Bangladesh Bank - Assistant Director - 2015

বাংলাদেশ ব্যাংক প্রশ্নব্যাংক বিষয়ের Bangladesh Bank - Assistant Director - 2015 অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও ব্যাখ্যাসহ সমাধান। বিসিএস ও চাকরির সেরা প্রস্তুতি।

মোট 84 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 6
1
ভাষার মূল উপাদান হচ্ছে -
ক বর্ণ
খ ধ্বনি
গ বাক্য
ঘ শব্দ
সঠিক উত্তর: খ (ধ্বনি)
ব্যাখ্যা:
মানুষ মনের ভাব প্রকাশের জন্য যে কথা বলে তার মূলে আছে কতগুলো ধ্বনি। এই ধ্বনিই ভাষার মূল উপাদান। ধ্বনির লিখিত রূপ বা সাংকেতিক চিহ্নকে বলা হয় বর্ণ। অর্থপূর্ণ ধ্বনি ও ধ্বনিসমষ্টিকে শব্দ বলা হয়। যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণভাবে প্রকাশিত হয়, তাকে বাক্য বলে।
2
'আভরণ' শব্দের অর্থ কি ?
ক অলংকার
খ রমণীয়
গ অনবরত
ঘ আচ্ছাদন
সঠিক উত্তর: ক (অলংকার)
ব্যাখ্যা:
‘আভরণ’ বিশেষ্যবাচক শব্দটির অর্থ ; অলংকার।
3
"মন্ত্রের সাধন কিংবা শরীর পতন" -এখানে 'কিংবা' অব্যয়টি কোন অব্যয় ?
ক অনুকার অব্যয়
খ সমুচ্চয়ী অব্যয়
গ সংযোজক অব্যয়
ঘ বিয়োজক অব্যয়
সঠিক উত্তর: ঘ (বিয়োজক অব্যয়)
ব্যাখ্যা:
‘মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন’ - এখানে ‘কিংবা’ অব্যয়টি বিয়োজক অব্যয়। কারণ ‘কিংবা’ অব্যয়টি দুটি বাক্যাংশের বিয়োজক। যে সকল অব্যয় অব্যৗক্ত রব, শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত হয়, সেগুলোকে অনুকার বা ধ্বন্যাত্মক অব্যয় বলে। যেমন - বজ্রের ধ্বনি - কড়কড়, বাতাসের গতি - শনশন। যে অব্যয় পদ একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের অথবা বাক্যস্থিত একটি পদের সঙ্গে অন্য একটি পদের সংযোজন,বিয়োজন বা সংকোচন ঘটায়, তাকে সমুচ্চয়ী অব্যয় বলে।
4
'ঢাকের কাঠি' বাগধারার অর্থ -
ক সাহায্যকারী
খ বাদক
গ তোষামুদে
ঘ স্বাস্থ্যহীন লোক
সঠিক উত্তর: গ (তোষামুদে)
ব্যাখ্যা:
‘ঢাকের কাঠি’ বাগধারার অর্থ ; তোষামুদে।
5
'বাবুর্চি' কোন ভাষার শব্দ ?
ক র্তুকি
খ ফারসি
গ উর্দু
ঘ আরবি
সঠিক উত্তর: ক (র্তুকি)
ব্যাখ্যা:
তুর্কি ভাষার ‘বাবুর্চি’ শব্দটির অর্থ ; পাচক। এ ভাষার আরও কিছু শব্দ হলো ; উজবুক, কুর্নিশ, চকমক, বাবা, বেগম। আরবি ভাষার কিছু শব্দ হলো ; হালাল, আদালত, আসল, ইনকিলাব। ফারসি ভাষার কিছু শব্দ হলো ; কাজী, নবার, বেহেশত, আমদানি।
6
কোন বানানটি শুদ্ধ ?
ক মূর্ধন্য
খ মুর্ধন্য
গ মুর্ধণ্য
ঘ মূর্ধণ
সঠিক উত্তর: ক (মূর্ধন্য)
ব্যাখ্যা:
প্রশ্নে প্রদত্ত অপশনগুলোর মধ্যে শুদ্ধ বানানটি হলো ‘মূর্ধন্য’।
7
বাংলা ভাষা কোন শব্দ দুটি গ্রহন করেছে চীনা ভাষা হতে ?
ক চাকু, চাকর
খ চা, চিনি
গ রিক্সা, রেস্তোরাঁ
ঘ খদ্দর, হরতাল
সঠিক উত্তর: খ (চা, চিনি)
ব্যাখ্যা:
‘চা, চিনি’ শব্দ দুটি বাংলা চীনা ভাষা হতে গ্রহণ করেছে। ‘চাকু’ (তুর্কি), চাকর (ফরাসি); ‘খদ্দর ও হরতাল’ গুজরাটি ভাষার শব্দ। ‘রিক্সা’ জাপানি, রেস্তোরাঁ ফরাসি ভাষা হতে বাংলা ভাষা গ্রহণ করেছে।
8
ভাষার সর্বনাম ব্যবহারের উদ্দেশ্য কি ?
ক বিশেষণের পরিবর্তে ব্যবহার করা
খ বিশেষ্যের অভাব দূর করা
গ ভাষা শব্দ সম্পদ বৃদ্ধি করা
ঘ বিশেষ্যের পুনরাবৃত্তি দূর করা
সঠিক উত্তর: ঘ (বিশেষ্যের পুনরাবৃত্তি দূর করা)
ব্যাখ্যা:
বিশেষ্যের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয়, তাকে সর্বনাম পদ বলে। ভাষায় সর্বনাম ব্যবহারের উদ্দেশ্য বিশেষ্যের পুনরাবৃত্তি দূর করা।
9
সন্ধির প্রধান সুবিধা কি ?
ক উচ্চারণের সুবিধা
খ শোনার সুবিধা
গ পড়ার সুবিধা
ঘ লেখার সুবিধা
সঠিক উত্তর: ক (উচ্চারণের সুবিধা)
ব্যাখ্যা:
সন্ধির সুবিধা দুটি - ক. স্বাভাবিক উচ্চারণে সহজপ্রবণতা ও খ, ধ্বনিগত মাধুর্য সম্পাদন।
10
"কর্মভোগ এড়ানো যায় না" - এখানে 'কর্ম' কোন অর্থ প্রকাশ করছে ?
ক পেশা
খ কৃতকর্ম
গ কর্তব্য
ঘ অনুষ্ঠান
সঠিক উত্তর: খ (কৃতকর্ম)
ব্যাখ্যা:
‘কর্মভোগ এড়ানো যায় না’ – এখানে ‘কর্ম’ শব্দটি দ্বারা কৃতকর্ম অর্থ প্রকাশ করছে।
11
তুমি না বলেছিলে আগামীকাল আসবে ? এখানে 'না' -এর ব্যবহার কি অর্থে ?
ক না-বাচক
খ প্রশ্নবোধক
গ বিষ্ময়সূচক
ঘ হ্যাঁ-বাচক
সঠিক উত্তর: খ (প্রশ্নবোধক)
ব্যাখ্যা:
‘তুমি না বলেছিলে আগামীকাল আসবে?’ - এখানে ‘না’ প্রশ্নবোধক অর্থে ব্যবহার করা হয়েছে।
12
'পাবক' নিচের কোন শব্দের প্রতিশব্দ ?
ক কিরণ
খ অগ্নি
গ বাতাস
ঘ দিবস
সঠিক উত্তর: খ (অগ্নি)
ব্যাখ্যা:
‘পাবক’ শব্দের প্রতিশব্দ ‘অগ্নি’। কিরণ, দিবস, বাতাস শব্দের প্রতিশব্দ যথাক্রমে; আলো, দিন ও বায়ু।
13
'মৃন্ময়ী' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা ?
ক সমাপ্তি
খ পোস্টমাস্টার
গ মধ্যবর্তিনী
ঘ দেনা-পাওনা
সঠিক উত্তর: ক (সমাপ্তি)
ব্যাখ্যা:
‘মৃন্ময়ী’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘সমাপ্তি’ গল্পের নায়িকা। এছাড়া ‘দেনা - পাওনা’, ‘পোষ্টমাষ্টার’ ও ‘মধ্যবর্তিনী’ গল্পের প্রধান চরিত্র হলো যথাক্রমে ; নিরুপমা, রতন এবং হরসুন্দরী ও শৈলবালা।
14
কোনটি অনুজ্ঞা ?
ক তুমি গিয়েছিলে
খ তুমি যাচ্ছিলে
গ তুমি যাচ্ছ
ঘ তুমি যাও
সঠিক উত্তর: ঘ (তুমি যাও)
ব্যাখ্যা:
আদেশ, অনুরোধ, অনুমতি, প্রার্থনা, অনুনয় প্রভৃতি অর্থে বর্তমান ও ভবিষ্যৎকালে মধ্যম পুরুষে ক্রিয়াপদের যে রূপ হয় তাকে অনুজ্ঞা পদ বলে।
15
কোনটি সঠিক ?
ক একাত্তরের দিনগুলো (উপন্যাস)
খ পথের দাবী (উপন্যাস)
গ গোরা (নাট্যগ্রন্থ)
ঘ বিদ্রোহী (কাব্যগ্রন্থ)
সঠিক উত্তর: খ (পথের দাবী (উপন্যাস))
ব্যাখ্যা:
‘একাত্তরের দিনগুলি’ জাহানারা ইমাম রচিত স্মৃতিচারণমূলক গ্রন্থ। ‘বিদ্রোহী’ কাজী নজরুল ইসলাম রচিত কবিতা। ‘পথের দাবী’ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস এবং ‘গোরা’ রবন্দ্রিনাথ ঠাকুর রচিত উপন্যাস।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)