সমস্যা সমাধান

সমস্যা সমাধান MCQ বিসিএস পরীক্ষার জন্য। বিশ্লেষণ ও যুক্তিতর্কভিত্তিক সমস্যা সমাধান নিয়ে মানসিক দক্ষতার প্রশ্নোত্তর।

মোট 10 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 1
1
একটি নৌকা স্থির পানিতে ঘন্টায় ১৫ কিমি যেতে পারে।স্রোতের প্রতিকূলে ঐ পথ যেতে তার ৩ গুণ বেশি সময় লাগে।স্রোতের অনুকূলে ১৫০ কিমি পথ যেতে নৌকাটির কত সময় লাগবে?
ক ৫ ঘন্টা
খ ৬ ঘন্টা
গ ১২ ঘন্টা
ঘ ১০ ঘন্টা
সঠিক উত্তর: খ (৬ ঘন্টা)
ব্যাখ্যা:
স্থির গতিতে ১৫ কিমি যেতে সময় লাগে = ১ ঘন্টা । আবার প্রতিকূলে ১৫ কিমি যেতে সময় লাগে = ৩ ঘন্টা সুতরাং স্রোতের গতি = ১৫-৫=১০। তাহলে অনুকূলে গতিবেগ =১৫+১০=২৫ কিমি সুতরাং অনুকূলে ১৫০ কিমি যেতে সময় লাগবে ১৫০/২৫=৬ ঘন্টা
2
সকাল ৯ঃ৩০ মিনিটে ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে?
ক ৬৫°
খ ৭৫°
গ ৮৫°
ঘ ১০৫°
সঠিক উত্তর: ঘ (১০৫°)
ব্যাখ্যা:
৯ঃ৩০ মিনিটে ঘন্টার কাঁটা ৯ টায় অবস্থান হতে ৩০ মিনিট এগিয়ে এবং মিনিটের কাঁটা ৬ টার সোজায় অবস্থান করে। এখন ঘন্টার কাটার ১ ঘরের পার্থক্য =৩০° যেহেতু মিনিটের কাঁটার জন্য ১ ঘরের পার্থক্য =১/২ ° উভয় কাঁটার ব্যবধান =(৩০°×৩) +(৩০× ১/২)=১০৫°
3
০/০ = কত?
ক ০
খ ∞
গ ১
ঘ অসংজ্ঞায়িত
সঠিক উত্তর: ঘ (অসংজ্ঞায়িত)
ব্যাখ্যা:
আমরা জানি,কোন কিছুকে শূণ্য দ্বারা ভাগ করলে সেটা অসংজ্ঞায়িত হয়।
4
৩০ কে ১/৩ দিয়ে ভাগ করে ১০ যোগ কর।
ক ৬০
খ ৮০
গ ৯০
ঘ ১০০
সঠিক উত্তর: ঘ (১০০)
ব্যাখ্যা:
৩০ কে ১/৩ দিয়ে ভাগ করলে ৩০ ÷ ১/৩ = ৩০×৩ = ৯০। এখন ১০ যোগ করলে হবে ৯০ + ১০ = ১০০
5
৯ দ্বারা বিভাজ্য ৩ অংকবিশিষ্ট কোন সংখ্যার প্রথম অংক ২ এবং তৃতীয় অংক ৪ হলে মধ্যের অংকটি কত?
ক ৫
খ ৮
গ ৪
ঘ ৩
সঠিক উত্তর: ঘ (৩)
ব্যাখ্যা:
কোন সংখ্যার অংকগুলোর যোগফল যদি ৯ দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য হবে। এক্ষেত্রে প্রথম অংক ২ এবং তৃতীয় অংক ৪, এদের যোগফল ৬। সুতরাং, মধ্যের অংকটি ৩ হলে অংকগুলোর যোগফল ৯ হবে যা ৯ দ্বারা বিভাজ্য।
6
A কূপটি D কূপের চেয়ে গভীর, B কূপ A কূপের চেয়ে গভীর, C কূপ B কূপের চেয়ে গভীর, B কূপ D কূপের চেয়ে গভীর। কোন কূপটি সব থেকে গভীর?
ক A
খ B
গ C
ঘ D
সঠিক উত্তর: গ (C)
ব্যাখ্যা:
A > D B > A C > B B > D সুতরাং C কূপ সব থেকে গভীর।
7
১৬ টনের দুইটি আলাদা কন্টেইনার উত্তোলনের জন্য A ও B দুইটি কপিকল ব্যবহার করা হলো। A কপিকলে দুইটি চাকা ও B কপিকলে চারটি চাকা ব্যবহার করা হলে নিচের কোন বাক্যটি সত্য?
ক B কপিকলে বেশি বল প্রয়োগ করতে হবে
খ A কপিকলে বেশি বল প্রয়োগ করতে হবে
গ উভয় কপিকলে সমান বল প্রয়োগ করতে হবে
ঘ কোনটিই নয়
সঠিক উত্তর: খ (A কপিকলে বেশি বল প্রয়োগ করতে হবে)
ব্যাখ্যা:
A কপিকলে দুইটি চাকা এবং B কপিকলে চারটি চাকা থাকায় সমান ভরের বস্তু উঠাতে B কপিকল অপেক্ষা A কপিকলে বেশি বল প্রয়োগ করতে হবে।
8
করিম সাহেবের প্রতিদিনের আয় যদি ১০০০ টাকা হয় তাহলে ২১০০ সালের ফেব্রুয়ারি মাসে তার আয় কত হবে?
ক ২৮০০০
খ 29000
গ 30000
ঘ 35000
সঠিক উত্তর: ক (২৮০০০)
ব্যাখ্যা:
২১০০ সাল অধিবর্ষ বা লিপ ইয়ার নয়। তাই, ২১০০ সালের ফেব্রুয়ারি মাস হবে ২৮ দিন। তাহলে ২১০০ সালের ফেব্রুয়ারি মাসে করিম সাহেবের আয় ২৮×১০০০=২৮০০০ টাকা
9
রাসেলের ২৮০ জোড়া কবুতর আছে। একটি খাঁচায় ২৮ টি কবুতর রাখা গেলে সবগুলো কবুতর খাঁচায় রাখতে তার কয়টি খাঁচা লাগবে?
ক ৬
খ ১০
গ ১২
ঘ ২০
সঠিক উত্তর: ঘ (২০)
ব্যাখ্যা:
মোট কবুতর আছে = ২৮০×২ = ৫৬০টি অতএব খাঁচা লাগবে = ৫৬০/২৮ = ২০টি
10
নিচের সিরিজের প্রশ্নবোধক চিহ্নের (?) স্থানে কী হবে? ৩, ৫, ১৬, ৬০, ২৬০?
ক ১৩৩০
খ ১৪৩০
গ ১৩৪৩
ঘ ১৩৩৪
সঠিক উত্তর: ক (১৩৩০)
ব্যাখ্যা:
(৩ × ১) + (১ × ২) = ৩ + ২ = ৫ (৫ × ২) + (২ × ৩) = ১০ + ৬ = ১৬ (১৬ × ৩) + (৩ × ৪) = ৪৮ + ১২ = ৬০ (৬০ × ৪) + (৪ × ৫) = ২৪০ + ২০ = ২৬০ (২৬০ × ৫) + (৫ × ৬) = ১৩০০ + ৩০ = ১৩৩০
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)