Bangladesh Bank - Assistant Director - 2010

বাংলাদেশ ব্যাংক প্রশ্নব্যাংক বিষয়ের Bangladesh Bank - Assistant Director - 2010 অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও ব্যাখ্যাসহ সমাধান। বিসিএস ও চাকরির সেরা প্রস্তুতি।

মোট 90 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 6
1
কোনটি 'আকাশ' শব্দের সমার্থক শব্দ নয় ?
ক অন্তরীক্ষ
খ গগন
গ হিমাংশু
ঘ অম্বর
সঠিক উত্তর: গ (হিমাংশু)
ব্যাখ্যা:
আকাশ - অন্তরীক্ষ, অম্বর, গগন, নভঃ, ব্যোম, অভ্র, শূন্য, নীলিমা, অনন্ত ইত্যাদি। হিমাংশু - চাঁদ, চন্দ্র, ইন্দু, বিধু, সুধাংশু, হিমকর, শশধর, শশাঙ্ক ইত্যাদি। তাই উত্তর হবে: হিমাংশু।
2
কোনগুলো দেশী শব্দ ?
ক চা, চিনি
খ লুঙ্গি, ফুঙ্গি
গ টেবিল, চেয়ার
ঘ চাল, চুলা
সঠিক উত্তর: ঘ (চাল, চুলা)
ব্যাখ্যা:
চা, চিনি - চিনা শব্দ লুঙ্গি, ফুঙ্গি - মায়ানমার (বার্মিজ) শব্দ টেবিল, চেয়ার - ইংরেজি শব্দ। চাল, চুলা - দেশি শব্দ। দেশি শব্দ : বাংলাদেশের আদিম অধিবাসীদের ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত হয়েছে। এসব শব্দকে দেশি শব্দ বলে। যেমন: কুড়ি, চুলা, চাল, কুলা, ডাব, ডাগর ইত্যাদি।
3
'সন্ধি' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি ?
ক বিয়োগ
খ নিগ্রহ
গ বর্জন
ঘ বিগ্রহ
সঠিক উত্তর: ঘ (বিগ্রহ)
ব্যাখ্যা:
সন্ধি : বি. মিলন; বিবদমান পক্ষসমূহের মধ্যে ঐক্যস্হাপন বা শান্তিস্হাপন, রাজনৈতিক চুক্তি; মিলনস্হান বা জোড়; শরীরের অঙ্গ - প্রত্যঙ্গের মিলনস্হান বা গ্রন্হিমুখ ; মিলনকাল; দিনরাত্রি বা দুই তিথি বিগ্রহ : বি. যুদ্ধ (সন্ধি - বিগ্রহ); কলহ, বিবাদ; বিভাগ; বিস্তার; (ব্যাক.) সমাসের অর্থবোধক বাক্য, ব্যাসবাক্য। [সং. বি + √ গ্রহ্ + অ]। তাই সন্ধি শব্দের বিপরীত শব্দ বিগ্রহ।
4
কোন শব্দটির লিঙ্গান্তর হয় না ?
ক সাহেব
খ বাদশা
গ কোকিল
ঘ কবি
সঠিক উত্তর: ক (সাহেব)
ব্যাখ্যা:
কতোগুলো শব্দের লিঙ্গান্তর হয় না। এগুলো নিত্য পুরুষবাচক শব্দ। প্রদত্ত শব্দগুলো কেবল পুরুষ বোঝায়। যেমন: কবিরাজ, ঢাকী, কৃতদার, অকৃতদার ইত্যাদি। তাই সঠিক উত্তর: কবিরাজ।
5
কোনটি সঠিক ?
ক ভদ্রতাচিত
খ ভদ্রাচিত
গ ভদ্রতচিত
ঘ ভদ্রচিত
সঠিক উত্তর: ক (ভদ্রতাচিত)
ব্যাখ্যা:
সঠিক বানান - ভদ্রোচিত। ভদ্রোচিত শব্দের অর্থ - ভদ্রলোকের যোগ্য, ভদ্রতাসম্পন্ন। প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ। অপশনে সঠিক উত্তর নেই।
6
উনপাঁজুরে শব্দের অর্থ ঃ
ক সৌভাগ্যবান
খ কর্মঠ
গ হতভাগ্য
ঘ লোভী
সঠিক উত্তর: ক (সৌভাগ্যবান)
ব্যাখ্যা:
উনপাঁজুরে একটি বাগধারা। প্রদত্ত বাগধারাটির অর্থ - হতভাগ্য /মন্দভাগ্য/দুর্বল। যেমন: সে উনপাঁজুরে ছেলে।
7
কোনটি উত্তম পুরুষের উদাহরণ ?
ক আমি
খ সে
গ যিনি
ঘ তুমি
সঠিক উত্তর: ক (আমি)
ব্যাখ্যা:
উত্তম পুরুষ : বক্তা নিজের নামের পরিবর্তে যে সর্বনাম ব্যবহার করেন তাকে উত্তম পুরুষ বলে। যেমন: আমি, আমরা, আমাকে, আমাদের ইত্যাদি। তাই সঠিক উত্তর : আমি
8
'দিনের আলো ও সন্ধ্যার আঁধার মিলন' --এক কথায়
ক পরাহ্ন
খ অপরাহ্ন
গ প্রদোষ
ঘ গোধূলি
সঠিক উত্তর: ঘ (গোধূলি)
ব্যাখ্যা:
দিনের পূর্ব ভাগ - পূর্বাহ্ন দিনের শেষ ভাগ - অপরাহ্ন দিনের আলো ও সন্ধার আঁধারের মিলন - গোধূলী। তাই সঠিক উত্তর: গোধূলী।
9
'যা দীপ্তি পাচ্ছে' -- এক কথায়
ক দেদীপ্যমান
খ দীপ্তিমান
গ আলোকিত
ঘ উজ্জ্বল
সঠিক উত্তর: ক (দেদীপ্যমান)
ব্যাখ্যা:
যা দীপ্তি পাচ্ছে - দেদীপ্যমান। দেদীপ্যমান শব্দের অর্থ - অতিশয় তেজ বা প্রভা নিয়ে জ্বলছে এমন, জাজ্বল্যমান। প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ।
10
'হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি পরধব লোভে মত্ত' --- কোন কবির কবিতা থেকে নেয়া হয়েছে ?
ক রবীন্দ্রনাথ ঠাকুর
খ মাইকেল মধুসূধন দত্ত
গ সুফিয়া কামাল
ঘ জসীমউদ্দীন
সঠিক উত্তর: খ (মাইকেল মধুসূধন দত্ত)
ব্যাখ্যা:
"হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত" - উক্তিটি মাইকেল মধুসূদন দত্তের। পঙ্কতিটি মাইকেল মধুসূদন দত্তের "বঙ্গভাষা" কবিতার। "বঙ্গভাষা " মাইকেল মধুসূদন দত্ত রচিত একটি সনেট। ধারণা করা হয় প্রবাসের ফ্রান্সের ভার্সাই নগরীতে থাকাকালীন তিনি এই সনেট লিখেন।
11
A good book is ___ with a hard cover to __ its contents .
ক made, outshine
খ written, hied
গ designed, protect
ঘ hidden, reveal
সঠিক উত্তর: গ (designed, protect)
ব্যাখ্যা:
Made (তৈরি), Outshine (উজ্জ্বলতায় কোনো কিছুকে ছাপিয়ে যাওয়া) Written (লিখিত), Hied (দ্রুত গমন) Designed (পরিকল্পিত/নকশাকৃত), Protect (রক্ষা করা) Hidden (গোপন/গুপ্ত), Reveal (প্রকাশ করা)
12
How long ___ English ?
ক area you learning
খ have you been learning
গ you learn
ঘ do you learn
সঠিক উত্তর: খ (have you been learning)
ব্যাখ্যা:
"How long" is an interrogative phrase used to inquire about the duration or length of time. It introduces the question and indicates the desired information. "have you been learning" is the present perfect continuous tense. It is used to describe an action that started in the past, is still ongoing in the present, and may continue into the future. The structure "have + subject + been + verb (-ing form)" is employed in the present perfect continuous tense. "English" is the direct object of the sentence, indicating the specific language being referred to. Putting it all together, the complete sentence "How long have you been learning English?" is a grammatically correct interrogative sentence that inquires about the duration of someone's ongoing process of learning the English language.
13
The list of examination marks ___ missing from Tani's drawers only a while ago .
ক is found
খ are found
গ were found
ঘ was found
সঠিক উত্তর: ঘ (was found)
14
I soon lost interest in Nadia's story as she was ___ herself .
ক repetitions
খ repeatedly
গ repeats
ঘ repeated
সঠিক উত্তর: ক (repetitions)
15
Find the synonym of the word 'Radiant'
ক Serenity
খ Victory
গ Conger
ঘ Complacency
সঠিক উত্তর: ক (Serenity)
ব্যাখ্যা:
Radiant - আনন্দে উদ্ভাসিত। Serenity - নির্মলতা, প্রশান্তি। Victory - বিজয়। Conger - দীর্ঘকায় সামুদ্রিক বাণ মাছ। Complacency - আত্মতৃপ্তি।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)