Bangladesh Bank - Officer - 2015
বাংলাদেশ ব্যাংক প্রশ্নব্যাংক বিষয়ের Bangladesh Bank - Officer - 2015 অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও ব্যাখ্যাসহ সমাধান। বিসিএস ও চাকরির সেরা প্রস্তুতি।
মোট 91 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 7'অভিনিবেশ' শব্দের অর্থ কি ?
ক
নিস্পৃহ
খ
বিশেষভাবে
গ
অভিরুচি
ঘ
মনোযোগ
সঠিক উত্তর:
ঘ (মনোযোগ)
ব্যাখ্যা:
‘অভিনিবেশ’ শব্দটি বিশেষ্যপদ, যার অর্থ : মনোযোগ। অভিরুচি শব্দটি বিশেষ্যপদ, যার অর্থ: অষিনাষ; বাসনা। ‘নিস্পৃহ’ শব্দটি বিশেষণ পদ, যার অর্থ: কামন্যাশূন্য; স্পৃহাহীন, বাসনাহিবীন।
নিম্নে কোন বাক্যটি সঠিক ?
ক
আমার কথাই প্রমান হলো ।
খ
আমার কথাই প্রমানীত হলো ।
গ
আমার কথাই প্রমাণিত হলো ।
ঘ
আমার কথাই প্রমাণ হলো ।
সঠিক উত্তর:
গ (আমার কথাই প্রমাণিত হলো ।)
ব্যাখ্যা:
'আমার কথাই প্রমাণিত হলো' - বাক্যটি সঠিক। আমার কথাই প্রমান হলো । আমার কথাই প্রমাণ হলো । আমার কথাই প্রমানীত হলো । উক্ত বাক্য গুলোতে ব্যাকরণগত ভুল রয়েছে।
বাংলা ভাষার সাধুরীতির বৈশিষ্ট্য কোনটি ?
ক
বিশেষ্য ও সর্বনাম এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
খ
বিশেষ্য ও বিশেষণ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
গ
সর্বনাম ও বিশেষণ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
ঘ
সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
সঠিক উত্তর:
ঘ (সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে)
ব্যাখ্যা:
বাংলা ভাষার সাধুরীতি কিছু বৈশিষ্ট্য হলো - ক. বাংলা লেখ্য সাধুরীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়মন অনুসরণ করে চলে এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। খ. সাধু ভাষায় তৎসম বা সংস্কৃত শব্দের প্রাধান্য। গ. সাধুরীতির গদ্য এক প্রকার আভিজাত্য ও গাম্ভীর্যের অধিকারী। ঘ. এ রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী। ঙ. এ রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। সুতরাং সঠিক উত্তর (b)।
'শশী' ও 'কুমুদ' বাংলা সাহিত্যের কোন বিখ্যাত উপন্যাসের দু'টি চরিত্র ?
ক
পুতুল নাচের ইতিকথা
খ
উত্তম পুরুষ
গ
কবি
ঘ
গোরা
সঠিক উত্তর:
ক (পুতুল নাচের ইতিকথা)
ব্যাখ্যা:
প্রশ্নে উল্লিখিত (‘শশী ও ‘কুমু) ‘কুমুদ নামটির হবে ‘কুসুম। এ দুটি চরিত্র ‘পুতুলনাচের ইতিকথা উপন্যাসের । মানিক বন্দোপাধ্যায়ের এ উপন্যাসে পুতুল বলতে চরিত্রগুলোকে বোঝানো হয়েছে, যারা চারিত্রিক দৃঢ়তা নিয়ে দাঁড়াতে পারে না; পুতুলের মতো অন্যোর অল্প ধাক্কাতে চালিত হয়। ‘নিতাই ও ‘ঠাকুরঝি তারাশঙ্কর বন্দোপাধ্যায়ের ‘কবি উপন্যাসের চরিত্র। ‘শাকের ‘ চরিত্রটি রশীদ রচিত ‘উত্তম পুরুষ উপন্যাসের রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘গোরা উপন্যাসের উল্লেখযোগ্য রচিত্র গোরা, পরেশবাবু, সুচরিতা, কৃষ্ণয়াল ও আনন্দময়ী।
কোন ভাষার সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায় ?
ক
চলতি ভাষায়
খ
আঞ্চলিক ভাষায়
গ
সাধু ভাষায়
ঘ
কথ্য ভাষায়
সঠিক উত্তর:
গ (সাধু ভাষায়)
ব্যাখ্যা:
সাধুভাষা ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুবির্দিষ্ট , তাই এ ভাষায় সাহিত্যের গাম্ভীর্য প্রকাশ পায়।
অভিধানে কোন শব্দ আগে বসবে ?
ক
চাঁটি
খ
চানা
গ
চালা
ঘ
চাঁদা
সঠিক উত্তর:
ক (চাঁটি)
ব্যাখ্যা:
অভিধান এক ধরনের বই , যাতে একটি নির্দিষ্ট ভাষার শব্দসমূহ বর্ণানুক্রমে তালিকাভূক্ত থাকে এবং শব্দসমূহের অর্থ , উচ্চারণ , ব্যূৎপত্তি , ব্যবহার ইত্যাদি বর্ণিত ও ব্যাখ্যায়িত থাকে। অভিধান বিভিন্ন রকমের হতে পারে। যেমন কোন অভিধানে শব্দের এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ থাকতে পারে , কোন অভিধানে কোন শব্দ কীভাবে ব্যবহার হবে সেটির বর্ণনা থাকতে পারে ; জীবনীর অভিধানে বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের জীবনীর সঙ্কলন থাকতে পারে , প্রযুক্তি সম্পর্কিত অভিধানে প্রযুক্তির সুনির্দিষ্ট বিভাগ সম্পর্কিত শব্দসমূহের অর্থ ও ব্যাখ্যা থাকে। অনেক সময় অভিধানের ব্যাপ্তি বিস্তৃত হয়ে বিশ্বকোষের কাছাকাছি চলে যেতে পারে।
'আনারস' এবং 'চাবি' শব্দ দুটি বাংলা ভাষায় কোন ভাষা হতে গৃহীত হয়েছে ?
ক
দেশী
খ
পর্তুগীজ
গ
ওলন্দাজ
ঘ
আরবী
সঠিক উত্তর:
খ (পর্তুগীজ)
ব্যাখ্যা:
বাংলাদেশে আগত বিভিন্ন ভাষাভাষী মানুষের বহু শব্দ বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, এসব শব্দকে বরা হয় বিদেশি শব্দ। যেমন - পর্তুগিজ : আনারস, চাবি, আলপিন, বালতি ইত্যাদি আরবি : আর্লাহ, ইসলাম, কলম, রায় ইত্যাদি ওলন্দাজ : ইস্কাপন, তুরুপ, রুইতন, হরতন ইত্যাদি। বাংলাদেশের আদিম অধিবাসীদের ( যেমন: কোল, মুন্ড প্রভৃতি) ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত হয়েছে, এসব শব্দকে দেশি শব্দ বলে। যেমন - কুলা, টোপর, ডাব, ডাগর, ঢেকি ইত্যাদি।
কোনটি শুদ্ধ বানান ?
ক
ণির্নিমেষ
খ
ণির্ণিমেষ
গ
নির্নিমেষ
ঘ
নির্ণিমেষ
সঠিক উত্তর:
গ (নির্নিমেষ)
ব্যাখ্যা:
নির্নিমেষ : ( বিশেষণ পদ ) নিমেষহীন , পলকশূন্য। ( বিশেষ্য পদ ) বিষ্ণু , মৎস্য।
'অমিত্রাক্ষর' ছন্দের বৈশিষ্ট্য হলো -
ক
চরণের প্রথমে মিল থাকে
খ
অন্তমিল থাকে না
গ
অন্তমিল থাকে
ঘ
বিশ মাত্রার পর্ব থাকে
সঠিক উত্তর:
খ (অন্তমিল থাকে না)
ব্যাখ্যা:
‘অমিত্রাক্ষর’ শব্দের অর্থ : যেখানে অক্ষরের মিত্রতা বা মিল নেই থাকে না। চরণ শেষে অন্তমিলের বাঁধাধরা নিয়ম থেকে মুক্ত কিন্তু পর্ব বিন্যাসে সমতা ৮ + ৬ মাত্রার উপস্থিতি দেখা যায়। তাই সঠিক উত্তর (d)।
বাংলা ভাষার যতি চিহ্নের প্রচলন করেন কে ?
ক
ঈশ্বচন্দ্র বিদ্যাসাগর
খ
রবীন্দ্রনাথ ঠাকুর
গ
প্যারীচাঁদ মিত্র
ঘ
বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
সঠিক উত্তর:
ক (ঈশ্বচন্দ্র বিদ্যাসাগর)
ব্যাখ্যা:
বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এজন্য তিনি শিল্পগুণসমৃদ্ধ বাংলা গদ্যের স্রষ্ঠা হিসেবে খ্যাত। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যয়কে বাংলা উপন্যাসের জনক বলা ঞয়। বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ প্রতিভা রবীন্দ্রনাথ ঠাকুর এবং প্যারীচাঁদ মিত্রকে বাংলা উপন্যাস রচনার পথিকৃৎ বলা হয়।
'সংশয়' এর বিপরীতার্থক শব্দ কোনটি ?
ক
প্রত্যয়
খ
নির্ভয়
গ
দ্বিধা
ঘ
বিষ্ময়
সঠিক উত্তর:
ক (প্রত্যয়)
ব্যাখ্যা:
‘সংশয়’ শব্দটি বিশেষ্য পদ, যার অর্থ : সন্দেহ, দ্বিধা। এর বিপরীত শব্দ প্রত্যয়।
'সন্ধ্যায় সূর্য অন্ত যায়' এটি কোন বর্তমান কালের ?
ক
সাধারন বর্তমান
খ
ঘটমান বর্তমান
গ
পুরাঘটিত বর্তমান
ঘ
নিত্যবৃত্ত বর্তমান
সঠিক উত্তর:
ঘ (নিত্যবৃত্ত বর্তমান)
ব্যাখ্যা:
স্বাভাবিক বা অভ্যস্ততা বোঝালে সাধারণ বর্তমান কালের ক্রিয়াকে নত্যবৃত্ত বর্তমান কাল বলে। যেমন - ‘সন্ধ্যায় সূর্য অস্ত যায়’। (স্বাভাবিকতা)’ ‘আমি রোজ সকালে বেড়াতে যাই ( অভ্যস্ততা)। যে ক্রিযঅ বর্তমানে সাধারণভাবে ঘটে, তার কালকে সাধারণ বর্তমান কাল বলে। যেমন: সে ভাত খায়। আমি বাড়ি যাই। যে কাজ শেষ হয়নি, এখনও চলছে, সে কাজ বোঝাবার জন্য ঘটমান বর্তমান কাজ ব্যবহৃত হয়। যেমন - নীলা গান গাইছে। হাসান বই পড়ছে। ক্রিয়া পূর্বে শেষ হলেও তার ফল এখনও বর্তমান থাকলে, পুরাঘটিত বর্তমান কাল ব্যবহৃত হয়। যেমন: এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।
'রাত্রি'র সমার্থক শব্দ নয় -
ক
বারিদ
খ
যামিনী
গ
শর্বরী
ঘ
রজনী
সঠিক উত্তর:
ক (বারিদ)
ব্যাখ্যা:
‘রাত্রি’র সমার্থক শব্দ : শর্বরী, রজনী, যামিনী, নিশি, রাত, নিশা, বিভাবরী প্রভৃতি। অপরদিকে ‘বারিদ’ হচ্ছে ‘মেঘ’ শব্দের সমার্থক।
'ব্রজবুলি' বলতে কি বোঝায় ?
ক
মৈথিলি ভাষায় একটি উপভাষা
খ
একরকম কৃত্রিম কবিভাষা
গ
ব্রজধামে কথিত ভাষা
ঘ
বাংলা ও হিন্দির যোগফল
সঠিক উত্তর:
খ (একরকম কৃত্রিম কবিভাষা)
ব্যাখ্যা:
‘ব্রজবুলি’ বলতে বোঝায় একরম কৃত্রিম কবিভাষা। বৈষ্ণব পদাবলীর অধিকাংশ পদ রচিত হয়েছে এ ভাষায়। মূলত মৈথিলি ও বাংরা মিশ্রিত এই মধুর সাহিত্যিক ভাষায় রচিত রাখা - কৃষ্ণবিষয়ক পদ।
ইহলোকে যা সামান্য নয় -
ক
অলোকসামান্য
খ
অনন্যসাদারন
গ
আলোকসামান্য
ঘ
অনন্যসাধারণ
সঠিক উত্তর:
ক (অলোকসামান্য)
ব্যাখ্যা:
ইহলোকে যা সামান্য নয় - আলোকসামান্য; যার সাধারণের মধ্যে যায় না এমন - অনন্য সাধারণ।
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)