বস্তু বিজ্ঞান

বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য সাধারণ বিজ্ঞান - বস্তু বিজ্ঞান MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক।

মোট 10 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 1
1
গ্রীষ্মকালে কোন রঙের জামা অধিক আরামদায়ক ?
ক সাদা
খ কালো
গ সবুজ
ঘ হলুদ
সঠিক উত্তর: ক (সাদা)
ব্যাখ্যা:
সাদা রঙের পোশাক আসলে পরিবেশ থেকে তাপ শোষণ কম করে, ফলে সাদা পোশাক পরিধান করলে অত্যাধিক গরমের হাত থেকে দেহকে বাঁচায় ও তুলনামূলক গরম কম অনুভূত হয় এবং ঘামও কম হয়।
2
সাদা আলো প্রিজমে বিচ্ছুরিত হয়ে যে কয়টি বর্ণে বিভক্ত হয় তার সংখ্যা হলো-
ক সাতটি
খ তিনটি
গ পাঁচটি
ঘ অসংখ্য
সঠিক উত্তর: ক (সাতটি)
3
লাল ও সবুজ রঙ একত্রে মিশিয়ে কোন রঙ পাওয়া যায় ?
ক সাদা
খ হলুদ
গ হলুদ
ঘ ম্যাজেন্টা
সঠিক উত্তর: খ (হলুদ)
ব্যাখ্যা:
মৌলিক বর্ণ ৩টি(লাল,সবুজ ও নীল) এটি প্রায় আমরা সকলেই জানি। কিন্তু প্রায় একটা বিষয় লক্ষ করেছি যে, যখন শিক্ষার্থীরা কোন কোন মৌলিক বর্ণ মিলে কি কি পরিপূরক বর্ণ তৈরি করে সেটাতেই গোলমাল পাকিয়ে ফেলে এবং পরিক্ষার খাতা দেখার সময় বিষয়টা বরাবরেই লক্ষ্য করেছি। আচ্ছা, বিষয়টা একটু বুঝিয়ে বলি। আলোর ক্ষেত্রে আর সাধারণ ক্ষেত্রে মৌলিক রং এর বেশ পার্থক্য রয়েছে। আলোর ক্ষেত্রে মৌলিক রং হল- লাল, নীল আর সবুজ; লাল+সবুজ=হলুদ; লাল+নীল= ম্যাজেণ্টা; সবুজ+নীল= নীলচে সবুজ। এক শিক্ষার্থী প্রশ্ন করেছিল যে, " একটা কাগজে হলুদ আর নীল রং মিশালেই সবুজ রং পাওয়া যায়, তাহলে সেইটা মৌলিক বর্ণ কিভাবে হয়?" আসলে, সেইটা আলোর মৌলিক রং না, সাধারণ বাস্তব পরিপূরক রং। সহজ কথায় বললে, আপনি একটুকরো কাগজে রং মিশিয়ে ছবি আঁকতেগেলে সেইখানে আর আলোর মৌলিক বর্ণের হিসাব মিলবে না। ক্ষেত্র বিশেষে সবকিছুর আলাদা আলাদা প্রয়োগ আছে। আপনার ছবি আঁকার মৌলিক রং হল- লাল, নীল আর হলুদ। একটির সাথে আরেকটি মিশালে পাবেন- লাল+নীল=বেগুনী, লাল+হলুদ=কমলা, হলুদ+নীল=লাল, লাল+নীল+হলুদ=কালো। আর পরিক্ষার খাতায় যখন আলোর প্রশ্ন আসবে তখন- মৌলিক রং- লাল, নীল,সবুজ। আর মিশালে যা পাবেন- লাল+ নীল=ম্যাজেণ্টা, নীল+সবুজ=নীলচে সবুজ, লাল+সবুজ=হলুদ, লাল+নীল+সবুজ=সাদা। আর এই জন্যই সূর্য্যের আলো সাদা।
4
নিচের কোন দুই রঙ এর মিশ্রনে বেগুনি রঙ তৈরি হয় ?
ক লাল ও সবুজ
খ লাল ও আকাশী
গ সবুজ ও আকাশী
ঘ সবুজ ও বেগুনি
সঠিক উত্তর: খ (লাল ও আকাশী)
5
বরফ সাদা দেখায় । কারণ-
ক লাল হলুদ রঙ শোষন করে
খ বরফ এমনিতেই সাদা
গ বেগুনি রশ্মি শোষন করে
ঘ সবগুলো রঙ প্রতিফলন করে
সঠিক উত্তর: ঘ (সবগুলো রঙ প্রতিফলন করে)
6
সাতটি রঙের সমন্বয়ে সাদা রঙ হলে, কালো রঙ কিসে হয় ?
ক লাল ও সবুজের সমন্বয়ে
খ নীল ও লাল রঙের সমন্বয়ে
গ বেগুনি ও নীল রঙের সমন্বয়ে
ঘ সব রঙের অনুপস্থিতির জন্য
সঠিক উত্তর: ঘ (সব রঙের অনুপস্থিতির জন্য)
7
কোন বস্তুর তাপ শোষন ক্ষমতা বেশি ?
ক সাদা
খ কালো
গ লাল
ঘ বেগুনি
সঠিক উত্তর: খ (কালো)
8
সাদা আলো কোন তিনটি রঙের মিশ্রন ?
ক লাল, আকাশী ও সবুজ
খ লাল ,কমলা ও হলুদ
গ কমলা, হলুদ ও আকাশী
ঘ লাল, আকাশী ও হলুদ
সঠিক উত্তর: ক (লাল, আকাশী ও সবুজ)
ব্যাখ্যা:
প্রচলিত রীতি অনুসারে, যুত মিশ্রণের তিনটি প্রাথমিক রং লাল, সবুজ এবং নীল । যদি তিনটি প্রাথমিক রঙের আলোকরশ্মি সমান অনুপাতে মিশ্রিত হয় তবে ফলাফলটি নিরপেক্ষ (ধূসর বা সাদা)। যখন লাল এবং সবুজ রশ্মি মিশ্রিত হয় তখন ফলাফলটি হলুদ হয়।
9
কোন বস্তু যখন সমস্ত আলো শোষন করে তখন তাকে-
ক কালো দেখায়
খ নীল দেখায়
গ লাল দেখায়
ঘ সাদা দেখায়
সঠিক উত্তর: ক (কালো দেখায়)
10
যে বস্তু আলোর সকল রঙ প্রতিফলিত করে, তার রঙ-
ক কালো
খ সাদা
গ লাল
ঘ বেগুনি
সঠিক উত্তর: খ (সাদা)
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)