ্যা। ✔ Paediatrics - the branch of medicine dealing with children and their diseases.
বেরিবেরি রোগ হয় কোনটির অভাবে ?
ক
থায়ামিন
খ
রাইবোফ্লেভিন
গ
নিয়াসিন
ঘ
পিরিডক্সিন
সঠিক উত্তর:
ক (থায়ামিন)
ব্যাখ্যা:
✔দেহে থায়ামিনের চরম অভাবে বেরিবেরি রোগের লক্ষন প্রকাশ পায় । ✔এর অভাবে স্নায়ুর দুর্বলতা ,মানসিক অবসাদ,ক্লান্তি খাওয়ায় অরুচি ইত্যাদি সমস্যা দেখা দেয়। (নবম-দশম শ্রেণীর সাধারন বিজ্ঞান বই এর ১ম অধ্যায় ৯ পৃষ্টা)
কোনটি ছোঁয়াচে রোগ নয়?
ক
স্ক্যাবিস
খ
মাম্পস
গ
যক্ষা
ঘ
এইডস
সঠিক উত্তর:
ঘ (এইডস)
ব্যাখ্যা:
ছোঁয়াচে রোগগুলো হলঃ মাম্পস, স্ক্যাবিস, যক্ষা। এইডস রোগটি রক্তের মাধ্যমে ছড়ায়।
জলাতঙ্ক টিকার আবিষ্কারক হলেন -
ক
লুই পাস্তুর
খ
সোয়ান
গ
ওয়ালেস
ঘ
মর্গান
সঠিক উত্তর:
ক (লুই পাস্তুর)
ব্যাখ্যা:
লুই পাস্তুর মুরগির কলেরা, গবাদি পশুর অ্যানথ্রাক্স, জলাতঙ্কের ভ্যাক্সিন, পাস্তুরাইজেশন পদ্ধতি প্রভৃতি উদ্ভাবন করেন।
সোয়াইন ফ্লু ভাইরাসের উৎপত্তি স্থল কোথায়?
ক
আফ্রিকা
খ
এশিয়া
গ
মেক্সিকো
ঘ
অস্ট্রেলিয়া
সঠিক উত্তর:
গ (মেক্সিকো)
ব্যাখ্যা:
২০০৯ সালের মার্চে মেক্সিকোতে পাঁচ বছরের শিশু এডগার হার্নানদেজ অসুস্থ হয়ে পড়ে। তার লক্ষণগুলো ছিল জ্বর, মাথা ব্যাথা এবং গলা ব্যাথা। ডাক্তাররা তার অসুখকে সাধারণ ঠান্ডা জনিত বলে চিহ্নিত করেন। পরবর্তিতে তার স্যাম্পল কানাডাতে পাঠানো হয়। সেখানে বিজ্ঞানীরা এডগারে স্যাম্পলে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস খুজে পান, যেটা মূলত শূকর হতে এসেছিল (সোয়াইন ইনফ্লুয়েঞ্জা)।
হাম কোন ধরনের রোগ?
ক
ভাইরাসজনিত
খ
পানিবাহিত
গ
বায়ুবাহিত
ঘ
ক ওগ উভয়ই
সঠিক উত্তর:
ঘ (ক ওগ উভয়ই)
ব্যাখ্যা:
হাম ভাইরাসজনিত রোগ, তবে, এটি বায়ুর মাধ্যেমে এক জনের দেহ থেকে অন্য জনের দেহে প্রবেশ করে। তাই উত্তর ঘ হবে।
কে প্রমাণ করেন যে অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া জ্বরের জন্য দায়ী ?
ক
আইজ্যাক নিউটন
খ
এডিসন
গ
লুই পাস্তুর
ঘ
রোনালড রস
সঠিক উত্তর:
ঘ (রোনালড রস)
ব্যাখ্যা:
স্যার রোনাল্ড রস (১৩ই মে, ১৮৫৭ – ১৬ই সেপ্টেম্বর, ১৯৩২) একজন স্কটিশ (ব্রিটিশ) চিকিৎসক ও ব্যাকটেরিয়াবিজ্ঞানী ছিলেন। চিকিৎসাবিজ্ঞানে উচ্চশিক্ষা সনদ লাভের পরে তিনি ভারতীয় চিকিৎসাব্যবস্থাতে যোগদান করেন। তিনি তৃতীয় ইঙ্গ-বর্মী যুদ্ধে (১৮৮৫) অংশগ্রহণ করেন।১৮৯৭ সালে ভারতে কর্মরত ব্রিটিশ ডাক্তার স্যার রোনাল্ড রস প্রমাণ করেন যে Anopheles (অ্যানোফিলিস) মশা এই রোগের বাহক হিসেবে কাজ করে। এ যুগান্তকারী আবিষ্কারের কারণে তাকে ১৯০২ সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার দেয়া হয়।
পেপটিক আলসার রোগ নির্ণয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা কোনটি?
ক
এন্ডোসকপি
খ
আলট্রাসনোগ্রাফি
গ
গ্যাস্ট্রিক জুস অ্যানালাইসিস
ঘ
বেরিয়াম মিল এক্সরে
সঠিক উত্তর:
ক (এন্ডোসকপি)
ব্যাখ্যা:
পেপটিক আলসার হল একটা ফোসকা বা ঘা যা পাকস্থলীর দেয়ালের ভিতরে বা ক্ষুদ্র অন্ত্রের প্রথম অংশে যাকে বলে ডিওডিনাম, প্রকাশ পায়। অধিকাংশ পেপ্টিক আলসার হেলিকোব্যাক্টার পাইলোরি নামক কুন্ডলী আকৃতির এক প্রকারের ব্যাকটেরিয়া এর কারণে শুরু হয়ে থাকে। এন্ডোস্কোপি বা বেরিয়াম এক্স-রের মাধ্যমে এ রোগ নির্ণয় করা যায়।
কোন রোগের ক্ষেত্রে প্রথম কোয়ারইন্টাইন প্রথা চালু হয় ?
ক
Plague
খ
Spanish Flue
গ
Small Pox
ঘ
Cholera
সঠিক উত্তর:
ক (Plague)
ব্যাখ্যা:
আধুনিক ইতিহাসে কোয়ারইন্টাইন এর প্রথা প্রথম চালু হয় ১৬৬৫ সালে ইংল্যান্ড প্লেগ এর মহামারীকালে ।
'করোনাভাইরাস' চীনের কোন প্রদেশে প্রথম দেখা যায় ?
ক
উহান
খ
উনবেন
গ
সাংহাই
ঘ
হুবেই
সঠিক উত্তর:
ঘ (হুবেই)
ব্যাখ্যা:
উহান বা উহুয়ান গণপ্রজাতন্ত্রী চীনের হুবেই প্রদেশের রাজধানী, এবং এটি মধ্য চীনের সবচেয়ে জনবহুল শহর। এটি হান নদী ও ইয়াংসিকিয়াং নদী প্রান্তের মধ্যবর্তী সীমান্তে পূর্ব জিয়ানগাঁ সমভূমিতে অবস্থিত।
কোনটি ভাইরাস ঘটিত রোগ নয় ?
ক
কলেরা
খ
বসন্ত
গ
হাম
ঘ
জন্ডিস
সঠিক উত্তর:
ক (কলেরা)
ব্যাখ্যা:
কলেরা একটি ব্যাক্টেরিয়াঘটিত রোগ ।
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)