কাজ, ক্ষমতা ও শক্তি

বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য সাধারণ বিজ্ঞান - কাজ, ক্ষমতা ও শক্তি MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক। — পৃষ্ঠা 2

মোট 109 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 8
16
ছায়াপথ তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরে আসতে যে সময় লাগে তাকে কি বলে?
ক সৌর বছর
খ আলোক বর্ষ
গ পলিসার
ঘ কসমিক ইয়ার
সঠিক উত্তর: ঘ (কসমিক ইয়ার)
ব্যাখ্যা:
পৃথিবী ও অন্যান্য গ্রহগুলো যেমন প্রতিনিয়ত সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, তেমনি সূর্য ও তার গ্রহগুলোসমেত তার নিজ গ্যালাক্সির চারপাশে ঘুরছে। আবার এই গ্যালাক্সি বা ছায়াপথ তার অন্তর্ভুক্ত তারকারাজিসহ নিজ অক্ষকে কেন্দ্র করে সর্বদা পরিভ্রমণরত। ছায়াপথে তার নিজ অক্ষকে কেন্দ্র করে একবার ঘুরে আসতে যে সময় লাগে, তাকে 'কসমিক ইয়ার' বা 'কসমিক বর্ষ' বলে। একইভাবে সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর যে সময় লাগে, তাকে 'সােলার ইয়ার' (Solar year) বা, সৌর বছর' বলে।
17
জোয়ারের কত সময় পর ভাঁটার সৃষ্টি হয়?
ক ৬ ঘণ্টা ১৩ মি.
খ ১২ ঘণ্টা
গ ১৩ ঘণ্টা ১৫ মি.
ঘ ৮ ঘণ্টা
সঠিক উত্তর: ক (৬ ঘণ্টা ১৩ মি.)
ব্যাখ্যা:
কোনো স্থানে একবার মুখ্য জোয়ার হওয়ার পর প্রায় ২৪ ঘণ্টা ৫২ মিনিট সময় অতিক্রম করলে পুনরায় সেখানে মুখ্য জোয়ার সৃষ্টি হয়। আবার কোনো স্থানে একবার মুখ্য জোয়ারের প্রায় ১২ ঘন্টা ২৬ মিনিট পরে একবার গৌণ জোয়ার সংঘটিত হয়। জোয়ারের প্রায় ৬ ঘণ্টা ১৩ মিনিট পরে ভাঁটা সংঘটিত হয়।
18
কোনো স্থানে দুপুর ১২টা হলে, তার ৫ ডিগ্রি পশ্চিমের স্থানে সময় হবে-
ক ১২টা ১০মিঃ
খ ১১টা ৪০ মিঃ
গ ১১টা ৫০ মিঃ
ঘ ১২টা ২০ মিঃ
সঠিক উত্তর: খ (১১টা ৪০ মিঃ)
ব্যাখ্যা:
আমরা জানি প্রতি ১ ডিগ্রী এর জন্য সময়ের পার্থক্য হয় ৪ মিনিট তাহলে ৫ ডিগ্রী এর জন্য ৪*৫ = ২০ মিনিট। আবার যেহেতু পশ্চিমে অবস্থান তাই এই ২০ মিনিট বিয়োগ হবে আর পূর্বের অবস্থানের বের করতে বললে সময়ের পার্থক্য যোগ করতে হবে সুতরাং সময় হবে (১১:৬০ - ০.২০) = ১১:৪০ মিনিট
19
কোনো স্থানের সময় সকাল ১১টা হলে তার ৬ ডিগ্রি পশ্চিমের স্থানে সময় হবে-
ক ১১টা ২৪ মিনিট
খ ১০টা ৩৬ মিনিট
গ ১০টা ৪৮ মিনিট
ঘ ১১টা ১২ মিনিট
সঠিক উত্তর: খ (১০টা ৩৬ মিনিট)
ব্যাখ্যা:
কোনো স্থানের সময় সকাল ১১ টা হলে তার ৬° পশ্চিমের স্থানে সময় হবে ১০টা বেজে ৩৬ মিনিট। আমরা জানি, ১° এর ব্যবধানে সময়ের পার্থক্য ৪ মিনিট। তাহলে ৬° এর ব্যবধানে সময়ের পার্থক্য হবে (৬×৪) = ২৪ মিনিট। যেহেতু ৬° পশ্চিমে তাই সময় হবে (১১ টা থেকে ২৪ মিনিট বাদ), অর্থাৎ ১০ টা বেজে ৩৬ মিনিট।
20
রাসায়নিক অগ্নিনির্বাপক কাজ করে অগ্নিতে ---
ক হাইড্রোজেন সরবরাহ করে
খ অক্সিজেন সরবরাহ করে
গ অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে
ঘ নাইট্রোজেন সরবরাহ করে
সঠিক উত্তর: গ (অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে)
ব্যাখ্যা:
আমরা জানি অক্সিজেন আগুন জালাতে সাহায্য করে। যদি অক্সিজেন গ্যাস আগুনের সংস্পর্শে আশা রোধ করা যায় তাহলে আগুন নিভে যায়।
21
কাজ ও বলের একক যথাক্রমে -----
ক নিউটন ও মিটার
খ ওয়াট ও পাউন্ড
গ প্যাসকেল ও কিলোগ্রাম
ঘ জুল ও ডাইন
সঠিক উত্তর: ঘ (জুল ও ডাইন)
ব্যাখ্যা:
SI পদ্ধতিতে বলের একক নিউটন, দৈর্ঘ্যের একক মিটার, কাজের একক জুল, ক্ষমতার একক ওয়াট, চাপের একক প্যাসকেল, ভরের একক কিলোগ্রাম। C.G.S পদ্ধতিতে বলের একক ডাইন এবং F.P.S পদ্ধতিতে ভরের একক পাউন্ড। সুতরাং সঠিক উত্তর (খ)।
22
এন্টিবায়োটিকের কাজ ----
ক রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করা
খ ভাইরাস ধ্বংস করা
গ দ্রুত রোগ নিরাময় করা
ঘ জীবাণু ধ্বংস করা
সঠিক উত্তর: ঘ (জীবাণু ধ্বংস করা)
ব্যাখ্যা:
ক্ষতিকর নয় মেন ছত্রাক ও ব্যাকটেরিয়া হতে প্রাপ্ত যেসব রাসায়নিক পদার্থ ব্যাকটেরিয়ার মতো ক্ষুদ্র ক্ষুদ্র রোগ জীবাণুকে ধ্বংস করে কিংবা এদের বংশবৃদ্ধি রোধ করে সেসব পদার্থকে এন্টিবায়োটিক বলে।
23
আন্তর্জাতিক একক পদ্ধতি চালু হয় কত সালে?
ক ১৯৭০ সারে
খ ১৯৬০ সালে
গ ১৯৬৩ সালে
ঘ ১৯৫৮ সালে
সঠিক উত্তর: খ (১৯৬০ সালে)
ব্যাখ্যা:
আন্তর্জাতিক একক পদ্ধতি চালু হয় ১৯৬০ সালে। আন্তর্জাতিক একক পদ্ধতি সংক্ষেপে এস.আই. (ফরাসি ভাষায় Système International) একক নামে পরিচিত। মেট্রিক একক এর আধুনিক সংস্করণ হল SI একক। দৈনন্দিন জীবনে ব্যবসা ও বিজ্ঞানে এটি পৃথিবীর সবচেয়ে বহুল ব্যবহৃত একক পদ্ধতি। ১৯৬০ সালে SI একক অর্থাৎ মিটার - কিলোগ্রাম - সেকেন্ড (MKS) পদ্ধতি, সেন্টিমিটার - গ্রাম - সেকেন্ড (CGS) অর্থাৎ Metric এককের পরিবর্তে চালু হয়।
24
কোনটি ভেক্টর নয়?
ক সরণ
খ বেগ
গ ত্বরণ
ঘ দ্রুতি
সঠিক উত্তর: ঘ (দ্রুতি)
ব্যাখ্যা:
দ্রুতি স্কেলার রাশি দ্রুতি প্রকাশ করতে শুধু মান লাগে দিকের প্র‍য়োজন হয় না, তাই দ্রুতি ভেক্টর রাশি নয়
25
নিচের কোনটি হাইপোথ্যালামাসের কাজ?
ক অম্ল ও ক্ষারের সাম্যতা রক্ষা করা
খ দেহের ভারসাম্য রক্ষা করা
গ দেহতাপ নিয়ন্ত্রণ করা
ঘ ঐচ্ছিক চলা ফেরা নিয়ন্ত্রন করা
সঠিক উত্তর: গ (দেহতাপ নিয়ন্ত্রণ করা)
ব্যাখ্যা:
অগ্র মস্তিষ্কের প্রধান অংশের একটি হচ্ছে হাইপোথ্যালামাস । এটি থ্যালামাসের ঠিক নিচে অবস্থিত এবং গ্রে ম্যাটার নির্মিত । এটি একটি সূক্ষ্ম অংশের সাহায্যে পিটুইটারি গ্রন্থির সাথে সংযুক্ত। উল্লেখযোগ্য কাজ গুলো হলো - দেহে তাপ নিয়ন্ত্রণ করা স্বয়ংক্রিয় স্নায়ুকেন্দ্রের কেন্দ্র হিসেবে কাজ করা ক্ষুধা, তৃষ্ণা, ঘাম, ঘুম, রাগ, পীড়ন, ভালোলাগা, ঘৃণা, উদ্বেগ প্রভৃতির কেন্দ্র হিসেবে কাজ করা ।
26
দুরত্বে ও সবচেয়ে বড় একক
ক কিলোমিটার
খ পারসেক
গ কোনটিই নয়
ঘ আলোক বর্ষ
সঠিক উত্তর: খ (পারসেক)
ব্যাখ্যা:
১ পারসেক = 206264.81 ( AU) = 30.856776 ট্রিলিয়ান কিলোমিটার। = 3.2615638 আলোকবর্ষ।
27
’হার্ড ডিস্ক’ মাপার একক হল-
ক কিলোবাইট
খ গিগাবাইট
গ টেরাবাইট
ঘ মেগাবাইট
সঠিক উত্তর: খ (গিগাবাইট)
ব্যাখ্যা:
সাধারণত বর্তমানের হার্ডডিস্কগুলো গিগাবাইট ও টেরাবাইটে হিসাব করা হয়ে থাকে । হার্ডডিস্কের তথ্য ধারণক্ষমতার একক বাইট (Byte) । ১০২৪ বাইট এ ১ কিলোবাইট হয়। একই ভাবে - ১ , ০৪৮ , ৫৭৬ বাইট নিয়ে ১ মেগাবাইট হয় ; ১ , ০৭৩ , ৭৪১ , ৮২৪ বাইট নিয়ে ১ গিগাবাইট হয় ; এবং ১ , ০৯৯ , ৫১১ , ৬২৭ , ৭৭৬ বাইট নিয়ে ১ টেরাবাইট হয়।
28
বায়ো গ্যাসের কোন উপদান জালানির কাজে লাগে?
ক অক্সিজেন
খ নাইট্রোজেন
গ মিথেন
ঘ কার্বন ডাই অক্সাইড
সঠিক উত্তর: গ (মিথেন)
ব্যাখ্যা:
মিথেন হচ্ছে একটি রাসায়নিক যৌগ যার রাসায়নিক সংকেত CH4 । এর প্রতিটি অনুতে আছে এক পরমাণু কার্বন ও চার পরমাণু হাইড্রোজেন। এটি একটি অ্যালকেন এবং প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান। মিথেনের আপেক্ষিক প্রাচুর্যতা এটিকে একটি আকর্ষণীয় জ্বালানীতে পরিনত করেছে। কিন্তু , সাধারণ তাপমাত্রায় যেহেতু এটি গ্যাসীয় অবস্থায় থাকে তাই মিথেনকে উৎস থেকে পরিবহন করা কষ্টসাধ্য। বায়ুমন্ডলীয় মিথেন একটি শক্তিশালী গ্রিনহাউস গ্যাস ( প্রতি এককে কার্বন ডাই অক্সাইড অপেক্ষা বেশি ) । পৃথিবীর বায়ুমন্ডলে ১৯৯৮ সালে মিথেনের ঘনত্ব ছিল ১৭৪৫ এন . মোল / মোল ( পার্টস পার বিলিয়ন , পিপিবি ) । ১৯৯৮ সাল পর্যন্ত বিশ্বব্যাপী মিথেনের মাত্রা প্রায় একইরূপ থাকার পর ২০০৮ সালে ১৮০০ এন . মোল / মোল হয় ।
29
ACID base balance বৃক্কের কোন অংশের কাজ?
ক Proximal turbule
খ Distal turbule
গ Collecting turbule
ঘ Loop of henle
সঠিক উত্তর: ক (Proximal turbule)
ব্যাখ্যা:
The proximal tubule is the segment of the nephron in kidneys which begins from the renal pole of the Bowman's capsule to the beginning of loop of Henle . It can be further classified into the proximal convoluted tubule (PCT) and the proximal straight tubule (PST).
30
Nosocomial infaction এর উৎস হল-
ক ডাক্তার ও নার্স
খ বাসা
গ পারিপার্শ্বিক পরিবেস
ঘ Community
সঠিক উত্তর: ক (ডাক্তার ও নার্স)
ব্যাখ্যা:
নসোকোমিয়াল ইনফেকশন হ ' ল এক ধরণের সংক্রমণ যা হাসপাতাল এবং অন্যান্য স্বাস্থ্যসেবা সুবিধায় ছড়িয়ে পড়ে । চিকিত্সা বিশ্বে এই অবস্থাটিকে স্বাস্থ্য - যত্ন সম্পর্কিত সংক্রমণ ( এইচএআই ) বা হাসপাতাল - অধিগ্রহণকৃত সংক্রমণ হিসাবেও অভিহিত করা হয় । কোনও হাসপাতালে সংক্রমণ দেখা দিলে সংক্রমণটিকে নসোকোমিয়াল হিসাবে শ্রেণীবদ্ধ করা যেতে পারে । নসোকোমিয়াল ইনফেকশনগুলি কেবল তখনই লক্ষণগুলি দেখায় যখন রোগীকে হাসপাতাল থেকে ছাড়ানো হয় । এছাড়াও , হাসপাতালের কর্মীরাও সংক্রামিত হওয়ার খুব সম্ভাবনা রয়েছে ।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)