পরিবেশ বিজ্ঞান

বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য সাধারণ বিজ্ঞান - পরিবেশ বিজ্ঞান MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক। — পৃষ্ঠা 2

মোট 75 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 5
16
শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ-
ক কম থাকে
খ মধ্যম মানের থাকে
গ থাকে না
ঘ বেশি থাকে
সঠিক উত্তর: ক (কম থাকে)
ব্যাখ্যা:
শীতকালে তাপমাত্রা গরমকালের তুলনায় অনেক কম। তবু গরমকালের চেয়ে শীতকালে ভেজা কাপড় দ্রুত শুকায়। শীতকালে বাতাসের আর্দ্রতা অনেক কম। বাতাসের আর্দ্রতা নির্ভর করে বাতাসে কতটুকু জলীয় বাষ্প আছে তার ওপর। বাতাস কতটুকু ভেজা বা শুষ্ক তা বোঝা যায় আর্দ্রতার পরিমাপ দিয়ে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হলে আর্দ্রতাও বেশি হয়, কম হলে আর্দ্রতাও কম হয়। বাতাসে জলীয় বাষ্প ধারণ করার একটা নির্দিষ্ট সীমা। একে বাতাসের সম্পৃক্ত অবস্থা বলে। বাতাস সম্পৃক্ত অবস্থায় পৌঁছে গেলে আর জলীয় বাষ্প শোষণ করতে পারে না। বাতাসের আর্দ্রতা সম্পৃক্ত অবস্থার খুব কাছকাছি হলে অন্যবস্তু থেকে জলীয় বাষ্প শুষে নেওয়ার ক্ষমতা কমে যায়। অর্থাৎ বাতাস বেশি ভেজা হলে তার জলীয় বাষ্প শোষণ করার ক্ষমতা কম হয়। অন্যদিকে বাতাসের আর্দ্রতা যত কম হয় তার জলীয় বাষ্প শোষণ করার ক্ষমতা তত বেশি হয়। শীতকালে বাতাসের আর্দ্রতা গরমকালের তুলনায় অনেক কম। এ কারণে শীতের বাতাস বেশি শুষ্ক। তাই শীতের বাতাসের জলীয় বাষ্প শোষণ করার ক্ষমতাও অনেক বেশি। ফলে ভেজা কাপড় বা যেকোনো ভেজা বস্তু থেকে শীতের বাতাস খুব সহজেই পানি শোষণ করে নিতে পারে। এ কারণে শীতকালে কাপড় তাড়াতাড়ি শুকায়।
17
এসবেসটস কি?
ক অগ্নি নিরোধক খনিজ পদার্থ
খ বেশি ঘনত্ববিশিষ্ট তরল পদার্থ
গ এক ধরনের রাসায়নিক পদার্থ
ঘ কম ঘনত্ববিশিষ্ট তরল পদার্থ
সঠিক উত্তর: ক (অগ্নি নিরোধক খনিজ পদার্থ)
ব্যাখ্যা:
আঁশযুক্ত অগ্নিরোধক কঠিন পদার্থ বিশেষ। ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম সিলিকেট এর প্রধান উপাদান। এসবেসটস তাপসহ ও তাপ নিরোধক। এ বৈশিষ্ট্যের জন্য ' এসবেসটস' দমকল বাহিনীর পোশাক তৈরিতে ব্যবহৃত হয়।
18
শূন্য মাধ্যমে নিচের তিনটি বস্তুকে একসাথে ছেড়ে দিলে কোনটি আগে মাটিতে পড়বে?
ক পালক
খ কাঠ
গ সবকটি একসাথে
ঘ পাথর
সঠিক উত্তর: গ (সবকটি একসাথে)
ব্যাখ্যা:
শূন্য মাধ্যমে তিনটি বস্তুকে (পালক,পাথর ও কাঠ) একসাথে ছেড়ে দিলে পড়বে সবকটি একসাথে পড়বে।
19
কোন মাটিতে সমান পরিমাণে বালি, পলি ও কাঁদা থাকে?
ক বেলে মাটি
খ এঁটেল মাটি
গ দোঁ-আশ মাটি
ঘ পলি মাটি
সঠিক উত্তর: গ (দোঁ-আশ মাটি)
ব্যাখ্যা:
ময়লা , আবর্জনা , গাছ - পালা ও জীব জন্তু পচে যে সার তৈরী হয় , তাকেই হিউমাস বলে। বালু ৫০ % আর হিউমাস ৫০ % মিশ্রিত করলেই দো ' আশ মাটি তৈরী হয়। স্বাভাবিক ভাবে আমাদের দেশে জমিজমায় যে মাটি দেখা যায় তাই দো ' আশ মাটি। এই মাটিতে পানি ঢাললে ধীরে ধীরে শুষে নেয়। দো ' আশ মাটি শুকালে চাকা বাধে তবে সামান্য আঘাতেই ভেঙ্গে চুরচুর হয়ে যায় ।
20
দিনাজপুর জেলার বড়পুকুরিয়ায় কোন খনিজ প্রকল্পের কাজ চলছে?
ক কঠিন শিলা
খ চুনাপাথর
গ কাদামাটি
ঘ কয়লা
সঠিক উত্তর: ঘ (কয়লা)
ব্যাখ্যা:
দিনাজপুর জেলার বড়পুকুরিয়ায় কয়লা খনি প্রকল্পের উন্নয়ন চলছে এবং সম্প্রতি কয়লা উত্তোলন শুরু হয়েছে । বাংলাদেশের সবচেয়ে বড় কয়লা খনি দিনাজপুর জেলার দীঘিপাড়ায় অবস্থিত।
21
পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয় -----
ক পটকা মাছ
খ শুশুক
গ জেলী ফিস
ঘ হাঙ্গর
সঠিক উত্তর: খ (শুশুক)
22
ঘর্মাক্ত দেহে পাখার বাতাস আরাম দেয় কেন?
ক গায়ের ঘাম বের হতে দেয় না
খ পাখার বাতাস শীতল জলীয়বাষ্প ধারণ করে
গ পাখার বাতাস সরাসরি লোমকূপ দিয়ে শরীরে ঢুকে যায়
ঘ বাষ্পায়ন শীতলতার সৃষ্টি করে
সঠিক উত্তর: ঘ (বাষ্পায়ন শীতলতার সৃষ্টি করে)
ব্যাখ্যা:
ত্বকের অজস্র ছিদ্র দিয়ে বেরিয়ে আসা ঘামের বাষ্পীভবন (প্রয়োজনীয় উত্তাপ ঘাম থেকে সরবরাহ করে তাপ হারোনোই ঘামের উষ্ণতা কমে যাওয়ার মাধ্যমে ) ঘটে বলে ঘর্মাক্ত দেহে পাখার বাতাস আরাম দেয়।
23
দূষিত বাতাসের কোন গ্যাস ওজন স্তরের সবচেয়ে বেশি ক্ষতি করে?
ক ক্লোরো ফ্লোরো কার্বন
খ সালফার ডাইঅক্সাইড
গ নাইট্রিক অক্সাইড
ঘ কার্বন ডাইঅক্সইড
সঠিক উত্তর: ক (ক্লোরো ফ্লোরো কার্বন)
ব্যাখ্যা:
দূষিত বাতাসের কোন গ্যাস ওজন স্তরের সবচেয়ে বেশি ক্ষতি করে ক্লোরো ফ্লোরো কার্বন। বায়ুমন্ডলের যে সকল গ্যাস তাপীয় অবলোহিত সীমার মধ্যে বিকিরিত শক্তি শোষণ ও নির্গত করে সে সকল গ্যাসকে গ্রীন হাউস গ্যাস বলে। এটি গ্রীনহাউস প্রভাবের মৌলিক কারণ। যেসকল গ্রীন হাউস গ্যাস পৃথিবীর বায়ুমন্ডলে প্রচুর পরিমানে পাওয়া যায়ঃ জলীয় বাষ্প (H2O) কার্বন ডাই অক্সাইড (CO2) মিথেন (CH4) নাইট্রাস অক্সাইড (N2O) ওজোন (O3) ক্লোরো ফ্লোরো কার্বন সমূহ(CFCs) হাইড্রোফ্লুরো কার্বন সমূহ( HCFCs and HFCs সহ)
24
কৃষি কাজের জন্য উত্তম মাটি কোনটি?
ক দো- আঁশ
খ এটেল মাটি
গ বেলে মাটি
ঘ পলিমাটি
সঠিক উত্তর: ক (দো- আঁশ)
ব্যাখ্যা:
নদী বাহিত পলি থেকে এই মাটির সৃষ্টি হয়েছে । পলিমাটি খুব উর্বর হয় । এই মাটিতে পটাশ , ফসফেরিক অ্যাসিড , চুন ইত্যাদি থাকে । পলিমাটি উর্বর হওয়ার জন্য এই মাটিতে প্রায় সব রকমের ফসল চাষ হয় । এই মাটিতে ধান , গম , আখ , মিলেট প্রচুর পরিমাণে চাষ হয় ।
25
গ্রিনহাউজ কি?
ক কাচের তৈরি ঘর
খ সবুজ ভবনের নাম
গ সবুজ গাছপালা
ঘ সবুজ আলোর আলোকিত ঘর
সঠিক উত্তর: ক (কাচের তৈরি ঘর)
ব্যাখ্যা:
গ্রিনহাইজ হলো কাচের তৈরি ঘর । শীতপ্রধান দেশে সবুজ গাছাপালা শীতের হাত থেকে বাঁচানোর জন্য কাচের তৈরি ঘর বানিয়ে তার ভিতর গাছপালা লাগানো হয়।
26
পেন্সিলের শিশে প্রধানত থাকে-
ক কার্বন ব্লেক
খ প্লাস্টিক
গ গ্রাফাইট
ঘ লেড
সঠিক উত্তর: গ (গ্রাফাইট)
ব্যাখ্যা:
গ্রাফাইট গাঢ় ধূসর রঙের কঠিন পদার্থ। এটি নরম ও পিচ্ছিল। কাগজের উপর ঘষলে কালো দাগ পড়ে। এজন্য কাঠ পেন্সিলের উপাদান হিসেবে গ্রাফাইটের শিষ ব্যবহার করা হয়। গ্রাফাইট কার্বনের একটি রূপভেদ মাত্র। এছাড়া বিদ্যুৎ পরিবাহী বলে অনেক বৈদ্যুতিক যন্ত্রে ইলেকট্রোডরূপে এবং পারমাণবিক চুল্লীতে মন্থরক হিসেবেও গ্রাফাইট ব্যবহৃত হয়।
27
কোন খনিজ লবণের অভাবে গাছের পাতা ও ফুল ঝরে যায়?
ক ম্যাগনেসিয়াম
খ পটাশিয়াম
গ ফসফরাস
ঘ লৌহ
সঠিক উত্তর: গ (ফসফরাস)
ব্যাখ্যা:
ফসফরাসের অভাবে গাছের পাতা, ফুল ও ফল অপরিণত অবস্থায় ঝরে পড়ে; পাতা ও ফলে বাদামি দাগ পড়ে। গাছের বৃদ্ধি বাধাগ্রস্থ হয়।
28
হাইপো- এর রাসায়নিক নাম কি?
ক সোডিয়াম সালফেট
খ সিলভার ক্লোরাইড
গ সোডিয়াম বাইসালফেট
ঘ সোডিয়াম থায়োসালফেট
সঠিক উত্তর: ঘ (সোডিয়াম থায়োসালফেট)
ব্যাখ্যা:
সোডিয়াম থায়োসালফেট হাইপো নামে পরিচিত। সোডিয়াম থায়োসালফেট - এর সংকেত Na_2S_2O_3`
29
বাতাসের কোন উপাদান মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে ?
ক অক্সিজেন
খ নাইট্রোজেন
গ জলীয় বাস্প
ঘ কার্বন ডাই- অক্সাইড
সঠিক উত্তর: খ (নাইট্রোজেন)
ব্যাখ্যা:
বায়ুর নাইট্রোজেন মাটির উর্বরতা বৃদ্ধিতে সহায়তা করে
30
ভূ-পৃষ্ঠের উপরিভাগে জীবমন্ডলের ব্যাপ্তি কত?
ক প্রায় ৫ কি.মি.
খ প্রায় ১০ কি.মি.
গ প্রায় ১৫ কি.মি.
ঘ প্রায় ৭ কি.মি.
সঠিক উত্তর: খ (প্রায় ১০ কি.মি.)
ব্যাখ্যা:
জীবমণ্ডল দ্বারা জল, স্হল ও বায়ুমন্ডলে বসবাসকারী জীবকুল পৃথিবী নামক এ গ্রহকে বুঝায়। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ৬ কিমি উচ্চতা এবং ৭ কিমি গভীরতা পর্যন্ত জীবের সন্ধান পাওয়া যায়। এই (৬ + ৭) ১৩ কিমি পুরু প্রায় গোলাকার সজীব স্তরই জীবমন্ডলের অন্তর্ভুক্ত।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)