বিশ্বসংস্থায় বাংলাদেশ

বিশ্ব সংস্থায় বাংলাদেশের ভূমিকা MCQ। জাতিসংঘ, বিশ্বব্যাংক, আইএমএফ ও আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশ সংক্রান্ত প্রশ্নোত্তর।

মোট 10 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 1
1
এ পর্যন্ত জাতিসংঘের কতজন মহাসচিব বাংলদেশে সফর করেন?
ক ২
খ ৩
গ ৪
ঘ ৫
সঠিক উত্তর: গ (৪)
ব্যাখ্যা:
১৯৭১ এর পর বর্তমান পর্যন্ত মোট ৪ জন ্জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সফর করেন। এঁরা হলেন- কুর্ট ওয়াল্ড হেইম (১৯৭৩), পেরেজ দ্য কুইলার (১৯৮৯), কফি আনান (২০০১), বান কি মুন (২০০৮ এবং ২০১১)
2
নিচের কোন ভৌগোলিক এলাকাটি ‘রামসার সাইট’ হিসেবে স্বীকৃত?
ক সোনারগাঁও
খ চলন বিল
গ টাঙ্গুয়ার হাওড়
ঘ কুয়াকাটা সৈকত
সঠিক উত্তর: গ (টাঙ্গুয়ার হাওড়)
ব্যাখ্যা:
২০০০ সালের ২০ জানুয়ারি এই টাঙ্গুয়ার হাওরকে ‘রামসার সাইট’ হিসেবে ঘোষণা করে 'Ramsar Convention on Wetlands of International Importance especially as Waterfowl Habitat'। এটি বাংলাদেশের দ্বিতীয় রামসার স্থান।
3
নোবেলজয়ী রাসায়নিক অস্ত্রবিরোধী কোন সংস্থার নির্বাহী পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বাংলাদেশ??
ক IPCC
খ OPCW
গ ICAN
ঘ IPCO
সঠিক উত্তর: খ (OPCW)
4
বর্তমান বিশ্বে কয়টি মেগাসিটি রয়েছে?
ক ২৮টি
খ ২০টি
গ ৩০টি
ঘ ১০টি
সঠিক উত্তর: ক (২৮টি)
ব্যাখ্যা:
মেগাসিটি হচ্ছে যে শহরে ১ কোটি বা তার অধিক লোকের বসবাস। বর্তমান বিশ্বে ২৮টি মেগাসিটি রয়েছে বিশ্বে মেগাসিটিতেঃ টোকিও(১ম), ঢাকা (৯ম)
5
বাংলাদেশ সর্বপ্রথম NAM Summit এ যোগদান করেছিল-
ক Lusaka 1970
খ Algiers 1973
গ Clombo 1976
ঘ উপরিউক্ত কোনটিই নয়
সঠিক উত্তর: খ (Algiers 1973)
ব্যাখ্যা:
Non-Aligned Movement (NAM) বা জোট-নিরপেক্ষ আন্দোলন বা নন অ্যালায়েন্ড মুভমেন্ট হলো একটি আন্তর্জাতিক সংগঠন। ১৯৬১ সালে পুরাতন যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে জন্ম হয় জোট নিরপেক্ষ আন্দোলনের। বাংলাদেশ ১৯৭৩ সালে সর্বপ্রথম NAM Summit এ যোগদান করেছিল।
6
নিম্নের কোন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর বাংলাদেশে অবস্থিত?
ক IJSG
খ APEC
গ SAARC
ঘ ADB
সঠিক উত্তর: ক (IJSG)
ব্যাখ্যা:
IJSG আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর বাংলাদেশে অবস্থিত
7
বাংলাদেশ কবে দ্বিতীয়বার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য (২০০০-২০০১ সালের জন্য) নির্বাচিত হয় –
ক ২৩ ফেব্রুয়ারি, ১৯৯৯
খ ১৪ অক্টোবর, ১৯৯৯
গ ১৪ নভেম্বর, ১৯৯৯
ঘ ১৩ ডিসেম্বর, ১৯৯৯
সঠিক উত্তর: খ (১৪ অক্টোবর, ১৯৯৯)
ব্যাখ্যা:
বাংলাদেশ দ্বিতীয়বার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য (২০০০-২০০১ সালের জন্য) নির্বাচিত হয় ১৪ অক্টোবর, ১৯৯৯ সালে
8
বাংলাদেশ কবে প্রথম জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য (১৯৭৯-৮০ সালের জন্য) নির্বাচিত হয় -
ক ২০ সেপ্টেম্বর, ১৯৭৮
খ ১০ অক্টোবর, ১৯৭৮
গ ১১ ডিসেম্বর, ১৯৭৮
ঘ ১০ নভেম্বর, ১৯৭৮
সঠিক উত্তর: ঘ (১০ নভেম্বর, ১৯৭৮)
ব্যাখ্যা:
বাংলাদেশ প্রথম জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য (১৯৭৯-৮০ সালের জন্য) নির্বাচিত হয় ১০ নভেম্বর, ১৯৭৮ সালে
9
বাংলাদেশ কবে থেকে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে কাজ করে আসছে -
ক ১৯৮২ থেকে
খ ১৯৮৫ থেকে
গ ১৯৭৫ থেকে
ঘ ১৯৭৯ থেকে
সঠিক উত্তর: ঘ (১৯৭৯ থেকে)
10
বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য –
ক ৩২তম
খ ৩৪তম
গ ৩৬তম
ঘ ৪০তম
সঠিক উত্তর: ক (৩২তম)
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)