তরল ও বায়বীয় পদার্থ

বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য সাধারণ বিজ্ঞান - তরল ও বায়বীয় পদার্থ MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক।

মোট 55 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 4
1
আর্কিমিডিসের নীতি প্রযোজ্য-
ক তরল ও বায়বীয় পদার্থের ক্ষেত্রে
খ তরল ও কঠিন পদার্থের ক্ষেত্রে
গ কঠিন ও বায়বীয় পদার্থের ক্ষেত্রে
ঘ কোনটিই নয়
সঠিক উত্তর: ক (তরল ও বায়বীয় পদার্থের ক্ষেত্রে)
ব্যাখ্যা:
-আর্কিমিডিসের নীতিঃ বস্তুকে কোন তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণরূপে ডুবালে বস্তুটির ওজন কম মনে হয়। বস্তুটির উপর ক্রিয়াশীল উর্ধ্বচাপজনিত বল বস্তুর ওজনের বিপরীত দিকে ক্রিয়া করে, একে প্লবতা বলে। তাই, কোন কঠিন পদার্থকে তরল বা বায়বীয় পদার্থে ডুবালে ওজন কম মনে হয় যার মূল কারণ প্লবতা। এই হারানো ওজন বস্তু দ্বারা অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান। -আর্কিমিডিসের নীতি তরল ও বায়বীয় পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য। আর্কিমিডিসের নীতির উপর ভিত্তি করে জাহাজ পানিতে ভাসার কারণ, একখণ্ড লোহা পানিতে ডুবে যাওয়ার কারণ ব্যাখ্যা করা হয়।
2
কোন উষ্ণতায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি ?
ক ০০ সেলসিয়াস
খ ৪০ সেলসিয়াস
গ ৩২০ সেলসিয়াস
ঘ ১০০০ সেলসিয়াস
সঠিক উত্তর: খ (৪০ সেলসিয়াস)
3
কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি ?
ক ০০ সেন্টিগ্রেড
খ ১০০০ সেন্টিগ্রেড
গ ৪০ সেন্টিগ্রেড
ঘ ২৬৪০ সেন্টিগ্রেড
সঠিক উত্তর: গ (৪০ সেন্টিগ্রেড)
4
সমুদ্র স্রোতের অন্যতম কারণ-
ক বায়ু প্রবাহের প্রভাব
খ সমুদ্রের পানিতে তাপের পরিচালনা
গ সমুদ্রের পানিতে ঘনত্বের তারতম্য
ঘ সমুদ্রের ঘূনিঝড়
সঠিক উত্তর: ক (বায়ু প্রবাহের প্রভাব)
5
প্যাসকেলের সূত্রটি প্রযোজ্য-
ক কঠিন, তরল ও বায়বিয় পদার্থের ক্ষেত্রে
খ কঠিন ও তরল পদার্থের ক্ষেত্রে
গ বায়বীয় ও তরল পদার্থের ক্ষেত্রে
ঘ কঠিন ও বায়বীয় পদার্থের ক্ষেত্রে
সঠিক উত্তর: গ (বায়বীয় ও তরল পদার্থের ক্ষেত্রে)
6
স্থির তরলে কোন বস্তুকে নিমজ্জিত করলে সেই বস্তু উপরের দিকে যে লব্ধি বল অনুভব করে তাকে কি বলে ?
ক ঘনত্ব
খ আপেক্ষিক ঘনত্ব
গ প্লবতা
ঘ ওজন
সঠিক উত্তর: গ (প্লবতা)
7
কোন ডুবন্ত বস্তুর ওজন সমআয়তন তরলের ওজনের-
ক বেশি
খ সমান
গ কম
ঘ দ্বিগুন
সঠিক উত্তর: ক (বেশি)
8
সমান তাপমাত্রা দিলে দুধ পানি অপেক্ষা আগে ফুটে কেন?
ক পানির তাপগ্রহীতা বেশি বলে
খ দুধের তাপগ্রহীতা বেশি বলে
গ দুধ পানির চেয়ে ঘন বলে
ঘ পানি বর্নহীন দুধ সাদা বলে
সঠিক উত্তর: খ (দুধের তাপগ্রহীতা বেশি বলে)
9
একখন্ড বরফকে উত্তপ্ত করে পানিতে পরিণত করলে আয়তন-
ক বাড়বে
খ কমবে
গ একই থাকবে
ঘ প্রথমে বাড়বে পরে কমবে
সঠিক উত্তর: খ (কমবে)
10
যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, তাকে বলা হয় ------
ক আয়ন বায়ু
খ মৌসুমী বায়ু
গ নিয়ত বায়ু
ঘ প্রত্যয়ন বায়ু
সঠিক উত্তর: গ (নিয়ত বায়ু)
ব্যাখ্যা:
যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, তাকে বলা হয় - - নিয়ত
11
সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে -----
ক ১০ কিমি
খ ২৭ কিমি
গ ৫ কিমি
ঘ ১০ নিউটন
সঠিক উত্তর: ঘ (১০ নিউটন)
ব্যাখ্যা:
গড়ে পৃথিবীর সমুদ্রপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের শীর্ষ পর্যন্ত, ১ বর্গ সেন্টিমিটার প্রস্থছেদের একটি বায়ুর কলামের ভর ১.০৩ কিলোগ্রাম, এবং এটি ১০.১ নিউটন বল বা ওজন প্রয়োগ করে। যার ফলে ১০.১নিউটন/সেমি২ বা ১০১ কিলোনিউটন/মিটার২ (১০১ কিলোপ্যাস্কেল, কেপিএ) চাপের সৃষ্টি হয়
12
যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় ------
ক আয়ন বায়ু
খ মৌসুমী বায়ু
গ নিয়ত বায়ু
ঘ প্রত্যয়ন বায়ু
সঠিক উত্তর: গ (নিয়ত বায়ু)
ব্যাখ্যা:
নিয়ত বায়ুপ্রবাহ বায়ুচাপের পার্থক্যই নিয়ত বায়ুপ্রবাহের প্রধান কারণ, যেখানে বায়ুচাপ বেশি, সেখান থেকে যেদিকে বায়ুচাপ কম, সেদিকেই বায়ু প্রবাহিত হয় । এই নিয়ম মেনে পৃথিবীর চারটি স্থায়ী উচ্চচাপ বলয় থেকে তিনটি স্থায়ী নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর ধরে নিয়মিত ভাবে ও নির্দিষ্ট গতিতে প্রবাহিত বায়ুই হল নিয়তবায়ু প্রবাহ ।
13
সমুদ্র পৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত?
ক ৭.৯ সে. মি.
খ ৭২ সে. মি.
গ ৭৭ সে. মি.
ঘ ৭৬ সে. মি.
সঠিক উত্তর: ঘ (৭৬ সে. মি.)
ব্যাখ্যা:
বায়ু তার ওজনের জন্য চতুর্দিকে যে চাপ দেয় তাকে বায়ুর চাপ বলে। বায়ু সাধারণত নিচ থেকে ওপরের দিকে স্তরে স্তরে সজ্জিত থাকে। সমুদ্রের সমতল অর্থাৎ নিম্নস্তরে বায়ুর চাপ সবচেয়ে বেশি কারণ নিম্নস্তরে বায়ুর ওজন ও গভীরতা বেশি থাকে। সমুদ্রপৃষ্ঠের বায়ুর স্বাভাবিক চাপ ৭৬ সে.মি।
14
যে বায়ু সর্বদাই উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয়-
ক আয়ন বায়ু
খ প্রত্যায়ন বায়ু
গ নিয়ত বায়ু
ঘ মৌসুমী বায়ু
সঠিক উত্তর: গ (নিয়ত বায়ু)
ব্যাখ্যা:
যে বায়ু সর্বদাই উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় - নিয়ত বায়ু। পৃথিবীর বায়ুচাপ বলয় গুলির তারতম্য জনিত কারণে যে বায়ু সারা বছর ধরে নিয়মিত ভাবে একটি নির্দিষ্ট পথে একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়ে থাকে, তাকে নিয়ত বায়ু বলে। নিয়ত বায়ুকে তিন ভাগে ভাগ করা হয়ে থাকে। যথা – আয়ন বায়ু, পশ্চিমা বায়ু ও মেরু বায়ু।
15
সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ-
ক ৭.৬ সেমি
খ ৭২ সেমি
গ ৭৭ সেমি
ঘ ৭৬ সেমি
সঠিক উত্তর: ঘ (৭৬ সেমি)
ব্যাখ্যা:
সমুদ্রে পৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ — ৭৬ সেমি
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)