সংস্কৃতি
বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কিত MCQ। লোকশিল্প, লোকসংগীত, উৎসব ও বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে প্রশ্নোত্তর।
মোট 141 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 10ফাল্গুনী পূর্ণিমা কাদের ধর্মীয় উৎসব ?
ক
ত্রিপুরা
খ
গারো
গ
চাকমা
ঘ
মুরং
সঠিক উত্তর:
গ (চাকমা)
ব্যাখ্যা:
ফাল্গুনী পুর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের একটি ধর্মীয় উৎসব। বুদ্ধের স্মরণে ফাল্গুন মাসের পুর্ণিমায় এটি পালিত হয়। এর অন্য নাম জ্ঞাতিমিলন পূর্ণিমা বা জ্ঞাতি সম্মেলন তিথি। ক্ষুদ্র জাতিসত্তাদের বর্ষবরণ অনুষ্ঠানকে সামগ্রিকভাবে বৈসাবি বলে। উপজাতিদের উৎসব - চাকমা - বিজু (বর্ষবরণ), বৌদ্ধ পূর্ণিমা, ফাল্গুনী পূর্ণিমা, মাঘী পূর্ণিমা, কঠিন চীবর দান। ত্রিপুরা - বৈসুক (বর্ষবরণ); গারো - ওয়ানগালা রাখাইন - সান্দ্রে, জলকেলি; মুরং - ছিয়াছত মারমা - সাংগ্রেইন (বর্ষবরণ), ল্যাব্রে; সাঁওতাল - সোহরাই, ফাগুয়া, ঝুমুর গান। খিয়াং - সাংলান; ওঁরাও - ফাগুয়া।
বাংলাদেশ প্রথম ইন্টারনেট ভিত্তিক নিউজ এজেন্সি হচ্ছে--
ক
ই-নিউজ
খ
বিডি নিউজ
গ
এনটিভি নিউজ
ঘ
প্রথম আলো নিউজ
সঠিক উত্তর:
খ (বিডি নিউজ)
ব্যাখ্যা:
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বাংলাদেশের একটি বেসরকারি অনলাইন সংবাদ ওয়েবসাইট। ২০০৫ সালে ‘বিডিনিউজ’ নামে ওয়েবভিত্তিক বার্তা সংস্থা হিসেবে প্রথমে এটি যাত্রা শুরু করলেও ২০০৬ সালে ডটকম সংবাদ ওয়েবসাইট হিসেবে আত্মপ্রকাশ করে। বাংলাদেশের ইতিহাসের প্রথম অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম বিডিনিউজ২৪.কম।
গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসংগীত?
ক
পার্বত্য চট্টগ্রাম
খ
সিলেট
গ
রাজশাহী
ঘ
রংপুর
সঠিক উত্তর:
গ (রাজশাহী)
ব্যাখ্যা:
∎গম্ভীরা: গম্ভীরা বাংলাদেশের লোকসঙ্গীতের অন্যতম একটি ধারা। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা ও পশ্চিমবঙ্গের মালদহ অঞ্চলে গম্ভীরার প্রচলন রয়েছে। গম্ভীরা দলবদ্ধভাবে গাওয়া হয়। এটি বর্ণনামূলক গান। চাঁপাইনবাবগঞ্জ জেলা অঞ্চলের গম্ভীরার মুখ্য চরিত্রে নানা-নাতি খুব জনপ্রিয়। ধারণা করা হয় যে, গম্ভীরা উৎসবের প্রচলন হয়েছে শিবপূজাকে কেন্দ্র করে। শিবের এক নাম 'গম্ভীর', তাই শিবের উৎসব গম্ভীরা উৎসব এবং শিবের বন্দনাগীতিই হলো গম্ভীরা গান। গম্ভীরা উৎসবের সঙ্গে এ সঙ্গীতের ব্যবহারের পেছনে জাতিগত ও পরিবেশগত প্রভাব রয়েছে
শিল্পী জয়নুল আবেদীনের সংগ্রহশালা কোথায়?
ক
ঢাকা
খ
ময়মনসিংহ
গ
চট্টগ্রাম
ঘ
নড়াইল
সঠিক উত্তর:
খ (ময়মনসিংহ)
ব্যাখ্যা:
∎ শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা: শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা বাংলাদেশের ময়মনসিংহ শহরে অবস্থিত। এটি বাংলাদেশ জাতীয় জাদুঘর পরিচালিত একটি সংগ্রহশালা যেখানে বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিনের উল্লেখযোগ্য চিত্রকর্মসমূহ সংরক্ষিত আছে। শহরের উত্তর প্রান্তে পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে এটি অবস্থিত।
'মনপুরা ৭০' কী ?
ক
একটি উপজেলা
খ
একটি নদী বন্দর
গ
একটি উপন্যাস
ঘ
একটি চিত্রশিল্প
সঠিক উত্তর:
ঘ (একটি চিত্রশিল্প)
ব্যাখ্যা:
'মনপুরা ৭০'---একটি চিত্রশিল্প.
বাংলা সংস্কৃতির অন্তর্ভূক্ত গান নয়-
ক
জারি
খ
সারি
গ
গম্ভীরা
ঘ
পপ
সঠিক উত্তর:
ঘ (পপ)
‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি’ গানটির গীতিকার-
ক
আলতাফ মাহমুদ
খ
আব্দুল আহাদ
গ
আব্দুল লতিফ
ঘ
আব্দুল গাফফার চৌধুরী
সঠিক উত্তর:
ঘ (আব্দুল গাফফার চৌধুরী)
আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি’ গানটির প্রথম সুরকার-
ক
আলতাফ মাহমুদ
খ
আব্দুল আহাদ
গ
আব্দুল লতিফ
ঘ
আব্দুল গাফফার চৌধুরী
সঠিক উত্তর:
গ (আব্দুল লতিফ)
বাংলাদেশের কোন সঙ্গীতজ্ঞ আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতি অর্জন করেছিলেন?
ক
অলক রায়
খ
কাজী জহির
গ
ওস্তাদ আয়াত আলী খান
ঘ
খলিল
সঠিক উত্তর:
গ (ওস্তাদ আয়াত আলী খান)
বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’ এর সঙ্গীত পরিচালক কে ছিলেন?
ক
সমরেশ লাহিড়ী
খ
অনুপম শর্মা
গ
গৌরাঙ্গ চট্টোপাধ্যায়
ঘ
সমরদাস
সঠিক উত্তর:
ঘ (সমরদাস)
বাংলা নববর্ষ প্রবর্তন করেন কে?
ক
আকবর
খ
লক্ষ্মণ সেন
গ
সুলতান মাহমুদ
ঘ
শেরশাহ
সঠিক উত্তর:
ক (আকবর)
শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক
১৯৭১
খ
১৯৭৫
গ
১৯৭৭
ঘ
১৯৭৩
সঠিক উত্তর:
খ (১৯৭৫)
সুচিত্রা সেনের পুরাে নাম কী?
ক
Munmun Sen
খ
Suchitra Sen Gupta
গ
Sabitry Sen
ঘ
Rama Das Gupta
সঠিক উত্তর:
খ (Suchitra Sen Gupta)
বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন-
ক
বিজয় সেন
খ
ইলিয়াস শাহ
গ
আকবর
ঘ
বখতিয়ার খলজী
সঠিক উত্তর:
গ (আকবর)
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)