নদ-নদী

ভূগোল, পরিবেশ ও দূর্যোগ ব্যবস্থা বিষয়ের নদ-নদী অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও ব্যাখ্যাসহ সমাধান। বিসিএস ও চাকরির সেরা প্রস্তুতি। — পৃষ্ঠা 2

মোট 300 টি প্রশ্ন | পৃষ্ঠা 2 / 20
16
ভলগা নদী কোন দেশে অবস্থিত?
ক যুক্তরাষ্ট্র
খ রাশিয়া
গ জার্মানি
ঘ চীন
সঠিক উত্তর: খ (রাশিয়া)
ব্যাখ্যা:
ভলগা নদী রাশিয়ায় অবস্থিত। ভোলগা নদী ( Volga River ) দৈর্ঘ্য, প্রবাহ এবং অববাহিকার দিক থেকে ইউরোপের বৃহত্তম নদী। নদীটি মধ্য রাশিয়ার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। অনেক ক্ষেত্রে একে রাশিয়ার জাতীয় নদী হিসেবে গ্রহণ করা হয়। মস্কোসহ রাশিয়ার বৃহত্তম এগারটি শহর ভোলগার অববাহিকায় অবস্থিত। বিশ্বের বৃহত্তম জলাধারগুলোর অধিকাংশই এই অঞ্চলে পাওয়া যায়। রুশ সংস্কৃতির এক অনবদ্য অংশ এই নদী। রাশিয়ান সাহিত্য ও রূপকথায় ভোলগাকে 'ভোলগা মাতুস্কা' বা ভোলগা মা বলে আখ্যায়িত করা হয়।
17
দক্ষিণ তালপট্টি কোন নদীর মোহনায় অবস্থিত?
ক নাফ
খ আড়িয়াল খাঁ
গ হাড়িয়াভাঙ্গা
ঘ তেতুলিয়া
সঠিক উত্তর: গ (হাড়িয়াভাঙ্গা)
ব্যাখ্যা:
দক্ষিণ তালপট্রি একটি দ্বীপ। এ দ্বীপটি হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায় অবস্থিত। দ্বীপটি বাংলাদেশের সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার অন্তর্ভুক্ত বঙ্গোপসাগরের অগভীর সামুদ্রিক মহীসোপান এলাকায় অবস্থিত।
18
বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদী কোনটি?
ক গোমতী
খ নাফ
গ কর্ণফুলী
ঘ জিঞ্জিরাম
সঠিক উত্তর: খ (নাফ)
ব্যাখ্যা:
বাংলাদেশ ও মিয়ানমারের (পূর্ব নাম বার্মা) সীমান্তবর্তী নদী নাফ (Naf) কক্সবাজার জেলার সর্ব দক্ষিণ - পূর্ব কোণ দিয়ে প্রবাহিত নাফ নদী মিয়ানমারের আরাকান আর বাংলাদেশের কক্সবাজার জেলাকে বিভক্ত করেছে।
19
বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত ?
ক বুড়িগঙ্গা
খ শীতলক্ষ্যা
গ সিন্ধু
ঘ হোয়াংহো
সঠিক উত্তর: ক (বুড়িগঙ্গা)
ব্যাখ্যা:
বাংলাদেশের পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত বাকল্যাণ্ড বাঁধ একটি তাৎপর্যপূর্ণ স্থাপত্যকীর্তি। ১৮৬৪ সালে ঢাকার তৎকালীন কমিশনার চার্লস থমাস বাকল্যাণ্ড কর্তৃক বাঁধটি নির্মিত হয়।
20
মহাস্থান গড় কোন নদীর তীরে অবস্থিত?
ক গঙ্গা
খ করতোয়া
গ মহানন্দা
ঘ বহ্মপুত্র
সঠিক উত্তর: খ (করতোয়া)
ব্যাখ্যা:
বাংলাদেশের প্রাচীন নগর পুনরবধনে ধ্বংসাবশেষ এবং মৌর্য ও গুপ্ত রাজবংশের পুরাকীর্তির জন্য মহাস্থানগড় বিখাত। এটি বগুড়া জেলায় করতোয়া নদীর তীরে অবস্থিত।
21
কোন নদীতে বাঁধ দিয়ে জল বিদ্যুৎ তৈরি করা হয়?
ক পদ্মা
খ যমুনা
গ কর্ণফুলী
ঘ মেঘনা
সঠিক উত্তর: গ (কর্ণফুলী)
ব্যাখ্যা:
ভারতের আসাম রাজ্যের লুসাই পাহাড় হতে কর্ণফুলী নদীর উৎপত্তি। কর্ণফুলী নদী পার্বত্য চট্টগ্রামের ভেতর দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। কর্ণফুলী পানি বিদ্যুৎ দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র। এই পানি বিদ্যুৎ কেন্দ্র ১৯৬২ সালে চালু করা হয়।
22
পদ্মা ও যমুনা নদী কোথায় পরষ্পরের সাথে মিলিত হয়েছে?
ক বগুড়া
খ গোয়ালন্দ
গ চাঁদপুর
ঘ ভৈরব
সঠিক উত্তর: খ (গোয়ালন্দ)
ব্যাখ্যা:
পদ্মা ও যমুনা নদী পরষ্পরের সাথে মিলিত হয়েছে গোয়ালন্দে। দৌলতদিয়া ইউনিয়নের কুঁশাহাট মৌজার পার্শ্বেই ছোট গোয়ালন্দ নামের একটি ছোট মৌজার সন্ধান পাওয়া যায় যা পাবনা জেলার সীমান সংলগ্ন পদ্মা যমুনার সীমা রেখার কাছাকাছি । পদ্মা যমুনার যৌবন জৌলুসের দিনে এক জীঘাংসু প্রকৃতির জলদস্যুর বিচরণ ছিল এ অঞ্চলে। গঞ্জালিশ নামের এ জলদস্যু পদ্মা মেঘনা যমুনায় ডাকাতি করে বেড়াত, যতদূর জানা যায় তার নামানুসারেই গঞ্জালিশ থেকে কালক্রমে গোয়ালন্দ নামের উৎপত্তি । গোয়ালন্দ ঘাটে গ্যাঞ্জেল ঘাট নামক স্থানে অতীতে জাহাজ নোঙ্গর করা হতো। এ পর্যন্ত ১১ বার নদী ভাঙ্গন/চর পড়ার কারণে গোয়ালন্দ ঘাট স্থানান্তরিত করা হয়েছে।
23
“বাকল্যান্ড বাঁধ” কোন নদীর তীরে অবস্থিত?
ক শীতলক্ষা
খ ধলেশ্বরী
গ গোমতি
ঘ বুড়িগঙ্গা
সঠিক উত্তর: ঘ (বুড়িগঙ্গা)
ব্যাখ্যা:
ঢাকা শহরকে রক্ষা করার জন্য সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে যে বাঁধ নির্মাণ করা হয়, তাই ‘বাকল্যান্ড বাঁধ নামে পরিচিত। এ বাঁধ সি, টি বাকল্যান্ডের নামানুসারে করা হয়। কারণ তার উদ্যোগে এবং ঢাকাবাসীর আর্থিক সহায়তার এ বাঁধ নির্মিত হয়। বুড়িগঙ্গা নদীর ভাঙ্গন রোধে ব্রিটিশ আমলে এ বাঁধ নির্মাণ করা হয়।
24
কোন নদীর অপর নাম কীর্তিনাশা ?
ক পদ্মা
খ যমুনা
গ ধরলা
ঘ মেঘনা
সঠিক উত্তর: ক (পদ্মা)
ব্যাখ্যা:
মূলত গঙ্গার নিম্ন স্রোতধারার নাম পদ্মা। এই নদীর দৈর্ঘ্য ১১৫ কিমি ও প্রস্থ ৫৭১১ মিটার (মাওয়া)। পদ্মা নদীর অপর নাম ‘কীর্তিনাশা। ‘পদ্মা বাংলাদেশের সবচেয়ে নাব্য নদী।
25
তিব্বতের মানস সরবর হতে উৎপন্ন
ক সুরমা
খ ব্রহ্মপুত্র
গ পদ্মা
ঘ তিস্তা
সঠিক উত্তর: খ (ব্রহ্মপুত্র)
ব্যাখ্যা:
ব্রক্ষপুত্র ও যমুনা নদীর উৎপত্তি হয়েছে তিব্বতের কৈলাসশৃঙ্গের মানস সরোবর হ্রদ থেকে। সুরমা নদীর উৎপত্তি হয়েছে নাগামনিপুর পাহাড়ের দক্ষিনাংশ থেকে। পদ্মা নদীর উৎপত্তি হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে।
26
পদ্মা নদী কোথায় যমুনা নদীর সাথে মিলিত হয়?
ক নগরবাড়ি
খ চাঁদপুর
গ ভৈরব
ঘ গোয়ালন্দ
সঠিক উত্তর: ঘ (গোয়ালন্দ)
ব্যাখ্যা:
রাজবাড়ী জেলায় অবস্থিত গোয়ালন্দ তে মিলিত হয়েছে পদ্মা ও যমুনা নদী। অন্যদিকে চাঁদপুর এ মিলিত হয়েছে পদ্মা ও মেঘনা নদী।
27
সুরমা ও কুশিয়ারা নদী মেঘনা নাম ধারণ করার পূর্বে কোন জেলায় পরষ্পরের সাথে মিলিত হয়েছে?
ক কিশোরগঞ্জ
খ ব্রাহ্মণবাড়িয়া
গ সুনামগঞ্জ
ঘ সিলেট
সঠিক উত্তর: ক (কিশোরগঞ্জ)
ব্যাখ্যা:
সুরমা ও কুশিয়ারা হবিগঞ্জের আজমিরীগঞ্জে মিলিত হয়ে কালনি নাম ধারণ করে এবং কিশোরগঞ্জের ভৈরববাজারের নিকট মেঘনা নাম ধারণ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে । উল্লেখ্য, সুরমা ও কুশিয়ারা আসামের বরাক নদীর দুটি শাখা । বরাক নদী সিলেট সীমান্তে এসে এই দুটি শাখায় বিভক্ত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ।
28
পার্বত্য অঞ্চলের নদীর কোন ধরনের ক্ষয় বেশি হয়?
ক পাশ্বক্ষয়
খ নদীর মোহনায়
গ তীর ভাঙ্গন
ঘ নিম্নক্ষয়
সঠিক উত্তর: ঘ (নিম্নক্ষয়)
ব্যাখ্যা:
পাবর্ত্য অঞ্চলের নদীসমূহের সাধারণত নিম্নক্ষয় হয়।
29
Which river divides Bangladesh and Myanmar?
ক the Karnafuli
খ The Barak
গ The Naf
ঘ The Surma
সঠিক উত্তর: গ (The Naf)
ব্যাখ্যা:
নাফ নদী মিয়ানমার ও বাংলাদেশকে পৃথক করেছে। বাংলাদেশের দক্ষিণতম উপজেলা টেকনাফ এবং মিয়ানমারের আকিয়াব বন্দর নাফ নদীর তীরে অবস্থিত । নাফ নদীর দৈর্ঘ্য 56 কিলোমিটার ।
30
The world's largest river delta found in Bangladesh is the delta of which river?
ক Jamuna
খ Surma
গ Meghna
ঘ Brahmaputra
সঠিক উত্তর: ঘ (Brahmaputra)
ব্যাখ্যা:
বিশ্বের বৃহত্তম নদী বিধৌত বদ্বীপ (River delta) বাংলাদেশ - ভারতের মধ্যে অবস্থিত, যা ব্রহ্মপুত্র - গঙ্গা ব - দ্বীপ নামে পরিচিত । সর্ববৃহৎ River delta হিসেবে এটি 3 অক্টোবর 2012 স্বীকৃতি লাভ করে। এর দৈর্ঘ্য 65000 বর্গ কিলোমিটার, প্রস্থ 320 মিটার । এটি বাংলাদেশের ব্রহ্মপুত্র নদীতে পাওয়া গেছে ।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)