দৈনন্দিন জীবনে রসায়ন
বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য সাধারণ বিজ্ঞান - দৈনন্দিন জীবনে রসায়ন MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক।
মোট 19 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 2বাংলাদেশে হাইড্রোজেনের উৎস হলো-
ক
প্রাকৃতিক গ্যাস ও পানি
খ
অ্যালকোহল
গ
হাইড্রোক্লোরিক এসিড
ঘ
সালফিউরিক এসিড
সঠিক উত্তর:
ক (প্রাকৃতিক গ্যাস ও পানি)
ব্যাখ্যা:
বানান বিশ্লেষণ: হ্ + আ + ই + ড্ + র্ + ও + জ্ + এ + ন্ + অ উচ্চারণ : [ হাই .ড্রো.জেন] [ ɦai . ɖ ro . ɟen ] শব্দ - উৎস: গ্রিক hudôr ( পানি) + gennan ( উৎপন্ন করা)> ইংরেজি Hydrogen( হাইড্রোজেন) খ্রিষ্টীয় ষোড়শ শতাব্দীতে প্যারেসলাস (Paracelsus) বলেছিলেন যে, ধাতুর সাথে এ্যাসিডের বিক্রিয়ার ফলে একটি গ্যাস উৎপন্ন হয়। তবে তিনি এই গ্যাসের সম্পর্কে বিস্তারিত কিছু জানান নি। ১৭৫৩ খ্রিষ্টাব্দে হেনরী ক্যাভেণ্ডিস (Henry Cavendish) সর্বপ্রথম পরীক্ষা করে দেখেন যে, আগুনের সংস্পর্শে গ্যাসটি জ্বলে ওঠে। তাই তিনি গ্যাসটির নাম দেন — দাহ্য বায়ু (Inflammable Air) ১৭৮৮ খ্রিষ্টাব্দে ল্যাভয়সিয়ে (Lavoisier) প্রমাণ করেন যে, হাইড্রোজেন একটি মৌলিক পদার্থ । এই গ্যাস টি বাতাসে জ্বলার কারণে পানি উৎপন্ন করে। এই কারণে তিনি এর নাম দেন পানি উৎপাদক বা হাইড্রোজেন। এর তিনটি সমাণু ( Isotope ) রয়েছে। এই তিনটি সমাণু হলো - H - 1, H - 2 এবং H - 3 । বায়ুমণ্ডলে এই গ্যাস মৌলিক ও যৌগিক উভয় রূপেই পাওয়া যায়। সাধারণভাবে বায়ুমণ্ডলের ওজনের শতকরা ১ ভাগ হাইড্রোজেন আছে। সৌরমণ্ডলে, আগ্নেয়গিরি থেকে নির্গত গ্যাসে, অন্যান্য প্রাকৃতিক গ্যাসের খনিতে আবদ্ধ অবস্থায় এবং বায়ুতে মৌলিক হাইড্রোজেনের অস্তিত্ব দেখা যায়। প্রকৃতিতে যৌগাবস্থায় পানি, এ্যাসিড , ক্ষার, পেট্রোলিয়াম ও অন্যান্য জৈব পদার্থে পাওয়া যায়। সাধারণ হাইড্রোজেন, দুই ধরনের হাইড্রোজেনের সংমিশ্রণে গঠিত হয়। এদের একটি অর্থো - হাইড্রোজেন, অপরটি প্যারা - হাইড্রোজেন। উল্লেখ্য, কোনো হাইড্রোজেনের অণুতে অবস্থিত প্রোটনদ্বয়ের ঘূর্ণন যদি একই দিকে হয়, তবে তখন তাকে অর্থো - হাইড্রোজেন বলে। আর যখন দুটি প্রোটনের ঘূর্ণন পরস্পরের বিপরীত দিকে হয়, তখন তাকে প্যারা - হাইড্রোজেন বলে। এই হাইড্রোজেন দুইটির রাসানিক ধর্ম একই। তবে ভৌত ধর্মে কিছু কিছু পার্থক্য দেখা যায়। তূলনামূলকভাবে অর্থো - হাইড্রোজেনের আণবিক শক্তি বেশি। যে কারণে ২৫% তাপমাত্রার বৃদ্ধির ফলে প্যারা - হাইড্রোজেন ভেঙে যায়। কিন্তু অর্থো - হাইড্রোজেন ভাঙার জন্য ৭৫% তাপমাত্রা বৃদ্ধির প্রয়োজন হয়। হাইড্রোজেনের আইসোটোপ : হাইড্রোজেনের তিনটি আইসোটোপ আছে। এগুলি হলো — ১. হাইড্রোজেন : এর প্রতীক H , এতে একটি প্রোটন ও একটি ইলেক্ট্রন আছে, কোনো নিউট্রন থাকে না। ২. ডিউটেরিয়াম : এর প্রতীক D , এতে একটি প্রোটন, একটি ইলেক্ট্রন ও একটি নিউট্রন থাকে। এটি বর্ণহীন, স্বাদহীন ও গন্ধহীন গ্যাস। এটি সাধারণত সাধারণ হাইড্রোজেন অপেক্ষা দ্বিগুণ ভারী হয়। ৩. ট্রিটিয়াম : এর প্রতীক T , এতে একটি প্রোটন, একটি ইলেক্ট্রন ও দুটি নিউট্রন থাকে। এটি সাধারণ হাইড্রোজেন অপেক্ষা তিনগুণ ভারী।
ক্যালসিয়াম ও পটাশিয়াম সাহায্য করে পেশীয়-
ক
প্রসারণে
খ
শক্তিবর্ধনে
গ
বৃদ্ধিতে
ঘ
সংকোচনে
সঠিক উত্তর:
খ (শক্তিবর্ধনে)
ব্যাখ্যা:
পটাশিয়াম শরীরে ফুইড ও মিনারেলসের মধ্যে ভারসাম্য রক্ষা করে । ক্যালসিয়াম হাড়ের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও হৃদস্পন্দন ও পেশীর কাজ পরিচালনার জন্যও ক্যালসিয়াম আবশ্যক। রক্ত জমাট বাঁধতেও সাহায্য করে ক্যালসিয়ম। ক্যালসিয়াম ও পটাশিয়াম সাহায্য করে পেশীয় শক্তিবর্ধনে ।
কোথায় সাঁতারকাটা কম আয়াসসাধ্য?
ক
সুইমিং পুল
খ
নদী
গ
সমুদ্র
ঘ
পুকুর
সঠিক উত্তর:
গ (সমুদ্র)
ব্যাখ্যা:
সমুদ্রের পানিতে লবণের পরিমাণ বেশি থাকায় এ পানির ঘনত্ব খুব বেশি এবং পানির ঘনত্ব বেশি হওয়ার কারণেই সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ এবং কম আয়াসসাধ্য। কিন্তু সুইমিং পুল, পুকুর ও নদীর পানিতে লবণের পরিমাণ খুব কম হওয়ার কারণে সুইমিং পুল, পুকুর ও নদীর পানিতে সাঁতার কাটা সমুদ্রের পানির তুলনায় কষ্টকর।
পারমাণবিক চুল্লীতে মডারেটর হিসেবে ব্যবহৃত হয়-
ক
লোহা
খ
সিসা
গ
গ্রাফাইট
ঘ
তামা
সঠিক উত্তর:
গ (গ্রাফাইট)
ব্যাখ্যা:
পারমাণবিক চুল্লী একটি যন্ত্র, যা একটি স্বনির্ভর নিউক্লিয় শৃঙ্খল বিক্রিয়া শুরু এবং নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়। এই চুল্লীতে মডারেটর হিসেবে ব্যবহৃত হয় গ্রাফাইট।
ক্যালসিয়ামের প্রথান উৎস কোনটি?
ক
বাদাম
খ
দুধ
গ
সবকটি
ঘ
চুন
সঠিক উত্তর:
খ (দুধ)
ব্যাখ্যা:
প্রশ্ন: ক্যালসিয়ামের প্রধান উৎস কোনটি? উত্তরঃ দুধ বর্ণনা: খাদ্য হিসেবে ক্যালসিয়ামের প্রধান উৎস দুধ । চুন - (ক্যালসিয়াম অক্সাইড )হলো ক্যালসিয়ামের একটি যৌগ।
Paint - এর Thinner হিসেবে সাধারণত ব্যবহার করা হয়-
ক
এলকোহল
খ
তারপিন
গ
পানি
ঘ
পেট্রোল
সঠিক উত্তর:
খ (তারপিন)
ব্যাখ্যা:
পেইন্ট পাতলা একটি দ্রাবক যা তারপিন তেল ভিত্তিক পেইন্টগুলি পাতলা করতে ব্যবহৃত হয় এবং তাদের ব্যবহারের পরে পরিষ্কার করা হয়।
ট্রানজিস্টারে সেমি-কন্ডাক্টর হিসেবে ব্যবহৃত হয় কোনটি?
ক
আর্সেনিক
খ
টাংস্টেন
গ
ম্যাঙ্গানিজ
ঘ
জার্মেনিয়াম
সঠিক উত্তর:
ঘ (জার্মেনিয়াম)
ব্যাখ্যা:
ট্রানজিস্টরে সেমিকন্ডাকটর হিসেবে জার্মেনিয়াম বিবৃত হয়েছে। যেসব পদার্থের মধ্য দিয়ে আংশিকভাবে চার্জ বা বিদ্যুৎপ্রবাহ চলাচল করে তাদেরকে অর্ধপরিবাহী বলে। যেমন - সিলিকন , জার্মেনিয়াম, আর্সেনাইড ইন্ডিয়াম, ক্যাডমিয়াম সালফেট প্রভৃতি।
When heat is applied, the following directly transforms into Vapor
ক
Naphthalene
খ
Zine
গ
Lithium
ঘ
Gold
সঠিক উত্তর:
ক (Naphthalene)
ঢাকায় কোন বাজারটি প্রথম ফামালিনমুক্ত বাজার হিসেবে ঘোষিত হয়?
ক
নিউমার্কেট
খ
মালিবাগ বাজার
গ
শান্তিনগর বাজার
ঘ
কাওরান বাজার
সঠিক উত্তর:
খ (মালিবাগ বাজার)
ব্যাখ্যা:
বাংলাদেশে সাম্প্রতিক সময়ে পচনশীল খাদ্যে ব্যাপকহারে রাসায়নিক পদার্থ ব্যবহারের বিষয়টি নিয়ে জনমনে উদ্বেগ তৈরির পর ফরমালিন মুক্ত বাজার গড়ে তোলার পদক্ষেপ নেওয়া হয়। ঢাকার প্রথম ফরমালিন মুক্ত বাজার মালিবাগ বাজার।
কাপড় কাচা সোডার রাসায়নিক সংকেত কি ?
ক
Na2CO3
খ
(NH4)2CO3
গ
Na2HCO3
ঘ
CaCO3
সঠিক উত্তর:
ক (Na2CO3)
ব্যাখ্যা:
সোডিয়াম কার্বনেট কে সোডা অ্যাস বলা হয়। ১ অনু সোডা অ্যাসের সাথে ১০ অনু পানি রাসায়নিক ভাবে যুক্ত হলে তাকে কাপড় কাচা বা ওয়াশিং সোডা বলে। কাপড় কাচা সোডার রাসায়নিক নাম সোডিয়াম কার্বনেট ডেকা হাইড্রেট। কাপড় কাচা সোডার সংকেত - Na2CO3
TSP তে -
ক
48% P2O5
খ
55%N2
গ
60%PO4
ঘ
50%SO2
সঠিক উত্তর:
ক (48% P2O5)
ব্যাখ্যা:
ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) সার অজৈব পুষ্টি দ্বারা গঠিত যা চাষের জন্য প্রয়োজনীয় মাটির উপাদানগুলি পুনরুদ্ধার করতে ব্যবহৃত হয়। P2O5 এর ঘনত্ব প্রায় ৪৪ - ৪৮%।
সোডা অ্যাশ শিল্পক্ষেত্রে কোন পদ্ধতিতে তৈরি করা হয়?
ক
Solvay পদ্ধতি
খ
Chamber পদ্ধতি
গ
Haber পদ্ধতি
ঘ
Bessemer পদ্ধতি
সঠিক উত্তর:
ক (Solvay পদ্ধতি)
সাবান শির্পের উপজাত হিসেবে পাওয়া যায়-
ক
ডিটারজেন্ট
খ
চর্বি
গ
গ্লিসারিন
ঘ
ইথানল
সঠিক উত্তর:
গ (গ্লিসারিন)
ব্যাখ্যা:
সাবান হচ্ছে উচ্চতর ফ্যাটি এসিডের সোডিয়াম ও পটাশিয়াম লবণ। সাবান শিল্পে উপজাত হিসেবে গ্লিসারিন পাওয়া যায়। তৈল চর্বির ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণ দাঁড়া সবান উৎপাদন করা হয়।
পালংশাক সবজি হিসেবে -
ক
অম্লধর্মী
খ
স্নেহধর্মী
গ
শর্করা
ঘ
ক্ষারধর্মী
সঠিক উত্তর:
ক (অম্লধর্মী)
ব্যাখ্যা:
পালংশাক মূলত সবজি হিসেবে অম্লধর্মী। পালংশাকে ক্যারেটিন, অ্যামাইনো এসিড, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ভিটামিন - এ , সি, কে এবং বি কমপ্লেক্স রয়েছে, যা শরীরের বিভিন্ন সমস্যা দূর করে। এতে শর্করা আছে ২.৮ শতাংশ।
১ অণু ওয়াশিং সোডায় কত অণু পানি উপস্থিত থাকে?
ক
৬
খ
৭
গ
১০
ঘ
৫
সঠিক উত্তর:
গ (১০)
ব্যাখ্যা:
ওয়াশিং সোডার সংকেত হলো Na2CO3.10H2O সুতরাং দেখা যাচ্ছে এক অণু ওয়াশিং সোডাতে দশ অণু পানি থাকে।
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)