জীব বিজ্ঞান

জীব বিজ্ঞান MCQ বিসিএস ও সরকারি পরীক্ষার জন্য। কোষ, উদ্ভিদ, প্রাণী ও মানবদেহের বিভিন্ন তথ্য নিয়ে প্রশ্নোত্তর। — পৃষ্ঠা 2

মোট 254 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 17
17
মানবদেহের রক্ত সংবহনতন্ত্রকে বলে-
ক Close circulatory system
খ Close circuitry system
গ Close centrifugal system
ঘ Open centrifugal system
সঠিক উত্তর: ক (Close circulatory system)
ব্যাখ্যা:
মানবদেহের রক্তপ্রবাহ কেবল হৃৎপিণ্ড এবং রক্তনালিসমূহের মধ্যে সীমাবদ্ধ থাকে বলে এ ধরনের রক্তসংবহনতন্ত্রকে Close circulatory system বা বদ্ধ সংবহনতন্ত্র বলে।
18
প্রকৃত ফলের বৈশিষ্ট্য হলো-
ক গর্ভাশয় ফলে পরিণত হয়
খ গর্ভমুন্ড ফলে পরিণত হয়
গ পরাগধানী ফলে পরিণত হয়
ঘ গর্ভদন্ড ফলে পরিণত হয়
সঠিক উত্তর: ক (গর্ভাশয় ফলে পরিণত হয়)
ব্যাখ্যা:
শুধু গর্ভাশয় ফলে পরিণত হলে তাকে প্রকৃত ফল বলে। যেমন- আম, জাম।
19
'অগ্নিশ্বর', 'কানাইবাঁসি', 'মোহনবাঁশী' ও 'বীটজবা' কি জাতীয় ফলের নাম?
ক পেয়ারা
খ পেঁপে
গ জামরুল
ঘ কলা
সঠিক উত্তর: ঘ (কলা)
ব্যাখ্যা:
কলা জাতের আরো কিছু নাম দুধসর, দুধসাগর, চিনিচাম্পা, কবরী, চন্দন কবরী, জাবকাঠালী
20
পৃথিবীর ঘৃর্ণনের ফলে আমরা ছিটকিয়ে পড়ি না ------
ক মহাকর্ষ বলের জন্য
খ আমরা স্থির থাকার জন্য
গ পৃথিবীর সঙ্গে আমাদের আবর্তনের জন্য
ঘ মাধ্যাকর্ষণ বলের জন্য
সঠিক উত্তর: ঘ (মাধ্যাকর্ষণ বলের জন্য)
ব্যাখ্যা:
ব্যাখ্যাঃ কোন বস্তুর উপর পৃথিবীর আকর্ষণকে মধ্যাকর্ষণ বল বলে। পৃথিবীর আহ্নিক গতির ফলে কেন্দ্রবিমুখী বলের সৃষ্টি হয়। কিন্তু এ কেন্দ্রবিমুখী বলের মান মধ্যাকর্ষণ বলের চেয়ে অনেক কম। এজন্য পৃথিবীর আবর্তন সত্ত্বেও আমরা ছিটকে পড়ি না। মাধ্যাকর্ষণ = অভিকর্ষ
21
The world reliance means-
ক independence
খ disbelief
গ dependence
ঘ sub-ordination
সঠিক উত্তর: গ (dependence)
ব্যাখ্যা:
the state of needing or depending on something or someone in order to be able to do something: reliance on sth/sb Ireland has a greater reliance on oil for electricity generation than most other EU countries. increasing/growing/heavy reliance on sth The company's increasing reliance on subcontractors involves several risks, including reduced control overpricing. We are in talks with potential partners in Asia as part of our strategy to reduce our reliance on the American market.
22
Which one is opposite gender of doctor?
ক lady doctor
খ nurse
গ doctorex
ঘ doctress
সঠিক উত্তর: ক (lady doctor)
ব্যাখ্যা:
lady doctor As recently as 40 years ago, a ' lady doctor' was something to be remarked upon and a female surgeon extremely rare. Times, Sunday Times ( 2011) You're likely to need an ' internal' examination so you might feel better seeing a lady doctor.
23
Oval is the adjective of-
ক over
খ egg
গ lip
ঘ eye
সঠিক উত্তর: খ (egg)
ব্যাখ্যা:
shaped like a circle that is flattened with two long, straight sides and round ends, or shaped like an egg
24
একই আয়াতনের ভিন্ন আকৃতির বস্তুর ক্ষেত্রে কোন আকৃতির বস্তুর জন্য ক্ষেত্রফল সর্বনিম্ন হবে?
ক বেলনাকৃতি
খ গোলাকৃতি
গ ঘনাকৃতি
ঘ আয়তাকৃতি
সঠিক উত্তর: ঘ (আয়তাকৃতি)
ব্যাখ্যা:
বেলন,ঘনক ও গোলক - তিনটি বস্তুুই ঘনবস্তুু। অপরদিকে আয়ত একটি সমতল ক্ষেত্র। আয়তন স্হির রেখে যদি আকৃতির পরিবর্তন করা হয় তবে আয়ত দ্বারা আবদ্ধ ক্ষেত্র সর্বনিম্ন হবে।
25
সিদ্ধ চালে কি পরিমাণ শ্বেতসার থাকে ?
ক ৭১%
খ ৭৪%
গ ৭৯%
ঘ ৭৩%
সঠিক উত্তর: গ (৭৯%)
ব্যাখ্যা:
চাল চাল বা চাউল হলো ধানের শস্যল অংশ। ধান থেকে চাল উৎপাদন করা হয়। পানিতে/জলে চাল ফুটিয়ে ভাত রান্না করা হয় যা ভারত , বাংলাদেশ ও পাকিস্তান সহ বিশ্বের অনেক দেশের প্রধান খাদ্যশস্য।
26
বাংলাদেশের গবাদিপশুতে প্রথম ভ্রূণ বদল করা হয় -----
ক ৫ মে, ১৯৯৪
খ ৫ মে, ১৯৯৫
গ ৭ মে, ১৯৯৫
ঘ ৬ এপ্রিল, ১৯৯৪
সঠিক উত্তর: খ (৫ মে, ১৯৯৫)
ব্যাখ্যা:
ভ্রূণবিদ্যা ভ্রূণবিদ্যা (ইংরেজি: Embryology), ল্যাটিন ἔμβρυον - ইংরেজি: Ebryon (উচ্চারণ: এমব্রায়োন্), অর্থাৎ জন্ম হয়নি এমন ভ্রূণ; এবং - λογία - ইংরেজি: - logia (উচ্চারণ: লজিয়া) থেকে আগত। ভ্রূণের গঠন ও বিকাশ সংক্রান্ত বিষয় নিয়ে ভ্রূণবিদ্যা আলোচনা করে। ভ্রূণ হচ্ছে জন্মের পূর্বাবস্থায় একটি প্রাণ। উদ্ভিদের ক্ষেত্রে এটি অঙ্কুরোদগম ঘটার পূর্বাবস্থা।
27
বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম -----
ক রাজ কাঁকড়া
খ পিপীলিকাতুক ম্যানিস
গ স্নো লোরিস
ঘ গণ্ডার
সঠিক উত্তর: ক (রাজ কাঁকড়া)
ব্যাখ্যা:
উপবৃত্তাকার এই কাঁকড়াটি হলো Horseshoe Crab লিমুলাস। এটি রাজ কাঁকড়া নামেও পরিচিত। কিন্তু এটিকে কাঁকড়া বলা হলেও প্রজাতিগত দিক থেকে মাকড়সার সঙ্গে বেশি মিল
28
নিচের কোনটি জীবন্ত জীবাশ্ম?
ক রাজকাকড়া
খ স্কোনোডন
গ ভেড়া
ঘ প্লাটিপাস
সঠিক উত্তর: ক (রাজকাকড়া)
ব্যাখ্যা:
রাজকাঁকড়ার নীল রক্ত বহুমূল্যবান । এই রক্তের অসাধারণ ক্ষমতা বলে লিমিউলাস বা অশ্বক্ষুরাকৃতি কাঁকড়ারা যে কোনও ধরনের ব্যাকটেরিয়া এবং বিষাক্ত পদার্থ থেকে নিজেদের রক্ষা করতে পারে । তাই চিকিৎসাবিজ্ঞানে এদের গুরুত্ব অপরিসীম । এদের জীবন্ত জীবাশ্মও বলা হয় , কারণ ৪৪ কোটি ৫০ লাখ বছর আগেও পৃথিবীতে এদের অস্তিত্ব ছিল । ডাইনোসরের চেয়েও প্রায় ২০ কোটি বছর আগে পৃথিবীতে এসেছিল এই লিমুলাস । তাই এই জলজ প্রাণী বিজ্ঞানীদের কাছে আজও বিস্ময় ।
29
যে মসৃণতলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে কি বলে?
ক দর্পণ
খ প্রিজম
গ বিম্ব
ঘ লেন্স
সঠিক উত্তর: ক (দর্পণ)
ব্যাখ্যা:
কোনো মসৃণতলে আলো আপতিত হয়ে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী কোনো দিকে চললে ঐ আপতন তলকে বলা হয় দর্পণ। বক্রপৃষ্ঠ স্বচ্ছ মাধ্যমের সাধারণ নাম লেন্স। লেন্সে আলোক রশ্মির প্রতিসরণ একটা বিশেষ রুপ পেয়ে থাকে। সাদা আলো এর ভিতর দিয়ে বেরিয়ে আসার সময় বিভিন্ন রশ্মিতে ভেঙে যায় ও বর্ণালি সৃষ্টি করে এবং বিম্ব হলো আলোর প্রতিফলন/প্রতিসরণ পর রশ্মির একীভূতকরণ বিন্দু বা অবস্থা।
30
গ্রিন হাউজ প্রতিক্রিয়া এই দেশের জন্য ভয়াবহ আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। এর ফলে ------
ক সমুদ্রতলের উচ্চতা বেড়ে যেতে পারে
খ নদ-নদীর পানি কমে যেতে পারে
গ ওজোন স্তরের ক্ষতি নাও হতে পারে
ঘ বৃষ্টিপাতের পরিমাণ কমে যেতে পারে
সঠিক উত্তর: ক (সমুদ্রতলের উচ্চতা বেড়ে যেতে পারে)
ব্যাখ্যা:
গ্রিন হাউসের প্রভাবে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাবে আগামী ২০৩০ সাল নাগাদ বায়ুমন্ডলের তাপমাত্রা বৃদ্ধিকারী গ্যাসের পরিমাণ দ্বিগুণ বৃদ্ধি পাবে। এর ফলে মেরু অঞ্চলের বরফ গলে যাবে এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে। ফলে বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের অধিকাংশ নিমজ্জিত হবে।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)