ইলেকট্রনিক্স টেকনোলজি

বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য সাধারণ বিজ্ঞান - ইলেকট্রনিক্স টেকনোলজি MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক।

মোট 9 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 1
1
একটি স্থির বৈদ্যুতিক যন্ত্র যা বিদ্যুৎ শক্তিকে একটি বৈদ্যুতিক বর্তনি (সার্কিট) থেকে অপর একটি বৈদ্যুতিক বর্তনিতে ফ্রিকুয়েন্সিকে কোন প্রকার পরিবর্তন না করে স্থানান্তর করে-তাকে কি বলে?
ক ট্রান্সফরমার
খ ট্রানজিস্টর
গ অ্যাডাপ্টার
ঘ কোনোটিই নয়
সঠিক উত্তর: ক (ট্রান্সফরমার)
2
নিচের কোনটি অর্ধ- পরিবাহী কঠিন পদার্থ ?
ক সিলিকন
খ জার্মেনিয়াম
গ আর্সেনাইড
ঘ উপরের সবগুলো
সঠিক উত্তর: ঘ (উপরের সবগুলো)
3
নিচের কোনটি অর্ধ পরিবাহী নয় ?
ক ইনডিয়াম
খ ক্যাডমিয়াম
গ অ্যালুমিনিয়াম
ঘ উপরের সবগুলো
সঠিক উত্তর: গ (অ্যালুমিনিয়াম)
ব্যাখ্যা:
অর্ধপরিবাহী এক বিশেষ ধরনের পদার্থ, যাদের তড়িৎ পরিবাহিতা পরিবাহী এবং অন্তরকের মাঝামাঝি। সিলিকন, জার্মেনিয়াম, ক্যাডমিয়াম সালফাইড, গ্যালিয়াম আর্সেনাইড ইত্যাদি অর্ধপরিবাহী পদার্থের উদাহরণ। কোন পদার্থ কতটুকু তড়িৎ পরিবহন করতে সক্ষম তা তাদের আপেক্ষিক রোধের মানের ওপর নির্ভর করে
4
কোনটি অর্ধ পরিবাহীতে ভেজাল হিসেবে মিশানো হয় ?
ক বোরন
খ অ্যান্টিমনি
গ অ্যালুমিনিয়াম
ঘ ইনডিয়াম
সঠিক উত্তর: ঘ (ইনডিয়াম)
5
তাপমাত্রা বৃদ্ধির সাথে অর্ধ পরিবাহীর পরিবাহকত্ব -
ক বৃদ্ধি পায়
খ হ্রাস পায়
গ অপরিবর্তিত থাকে
ঘ সম্পর্কহীন
সঠিক উত্তর: ক (বৃদ্ধি পায়)
6
তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে নিচের কোনটির আপেক্ষিক রোধ কমতে থাকে ?
ক পরিবাহক
খ অর্ধপরিবাহক
গ অন্তরক
ঘ পরিবাহক ও অন্তরক
সঠিক উত্তর: খ (অর্ধপরিবাহক)
7
ট্রানজিস্টারে সেমি-কন্ডাক্টর হিসেবে ব্যবহৃত হয় কোনটি ?
ক আর্সেনিক
খ জার্মেনিয়াম
গ টাংস্টেন
ঘ ম্যাঙ্গানিজ
সঠিক উত্তর: খ (জার্মেনিয়াম)
8
ইলেক্ট্রনিক বিবর্ধক ও সুইচ হিসেবে নিচের কোনটি ব্যবহৃত হয় ?
ক ডায়োড
খ p-n জাংশন
গ ট্রাঞ্জিস্টর
ঘ রেকটিফায়ার
সঠিক উত্তর: গ (ট্রাঞ্জিস্টর)
9
কত সালে ট্রানজিস্টর আবিষ্কৃত হয় ?
ক ১৮৫৪ সালে
খ ১৯৪৮ সালে
গ ১৮৬০ সালে
ঘ ১৯৫৪ সালে
সঠিক উত্তর: খ (১৯৪৮ সালে)
ব্যাখ্যা:
☞ ১৯৪৭ সালের ১৬ই ডিসেম্বর বেল ল্যাবরেটরির উইলিয়াম শকলি, জন বার্ডিন এবং ওয়াল্টার ব্রাটেইন পৃথিবীর প্রথম ব্যবহারিক পয়েন্ট-কন্টাক্ট ট্রানজিস্টর তৈরি করতে সক্ষম হন। তারা মূলত যুদ্ধকালীন সময়ে যুদ্ধে উপযোগীতার জন্য বিশুদ্ধ জার্মেনিয়াম কেলাস মিশ্রিত ডায়োড তৈরির জন্য গবেষণা করছিলেন। ১৯৪৮ সালে তাদের সেমিকন্ডাক্টরের উন্নতি সাধন করেন এবং নাম দেয়া হয় ট্রান্সজিস্টর। ☞ ট্রানজিস্টর আবিষ্কারের জন্য ১৯৫৬ সালে নোবেল দেওয়া হয়। ☞ আইসি আবিষ্কৃত হয় 1958 সালে জ্যাক কেলবি কর্তৃক।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)