১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) 25-08-2017

NTRCA শিক্ষক নিবন্ধন ১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) 25-08-2017 পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান ও অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ MCQ। শিক্ষক নিয়োগ পরীক্ষায় কমন পাওয়ার সেরা প্রস্তুতি।

মোট 100 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 10
1
সাধুরীতিতে কোন পদটি দীর্ঘরূপ হয় না?
ক বিশেষ্য
খ সর্বনাম
গ ক্রিয়া
ঘ অব্যয়
সঠিক উত্তর: ঘ (অব্যয়)
2
নিচের কোন বানানটি শুদ্ধ?
ক বাল্মিকী
খ বাল্মীকি
গ বাল্মীকী
ঘ বাল্মিকি
সঠিক উত্তর: খ (বাল্মীকি)
3
”শুকুনি মামা” এর অর্থ কোনটি?
ক কুৎসিত মামা
খ কুচক্রী মামা
গ পাতানো মামা
ঘ সৎ মামা
সঠিক উত্তর: খ (কুচক্রী মামা)
4
”সংশয়”-এর বিপরীত শব্দ কোনটি?
ক নির্ভয়
খ বিস্ময়
গ দ্বিধা
ঘ প্রত্যয়
সঠিক উত্তর: ঘ (প্রত্যয়)
5
বক্তব্য এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
ক বক্‌+তব্য
খ বক্ত+ব্য
গ বচ্‌+তব্য
ঘ বক্ত+অব্য
সঠিক উত্তর: গ (বচ্‌+তব্য)
6
”উপকারীর অপকার কর যে”- নিচের কোনটি শুদ্ধ ?
ক কৃতজ্ঞ
খ কৃতঘ্ন
গ কৃতগ্ণ
ঘ বেঈমান
সঠিক উত্তর: খ (কৃতঘ্ন)
7
ব্যাকরণের কোন অংশে কারক সম্বদ্ধে আলোচনা করা হয়?
ক ধ্বনিতত্ত্বে
খ বাক্যতত্ত্বে
গ রূপতত্ত্বে
ঘ অর্থতত্ত্বে
সঠিক উত্তর: গ (রূপতত্ত্বে)
8
বাড়ি বা রাস্তার নম্বরের পর নিচের কোন চিহ্নটি বসে?
ক দাঁড়ি
খ কোলন
গ কমা
ঘ সেমিকোলন
সঠিক উত্তর: গ (কমা)
9
”সূর্য” এর প্রতিশব্দ কোনটি?
ক সুধাংশু
খ বিধু
গ আদিত্য
ঘ শশাঙ্ক
সঠিক উত্তর: গ (আদিত্য)
10
”ভিক্ষুক টা যে পেছনে লেগেই রয়েছে, কী বিপদ!” -এ বাক্যের “কী” এর অর্থ কোনটি?
ক বিরক্তি
খ ভয়
গ হুমকি
ঘ রাগ
সঠিক উত্তর: ক (বিরক্তি)
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)