এসিড, ক্ষার ও লবণ

বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য সাধারণ বিজ্ঞান - এসিড, ক্ষার ও লবণ MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক।

মোট 145 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 10
1
রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো ----
ক দর্পণের কাজ করে
খ লেন্সের কাজ করে
গ প্রিজমের কাজ করে
ঘ আতষীকাচের কাজ করে
সঠিক উত্তর: গ (প্রিজমের কাজ করে)
ব্যাখ্যা:
ব্যাখ্যাঃ দুইটি হেলানো সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ প্রতিসারক মাধ্যমকে প্রিজম বলা হয়। প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণের ফলে সাদা রঙের আলো সাতটি মূল রঙের আলোতে বিশ্লিষ্ট হয়। রঙধনু একটি আলোকীয় ঘটনা। এক পশলা বৃষ্টির পর আবার যখন সূর্য ওঠে তখন কখনও কখনও সুর্যের বিপরীত দিকে আকাশে উজ্জ্বল রঙের অর্ধবৃত্ত দেখা যায়, একে বলা হয় রঙধনু বা রামধনু। রঙধনুতে সাতটি রঙ থাকে। বৃষ্টির কণায় সূর্যের আলোর প্রতিসরণ থেকে রঙধনু উৎপত্তি। এক্ষেত্রে বৃষ্টির পানির কণাগুলো প্রিজমের কাজ করে। সকালে রঙধনু পশ্চিমাকাশে ও বিকালে রংধনু পূর্ব আকাশে দেখা যায়
2
কোনো বস্তুকে পানিতে সম্পূর্ণভাবে ডুবালে পানিতে যেখানে এটা রাখা যায় সেখানেই এটা থাকে কারণ -----
ক বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে বেশি
খ বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান
গ বস্তু ও পানির ঘনত্বের মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান
ঘ বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম
সঠিক উত্তর: খ (বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান)
ব্যাখ্যা:
ঘনত্ব কোন বস্তুর একক আয়তনের ভরকে তার ঘনত্ব (Density) বলে। আন্তর্জাতিক পদ্ধতিতে (S.I.) এর একক কিলোগ্রাম প্রতি ঘনমিটার(Kg m−3)। ঘনত্বের সাথে আপেক্ষিক গুরুত্বের 2 KB (129 words) - আপেক্ষিক গুরুত্ব (section ডিজিটাল ঘনত্ব পরিমাপক যন্ত্র) গুরুত্ব বলতে কোন বস্তুর ঘনত্ব এবং অন্য একটি প্রসঙ্গ বস্তুর ঘনত্বের অনুপাত অথবা কোন বস্তুর ভর এবং একই আয়তনের অন্য একটি প্রসঙ্গ বস্তুর ভরের অনুপাতকে বোঝায়। 35 KB (2,317 words) - বিভব তড়িৎ বিভব বা চার্জমাত্রা বা আধানমাত্রা বলে। অর্থাৎ বিভব হল কোন বস্তুর চার্জের ঘনত্ব । ভোল্টেজের প্রতীক V এবং একক Volt (ভোল্ট)। যদি অসীম বা শূন্য বিভবের 4 KB (271 words) - প্লবতা = ρ V {displaystyle m = ho V} যেখানে ρ {displaystyle ho } দ্বারা বস্তুর ঘনত্ব বোঝায়। কাজেই, বস্তুটি তার নিন্মতলে যে চাপ প্রয়োগ করবে তার মান হলো - 4 KB (218 words) - স্থানের মেট্রিক সম্প্রসারণ ভাষায়: Metric expansion of space) বলতে মহাবিশ্বের যেকোন দুটি দূরবর্তী বস্তুর দূরত্ব ক্রমান্বয়ে বেড়ে চলাকে বোঝায়। এটি এক ধরনের অন্তর্নিহিত সম্প্রসারণ 19 KB (1,150 words) - ব্যাপন অণুর ঘনত্ব : যে পদার্থের ব্যাপন ঘটবে সে পদার্থের অণুর ঘনত্ব বেশি থাকলে ব্যাপন হার বেশি হবে, অণুর ঘনত্ব কম হলে ব্যাপন হার কম হবে। ৩. মাধ্যমের ঘনত্ব : যে মাধ্যমে 6 KB (350 words) - তাপগতিবিজ্ঞান এগুলি তাপগতিবৈজ্ঞানিক চলক হিসেবে পরিচিত। এগুলি ছাড়াও আরও অনেক চলক, যেমন – ঘনত্ব , আপেক্ষিক তাপ, সংকোচনীয়তা, তাপীয় প্রসারাংক, ইত্যাদি চিহ্নিত ও তুলনা করে 8 KB (338 words) - পৃথিবীর ভবিষ্যৎ পৃথিবী পৃষ্ঠের রসায়ন, গ্রহের অভ্যন্তরের শীতলীকরণের হার, সৌরজগতের অন্যান্য বস্তুর সাথে মহাকর্ষীয় মিথস্ক্রিয়া এবং সৌর দীপ্তির ক্রম বৃদ্ধি। এই ভবিষ্যৎ নির্ণয়ে 7 KB (365 words) - 17:31, 15 March 2018 ভেক্টর গ্রাফিক্স জন্য একটি রং, আকার, ঘনত্ব এবং উপাদান নির্ধারণ করা যায়। ছবির পটভুমির আকারের সাথে ফাইলের আকার কম বেশি হয় না, কারণ প্রতিটি বস্তুর সাথে কেবল কিভাবে সেই 5 KB (255 words) - মেরুকরণের ঘনত্ব চিরায়ত তড়িৎচৌম্বকীয় বিদ্যায়, মেরুকরণের ঘনত্ব (বা তড়িৎমেরুকরণ, বা কেবল মেরুকরণ) হলো, একটি ভেক্টর ক্ষেত্র যা অস্তরক পদার্থগুলিতে স্থায়ী বা প্ররোচিত 41 KB (2,443 words) - তড়িৎ বিভব তড়িৎ বিভব বা চার্জমাত্রা বা আধানমাত্রা বলে। অর্থাৎ বিভব হল কোন বস্তুর চার্জের ঘনত্ব । কোন বস্তু অপর বস্তু থেকে তড়িৎ গ্রহণ করবে না প্রদান করবে তা নির্ভর 16 KB (868 words) - 02:00, 5 April 2020 মহাবিস্ফোরণ তত্ত্ব মাঝে দুই ধরনের শক্তি ঘনত্ব ছিল: নিশ্চল ভর শক্তি ঘনত্ব এবং বিকিরণ শক্তি ঘনত্ব । আপেক্ষিক বেগ কমে যাওয়ার ফলে নিশ্চল ভরজনিত শক্তি ঘনত্ব মহাকর্ষীয়ভাবে বিকিরণজনিত 109 KB (5,856 words) - কণার আকার বিতরণ কোন বস্তুর কণার আকার বিতরণ বস্তুটির ভৌত ও রাসায়নিক বৈশিষ্ট্যগুলো অনুধাবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ।এটি মৃত্তিকা ও শিলার শক্তিমাত্রা ও ভারবহন ক্ষমতাকে প্রভাবিত 3 KB (173 words) - অবস্থান্তর ধাতু রসায়নশাস্ত্রে অবস্থান্তর ধাতু বা অবস্থান্তর বস্তুর দুই ধরনের ব্যাখ্যা আছে: এটি সাধারণভাবে পর্যায় সারণীর d - ব্লকের যে কোন উপাদানকে বুঝাতে ব্যবহৃত হয়, 9 KB (388 words) - নিউট্রন তারা (section ঘনত্ব এবং চাপ) ব্যাসার্ধ্যের তুলনায় ৩০,০০০ থেকে ৭০,০০০ গুণ কম। এ কারণে এদের ঘনত্ব খুবই বেশি। এর ঘনত্ব প্রায় ৮×১০১৩ থেকে ২×১০১৫ গ্রাম প্রতি ঘনসেন্টিমিটার পর্যন্ত হয়। 36 KB (2,122 words) - মহাকর্ষ ধ্রুবক আপেক্ষিকতাবাদের সূত্র থেকে পাওয়া যায়। মহাকর্ষীয় বলের সূত্র অনুসারে দুইটি বস্তুর মধ্যে আকর্ষণীয় বল(F) - উহাদের ভরের (m1 ও m2) সমানুপাতিক এবং উহাদের মধ্যকার 7 KB (537 words) - তমোপদার্থ (section মহাবিশ্বের ঘনত্ব ) যেমন: ছায়াপথের ঘূর্ণন বেগ, বুলেট স্তবকের মত ছায়াপথ স্তবকের কারণে পটভূমির বস্তুর মহাকর্ষীয় লেন্সিং এবং ছায়াপথ ও ছায়াপথ স্তবকের উত্তপ্ত গ্যাসের তাপমাত্রা 94 KB (5,477 words) - তমোশক্তি উপাদানগুলি খুব ছোট পরিমাণে অবদান রাখে। গাঢ় শক্তি ঘনত্ব (~ ৭ × ১০ - ৩০ গ্রাম / সেমি ৩) খুব কম, সাধারণ বস্তুর ঘনত্ব বা ছায়াপথের মধ্যে অন্ধকার বিষয় তুলনায় অনেক 7 KB (626 words) - ক্লাস্টার বিশ্লেষণ ক্লাস্টারিং এমন বস্তুর একটি সেট গোষ্ঠীভুক্ত করার কাজ যা এই গোষ্ঠীতে (ক্লাস্টার বলা হয়) বস্তুগুলি অন্য গোষ্ঠীগুলির (ক্লাস্টার্স) তুলনায় 5 KB (240 words) - টলম্যান - ওপেনহাইমার - ভকহফ সীমা করা হয়। ঠাণ্ডা (তাপীয় চাপ দ্বারা সমর্থিত নয়) নিজ - ভারের দ্বারা চালিত বস্তুর একটি পরম সর্বোচ্চ ভর রয়েছে এমন ধারণার পক্ষে ল্যেভ লান্দাউ 1932 সালে কাজ 11 KB (787 words) বহু - বস্তু সমস্যা মাইক্রোস্কোপিক শব্দটি ব্যবস্থাটির একটি নিঁখুত বর্ণনা অর্থে ব্যবহৃত হয়েছে। ঘন বস্তুর পদার্থবিজ্ঞান (কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান, ন্যানোপ্রযুক্তি, অতিপরিবাহিতা)
3
পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারণ, আলোর ----
ক পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
খ বিচ্ছুরণ
গ পোলারায়ন
ঘ প্রতিসরণ
সঠিক উত্তর: ঘ (প্রতিসরণ)
ব্যাখ্যা:
পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারণ , আলোরপ্রতিসরণের কারণে । পানি সচছ পদার্থ তাই আমরা যদি পানিতে তাকাই তাহলে তা ভেদ করে আলো অপর পাশে চলে যায় তাই পানিতে যে জিনিস আমরা যেখানে দেখতে পাই তা সেখানে নেই একটু দূরে আছে । তাই পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যায় । আলোর প্রতিসরণের কারণে এমনটা ঘটে। আলো হালকা/ বায়বীয় মাধ্যম থেকে ঘন/ পানি মাধ্যমে গেলে অভিলম্ব থেকে দূরে সরে যায়। তাই বৈঠাও বাঁকা দেখায়
4
টমেটোতে বিদ্যমান-
ক সাইট্রিক এসিড
খ ম্যালিক এসিড
গ অ্যাসিটিক এসিড
ঘ অক্সালিক এসিড
সঠিক উত্তর: খ (ম্যালিক এসিড)
ব্যাখ্যা:
টমেটোতে ম্যালিক এসিড থাকে। লেবুতে থাকে সাইট্রিক এসিড।
5
পানির জীব হয়েও বাতাসে নিশ্বাস নেয়----
ক পটকা মাছ
খ শুশুক
গ জেলী ফিস
ঘ হাঙ্গর
সঠিক উত্তর: খ (শুশুক)
ব্যাখ্যা:
শুশুক শুশুক একটি স্তন্যপায়ী জলজ প্রাণী। বাংলাদেশে এখন এটি বিপন্ন প্রাণী হিসেবে পরিচিত।
6
' অ্যাকোয়া রেজিয়া' বলতে বুঝায় ------
ক কনসেনট্রেটেড সালফিউরিক এসিড
খ কনসেনট্রেটেড সালফিউরিক এবং কনসেনট্রেটেড নাইট্রিক এসিডের মিশ্রণ
গ কনসেনট্রেটেড নাইট্রিক ও হাইড্রোক্লোরিক এসিডের মিশ্রণ
ঘ কনসেনট্রেটেড নাইট্রিক এসিড
সঠিক উত্তর: গ (কনসেনট্রেটেড নাইট্রিক ও হাইড্রোক্লোরিক এসিডের মিশ্রণ)
ব্যাখ্যা:
এক মৌল গাঢ় নাইট্রিক এসিড ও তিন মৌল গাঢ় হাইড্রোক্লোরিক এসিডের আনুপাতিক মিশ্রণ ই হল রাজঅম্ল বা অ্যাকুয়া রেজিয়া।
7
বায়ুমণ্ডলের চাপের ফলে ভূগর্ভস্থ পানি লিফট পাম্পের সাহায্যে সর্বোচ্চ যে গভীরতা থেকে উঠানো যায় -----
ক ১ মিটার
খ ১৫ মিটার
গ ৩০ মিটার
ঘ ১০ মিটার
সঠিক উত্তর: ঘ (১০ মিটার)
ব্যাখ্যা:
পৃথিবীর বায়ুমণ্ডল পৃথিবীর বায়ুমণ্ডল বলতে পৃথিবীকে চারপাশে ঘিরে থাকা বিভিন্ন গ্যাস মিশ্রিত স্তরকে বুঝায়, যা পৃথিবী তার মধ্যাকর্ষণ শক্তি দ্বারা ধরে রাখে। একে আবহমণ্ডল - ও বলা হয়। এই বায়ুমন্ডল সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি শোষণ করে পৃথিবীতে জীবের অস্তিত্ব রক্ষা করে। এছাড়ও তাপ ধরে রাখার মাধ্যমে (গ্রীনহাউজ প্রতিক্রিয়া) ভূপৃষ্টকে উত্তপ্ত করে এবং দিনের তুলনায় রাতের তাপমাত্রা হ্রাস করে। শ্বাস - প্রশ্বাস ও সালোকসংশ্লেষণের জন্য ব্যবহৃত বায়ুমন্ডলীয় গ্যাসসমূহের প্রদত্ত প্রচলিত নাম বায়ু বা বাতাস। পরিমাণের দিক থেকে শুষ্ক বাতাসে ৭৮.০৯% নাইট্রোজেন, ২০.৯৫% অক্সিজেন, ০.৯৩% আর্গন, ০.০৩% কার্বন ডাইঅক্সাইড এবং সামান্য পরিমাণে অন্যান্য গ্যাস থাকে। বাতাসে এছাড়াও পরিবর্তনশীল পরিমাণ জলীয় বাষ্প রয়েছে যার গড় প্রায় ১%। বাতাসের পরিমাণ ও বায়ুমন্ডলীয় চাপ বিভিন্ন স্তরে বিভিন্ন রকম হয়, স্থলজ উদ্ভিদ ও স্থলজ প্রাণীর বেঁচে থাকার জন্য উপযুক্ত বাতাস কেবল পৃথিবীর ট্রপোমণ্ডল এবং কৃত্রিম বায়ুমণ্ডলসমূহে পাওয়া যাবে। বায়ুমন্ডলের ভর হচ্ছে প্রায় ৫×১০১৮ কেজি, যার তিন চতুর্থাংশ পৃষ্ঠের প্রায় ১১ কিলোমিটারের (৩৬, ০০০ ফুট ৬.৮ মাইল) মধ্যে থাকে। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুমন্ডল পাতলা হতে থাকে এবং বায়ুমণ্ডল ও মহাশূন্যের মধ্যে কোন নির্দিষ্ট সীমা নেই। Karman লাইন, 100 কিলোমিটার (62 মাইল), অথবা পৃথিবীর ব্যাসার্ধ এর 1.57% এ, প্রায়ই বায়ুমণ্ডল এবং মহাশূন্যে মধ্যে সীমান্ত হিসাবে ব্যবহৃত হয়। কারম্যান রেখা যা পৃথিবীর সমুদ্রপৃষ্ট থেকে ১০০ কিলোমিটার (৬২ মাইল) উপরে অথবা পৃথিবীর ব্যাসার্ধের ১.৫৭% প্রায়ই বায়ুমণ্ডল এবং মহাশূন্যের মধ্যে সীমান্ত হিসাবে ব্যবহার করা হয়। বায়ুমন্ডলীয় প্রভাবসমূহ পরিলক্ষিত হয় যখন মহাকাশযান প্রায় ১২০ কিলোমিটার (৭৫ মাইল) উচ্চতায় অথ্যাৎ কারম্যান রেখার উপরে গমন করে। বৈশিষ্ট্য যেমন তাপমাত্রা ও গঠনের উপর ভিত্তি করে বায়ুমন্ডলকে কয়েকটি স্তরে ভাগ করা যায়। পৃথিবীর বায়ুমণ্ডল এবং তার প্রক্রিয়া নিয়ে চর্চা করাকে বায়ুমণ্ডলীয় বিজ্ঞান বা অ্যাইরলজি বলা হয়। লিওন টিইসারিয়েক ডি বর্ট ও রিচার্ড অ্যাসম্যান এই শাস্ত্রের প্রারম্ভিক পথিকৃৎ।
8
পানির ছোট ফোটা পানির যে গুণের জন্য গোলাকৃতি হয় -----
ক সান্দ্রতা
খ প্লবত
গ পৃষ্ঠটান
ঘ স্থিতিস্থাপকতা
সঠিক উত্তর: গ (পৃষ্ঠটান)
ব্যাখ্যা:
পৃষ্ঠটান পৃষ্ঠটান (ইংরেজি: Surface Tension) হল প্রবাহীর পৃষ্ঠের একটি স্থিতিস্থাপক প্রবণতা, যা তার উপরিতলকে সম্ভাব্য সর্বনিম্ন ক্ষেত্রফল প্রদান করে। পৃষ্ঠটানের জন্যই কিছু কীট, যাদের দেহের ঘনত্ব জল অপেক্ষা অনেক বেশি, তারা জলের উপরিতলে ভাসমান থাকতে পারে আর হেঁটে যেতে পারে। পৃষ্ঠটান ও পদার্থের জলবিকর্ষী ধর্ম জলের ফোঁটাকে কেটে তোলে। সাবানের ফেনা দিয়ে পৃষ্ঠটানের একটি পরীক্ষা তরল ও গ্যাসের সংযোগস্থলে, তরল অণুগুলির পরস্পরের প্রতি আকর্ষণ (সংসক্তি টানের জন্য), তরল ও গ্যাসের অণুগুলির আকর্ষণ (আসঞ্জন বলের জন্য) অপেক্ষা অনেক বেশি হওয়ায় পৃষ্ঠটান সংঘটিত হয়। তরলপৃষ্ঠের নিচে অভ্যন্তরীণ বলসমূহের লব্ধি বল এমনভাবে ক্রিয়া করে, যেন তরলের উপরিতল কোনো টান করা স্থিতিস্থাপক পর্দা দ্বারা আবৃত রয়েছে। এই অসম লব্ধি বলের কারণেই তরল পৃষ্ঠে সংকোচনশীল টান প্রযুক্ত হয়, সেই কারণেই সম্ভবত একে ‘পৃষ্ঠটান বলা হয়। অন্যান্য তরলের থেকে জলের অণুগুলির হাইড্রোজেন বন্ধন উচ্চ মানের হয় (২০° সে. উষ্ণতায় ৭২.৮ মিলিনিউটন প্রতি মিটার)। পৃষ্ঠটানে বল প্রতি একক দৈর্ঘ্যে কিংবা প্রতি বর্গ - একক ক্ষেত্রফল প্রযুক্ত হতে পারে। এই দুই প্রকার বল বাস্তবে একই, কিন্তু প্রতি বর্গ - একক ক্ষেত্রফল প্রযুক্ত হলে, এই বলকে পৃষ্ঠশক্তি বলা হয়। পৃষ্ঠশক্তি আবার কঠিনের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য হতে পারে। বস্তুবিজ্ঞানে পৃষ্ঠটানকে পৃষ্ঠ পীড়ন বা মুক্ত পৃষ্ঠশক্তি নামেও অভিহিত করা হয়।
9
স্বাভাবিক আদর্শ পরিবেশে পানির ঘনত্ব যে তাপমাত্রায় সর্বোচ্চ মান পরিগ্রহ করে তা হলো -----
ক ০ ডিগ্রী সেন্টিগ্রেড
খ ৪ ডিগ্রী সেন্টিগ্রেড
গ ২৬৩ ডিগ্রী কেলভিন
ঘ ১০০ ডিগ্রী সেন্টিগ্রেড
সঠিক উত্তর: খ (৪ ডিগ্রী সেন্টিগ্রেড)
ব্যাখ্যা:
পানির ব্যতিক্রমী ধর্ম হচ্ছে 4°C তাপমাত্রায় এর ঘনত্ব সবচেয়ে বৃদ্ধি পায় এবং এরপর তাপমাত্রা কমালে ঘনত্ব হ্রাস পায়। 0°C তাপমাত্রায় পানি বরফ এবং     100°C - এ বাষ্পে পরিণত হয়।
10
টেস্টিং সল্ট-এর রাসায়নিক নাম কি?
ক সোডিয়াম বাইকার্বোনেট
খ পটাশিয়াম বাইকার্বোনেট
গ সোডিয়াম মনোগ্লুটামেট
ঘ মনোসোডিয়াম গ্লুটামেট
সঠিক উত্তর: ঘ (মনোসোডিয়াম গ্লুটামেট)
ব্যাখ্যা:
সঠিক উত্তর হবে মনোডিয়াম গ্লুটামেট। সোডিয়াম বাইকার্বােনেট (NaHCO3) হচ্ছে খাওয়ার সোডা এবং মনোসোডিয়াম গ্লুটামেটকে সাধারণ কথায় টেস্টিং সল্ট বলে।
11
প্রাকৃতিক কোন উৎস থেকে সবচেয়ে মৃদু পানি পাওয়া যায়?
ক সাগর
খ নদী
গ বৃষ্টি
ঘ হ্রদ
সঠিক উত্তর: গ (বৃষ্টি)
ব্যাখ্যা:
সাগরের পানি লবণাক্ত। হ্রদ ও নদীর পানি মৃদু হলেও তুলনামূলকভাবে বৃষ্টির পানি অধিকতর মৃদু। কারণ সাগর, নদী প্রভৃতির পানি সূর্যতাপে বাষ্পীভূত হয়ে মেঘ সৃষ্টি হয়, যার ফলে বৃষ্টির পানিতে বিভিন্ন প্রকার লবণের উপস্থিতি একেবারেই থাকে না।
12
পেট্রোলের আগুন পানি দ্বারা নেভানো যায় না, কারণ ----
ক পেট্রোলের সাথে পানি মিশে যায়
খ পেট্রোল পানির চেয়ে হালকা
গ খ ও গ উভয়ই ঠিক
ঘ পেট্রোল পানির সাথে মিশে না
সঠিক উত্তর: গ (খ ও গ উভয়ই ঠিক)
ব্যাখ্যা:
পেট্রোল প্রাকৃতিক প্রক্রিয়ায় উৎপন্ন হাইড্রোকার্বন যা পানির তুলনায় অনেক হালকা। পেট্রোলের আগুনে পানি ঢেলে দিলে পেট্রোলের আগুনের উত্তাপ অনেক বেশি হওয়ায় পানি বিশ্লিষ্ট হয়ে যায়। তাই পানি দ্বারা পেট্রােলের আগুন নেভানো যায় না। তাছাড়া পানি পেট্রোল অপেক্ষা ভারী হওয়ায় বিশ্লিষ্ট হওয়ার পর যে পানি অবশিষ্ট থাকে তা প্রেট্রােলের নিচে চলে যায়। ফলে পেট্রোলের আগুন জ্বলতে থাকে।
13
স্বর্ণের খাদ বের করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়?
ক সাইট্রিক অ্যাসিড
খ হাইড্রোক্লোরিক অ্যাসিড
গ টারটারিক অ্যাসিড
ঘ নাইট্রিক অ্যাসিড
সঠিক উত্তর: ঘ (নাইট্রিক অ্যাসিড)
ব্যাখ্যা:
স্বর্ণের খাদ বের করতে নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়।তেঁতুলে টারটারিক এসিড এবং লেবুতে সাইট্রিক এসিড থাকে।
14
প্রেসার কুকারে পানির স্ফুটনাঙ্ক ----
ক কম হয়
খ ঠিক হয়
গ কোনোটিই নয়
ঘ বেশি হয়
সঠিক উত্তর: ঘ (বেশি হয়)
ব্যাখ্যা:
বায়ুর চাপ যতো বৃদ্ধি পায় পানি বা তরলের স্ফুনাঙ্ক ততো বৃদ্ধি পায়। প্রেসার কুকারে বাষ্পের বহির্গমন নিয়ন্ত্রণ করার মাধ্যমে অভ্যন্তরীণ চাপ বৃদ্ধির ফলে পানির স্ফুটনাঙ্ক বৃদ্ধি পেয়ে ১০৩° সে. পর্যন্ত পৌঁছে । এ কারণে প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয়।
15
স্যালিক এসিড -------
ক আমলকিতে পাওয়া যায়
খ আঙ্গুরে পাওয়া যায়
গ টমেটোতে পাওয়া যায়
ঘ কমলালেবুতে পাওয়া যায়
সঠিক উত্তর: গ (টমেটোতে পাওয়া যায়)
ব্যাখ্যা:
আমলকিতে অক্সালিক এসিড, কমলালেবুতে এসকরবিক এসিড, আঙ্গুরে টারটারিক এসিড এবং টমেটোতে স্যালিক অ্যাসিড পাওয়া যায়।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)