মুঘল আমল

বাংলাদেশের মুঘল আমল MCQ। মুঘল শাসন, বার ভূঁইয়া ও এই আমলের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে বিসিএস পরীক্ষার প্রশ্নোত্তর।

মোট 10 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 1
1
পানিপথের তৃতীয় যুদ্ধ হয় কতসালে?
ক ১৫২৬ সালে
খ ১৫৫৬ সালে
গ ১৭৬১ সালে
ঘ ১৭৬৫ সালে
সঠিক উত্তর: গ (১৭৬১ সালে)
2
মুঘলদের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করে ‘মসনদ-ই আলা' উপাধি নেন কে?
ক আলাউদ্দিন হোসেন শাহ
খ উঃসুলতান গিয়াসউদ্দিন ইওয়াজ খলজি
গ মূসা খান
ঘ ঈসা খান
সঠিক উত্তর: ঘ (ঈসা খান)
ব্যাখ্যা:
মুঘলদের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করে ‘মসনদ-ই আলা' উপাধি নেন ঈসা খান। বারো ভূঁইয়াদের নেতা ছিলেন।
3
কনৌজ যুদ্ধ কতসালে হয়েছিলো ?
ক ১৫৪৫
খ ১৫২৬
গ ১৫৪০
ঘ ১৫৫৬
সঠিক উত্তর: গ (১৫৪০)
ব্যাখ্যা:
শে্র খান শূর ১৫৪০ সালে হুমায়ুন কে কনৌজের যুদ্ধে পরাজিত করে দিল্লি জয় করেন। মুঘল সম্রাট হুমায়ুন কে পরাজিত করে শের শাহ উপাধি নেন।
4
হাবসি শাসন আমল ছিল-
ক ১৪৮৭-১৪৯২
খ ১৪৮৭-১৪৮৯
গ ১৫৮৭-১৫৯৩
ঘ ১৪৮৭-১৪৯৩
সঠিক উত্তর: ঘ (১৪৮৭-১৪৯৩)
ব্যাখ্যা:
বাংলায় হাবশী শাসন ৬ বছর(১৪৮৭-১৪৯৩সাল) স্থায়ী ছিল।মোট শাসক ছিল ৪ জন। এই শাসনামলের নাম ছিল অন্ধকার যুগ।
5
নিচের কোন শাসক মু্দ্রার নাম দেন 'ফখরা'?
ক শামসুদ্দিন ইলিয়াস শাহ্‌
খ শের শাহ্‌
গ বখতিয়ার খিলজি
ঘ ফখরুদ্দিন মুবারক শাহ্‌
সঠিক উত্তর: ঘ (ফখরুদ্দিন মুবারক শাহ্‌)
ব্যাখ্যা:
সুলতানী আমলের সূচনা করেন ফখ্রুদ্দীন মুবারক শাহ। তিনি মুদ্রার নাম দেন ফখরা।
6
বাংলার শেষ স্বাধীন নবাব কে?
ক মুরশিদ কুলী খান
খ মীর কাসিম
গ সিরাজউদ্দৌলা
ঘ নিজাম উদ্দৌলা
সঠিক উত্তর: গ (সিরাজউদ্দৌলা)
ব্যাখ্যা:
বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন মুরশিদ কুলী খান।বাংলার শেষ নবাব নিজাম উদ্দৌলা। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা।
7
বাংলায় মুসলিম শাসন শুরু হয় কত সালে?
ক ১৪৮৭
খ ১৪৯৩
গ ১২০৪
ঘ ১৫২৬
সঠিক উত্তর: গ (১২০৪)
ব্যাখ্যা:
বাংলায় ১২০৪ সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির বাংলা বিজয় থেকে মুসলিম শাসনের শুরু।তিনিই বাংলার প্রথম মুসলিম শাসক।
8
শাহ-ই বাঙ্গালাহ বাংলার কোন মুসলিম সুলতানের উপাধি ছিল?
ক আলাউদ্দিন হোসেন শাহ
খ ফখ্রুদ্দিন মোবারক শাহ
গ শামসুউদ্দিন ইলিয়াস শাহ
ঘ গিয়াস উদ্দিন আযম শাহ
সঠিক উত্তর: গ (শামসুউদ্দিন ইলিয়াস শাহ)
ব্যাখ্যা:
সুলতান শামসুউদ্দিন ইলিয়াস শাহের উপাধি ছিল শাহ-ই বাঙ্গালাহ। শামসুদ্দীন ইলিয়াস শাহ (১৩৪২-১৩৫৮) ছিলেন বাংলার একজন স্বাধীন শাসনকর্তা। তিনি ১৩৪২ সালে সোনারগাঁও বিজয়ের পর লখনৈতির সুলতান হন। শামসুদ্দীন ইলিয়াস শাহ অবিভক্ত বাংলার প্রথন মুসলিম স্বাধীন সুলতান ছিলেন এবং ইলিয়াস শাহী বংশের সূচনা করেন,যা ১৫২ বছর ক্ষ্মতায় ছিলো।
9
নিম্নের কোনটি ভারতের ইতিহাসে নতুন যুগের সূচনা করে?
ক পানিপথের যুদ্ধ
খ পলাশী যুদ্ধ
গ বক্সারের যুদ্ধ
ঘ সিপাহী যুদ্ধ
সঠিক উত্তর: খ (পলাশী যুদ্ধ)
ব্যাখ্যা:
নবাব সিরাজ-উদ-দৌলা ১৭৫৬ সালের ১০ এপ্রিল বাংলার সিংহাসনে বসেন। নবাব সিরাজ-উদ-দৌলা ১৭৫৬ সালে কলকাতায় ইংরেজদের ফোর্ট উইলিয়াম দুর্গ অধিকার করেন। তিনি কলকাতা অধিকার করে এর নাম রাখেন আলীনগর। ১৭৫৭ সালের ২৩ জুন ঐতিহাসিক পলাীর যুদ্ধ হয়। এতে নবাব সিরাজুদ্দোলা ইংরেজদের কাছে হেরে যায়। ফলে বাংলা তথা সমগ্র ভারতে ইংরেজ শাসন শুরু হয়।
10
কার শাসনামলে চট্রগ্রাম প্রথমবারের মত পূর্ণভাবে বাংলার সাথে যুক্ত হয় ?
ক মুর্শিদকুলি খান
খ শায়েস্তা খান
গ আলীবর্দী খান
ঘ সিরাজদৌল্লাহ
সঠিক উত্তর: খ (শায়েস্তা খান)
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)