সংখ্যাগত ক্ষমতা
সংখ্যাগত ক্ষমতা MCQ বিসিএস পরীক্ষার জন্য। দ্রুত গণনা, সংখ্যা সমস্যা সমাধান নিয়ে মানসিক দক্ষতার প্রশ্নোত্তর।
মোট 10 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 1১,৩,৬,১০,১৫,২১ ----- ধারাটির একাদশতম পদ কত?
ক
৪৬
খ
৫৬
গ
৬৬
ঘ
৭৬
সঠিক উত্তর:
গ (৬৬)
ব্যাখ্যা:
ধারাটির মাঝের ব্যবধান ঃ ২,৩,৪,৫,৬,৭,৮,৯,১০,১১। সপ্তম পদ ২১+৭=২৮, ৮ম পদ =২৮+৮=৩৬ নবম পদ ৩৬+৯=৪৫ ,দশম পদ ৪৫+১০=৫৫ সুতরাং ১১ তম পদটি হবে ৫৫+১১=৬৬
462, 683, 385, 198, 253 , 781, 594--ব্যতিক্রম সংখ্যাটি নির্ণয় কর।
ক
198
খ
462
গ
683
ঘ
কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ (683)
ব্যাখ্যা:
এখানে 683 বাদে সবগুলোরই মাঝের অংকটি দুইপাশের অংকের যোগফল। তাই ভিন্ন সংখ্যা 683 ।
রিতা ,মিতা ,রিমি এর বর্তমান বয়স একত্রে ৯০ বছর। ৩ বছর আগে তাদের বয়সের যোগফল কত ছিল?
ক
৭৫
খ
৯২
গ
৮৩
ঘ
৮১
সঠিক উত্তর:
ঘ (৮১)
ব্যাখ্যা:
প্রত্যেকের ৩ করে কম অবে তাই ৯০ - (৩×৩) = ৮১
ডিমের ডেলিভারিতে ৭২টা ডিম ভাঙ্গা পাওয়া গেছে যা মোট ডিমের ১২%। তাহলে মোট ডিমের সংখ্যা কত?
ক
600
খ
920
গ
৮৩0
ঘ
700
সঠিক উত্তর:
ক (600)
ব্যাখ্যা:
মোট ডিমের সংখ্যা(72/ 12) × 100= 600 টি।
যদি "P" দ্বারা বোঝায় "+" , "Q" দ্বারা বোঝায় " -
ক
"
খ
, "R" দ্বারা বোঝায়
গ
"
ঘ
× " , "S" দ্বারা বোঝায়
সঠিক উত্তর:
ক (")
ব্যাখ্যা:
5Q2R6P21S3= 5-2×6+21÷3=5-12+7=0
১৫ থেকে ৯৬ পর্যন্ত ৫ দিয়ে বিভাজ্য সংখ্যা কতটি?
ক
১৬
খ
১৭
গ
১৮
ঘ
১৯
সঠিক উত্তর:
খ (১৭)
ব্যাখ্যা:
১ থেকে ১০০ পর্যন্ত ১০০/৫=২০ টি সংখ্যা আছে, যাদেরকে ৫ দিয়ে ভাগ করা যায়। এখানে ১৫ থেকে শুরু তাই ১৫ এর পূর্বের ৫ ও ১০ দুটি সংখ্যা বাদ এবং শেষে ৯৬ এর থেকে বড় ১০০ সংখ্যাটি বাদ। সুতরাং ১ থেকে ৯৬ পর্যন্ত মোট ২০-৩=১৭ টি সংখ্যা আছে যাদের ৫ দিয়ে ভাগ করা যায়।
কোন স্থানে যত লোক আছে তত পাঁচ পয়সা জমা করায় মোট ৩১.২৫ টাকা জমা হল। ঐ স্থানে কত লোক ছিল?
ক
৫০০
খ
৬০০
গ
৬২০
ঘ
৬২৫
সঠিক উত্তর:
ঘ (৬২৫)
ব্যাখ্যা:
ধরি, ঐ স্থানে X জন লোক ছিল। প্রশ্নানুসারে, মোট লোক সংখ্যা = মোট পাঁচ পয়সার সংখ্যা। তাই, প্রত্যেকে 1 টি করে পাঁচ পয়সা জমা দিয়েছিল। শর্তমতে, 5 × 1 × X = 31.25 × 100 বা, 5X = 3125 ∴ X = 625 সুতরাং, ঐ স্থানে 625 জন লোক ছিল।
42 40 38 35 33 31 28 ধারাটির পরবর্তী কোন জোড়টি আসবে?
ক
25 22
খ
26 23
গ
25 23
ঘ
26 24
সঠিক উত্তর:
ঘ (26 24)
ব্যাখ্যা:
এই ধারাটিতে লক্ষ্য করলে দেখা যায়, প্রথমে ২ বিয়োগ করছে ২ বার, তারপর ৩ বিয়োগ করছে ১ বার।
৩১ থেকে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি?
ক
৪
খ
৫
গ
৬
ঘ
৭
সঠিক উত্তর:
খ (৫)
ব্যাখ্যা:
৩১ থেকে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হচ্ছে-৩১,৩৭,৪১,৪৩,৪৭ অর্থাৎ ৫ টি।
২,৩,৫,৭,১১,৩১,৭১,৯১, ধারাটির পরের সংখ্যা কি?
ক
৯৩
খ
৫০
গ
১০৩
ঘ
৩২
সঠিক উত্তর:
ঘ (৩২)
ব্যাখ্যা:
এটি মৌলিক সংখ্যার সিরিজ। ২,৩,৫,৭,১১ এই পর্যন্ত ঠিক আছে।এর পরে হবে ১৩,১৭,১৯,২৩ সংখ্যাগুলোকে উল্টা করে দেওয়া হয়েছে।তাই সেই হিসেবে পরবর্তী সংখ্যাটি হবে ২৩ যাকে উল্টালে হয় ৩২।
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)