ব্রিটিশ শাসনামল
বাংলাদেশের ব্রিটিশ শাসনামল সম্পর্কিত MCQ। ইস্ট ইন্ডিয়া কোম্পানি, বঙ্গভঙ্গ, বিভিন্ন আন্দোলন ও ব্রিটিশ আমলের ইতিহাস।
মোট 10 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 1ইন্ডিয়ান এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে?
ক
শিশির কুমার ঘোষ
খ
সুরেন্দ্রনাথ ব্যানার্জি
গ
কৃষ্ণমোহন বন্দোপাধ্যায়
ঘ
উমেশচন্দ্র বন্দোপাধ্যায়
সঠিক উত্তর:
খ (সুরেন্দ্রনাথ ব্যানার্জি)
ব্যাখ্যা:
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং আনন্দ মোহন বোস প্রতিষ্ঠিত ব্রিটিশ ভারতে প্রথম প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী সংস্থাটি ছিল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। এটি ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত হয়। এই সমিতির উদ্দেশ্য ছিল "প্রতিটি বৈধ উপায়ে জনগণের রাজনৈতিক, বৌদ্ধিক এবং বৈষয়িক অগ্রগতি" প্রচার করা। ১৯৪৭-এর পর ‘ভারত সভা’ বিভিন্ন সমাজ সেবামূলক কাজে আত্মনিয়োগ করে।
কাকে ‘মহীশূরের বাঘ’ বলা হয়?
ক
টিপু সুলতান
খ
বাহাদুর শাহ জাফর
গ
ফররুখ শেয়ার
ঘ
মাহমুদ শাহ
সঠিক উত্তর:
ক (টিপু সুলতান)
ব্যাখ্যা:
টিপু সুলতানকে মহীশূরের বাঘ বলা হয়। টিপু সুলতান ১৭৮২ সাল থেকে ১৭৯৯ সাল পর্যন্ত মহীশূর রাজ্যের শাসক ছিলেন। ভারতের বর্তমান কর্নাটক রাজ্যের পূর্বনাম মহীশূর।
Bengal Municipal Act কে প্রণয়ন করেন?
ক
লর্ড লিটন
খ
লর্ড কার্জন
গ
লর্ড রিপন
ঘ
লর্ড মিন্টো
সঠিক উত্তর:
গ (লর্ড রিপন)
ব্যাখ্যা:
মিউনিসিপ্যাল অ্যাক্ট, ১৮৬৪ বাংলায় স্থানীয় শাসন বা আরও সুনির্দিষ্টভাবে বললে স্থানীয় স্বায়ত্তশাসনের সূচনা করে। লর্ড রিপনের সরকার ১৮৮২ সালের ১৮ মে স্থানীয় স্বায়ত্তশাসনের সাধারণ সিদ্ধান্ত সম্পর্কিত নীতিসমূহ গ্রহণ করে। ১৮৮৪ সালে বঙ্গীয় সরকার পৌরসভাগুলি জনগণের নির্বাচিত সদস্য ও চেয়ারম্যান দ্বারা পরিচালিত হওয়ার সিদ্ধান্ত নেয়।
সুভাষচন্দ্র বসুকে 'নেতাজী' উপাধি দেন কে?
ক
ইন্ডিয়ান এসোসিয়েশন
খ
ভারতীয় জাতীয় কংগ্রেস
গ
জার্মানির ভারতীয় সম্প্রদায়
ঘ
ইন্ডিয়া লীগ
সঠিক উত্তর:
গ (জার্মানির ভারতীয় সম্প্রদায়)
বাংলার স্বাধীনচেতা নবাব ছিলেন-
ক
মুর্শিদ কুলি খান
খ
নিজাম উদ্দৌলা
গ
নবাব সিরাজউদ্দৌলা
ঘ
মীর কাশিম
সঠিক উত্তর:
ঘ (মীর কাশিম)
প্রথম ইউরোপীয় হিসেবে জলপথে ভারতবর্ষে আগমনকারী কে?
ক
ভাস্কো দ্যা গামা
খ
বার্থোলোমিউ দিয়াজ
গ
আল কুকার্ক
ঘ
ফ্রান্সিস্কো দি আলসিডা
সঠিক উত্তর:
ক (ভাস্কো দ্যা গামা)
ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধের আনুষ্ঠানিক শুরুর স্থান –
ক
ব্যারাকপুর
খ
মিরাট
গ
দিল্লী
ঘ
লক্ষ্মৌ
সঠিক উত্তর:
খ (মিরাট)
ব্যাখ্যা:
সিপাহি বিদ্রোহের প্রথম স্থান ব্যারাকপুর এবং বিদ্রোহের আনুষ্ঠানিক শুরুর স্থান মিরাট।
ভারতের সিভিল সার্ভিসের জনক –
ক
ওয়ারেন হ্যাস্টিংস
খ
উইলিয়াম বেন্টিঙ্ক
গ
লর্ড কর্ণওয়ালিস
ঘ
ডালহৌসি
সঠিক উত্তর:
গ (লর্ড কর্ণওয়ালিস)
ভারতবর্ষে সর্ব প্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন?
ক
লর্ড ক্লাইব
খ
শেরশাহ
গ
সম্রাট আকবর
ঘ
ওয়ারেন্ট হেস্টিংস
সঠিক উত্তর:
ঘ (ওয়ারেন্ট হেস্টিংস)
ব্যাখ্যা:
দ্বৈত শাসন প্রতিষ্ঠা করেন- লর্ড ক্লাইভ বাংলা নববর্ষের প্রবর্তক- সম্রাট আকবর পাট্টা ও কাবুলিয়াত প্রথা চালু করেন- শেরশাহ
ভারতবর্ষ কে 'দারুল হারব' বলে ঘোষণা করেছিলেন কে?
ক
ইবনে বতুতা
খ
তিতুমীর
গ
দুদু মিয়া
ঘ
হাজী শরীয়তউল্লাহ
সঠিক উত্তর:
ঘ (হাজী শরীয়তউল্লাহ)
ব্যাখ্যা:
ফরায়েজি আন্দোলন ছিল ব্রিটিশ বাংলার ধর্মীয় আন্দোলন গুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যা পরে অর্থনৈতিক ও রাজনৈতিক রূপ পরিগ্রহ করে। বাংলায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই মুসলমানদের অর্থনৈতিক ও সামাজিক বিপর্যয় ঘটে। শিক্ষা, সংস্কৃতি, চাকরি, জমিদারি প্রভৃতি ক্ষেত্রে ব্যাপক বৈষম্যের শিকার মুসলমানদের আত্মসচেতনতা সৃষ্টি ও ধর্মীয় বিষয়গুলো ঠিকমতো পালন করানোর লক্ষ্যে হাজী শরীয়ত উল্লাহ ফরায়েজি আন্দোলন শুরু করেন।
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)