সরকার ব্যবস্থা

বাংলাদেশের সরকার ব্যবস্থা MCQ। সংসদীয় সরকার, বিচার বিভাগ ও প্রশাসনিক কাঠামো নিয়ে বিসিএস প্রশ্নোত্তর।

মোট 9 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 1
1
"ওয়ার্ল্ড ইকোনমিক লিগ টেবল ২০২১" রিপোর্ট অনুসারে বাংলাদেশ অর্থনীতিতে ২০৩৫ সালে বিশ্বের কততম হবে-
ক ৩৩তম
খ ৩৪তম
গ ৩৫তম
ঘ ৩৬তম
সঠিক উত্তর: গ (৩৫তম)
2
সংসদের স্থায়ী আসন কোথায়?
ক ঢাকায়
খ রাঙামাটিতে
গ রাজশাহীতে
ঘ খুলনায়
সঠিক উত্তর: ক (ঢাকায়)
ব্যাখ্যা:
• সংসদীয় সরকার ব্যাবস্থায় মন্ত্রিসভার অভিভাবক- জাতীয় সংসদ • বাংলাদেশের আইনসভার নাম-জাতীয় সংসদ • আইনসভা বিষয়ে বিবৃত হয়েছে- সংবিধানের ৬৫-৯৩ অণুচ্ছেদ পর্যন্ত। • জাতীয় সংসদের কথা বলা আছে- সংবিধানের পঞ্চম ভাবে। • জাতীয় সংসদের ইংরেজি নাম- House of the Nation.
3
কোনো মন্ত্রণালয়ের নির্বাহী প্রধান কে?
ক প্রধানমন্ত্রী
খ মন্ত্রী
গ স্বরাষ্ট্রমন্ত্রী
ঘ সচিব
সঠিক উত্তর: খ (মন্ত্রী)
ব্যাখ্যা:
কোনো মন্ত্রণালয় নির্বাহী প্রধান হলেন মন্ত্রী। আর কোনো মন্ত্রণালয় বা তার বিভাগগুলোর প্রধান প্রশাসনিক কর্মকর্তা হচ্ছে- সচিব বা জ্যৈষ্ঠ সচিব।
4
বাংলাদেশের পদমর্যাদার মানক্রমে প্রধানমন্ত্রীর অবস্থান কত তম?
ক প্রথম
খ দ্বিতীয়
গ তৃতীয়
ঘ চতুর্থ
সঠিক উত্তর: খ (দ্বিতীয়)
ব্যাখ্যা:
বাংলাদেশের পদমর্যাদার মানক্রমে, সর্বোচ্চ মর্যাদার অধিকারী মহামান্য রাষ্ট্রপতি, দ্বিতীয় সর্বোচ্চ মর্যাদার অধিকারী মাননীয় প্রধানমন্ত্রী এবং তৃতীয় স্থানে অবস্থান জাতীয় সংসদের স্পিকারের।
5
চলচ্চিত্র কোন মন্ত্রণালয়ের অধীনে?
ক তথ্য মন্ত্রণালয়
খ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়
গ শিল্প মন্ত্রণালয়
ঘ সংস্কৃতি মন্ত্রণালয়
সঠিক উত্তর: ক (তথ্য মন্ত্রণালয়)
6
বাংলাদেশের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন ?
ক জনগনের সরাসরি ভোটে
খ জাতীয় সংসদ সদস্যদের ভোটে
গ প্রধানমন্ত্রী কর্তৃক
ঘ প্রধান বিচারপতি কর্তৃক
সঠিক উত্তর: খ (জাতীয় সংসদ সদস্যদের ভোটে)
7
বাংলাদেশের বর্তমান সংসদ কততম ?
ক ১০ ম
খ ১১ তম
গ ১২ তম
ঘ ১৫ তম
সঠিক উত্তর: খ (১১ তম)
ব্যাখ্যা:
বাংলাদেশের বর্তমান সংসদ ১১ তম। প্রথম জাতীয় সংসদ নির্বাচন ৭ই মার্চ ১৯৭৩ সালে অনুষ্ঠিত হয়। বাংলাদেশের সবচেয়ে স্বল্পকালীন সংসদ হলো ষষ্ঠ জাতীয় সংসদ। ১৯৯৬ সালের ১৯ মার্চ থেকে ৩০শে মার্চ পর্যন্ত এই সংসদের মেয়াদ ছিলো মাত্র ১২ দিন।
8
'প্রশাসনিক ও সেবা কাঠামো পুনর্গঠন কমিটি ' গঠিত হয়-
ক ১৯৭১ সাল
খ ১৯৭২ সাল
গ ১৯৮২ সাল
ঘ ২০০০ সাল
সঠিক উত্তর: গ (১৯৮২ সাল)
ব্যাখ্যা:
প্রশাসনিক পুনর্গঠন ও সংস্কার কমিটি ১৯৮২ সালের ২৮ এপ্রিল জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদের সামরিক সরকার কর্তৃক গঠিত একটি প্রশাসনিক সংস্কার কমিটি। এ কমিটিকে ক্ষমতা বিকেন্দ্রীকরণ এবং স্থানীয় জনগণের অংশগ্রহণের ভিত্তিতে একটি সুষ্ঠ ও কার্যকর শাসন পদ্ধতি সুপারিশ করার দায়িত্ব দেয়া হয়। কমিটিতে একজন চেয়ারম্যান, একজন সদস্য-সচিব এবং ৩ জন কো-অপ্ট করা সদস্যসহ মোট নয় জন সদস্য ছিলেন। কমিটির সভাপতি ছিলেন তৎকালীন উপ-প্রধান সামরিক আইন প্রশাসক রিয়ার অ্যাডমিরাল এম.এ খান। সোর্সঃ বাংলাপিডিয়া
9
কার সম্মতি ছাড়া কোন বিল পাস করা যায় না?
ক স্পীকার
খ প্রধানমন্ত্রী
গ রাষ্ট্রপতি
ঘ অর্থমন্ত্রী
সঠিক উত্তর: গ (রাষ্ট্রপতি)
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)