মহাকর্ষ ও অভিকর্ষ
বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য সাধারণ বিজ্ঞান - মহাকর্ষ ও অভিকর্ষ MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক। — পৃষ্ঠা 2
মোট 136 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 10'গ্যালিলিও' কি?
ক
মঙ্গল গ্রহের একটি উপগ্রহ
খ
শনি গ্রহের একটি উপগ্রহ
গ
পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতিরএকটি কৃত্রিম উপগ্রহ
ঘ
বৃহস্পতি গ্রহের একটি উপগ্রহ
সঠিক উত্তর:
গ (পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতিরএকটি কৃত্রিম উপগ্রহ)
ব্যাখ্যা:
গ্যালিলিও হলো সার্বিক দিকনির্নয় সম্পর্কিত একটি কৃত্রিম উপগ্রহ পদ্ধতি যা বাস্তবায়ন হয় ২০১৬ সালে । এটি ইউরোপিয়ান ইউনিয়নের মাধ্যমে তৈরি করা হয়েছিলো। এর নাম করণ বিখ্যাত বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলাইর নাম করণে করা হয়েছে।
ভূ-পৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগ স্থলকে কি বলে?
ক
ছায়াবৃত্ত
খ
ঊষা
গ
গোধূলি
ঘ
গুরুবৃত্ত
সঠিক উত্তর:
ক (ছায়াবৃত্ত)
ব্যাখ্যা:
পৃথিবীর আলোকিত এবং অন্ধকার অংশের মধ্যবর্তী বৃত্তাকার অংশকে ছায়াবৃত্ত বলে। আবর্তনের ফলে পৃথিবীর যে অংশ অন্ধকার থেকে ছায়াবৃত্ত পার হয়ে সবেমাত্র আলোকিত অংশে পৌছায় সেখানে প্রভাত হয়। প্রভাতের কিছুক্ষণ পূর্বে যে সময় ক্ষীণ আলো থাকে সেখানে ঊষা এবং সন্ধ্যার কিছু পূর্বে যে সময় ক্ষীণ আলো থাকে সে সময় কে গোধূলি বলে।
ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান?
ক
হরমুজ
খ
বসফরাস
গ
দার্দানেলিস
ঘ
জিব্রাল্টার
সঠিক উত্তর:
ঘ (জিব্রাল্টার)
ব্যাখ্যা:
জিব্রাল্টার প্রণালী ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে। এটি আফ্রিকা মহাদেশর মরক্কো ও ইউরোপের স্পেনকে পৃথক করেছে।
বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি?
ক
অক্সিজেন
খ
হাইড্রোজেন
গ
কার্বন ডাই অক্সাইড
ঘ
নাইট্রোজেন
সঠিক উত্তর:
ঘ (নাইট্রোজেন)
ব্যাখ্যা:
বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ ৭৮.০২%, অক্সিজেনের পরিমাণ ২০.৭১, হাইড্রোজেন ০.০০০০৫%, কার্বন ডাই – অক্সাইড ০.০৩%।
বায়ুমন্ডলের ওজোনস্তর অবক্ষয়ে কোন গ্যাসটির ভূমিকা সর্ব্বোচ্চ?
ক
কার্বন-ডাই-অক্সাইড
খ
CFC বা ক্লোরোফ্লোরো কার্বন
গ
নাইট্রিক অক্সাইড
ঘ
জলীয় বাষ্প
সঠিক উত্তর:
খ (CFC বা ক্লোরোফ্লোরো কার্বন)
ব্যাখ্যা:
সিএফসি হলো ক্লোরোফ্লোরো কার্বনের সংক্ষিপ্ত রুপ। এটি বায়ুমন্ডেলের ওজোনস্তর পৌঁছে ওজোনের সঙ্গে বিক্রিয়া করে অক্সিজেন পরিণত করে ( CFC + O3→02 + ......) । এর ফলে ওজোনস্তর হালকা বা ফুটো হয়ে যায়। এই ফাটল দিয়ে মাহজাগতিক বিভিন্নি রশ্মি পৃথিবীতে এসে জীবজগতের ক্ষতিসাধন করে।
যেসব নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা সমান নয়, তাদের বলা হয় ----
ক
আইসোবার
খ
আইসোটোন
গ
আইসোমার
ঘ
আইসোটোপ
সঠিক উত্তর:
ঘ (আইসোটোপ)
ব্যাখ্যা:
আইসোটোপের ক্ষেত্রে এটমিক সংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা ভিন্ন, আইসোবারের ক্ষেত্রে ভরসংখ্যা সমান কিন্তু এটমিক সংখ্যা ভিন্ন, আইসোটোনের ক্ষেত্রে এটমিক সংখ্যা ভিন্ন কিন্তু নিউট্রন সংখ্যা সমান এবং আইসোমারের ক্ষেত্রে নিউক্লিয়াসের পারমাণবিক সংক্যা ও ভরসংখ্যা সমান , কিন্তু শক্তি অবস্থা ভিন্ন।
মাধ্যাকর্ষণজনিত ত্বরণ সর্বোচ্চ কোথায়?
ক
ভূকেন্দ্রে
খ
ভূপৃষ্ঠ থেকে ১০০০ ফুট নিচে
গ
ভূপৃষ্ঠ থেকে ১০০০ ফুট উঁচুতে
ঘ
ভূপৃষ্ঠে
সঠিক উত্তর:
ঘ (ভূপৃষ্ঠে)
ব্যাখ্যা:
কোনো একটি বস্তু যে পরিমাণ বল দ্বারা পৃথিবীর কেন্দ্রের দিকে আকৃষ্ট হয় তাকে তার ওজন বা ভর বলে। আমরা জানি, ওজন w = mg; এখানে m = বস্তুর ভর এবং g = অভিকর্ষজ ত্বরণ । বস্তুর ভর একটি ধ্রুব রাশি। সুতরাং কোনো বস্তুর ওজন অভিকর্ষজ ত্বরণ বেশি , সে স্থানে বস্তুর ওজন সে স্থানে কম । ভৃপৃষ্ঠ থেকে যতই ওপরে বা নিচে যাওয়া যায় ততই - g এর মান কমতে থাকে। সে জন্য পাহাড়ে বা খনির ভেতরে - g - এর মান কম। আবার মেরু অঞ্চলে g - এর মান বিষুব অঞ্চলের চেয়ে বেশি। সুতরাং মেরু বস্তুর ওজন বেশি।
নিউট্রন আবিষ্কার করেন------
ক
কিউরি
খ
চ্যাডউইক
গ
থমসন
ঘ
রাদারফোর্ড
সঠিক উত্তর:
খ (চ্যাডউইক)
ব্যাখ্যা:
নিউক্লিয়াসে অবস্থিত চার্জ নিরপেক্ষ 'নিউট্রন' ১৯৩২ সালে বিজ্ঞানী চ্যাডউউক আবিষ্কার করেন। রাদারফোর্ড আণবিক নিউক্লিয়াসের মতবাদ আবিষ্কার করেন এবং বিজ্ঞানী স্যার জোসেফ জন থমসন আবিষ্কার করেন 'ইলেকট্রন'।
যেসব নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা সমান নয় তাদের বলা হয় ----
ক
আইসোটোপ
খ
আইসোটোন
গ
আইসোবার
ঘ
আইসোমার
সঠিক উত্তর:
খ (আইসোটোন)
ব্যাখ্যা:
আইসোটোপের ক্ষেত্রে এটমিক সংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা ভিন্ন, আইসোবারের ক্ষেত্রে ভরসংখ্যা সমান কিন্তু এটমিক সংখ্যা ভিন্ন, আইসোটোনের ক্ষেত্রে এটমিক সংখ্যা ভিন্ন কিন্তু নিউট্রন সংখ্যা সমান এবং আইসোমারের ক্ষেত্রে নিউক্লিয়াসের পারমাণবিক সংখ্যা ও ভরসংখ্যা সমান, কিন্তু শক্তি অবস্থা ভিন্ন।
ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র -----
ক
ব্যারোমিটার
খ
সিসমোগ্রাফ
গ
ম্যানোমিটার
ঘ
সেক্সট্যান্ট
সঠিক উত্তর:
খ (সিসমোগ্রাফ)
ব্যাখ্যা:
বায়ুর চাপ নির্ণায়ক যন্ত্র'ব্যারোমিটার' গ্রহ - নক্ষত্রের উন্নতি পরিমাপক যন্ত্র' সেক্সট্যান্ট , ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র 'সিসমোগ্রাফ' এবং গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র হচ্ছে 'ম্যানোমিটার।
আমাদের দেশে বনায়নের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ -----
ক
গাছপালা পরিবেশের ভারসাম্য নষ্ট করে
খ
দেশের অর্থনৈতিক উন্নয়নে কোনো অবদান নেই
গ
ঝড় ও বন্যার আশঙ্কা বাড়িয়ে দেয়
ঘ
গাছপালা অক্সিজেন ত্যাগ করে পরিবেশকে নির্মল রাখে ও জীব জগতকে বাঁচায়
সঠিক উত্তর:
ঘ (গাছপালা অক্সিজেন ত্যাগ করে পরিবেশকে নির্মল রাখে ও জীব জগতকে বাঁচায়)
ব্যাখ্যা:
গাছ বায়ুমণ্ডল থেকে কার্বন - ডাই - অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে একটা ভারসাম্য অবস্থা বজায় রাখতে সাহায্য করে।
কোনো বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি?
ক
খনির ভেতর
খ
মেরু অঞ্চলে
গ
বিষুব অঞ্চলে
ঘ
পাহাড়ের ওপর
সঠিক উত্তর:
খ (মেরু অঞ্চলে)
ব্যাখ্যা:
একটি বস্তু যে পরিমাণ বল দ্বারা পৃথিবীর বল দ্বারা পৃথিবীর কেন্দ্রের দিকে আকৃষ্ট হয় তাকে তার ওজন বা ভর বলে। কোনো বস্তুর ওজন অভিকর্ষজ ত্বরণের ওপর নির্ভরশীল। যে স্থানে অভিকর্ষক ত্বরণ বেশি সে স্থানে বস্তুর ওজন বেশি। আর যে স্থানে অভিকর্ষজ ত্বরণ কম বস্তুর ওজন ও সে স্থানে কম । ভূপৃষ্ঠ থেকে যতই ওপরে বা নিচে যাওয়া যায় ততই g - এর মান কমতে থাকে। সে জন্য পাহাড়ে বা খনির ভেতরে g - এর মান কম। আবার মেরু অঞ্চলে g - এর মান বিষুব অঞ্চলের চেয়ে বেশি। সুতরাং মেরু অঞ্চলে বস্তুর ওজন বেশি।
লোকভর্তি হল ঘরে শূন্য ঘরের চেয়ে শব্দ ক্ষীণ হয়, কারণ -----
ক
লোকভর্তি ঘরে মানুষের সোরগোল হয়
খ
শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়
গ
শূন্য ঘরে শব্দের শোষণ বেশি হয়
ঘ
শূন্য ঘর নীরব থাকে
সঠিক উত্তর:
খ (শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়)
ব্যাখ্যা:
লোকভর্তি হল ঘরে মানুষ দ্বারা শব্দ শোষিত হওয়ার ফলে শব্দ ক্ষীণ হয়। শূন্য ঘরে শব্দের শোষণ কম হওয়ায় শব্দ বেশি হয়।
ভূপৃষ্ঠ থেকে উপড়ে উঠলে বস্তুর ওজন-
ক
কমে
খ
একই থাকে
গ
শুন্য হয়ে যায়
ঘ
বাড়ে
সঠিক উত্তর:
ক (কমে)
ব্যাখ্যা:
ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় আভিকর্ষজ ত্বরণের মানও তত কমতে থাকে ফলে বস্তুর ওজনও তত কমতে থাকে। এ কারণে পাহাড় বা পর্বতের শীর্ষে বস্তুর ওজন কম হয়। আবার, বিভিন্ন পরীক্ষণ থেকে দেখা গেছে ভূপৃষ্ঠ থেকে যত নিচে যাওয়া যায় অভিকর্ষজ ত্বরণের মানও ততই কমতে থাকে। এতে করে পৃথিবীর যত অভ্যন্তরে যাওয়া যায় বস্তুর ওজনও তত কমতে থাকে। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান শূন্য সুতরাং পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজনও শূন্য হবে
বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি?
ক
খনির ভিতর
খ
মেরু অঞ্চলে
গ
বিষুব অঞ্চলে
ঘ
পাহাড়ের উপর
সঠিক উত্তর:
খ (মেরু অঞ্চলে)
ব্যাখ্যা:
অভিকর্ষজ ত্বরণ (g) - এর প্রভাবে মেরু অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে বেশি, বিষুবীয় অঞ্চলে মেরু অঞ্চলের তুলনায় কম , খনি বা পাহাড়ের উপর ও মেরু অঞ্চলের তুলনায় কম এবং পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শুন্য।
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)