বাংলাদেশ ব্যাংক অফিসার 2022
বাংলাদেশ ব্যাংক প্রশ্নব্যাংক বিষয়ের বাংলাদেশ ব্যাংক অফিসার 2022 অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও ব্যাখ্যাসহ সমাধান। বিসিএস ও চাকরির সেরা প্রস্তুতি।
মোট 76 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 6চর্যাপদ তিব্বতি ভাষায় কে অনুবাদ করেন?
ক
মুনিদত্ত
খ
কীর্তিচন্দ্ৰ
গ
হরপ্রসাদ শাস্ত্রী
ঘ
প্রবোধচন্দ্র বাগচী
সঠিক উত্তর:
খ (কীর্তিচন্দ্ৰ)
ব্যাখ্যা:
চর্যার অর্থ জানা যায় মুনিদত্তের 'নির্মল গিরাটীকা' থেকে। এই টীকার তিব্বতি অনুবাদ করেন কীর্তিচন্দ্র বা চন্দ্রকীর্তি। টীকাটি আবিষ্কার করেন প্রবোধচন্দ্র বাগচী।
কোন কবির মৃত্যুর মাধ্যমে বাংলা সাহিত্যে মধ্যযুগের সমাপ্তি ঘটে?
ক
ভারতচন্দ্র রায়গুণাকর
খ
নারায়ন সেন
গ
মানিক দত্ত
ঘ
মুকুন্দরাম চক্রবর্তী
সঠিক উত্তর:
ক (ভারতচন্দ্র রায়গুণাকর)
ব্যাখ্যা:
মধ্যযুগের বাংলা সাহিত্যে ভারতচন্দ্র রায়গুণাকরের অবদান অপরিসীম, তার মৃত্যুর পরই পরই বাংলা সাহিত্যে মধ্যযুগের সমাপ্তি হয়েছে।
‘খনার বচন' কোন যুগে সমৃদ্ধি লাভ করে?
ক
প্রাচীন যুগ
খ
প্রাচীন যুগের শেষে
গ
মধ্যযুগের শুরুতে
ঘ
মধ্য যুগের শেষে
সঠিক উত্তর:
গ (মধ্যযুগের শুরুতে)
ব্যাখ্যা:
খনার বচন প্রাচীন যুগের সৃষ্টি, কিন্তু বিকাশ লাভ করে মধ্যযুগের শুরুতে।
কোন ঔপন্যাসিকের চারটি উপন্যাস একত্রে সংকলিত হয়েছে ‘শতবর্ষ' নামে?
ক
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ
রমেশচন্দ্র দত্ত
গ
তারাশঙ্কর
ঘ
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
সঠিক উত্তর:
খ (রমেশচন্দ্র দত্ত)
ব্যাখ্যা:
রমেশচন্দ্রের চারটি ঐতিহাসিক উপন্যাস বঙ্গবিজেতা (১৮৭৪), মাধবীকঙ্কণ (১৮৭৭), জীবন-প্রভাত (১৮৭৮) এবং জীবন-সন্ধ্যা (১৮৭৯) যথাক্রমে আকবর, শাজাহান এবং আওরঙ্গজেব এবং জাহাঙ্গীরের সময়ের ঘটনা অবলম্বনে রচিত হয়েছিল । মুঘল সাম্রাজ্যের শতবর্ষের ইতিহাসের ঘটনা নিয়ে এই উপন্যাসগুলি রচিত হয়েছিল বলে এগুলি একসাথে শতবর্ষ (১৮৭৯) নামে সঙ্কলিত হয়েছিল ।
বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের আঞ্চলিক কথ্য রীতি / উপভাষার নাম কি?
ক
বাঙ্গালি
খ
পূর্বি
গ
কামরূপি
ঘ
বরেন্দ্রি
সঠিক উত্তর:
ক (বাঙ্গালি)
ব্যাখ্যা:
এটি অধুনা বাংলাদেশের প্রধান উপভাষা।ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, বৃহত্তর কুমিল্লা-নোয়াখালী এবং ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আছে এই উপভাষা। ভাষাভাষী সংখ্যা বিবেচনায় এই উপভাষাই সবচেয়ে বেশি ব্যবহৃত।
কোন বর্ণে (মাত্রার উপর ভিত্তি করে) ৬টি মাত্রাহীন বর্ণ হয়েছে?
ক
স্বরবর্ণ
খ
অর্ধমাত্রার বর্ণ
গ
কোনটিই নয়
ঘ
ব্যাঞ্জনবর্ণ
সঠিক উত্তর:
ঘ (ব্যাঞ্জনবর্ণ)
ব্যাখ্যা:
বাংলা বর্ণমালায় মাত্রা ছাড়া মোট বর্ণঃ ১০ টি। এরমধ্য স্বরবর্ণ ৪টি- এ,ঐ,ও, ঔ, এবং ব্যঞ্জনবর্ণ ৬টি- ঙ, ঞ, ৎ,ং, :, ঁ।
‘অতঃপর' শব্দের মূলশব্দ কোনটি?
ক
অনন্তর
খ
অত্র
গ
কোনটিই নয়
ঘ
অতএব
সঠিক উত্তর:
ক (অনন্তর)
ব্যাখ্যা:
অতঃপর একটি অব্যয়বাচক শব্দ। যার মূলশব্দ অনন্তর। অনন্তর শব্দের অর্থ ইহার পর, তাহার পর, অতঃপর।
নিচের কোন বানানটি শুদ্ধ?
ক
স্বাধীকার
খ
তরুচ্ছায়া
গ
ভূবন
ঘ
বিবাদমান
সঠিক উত্তর:
খ (তরুচ্ছায়া)
ব্যাখ্যা:
শুদ্ধরুপঃ স্বাধিকার,ভুবন,বিবদমান
কোনটি শুদ্ধ বানান?
ক
পোষ্ট
খ
বস্তুঃত
গ
বামুন
ঘ
অন্তস্থ
সঠিক উত্তর:
গ (বামুন)
ব্যাখ্যা:
শুদ্ধরুপঃ অন্তঃস্থ,বস্তুত,পোস্ট
বাংলা উপন্যাসের জনক বলা হয় কাকে?
ক
বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
খ
মানিক বন্দোপাধ্যায়
গ
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ
জীবনানন্দ দাশ
সঠিক উত্তর:
গ (বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)
ব্যাখ্যা:
বঙ্কিমচন্দ্রকে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসিক বলা হয়। তাকে বাংলার স্কট নামে অভিহিত করা হয়েছে। লেখকের প্রথম বাংলা উপন্যাস দুর্গেশনন্দিনী(১৮৬৫)। দুর্গেশ নন্দিনী শব্দের অর্থ দুর্গ প্রধানের কন্যা।
‘শনিবারের চিঠি' কি ধরনের সাহিত্য পত্রিকা?
ক
মন্তব্যধর্মী
খ
হাস্যরসাত্মক
গ
তথ্য সমৃদ্ধ
ঘ
নীতিকথা
সঠিক উত্তর:
খ (হাস্যরসাত্মক)
ব্যাখ্যা:
শনিবারের চিঠি স্যাটায়ার ধর্মী সাহিত্যিক পত্রিকা। প্রথম দিকে এটি সাপ্তাহিক পরে মাসিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়। এর প্রধান উদ্দেশ্য ছিল হাস্য কৌতুকের মাধ্যমে সমসাময়িক সাহিত্য-চর্চাকে আক্রমণ করা। যোগানন্দ দাস ছিলেন একাধারে উক্ত পত্রিকার প্রথম সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর।
বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত?
ক
৬টি
খ
৮টি
গ
কোনটি নয়
ঘ
৭টি
সঠিক উত্তর:
ঘ (৭টি)
ব্যাখ্যা:
মৌলিক স্বরধ্বনি ৭টি - অ, আ, ই, উ, এ, ও এবং অ্যা।
ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?
ক
বর্ণ
খ
অক্ষর
গ
ধ্বনি
ঘ
শব্দ
সঠিক উত্তর:
গ (ধ্বনি)
নিচের কোন শব্দটি নিত্য সমাসের উদাহরণ?
ক
একটি মাত্র
খ
আনাগোনা
গ
রামেশ্বর
ঘ
অনুকূল
সঠিক উত্তর:
ক (একটি মাত্র)
ব্যাখ্যা:
যে সমাসে প্রকৃতপক্ষে ব্যাসবাক্য হয় না, ব্যাসবাক্য করতে চাইলে অন্য পদের সাহায্যে সমস্তপদের অর্থ প্রকাশ করতে হয়, তাকেই নিত্য সমাস বলে। যেমনঃ অন্য দেশ = দেশান্তর; ঈষৎ লাল = লালচে; অন্যকাল = কালান্তর।
‘হেলায় সুযোগ হারিও না' বাক্যে নিম্নরেখ (হেলায়) শব্দটি কারকে কোন বিভক্তি?
ক
অপাদানে ৭মী
খ
কর্মকারকে ৭মী
গ
অধিকরণে ৭মী
ঘ
করণে ৭মী
সঠিক উত্তর:
ঘ (করণে ৭মী)
ব্যাখ্যা:
কীসের দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে করণ কারক বলে। যেমন- শাক দিয়ে মাছ ঢেকো না। বি:দ্র: অনেক সময় কর্মকারক এ করণ কারকের মধ্যে বিভ্রন্তি সৃষ্টি হয়। এক্ষেত্রে নিম্নে লিখিত নিয়মটি মেনে চলতে হবে।কাজটি কোন বস্তুর দ্বারা হয় কি না? উত্তর হ্যাঁ বোধক হলে তা করণ কারক। আর উত্তর না বোধক হলে তা কর্মকারক।এরমধ্যে মানুষের তৈরি নিয়ম আছে কি না? উত্তর হ্যাঁ বোধক হলে তা করণ কারক। আর উত্তর না বোধক হলে তা কর্মকারক।এবার কারক নির্ণয়ের জন্য দুটি উদাহরণ বেচে নেই। ১. ছেলেরা বল খেলে। ২. ছেলেরা তাস খেলে।কাজটি কোন বস্তুর দ্বারা হয় কি না? হ্যাঁ। ফুটবল ও তাস দু’টিই বস্তু।এর মধ্যে মানুষের তৈরি নিয়ম আছে কি না? হ্যাঁ আছে। সুতরাং এটি করণ কারক। বিভক্তি সমূহ একবচন বহুবচন (কারক বিভক্তি বাংলা ব্যাকরণ)প্রথমা অ, শূন্য রা, এরা, গুলি, সমূহ,গণ, সকলদ্বিতীয়া কে, রে দিগে, দিগকে, দিগেরেতৃতীয়া দ্বারা, দিয়া, কর্তৃক দিগ দ্বারা, দিগদিয়া, দিগ কর্তৃকচতুর্থী কে, রে দিগে. দিগকে, দিগেরেপঞ্চমী হইতে, থেকে, চেয়ে দিগ হইতে, দিগ থেকে, দিগ চেয়েষষ্ঠী র, এর দিগের, দের, গুলির, গণেরসপ্তমী এ, য়, তে দিগে, দিগেতে, গানে, গুলোর মধ্যে
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)