শক্তির উৎস ও ব্যবহার

বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য সাধারণ বিজ্ঞান - শক্তির উৎস ও ব্যবহার MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক।

মোট 10 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 1
1
তড়িৎ কোষ-এ শক্তির রুপান্তর কোনটি?
ক তড়িৎ থেকে রাসায়নিক
খ রাসায়নিক থেকে তড়িৎ
গ তড়িৎ থেকে যান্ত্রিক
ঘ ক+খ
সঠিক উত্তর: খ (রাসায়নিক থেকে তড়িৎ)
2
কোনটি পরিবেশবান্ধব ?
ক লেড-সঞ্চায়ক ব্যাটারি
খ ফুয়েল সেল
গ ক্যাডমিয়াম ব্যাটারি
ঘ লিথিয়াম-আয়ন ব্যাটারি
সঠিক উত্তর: খ (ফুয়েল সেল)
ব্যাখ্যা:
ফুয়েল সেল হচ্ছে এমন একটি তড়িৎ রাসায়নিক কোষ যেখানে হাইড্রোজেন এবং অক্সিজেনের বিক্রিয়ায় সরাসরি ডিসি কারেন্ট হয় এবং বাই প্রোডাক্ট হিসেবে পানি এবং তাপ উৎপন্ন হয়। অন্যান্য সাধারণ তড়িৎ রাসায়নিক কোষের মতো ফুয়েল সেলেও অন্যোড এবং ক্যাথোডের মাঝে ইলেক্ট্রোলাইট থাকে। এর গঠন অনেকটা স্যান্ডউইচের মতো।
3
নবায়নযোগ্য শক্তি উৎস কোনটি ?
ক কয়লা
খ ইউরেনিয়াম
গ প্রাকৃতিক গ্যাস
ঘ বায়োগ্যাস
সঠিক উত্তর: ঘ (বায়োগ্যাস)
ব্যাখ্যা:
ফুয়েল সেল হচ্ছে এমন একটি তড়িৎ রাসায়নিক কোষ যেখানে হাইড্রোজেন এবং অক্সিজেনের ✔নবায়নযোগ্য শক্তি হলো এমন শক্তি, যা পুনরায় বা বারবার ব্যবহার করা যায়। ব্যবহারের ফলে শক্তির উৎসটি নিঃশেষ হয়ে যায় না। ✔বিভিন্ন প্রাকৃতিক উৎস যেমন: সূর্যের আলো ও তাপ, বায়ু প্রবাহ, জলপ্রবাহ, জৈব শক্তি (জৈবভর), ভূ-তাপ, সমুদ্র তরঙ্গ, সমুদ্র-তাপ, জোয়ার-ভাটা, শহুরে আবর্জনা, হাইড্রোজেন ফুয়েল সেল ইত্যাদি নবায়নযোগ্য শক্তির উৎস হিসেবে বিবেচিত হয়। ✔যে শক্তি একবার ব্যবহার করা হলে তা থেকে পুনরায় শক্তি উৎপন্ন করা যায় না তাকে অনবায়নযোগ্য শক্তি বলে। যেমনঃখনিজ তেল, কয়লা, ইউরেনিয়াম ইত্যাদি।
4
নবায়নযােগ্য জ্বালানীর উৎস
ক তেল
খ গ্যাস
গ কয়লা
ঘ বায়োগ্যাস
সঠিক উত্তর: ঘ (বায়োগ্যাস)
5
বায়োগ্যাস প্লান্টে গোবর ও পানির অনুপাত কত?
ক 1 : 2
খ 1 : 3
গ 1 : 4
ঘ 2 : 3
সঠিক উত্তর: ক (1 : 2)
ব্যাখ্যা:
✔বায়োগ্যাস হলো পচনশীল জৈববস্তুসমূহ হতে তৈরি গ্যাস। সব প্রাণীরই মল হতে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে এ গ্যাস তৈরি করা যায়। পশুর গোবর ও অন্যান্য পচনশীল পদার্থ বাতাসের অনুপস্থিতিতে পঁচানোর ফলে যে গ্যাস তৈরি হয় তাই হচ্ছে বায়োগ্যাস।বায়োগ্যাস প্লান্টে গোবর ও পানির অনুপাত থাকে ১ঃ২। ✔যেকোন পচনশীল বস্তু বায়োগ্যাস তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হতে পারে। ১।মলমূত্র (মানুষ, গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাস, মুরগী ইত্যাদি) ২।তরি-তরকারি, ফল-মূল ও মাছ-মাংসের ফেলনা অংশ । ৩।লতাপাতা, বিভিন্ন আবর্জনা ও কচুরিপানা ।
6
নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয় ?
ক পেট্রোল
খ কয়লা
গ প্রাকৃতিক গ্যাস
ঘ বায়োগ্যাস
সঠিক উত্তর: ঘ (বায়োগ্যাস)
7
প্রাকৃতিক গ্যাসে মিথেন কি পরিমানে থাকে ?
ক ৪০-৫০ ভাগ
খ ৬০-৭০ ভাগ
গ ৮০-৯০ ভাগ
ঘ ১০০-১১০ ভাগ
সঠিক উত্তর: গ (৮০-৯০ ভাগ)
8
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো-
ক মিথেন গ্যাস
খ নাইট্রোজেন গ্যাস
গ ইড্রোজেন গ্যাস
ঘ কার্বন মনোক্সাইড
সঠিক উত্তর: ক (মিথেন গ্যাস)
ব্যাখ্যা:
প্রাকৃতিক গ্যাসের অনুপাত:- (a.) Methane- 97.33% (b.) Ethane- 1.72% (c.) Propane - 0.35% (d.) Higher carbon - 0.19% (e.) Carbon Di Oxide- 0.05% (
9
কার্বন সবচেয়ে বেশি আছে কোন কয়লায় ?
ক লিগনাইট
খ বিটুমিনাস
গ অ্যানথ্রাসাইট
ঘ পিট
সঠিক উত্তর: গ (অ্যানথ্রাসাইট)
10
পীট কয়লার বৈশিষ্ট হলো-
ক মাটির অনেক গভীরে থাকে
খ ভিজা ও নরম
গ পাহাড়ী এলাকায় পাওয়া যায়
ঘ দহন ক্ষমতা কয়লার তুলনায় অধিক
সঠিক উত্তর: খ (ভিজা ও নরম)
ব্যাখ্যা:
বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে, পূর্ব-উত্তরাঞ্চলে পীট কয়লার মজুদ রয়েছে, তবে এসব সঞ্চয়ক্ষেত্রের বাণিজ্যিক উত্তোলনযোগ্যতা নিরূপিত হয়নি।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)