রেখা ও অক্ষরেখা
ভূগোল, পরিবেশ ও দূর্যোগ ব্যবস্থা বিষয়ের রেখা ও অক্ষরেখা অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও ব্যাখ্যাসহ সমাধান। বিসিএস ও চাকরির সেরা প্রস্তুতি। — পৃষ্ঠা 2
মোট 30 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 2”র্যাডক্লিফ লাইন” কোন দুটি দেশের চিহ্নিত সীমারেখা?
ক
জার্মানি-ফ্রান্স
খ
ভারত-চীন
গ
উত্তর কোরিয়া-দক্ষিণ কোরিয়া
ঘ
ভারত-পাকিস্তান
সঠিক উত্তর:
ঘ (ভারত-পাকিস্তান)
ব্যাখ্যা:
র্যাডক্লিফ লাইন ভারত - পাকিস্তান দুটি দেশের চিহ্নিত সীমারেখা । র‍্যাডক্লিফ লাইন বা র‍্যাডক্লিফ রেখা হল ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশ ও বেঙ্গল প্রেসিডেন্সিকে বিভাজন করে নবগঠিত ভারত ও পাকিস্তানের সীমানা নির্ধারনকারী রেখা৷ এটি এই রেখার পরিকল্পক স্যার শেরিল র্যাডক্লিফ এর নামে নামাঙ্কিত৷ তিনি প্রায় ৮.৮ কোটি মানুষের বসতি ও সর্বমোট ১, ৭৫, ০০০ বর্গকিলোমিটার বিস্তৃৃত বাংলা ও পাঞ্জাব উভয় প্রদেশের জনবিন্যাসগত সুষ্ঠু বিভাজন পরিকল্পনার যুগ্মসভাপতি হিসাবে নিযুক্ত ছিলেন৷ ১৭ই আগস্ট ১৯৪৭ খ্রিষ্টাব্দে ভারত বিভাজন সংক্রান্ত সীমানা নির্ধারন রেখার অন্তিম পরিকল্পনা প্রকাশ করা হয়৷ বর্তমানে এই রেখাটির পশ্চিমভাগ ভারত - পাকিস্তান সীমান্ত ও পূর্বভাগ বাংলাদেশ - ভারত সীমান্ত নামে পরিচিত৷
যখন কোন বস্তুকে বিষুবরেখা থেকে মেরুতে নেয়া হয় তখন তার ওজন ---
ক
বাড়ে
খ
অর্ধেক হয়
গ
একই থাকে
ঘ
কমে
সঠিক উত্তর:
ক (বাড়ে)
ব্যাখ্যা:
অভিকর্ষজ তরণ g এর উপর নির্ভরশীল । মেরু অঞ্চলে g এর মান সবচেয়ে বেশি ,বিষুবীয় অঞ্চলে g এর মান মেরু অঞ্চলের তুলনায় কম । যেহেতু g এর মান বাড়লে ওজন বাড়বে এবং g এর মান কমলে ওজন কমবে । সেহেতু মেরু অঞ্চলে বস্তুর ওজন বেশি হবে। পাহাড়ে বা খনির ভিতরে বস্তুর ওজন মেরু অঞ্চলের তুলনায় কম । পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য ।
একটি পেন্ডুলাম ঘড়ি বিষুবরেখা থেকে মেরুতে নিলে ঘড়িটি ---
ক
স্নো হবে
খ
ঠিক সময় দেবে
গ
কোনো রকম প্রভাবিত হবে না
ঘ
ফাস্ট হবে
সঠিক উত্তর:
ঘ (ফাস্ট হবে)
ব্যাখ্যা:
একটি পেন্ডুলাম ঘড়ি বিষুবরেখা থেকে মেরুতে নিলে ঘড়িটি - - - ফাস্ট হবে।
'ম্যাকমোহন' লাইন কোন কোন দেশের বিভক্তি রেখা?
ক
পাকিস্তান -আফগানিস্তান
খ
ভারত-নেপাল
গ
ভারত-চীন
ঘ
চীন-তিব্বত
সঠিক উত্তর:
গ (ভারত-চীন)
ব্যাখ্যা:
'ম্যাকমোহন' লাইন ভারত - চীন দেশের বিভক্তি রেখা। ম্যাকমোহন লাইন ১৯১৪ সালে সিমলা চুক্তির মাধ্যমে ব্রিটেন ও তিব্বতের স্বীকৃত হয়। বর্তমানে এটি ভারত ও চিনের মধ্যে আইন স্বীকৃত সীমানা, যদিও চীন সরকার একে বিতর্কিত অংশ বলে মনে করে।
ম্যাকমোহন রেখা -
ক
পাকিস্তান ও ভারতের সীমানা দির্নেশক লাইন
খ
ভারত ও বাংলাদেশের সীমানা নির্দেশক লাইন
গ
ভারত ও চীনের সীমানা নির্দেশক লাইন
ঘ
ভারত ও নেপালের সীমানা নির্দেশক লাইন
সঠিক উত্তর:
গ (ভারত ও চীনের সীমানা নির্দেশক লাইন)
“ লাইন অব কন্ট্রোল “ কোন দুটি দেশের মধ্যে ?
ক
ভারত-পাকিস্তান
খ
ভারত-বাংলাদেশ
গ
পাকিস্তান-আফগাস্তিান
ঘ
ভারত-চীন
সঠিক উত্তর:
ক (ভারত-পাকিস্তান)
ব্যাখ্যা:
ভারত - চীন এর মধ্যবর্তী লাইন - ম্যাকমোহন লাইন ভারত এবং চীন এর মধ্যবর্তী আরেকটি লাইন - লাইন অব একচুয়াল কন্ট্রোল
কোন ভৌগোলিক রেখাটি বাংলাদেশের মধ্য দিয়ে অতিক্রম করেছে?
ক
বিষুব রেখা
খ
কর্কটক্রান্তি রেখা
গ
মকরক্রান্তি রেখা
ঘ
সুমেরু রেখা
সঠিক উত্তর:
খ (কর্কটক্রান্তি রেখা)
ব্যাখ্যা:
নিরক্ষরেখা ২৩.৫০ উত্তর অক্ষাংশকে কর্কটক্রান্তি এবং ২৩.৫০দক্ষিণ অক্ষাংশকে মকরক্রান্তি রেখা বলে। বাংলাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। লন্ডনের গ্রিনিচ মান মন্দিরের ওপর দিয়ে উত্তর মেরু ও দক্ষিণ মেরু পর্যন্ত যে মধ্যরেখা অতিক্রম করেছে তাকে মূল মধ্যরেখা বলা হয়। ১৮০০ দ্রাঘিমাংশ বরাবর এক কাল্পনিক রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলা হয়। এ রেখা অতিক্রম করলে একদিন পিছিয়ে বা বাড়িয়ে সংশ্লিষ্ট স্থানের তারিখ মিলিয়ে নিতে হয়।
'লাইন অব কন্ট্রোল' কোন দুটি রাষ্ট্রের সীমান্ত রেখা চিহ্নিত করে?
ক
ইসরাইল ও জর্ডান
খ
চীন ও তাইওয়ান
গ
চীন ও জাপান
ঘ
ভারত ও পাকিস্তান
সঠিক উত্তর:
ঘ (ভারত ও পাকিস্তান)
ব্যাখ্যা:
প্রথম ইন্দো - পাক কাশ্মীর যুদ্ধের (১৯৪৭ - ৪৮ খ্রিস্টাব্দ) ফলস্রুতিতে সম্মিলিত জাতিপুঞ্জের মধ্যস্থতায় কাশ্মীরে যুদ্ধবিরতি যে সীমারেখা সৃষ্টি হয় তা 'লাইন অফ কন্ট্রোল' (L.O.C.) নামে পরিচিত। এটি আন্তর্জাতিক ভাবে স্বীকৃত সীমারেখা নয়। ভারত ও পাকিস্তানের সীমারেখার নাম।
কল্পিত আন্তর্জাতিক রেখা টানা হয়েছে কোনটির উপর দিয়ে?
ক
স্থল্ভাগ
খ
জলভাগ
গ
মহাশূন্য দিয়ে
ঘ
ভুপৃষ্ঠের নিচে দিয়ে
সঠিক উত্তর:
খ (জলভাগ)
ব্যাখ্যা:
Phone number unlisted মানে তাদের নম্বর list - এর মধ্যে (Telephone directory) নেই। তাহলে Directory থেকে 300 নাম্বার এমনকি সব নাম্বার সিলেক্ট করলেও তার ভিতর unlisted number পাওয়ার সম্ভাবনা শূন্য (0)।
দুই কোরিয়ার বিভক্তি সূচক সীমারেখার নাম__
ক
২৪তম অক্ষরেখা
খ
১৭ তম অক্ষরেখা
গ
৪৯ তম অক্ষরেখা
ঘ
৩৮ তম অক্ষরেখা
সঠিক উত্তর:
ঘ (৩৮ তম অক্ষরেখা)
ব্যাখ্যা:
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে কোরিয়া দ্বীপটি জাপানের নিয়ন্ত্রণাধীন ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মিলিত বাহিনী কোরিয়া দ্বীপ দখল করে নেয়। পরে সোভিয়েত ইউনিয়নের রেড আর্মিরা উত্তর কোরিয়ার বিশাল অংশ এবং মার্কিন সেনাবাহিনী দক্ষিণ কোরিয়ার অংশে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে। দুই পরাশক্তি তাদের নিয়ন্ত্রণাধীন অংশে নিজেদের ভাবধারাপুষ্ট সরকার গঠন করে এবং ৩৮ তম অক্ষরখা বরাবর করিয়াকে সমান্তরাল করে বিভক্ত করে। তবে তা সত্ত্বেও ১৯৫০ সালে এ বিভক্তি অতিক্রম করেই দুই কোরিয়ার মধ্যে যুদ্ধ সংঘটিত হয়।
দুই কোরিয়ার বিভক্তি সূচক সীমারেখার নাম __
ক
২৪ তম অক্ষরেখা
খ
১৭ তম অক্ষরেখা
গ
৪৯ তম অক্ষরেখা
ঘ
৩৮ তম অক্ষরেখা
সঠিক উত্তর:
ঘ (৩৮ তম অক্ষরেখা)
ব্যাখ্যা:
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে কোরিয়া দ্বীপটি জাপানের নিয়ন্ত্রণাধীন ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মিলিত বাহিনী কোরিয়া দ্বীপ দখল করে নেয়। পরে সোভিয়েত ইউনিয়নের রেড আর্মিরা উত্তর কোরিয়ার বিশাল অংশ এবং মার্কিন সেনাবাহিনী দক্ষিণ কোরিয়ার অংশে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে। দুই পরাশক্তি তাদের নিয়ন্ত্রণাধীন অংশে নিজেদের ভাবধারাপুষ্ট সরকার গঠন করে এবং ৩৮ তম অক্ষরখা বরাবর করিয়াকে সমান্তরাল করে বিভক্ত করে। তবে তা সত্ত্বেও ১৯৫০ সালে এ বিভক্তি অতিক্রম করেই দুই কোরিয়ার মধ্যে যুদ্ধ সংঘটিত হয়।
বাংলাদেশের পূর্ব সীমারেখায় অবস্থিত:
ক
ভারত
খ
বঙ্গোপসাগর
গ
ভারত ও মিয়ানমার
ঘ
মিয়ানমার
সঠিক উত্তর:
গ (ভারত ও মিয়ানমার)
ব্যাখ্যা:
বাংলাদেশের অপূর্বর সীমারেখায় অবস্থিত ভারত ও মিয়ানমার। মিয়ানমারের সাথে বাংলাদেশের রাঙ্গামাটি বান্দরবান ও কক্সবাজার জেলার সীমারেখা রয়েছে। রাঙ্গামাটি বাংলাদেশের একমাত্র জেলা যেখানে ভারত ও মিয়ানমার দেশের সীমারেখা আছে।
সময়ের শূন্য রেখা কোন দেশে অবস্থিত?
ক
যুক্তরাষ্ট্র
খ
সংযুক্ত আরব আমিরাত
গ
চীন
ঘ
যুক্তরাজ্য
সঠিক উত্তর:
ঘ (যুক্তরাজ্য)
ব্যাখ্যা:
Greenwich meridian, imaginary line used to indicate 0° longitude that passes through Greenwich, a borough of London, and terminates at the North and South poles.
বাংলাদেশের উপর দিয়ে কোন রেখাটি গিয়েছি?
ক
বিষুব রেখা
খ
মকরক্রান্তি রেখা
গ
কর্কটক্রান্তি রেখা
ঘ
আন্তজার্তিক তারিখ রেখা
সঠিক উত্তর:
গ (কর্কটক্রান্তি রেখা)
ব্যাখ্যা:
বিষুব রেখার উত্তরে ২৩.৫০ ডিগ্রি অক্ষরেখাই হচ্ছে কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অব ক্যানসার এবং দক্ষিণ গোলার্ধে ২৩.৫০ দক্ষিণে অক্ষরেখাকে মকরক্রান্তি বলে। বাংলাদেশের মাঝখান (চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী, ফরিদপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রাঙ্গামাটি, খাগড়াছড়ি) দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে।
বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি?
ক
২৪°৩০´ থেকে ২৮° ৩৪' দক্ষিণ অক্ষাংশ
খ
৩৪°২৫ থেকে ২৮°৩৮' উত্তর অক্ষাংশ
গ
৮৮°০১´ থেকে ৯২°৪১′ পূর্ব দ্রাঘিমাংশ
ঘ
৮০°৩৪ থেকে ৪০ ৯০' পশ্চিম দ্রাঘিমাংশ
সঠিক উত্তর:
গ (৮৮°০১´ থেকে ৯২°৪১′ পূর্ব দ্রাঘিমাংশ)
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)