প্রাচীন কাল

বাংলাদেশের প্রাচীন ইতিহাস MCQ। পুণ্ড্রনগর, মহাস্থানগড়, পাল-সেন রাজবংশ ও প্রাচীন বাংলার ইতিহাস।

মোট 115 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 8
1
বাংলায় 'মামলুক' শাসকগণ কত বছর শাসন করেন?
ক ৬০
খ ৫০
গ ৩০
ঘ ১০
সঠিক উত্তর: ক (৬০)
2
সুলতানী আমলের সাধক বাবা আদম শাহীর মাজার কোথায়?
ক পাহাড়পুরে
খ উয়ারী বটেশ্বর
গ বজ্রযোগিনীতে
ঘ বৌদ্ধবিহা্রে
সঠিক উত্তর: গ (বজ্রযোগিনীতে)
3
বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন?
ক হেমন্ত সেন
খ লক্ষণ সেন
গ সামন্ত সেন
ঘ বল্লাল সেন
সঠিক উত্তর: খ (লক্ষণ সেন)
ব্যাখ্যা:
লক্ষণ সেন (১১৭৮-১২০৪), ৬০ বছর সিংহাসনে ছিলেন, বখতিয়ার খলজী আক্রমণ করলে আশ্রয় নেন বিক্রমপুরে
4
পাল আমলে বৌদ্ধ লেখকগন পুস্তকের পাণ্ডুলিপি তৈরি করতেন-
ক কলাপাতায়
খ ছালে
গ ছনে
ঘ তালপত্রে
সঠিক উত্তর: ঘ (তালপত্রে)
5
প্রাচীন বাংলায় কয়টি স্বাধীন রাজ্যে ছিল-
ক ২টি
খ ৩টি
গ ৬টি
ঘ ৪টি
সঠিক উত্তর: ক (২টি)
6
চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী ছিল-
ক মেদিনীপুর
খ কলিঙ্গ
গ পুন্ড্রনগড়
ঘ পাটালিপুত্র
সঠিক উত্তর: ঘ (পাটালিপুত্র)
7
বাংলায় আগমনকারী প্রথম পরিব্রাজক হল-
ক ফা হিয়েন
খ মেগাস্থিনিস
গ হিউয়েন সাঙ্গ
ঘ মা হুয়ান
সঠিক উত্তর: খ (মেগাস্থিনিস)
ব্যাখ্যা:
মেগাস্থিনিস এর দেশ গ্রিস, খ্রিস্টপূর্ব ৩০২ অব্দ বাংলায় আগমন করে, তিনি একজন ভুগোলবিদ ছিলেন। ফা-হিয়েন এর দেশ চীন ৩৮০ খ্রিস্টাব্দ বাংলায় আগমন করে।
8
প্রাচীন বাংলার জনপদ গুলোকে গৌড় নামে একত্রিত করেন-
ক চন্দ্রগুপ্ত মৌর্য
খ বিক্রমাদিত্য
গ ইলিয়াস শাহ
ঘ রাজা শশাঙ্ক
সঠিক উত্তর: ঘ (রাজা শশাঙ্ক)
ব্যাখ্যা:
রাজা শশাঙ্ক ছিলেন বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা। তিনি প্রাচীন বাংলার জনপদগুলো কে গৌড় নামে একত্রিত করেন। শশাঙ্কের উপাধি ছিল রাজাধিরাজ। তিনি কর্ণসুবর্ণে গৌড়ের রাজধানী স্থাপন করেন। এটি ছিল বর্তমান মুর্শিদাবাদ জেলায়।
9
বর্গী নামে পরিচিত-----
ক মারাঠিরা
খ মারাঠি দস্যু্রা
গ মারাঠি জলদস্যুরা
ঘ মারাঠি সৈনিকরা
সঠিক উত্তর: খ (মারাঠি দস্যু্রা)
10
রাজস্ব সংস্কারে সর্বাধিক অবদান কার?
ক টোডরমল
খ মুর্শিদকুলি খান
গ আকবর
ঘ শায়েস্তা খান
সঠিক উত্তর: খ (মুর্শিদকুলি খান)
ব্যাখ্যা:
মুর্শিদকুলী খান কেবল বাংলার দীউয়ান ও সুবাহদার ছিলেন তা নয়, একই সময়ে তিনি ছিলেন উড়িষ্যার দীউয়ান ও সুবাহদার, বিহারের দীউয়ান এবং কয়েকটি জেলার ফৌজদার। তাঁর নিয়ন্ত্রণে ছিল তিনটি প্রদেশ। এই সুবাদে তিনি তাঁর আত্মীয়-স্বজন ও বন্ধ-ুবান্ধবদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করেন। তারা তাঁকে রাজস্বসহ প্রশাসনিক কাজে সহায়তা করেন। ১৭২২ খ্রিস্টাব্দে মুর্শিদকুলী খান পূর্ববর্তী টোডরমল ও শাহ সুজা প্রবর্তিত ভূমিরাজস্ব বন্দোবস্ত পদ্ধতির সংস্কার করে একটি নতুন বন্দোবস্ত প্রবর্তন করেন। রাজস্ব কর্মচারীদের মাধ্যমে তিনি ভূমির উৎপাদনক্ষমতা নিশ্চিত করেন এবং এভাবে সরকারি রাজস্ব বৃদ্ধিরও ব্যবস্থা করেন। তাঁর রাজস্ব ব্যবস্থা মাল জমিনী নামে পরিচিত, অর্থাৎ তিনি জমিদারদের উপর তাদের জমির রাজস্ব আদায়ের দায়িত্ব অর্পণ করেন। তাঁর আমলে বেশ কিছু নতুন ও বৃহৎ জমিদারির পত্তন হয়। তাঁর সময়ে জমিদার হিসেবে সাধারণভাবে হিন্দুরাই অধিকতর পছন্দের ছিলেন। কারণ তিনি মনে করতেন, হিন্দুদের কাছ থেকে সহজে রাজস্ব আদায় করা সম্ভব। রাজস্ব আদায়ের ক্ষেত্রে মুর্শিদকুলী খান অত্যন্ত কঠোর ছিলেন এবং নিয়ম লঙ্ঘনকারীদের তিনি শাস্তি দিতেন। এই শাস্তি কখনও কখনও অত্যাচার ও জবরদস্তিতে পরিণত হতো।
11
আব্বাসীয় বংশের পতন ঘটে কত সালে?
ক ১২০০ সালে
খ ১৫২৬ সালে
গ ১২৬৮ সালে
ঘ ১২৫৮ সালে
সঠিক উত্তর: ঘ (১২৫৮ সালে)
12
প্রাচীন শহর কর্ডোভা কোন দেশে অবস্থিত?
ক ইতালি
খ তিরস্ক
গ স্পেন
ঘ মিসর
সঠিক উত্তর: গ (স্পেন)
13
হিউয়েন সাঙ বাংলার যে অঞ্চল ভ্রমণ করেন-
ক কামরূপ
খ তাম্রলিপ্তি
গ উপরের সবগুলি
ঘ সমতট
সঠিক উত্তর: গ (উপরের সবগুলি)
14
প্রাচীন সামরিক নগররাষ্ট্র হিসেবে খ্যাত-
ক স্পার্টা
খ আলেকজান্দ্রিয়া
গ রােম
ঘ এথেন্স
সঠিক উত্তর: ক (স্পার্টা)
15
মহাকবি কালিদাস যে যুগের কবি ছিলেন-
ক পাল
খ মৌর্য
গ গুপ্ত
ঘ সেন
সঠিক উত্তর: গ (গুপ্ত)
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)