পূর্ব নাম
বাংলাদেশের বিভিন্ন স্থানের পূর্ব নাম MCQ। জেলা, শহর ও নদীর পূর্বের নাম নিয়ে বিসিএস ও সরকারি চাকরির প্রশ্নোত্তর।
মোট 10 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 1কত সালে পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান করা হয়?
ক
১৯৪৭
খ
১৯৫২
গ
১৯৫৫
ঘ
১৯৬৯
সঠিক উত্তর:
গ (১৯৫৫)
ব্যাখ্যা:
১৯৪৭ সালে ভারত বিভক্তির সময় বাংলা পুনরায় বিভক্ত হয়। এর ফলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ পূর্ববঙ্গ এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠ পশ্চিমবঙ্গ প্রদেশ গঠিত হয়। পূর্ববঙ্গ পাকিস্তানের এবং পশ্চিমবঙ্গ ভারতের প্রদেশ হয়। ১৯৫৫ সালের ১৪ অক্টোবর পূর্ববঙ্গের নাম পাল্টে পূর্ব পাকিস্তান রাখা হয়। ১৯৭১ সাল পর্যন্ত এই এই নামেই পরিচিত ছিল। এরপর ১৯৭১ সালে পূর্ব পাকিস্তান বাংলাদেশ হিসেবে স্বাধীন হয়।
কোন সালে ঢাকার বানান ‘Dacca’ থেকে Dhaka হয়-
ক
১৯৮২ সালে
খ
১৯৮৩ সালে
গ
১৯৮০ সালে
ঘ
১৯৮৪ সালে
সঠিক উত্তর:
ক (১৯৮২ সালে)
ব্যাখ্যা:
১৯৮২ সাল থেকে সবাই Dacca থেকে Dhaka বানান লেখে কিনুত এটা অফিসিয়াল ছিলা না। অষ্টম সংশোধনী হয়—৭ জুন ১৯৮৮ সালে। বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম এবং ঢাকার বাইরে হাইকোর্টের ৬ টি স্থায়ী বেঞ্চ স্থাপন। Dacca থেকে Dhaka এবং Bengali থেকে Bangla পরিবর্তন।
সুবাদার ইসলাম খান ঢাকার নাম রাখেন-
ক
নাসিরাবাদ
খ
জাহাঙ্গীরনগর
গ
ইসলামাবাদ
ঘ
জান্নাতবাদ
সঠিক উত্তর:
খ (জাহাঙ্গীরনগর)
ব্যাখ্যা:
সুবাদার ইসলাম খান ঢাকার নাম রাখেন জাহাঙ্গীরনগর
লালবাগ কেল্লার আদি নাম-
ক
আজম দূর্গ
খ
শায়েস্তা খান দূর্গ
গ
পরী বিবির দূর্গ
ঘ
আওরঙ্গবাদ দূর্গ
সঠিক উত্তর:
ঘ (আওরঙ্গবাদ দূর্গ)
ঢাকার পূর্ব নাম-
ক
জাহাঙ্গীর নগর
খ
সুবর্ণগ্রাম
গ
নাসিরাবাদ
ঘ
গৌড়
সঠিক উত্তর:
ক (জাহাঙ্গীর নগর)
সিলেটের পূর্ব নাম?
ক
সুবর্ণগ্রাম
খ
জালালাবাদ
গ
বরেন্দ্রভূমি
ঘ
নাসিরাবাদ
সঠিক উত্তর:
খ (জালালাবাদ)
কুমিল্লার পূর্ব নাম?
ক
জাহাঙ্গীরনগর
খ
ত্রিপুরা
গ
নাসিরাবাদ
ঘ
ইসলামপুর
সঠিক উত্তর:
খ (ত্রিপুরা)
বরিশালের পূর্ব নাম?
ক
ভোলা
খ
নিঝুম দ্বীপ
গ
চন্দ্রদ্বীপ
ঘ
পোরটো গ্রানডে
সঠিক উত্তর:
গ (চন্দ্রদ্বীপ)
ময়মনসিংহ জেলার পূর্ব নাম?
ক
নাসিরাবাদ
খ
জালালাবাদ
গ
সিংহবাদ
ঘ
ইসলামাবাদ
সঠিক উত্তর:
ক (নাসিরাবাদ)
ব্যাখ্যা:
মোগল আমলে মোমেনশাহ নামে একজন সাধক ছিলেন, তাঁর নামেই মধ্যযুগে অঞ্চলটির নাম হয় মোমেনশাহী। ষোড়শ শতাব্দীতে বাংলার স্বাধীন সুলতান সৈয়দ আলাউদ্দিন হোসেন শাহ তাঁর পুত্র সৈয়দ নাসির উদ্দিন নসরত শাহ'র জন্য এ অঞ্চলে একটি নতুন রাজ্য গঠন করেছিলেন, সেই থেকেই নসরতশাহী বা নাসিরাবাদ নামের সৃষ্টি। নাসিরাবাদ নাম পরিবর্তন হয়ে ময়মনসিংহ হয় একটি ভুলের কারণে। বিশ টিন কেরোসিন বুক করা হয়েছিল বর্জনলাল এন্ড কোম্পানীর পক্ষ থেকে নাসিরাবাদ রেল স্টেশনে। এই মাল চলে যায় রাজপুতনার নাসিরাবাদ রেল স্টেশনে। এ নিয়ে অনেক দুর্ভোগ পোহাতে হয়। পরবর্তীতে আরো কিছু বিভ্রান্তি ঘটায় রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে ময়মনসিংহ রাখা হয়। সেই থেকে নাসিরাবাদের পরিবর্তে ময়মনসিংহ ব্যবহৃত হয়ে আসছে।
নোয়াখালীর পূর্ব নাম?
ক
নাসিরাবাদ
খ
শুধারাম
গ
পূর্বাশা
ঘ
সুবর্ণ গ্রাম
সঠিক উত্তর:
খ (শুধারাম)
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)