খাদ্য ও পুষ্টি
খাদ্য ও পুষ্টি MCQ বিসিএস পরীক্ষার জন্য। ভিটামিন, খনিজ, প্রোটিন ও কার্বোহাইড্রেট নিয়ে প্রশ্নোত্তর। — পৃষ্ঠা 2
মোট 176 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 12কোনটির কারণে মরিচ ঝাল লাগে ?
ক
ক্যাপসিসিন
খ
ভিটামিন- ই
গ
ভিটামিন - A
ঘ
ভিটামিন
সঠিক উত্তর:
ক (ক্যাপসিসিন)
ব্যাখ্যা:
মরিচ মরিচ বা লংকা এক প্রকারের ফল যা মসলা হিসাবে ঝাল স্বাদের জন্য রান্নায় ব্যবহার করা হয়। ক্যাপসিকাম (Capsicum) গণের সোলানেসি (Solaneceae) পরিবারের উদ্ভিদের ফলকে সাধারণভাবে মরিচ বলা হয়ে থাকে। মরিচের ফলকে মসলা হিসাবে ব্যবহার করা হয়। মরিচের আদি নিবাস আমেরিকা মহাদেশে। তবে বর্তমানে পৃথিবীর সর্বত্র রান্না ও ঔষধি হিসাবে এটি ব্যবহৃত হয়ে থাকে।
মানবদেহে হাড় ও দাত গঠন এবং ফসফোলিপিড তৈরি করে কোন খনিজ লবণ ?
ক
ফসফরাস
খ
সোডিয়াম
গ
ম্যাগনেসিয়াম
ঘ
লৌহ
সঠিক উত্তর:
ক (ফসফরাস)
ব্যাখ্যা:
মানব দেহে বিভিন্ন রকমের রাসায়নিক পদার্থ রয়েছে৷ তার মধ্যে ফসফরাস অন্যতম কারন আপনার হাড়ে হাইডক্সিলাপটাইট নামক ক্যালসিয়াম এবং ফসফরাস মিশ্রিত হয়৷ হাড়ের স্বাস্থ্যের জন্য ক্যালসিয়াম ও ফসফরাসের স্বাভাবিক ভারসাম্য প্রয়োজন যদি ফসফরাস কম পরিমান থাকে তবে অস্টিওপরোসিস নামে অস্থি রোগের একটি ফর্ম হতে পারে৷
আমিষ বেশি কোনটিতে-
ক
ইলিশ মাছ
খ
মুগডাল
গ
মুরগীর মাংস
ঘ
মসুরডাল
সঠিক উত্তর:
ঘ (মসুরডাল)
ব্যাখ্যা:
প্রাণী ও উদ্ভিদ উভয় জগৎ থেকেই প্রচুর পরিমানে আমিষ পাওয়া যায়। পরিমাণের ওপর ভিওি করে আমিষ বেশি পাওয়া যায় - সয়াবিন তেল> সীমের বীচি>মসুরের ডাল/অন্যান্য ডাল> গরুর মাংস প্রতি ১০০ গ্রামে মসুর ডালে আমিষের পরিমাণ ২৫.১ গ্রাম এবং গরুর মাংসে ২২.৬ গ্রাম। সূত্র: জীববিজ্ঞান ৯ম - ১০ ম শ্রেণি
পাউরুটি ফোলানোর জন্য কোনটি ব্যবহৃত হয়?
ক
অ্যামিবা
খ
টি-২ ফাজ
গ
H1N5
ঘ
ঈস্ট
সঠিক উত্তর:
ঘ (ঈস্ট)
ব্যাখ্যা:
ময়দার সঙ্গে ঈস্টের বিক্রিয়ার ফলে উৎপন্ন কার্বন ডাই - অক্সাইড CO2 ময়দাকে ফাঁপিয়ে পাউরুটিকে ফাঁপা ও ছিদ্রযুক্ত করে।
'ভিটামিন সি' - এর রাসায়নিক নাম কি ?
ক
অ্যাসকরবিক এসিড
খ
ফ্যাটি এসিড
গ
এমাইনো এসিড
ঘ
ফলিক এসিড
সঠিক উত্তর:
ক (অ্যাসকরবিক এসিড)
ব্যাখ্যা:
এটি একটি জৈব এসিড , পিয়ারাতে সবচেয়ে বেশি পাওয়া যায়
সূর্যরশ্মি থেকে কোন ভিটামিন পাওয়া যায়?
ক
A
খ
C
গ
D
ঘ
B
সঠিক উত্তর:
গ (D)
ব্যাখ্যা:
সূর্য রশ্মি থেকে UV - ray শরীরে পরলে চামড়ায় তৈরি হয় ভিটামিন - D
ভিটামিন "এ" এর অভাবে কোন রোগ হয়?
ক
রাতকানা
খ
স্কার্ভি
গ
রিকেটস
ঘ
গলগণ্ড
সঠিক উত্তর:
ক (রাতকানা)
ব্যাখ্যা:
রাতকানা রোগ হয় মূলত ভিটামিন - এ এর অভাবে । রাতকানা শিশুরা সাধারণত দিনের বেলায় ভালো ভাবে দেখতে পারে কিন্তু রাতে অথবা অন্ধকার ঘরে অল্প আলোতে ঠিকমতো দেখতে পায় না । সে কেবল অনুমানে চলাফেরা করে ।
কোনটির কারনে মরিচ ঝাল লাগে?
ক
ভিটামিন এ
খ
ভিটামিন ডি
গ
টারটারিক এসিড
ঘ
ক্যাপসিসিন
সঠিক উত্তর:
ঘ (ক্যাপসিসিন)
ব্যাখ্যা:
মরিচে capsaicin নামক উপাদান থাকে, যা জিভের স্বাদ গ্রন্থিতে উদ্দীপনা জাগায়। এই পদার্থটির কারনেই মরিচে ঝালের পার্থক্য হয়ে থাকে। অর্থাৎ যে মরিচে ঐ পদার্থের পরিমান বেশি, সে মরিচে ঝালের পরিমানও বেশি হয়ে থাকে। আবার যে মরিচে ঐ পদার্থের পরিমান কম, সে মরিচে ঝালের পরিমানও কম হয়ে থাকে। এক্ষেত্রে বড় মরিচও ছোট মরিচের মাঝে কোন তারতম্য নেই।
সূর্য-রশ্মিতে কোন ভিটামিন পাওয়া যায়?
ক
K
খ
C
গ
D
ঘ
A
সঠিক উত্তর:
গ (D)
ব্যাখ্যা:
সূর্যরশ্মিতে ভিটামিন ডি পাওয়া যায় ।
মাড়ি দিয়ে পুঁজ ও রক্ত পড়ে কোন ভিটামিনের অভাবে?
ক
ভিটামিন-এ
খ
ভিটামিন-সি
গ
ভিটামিন-বি২
ঘ
ভিটামিন-বি৬
সঠিক উত্তর:
খ (ভিটামিন-সি)
ব্যাখ্যা:
মাড়ি দিয়ে পুঁজ ও রক্ত পড়ে ভিটামিন - সি এর অভাবে। ১. ভিটামিন - সি - এর অভাব হলে দেহে কালশিটে দাগ পড়ে। ২. ভিটামিন - সি দাঁত ও মাড়ির স্বাস্থ্যকে ভালো রাখে। এর ঘাটতি দেখা দিলে এসব অংশে সমস্যা হতে পারে। ৩. ত্বক ও চুল শুষ্ক হয়ে যাওয়াও ভিটামিন - সি - এর ঘাটতির লক্ষণ। ৪. ভিটামিন - সি - এর ঘাটতি হলে শরীরে রোগ প্রতিরোধক্ষমতা কমে যায়।
ঠোঁটের কোণ ও মুখের চারদিকে ফেটে যায়-
ক
ভিটামিন সি এর অভাবে
খ
ভিটামিন বি২-এর অভাবে
গ
ভিটামিন বি১২ এর অভাবে
ঘ
ভিটামিন বি২ এর অভাবে
সঠিক উত্তর:
খ (ভিটামিন বি২-এর অভাবে)
ব্যাখ্যা:
ঠোঁটের কোণ ও মুখের চারদিকে ফেটে যায় - ভিটামিন বি২ - এর অভাবে। যার ফলে চিলোসিস (ঠোঁটের ফাটল), সূর্যের আলোতে উচ্চ সংবেদনশীলতা, কৌনিক চাইলাইটিস, গ্লসাইটিস (জিহ্বার প্রদাহ), সেবোরিহিক ডার্মাটাইটিস বা সিউডো সিফিলিস (বিশেষত স্ক্রোটাম বা ল্যাবিয়া মাজোরাকে প্রভাবিত করে) মুখ ), ফ্যারিঞ্জাইটিস (গলা ব্যথা), হাইফেরেমিয়া এবং ফেরেঞ্জিয়াল এবং ওরাল মিউকোসার এডিমা।
কোনটিতে প্রোটিন নেই ?
ক
মাখন
খ
পানি
গ
দুধ
ঘ
ঘি
সঠিক উত্তর:
খ (পানি)
ব্যাখ্যা:
পানির আণবিক সংকেত H2O ১ অণু অক্সিজেনের সাথে ২ অণু হাইড্রোজেন সমযোজী বন্ধনের মাধ্যমে ১ অণু পানি তৈরী হয়। এতে কোন প্রোটিন নেই।
নিম্বের কোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন?
ক
ভিটামিন-এ
খ
ভিটামিন-ই
গ
ভিটামিন-কে
ঘ
ভিটামিন-বি
সঠিক উত্তর:
ঘ (ভিটামিন-বি)
ব্যাখ্যা:
ভিটামিন - বি পানিতে দ্রবণীয় ভিটামিন। ভিটামিন বি বা বি ভিটামিনগুলি বা ভিটামিন বি কমপ্লেক্স, জল - দ্রবণীয় ভিটামিনগুলির এক শ্রেণি যা কোষ বিপাকের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । যদিও এই ভিটামিনগুলির একই নাম ভাগ করা যায় তবে এগুলি রাসায়নিকভাবে স্বতন্ত্র যৌগিক হয় যা প্রায়শই একই খাবারগুলিতে থাকে। সাধারণভাবে, আটটি খাদ্য পরিপূরককে ভিটামিন বি কমপ্লেক্স হিসাবে উল্লেখ করা হয়। পৃথক বি ভিটামিন পরিপূরকগুলি প্রতিটি ভিটামিনের নির্দিষ্ট নম্বর বা নাম দ্বারা উল্লেখ করা হয়: বি১ = থায়ামিন, বি২ = রিবোফ্লাভিন, বি৩ = নিয়াসিন, ইত্যাদি কিছু সংখ্যার চেয়ে নাম দ্বারা আরও সুপরিচিত: নিয়াসিন, প্যান্টোথেনিক অ্যাসিড, বায়োটিন এবং ফলিক এসিড।
যে রং এর কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয় , তা হলো-
ক
সাদা
খ
লাল
গ
নীল
ঘ
কালো
সঠিক উত্তর:
ঘ (কালো)
ব্যাখ্যা:
কালো রং এর কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়। কারন কালো বস্তু তাপ শোষন করে তাড়াতাড়ি আবার তাপ বিকিরনও করে তাড়াতাড়ি। এই জন্য ঘরের দেয়াল এর রং সাদা করা উচিত তাহলে শীত কালে ঘর গরম থাকবে। গরমকালেও ঘর তাপ বেশি শোষন করতে পারবে না ।
আলুর একটি জাত ---
ক
ডায়মন্ড
খ
ড্রামহেড
গ
ব্রিশাইল
ঘ
রূপালী
সঠিক উত্তর:
ক (ডায়মন্ড)
ব্যাখ্যা:
ডায়মন্ড আলুর একটি উন্নতজাতের নাম। ড্রামহেড একটি উন্নতজাতের বাঁধাকপি । রুপালি ও ডেলফোজ উন্নতজাতের তুলাবীজ। ব্রিশাইল একটি উন্নত জাতের ধান।
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)