গ্ণমাধ্যম

বাংলাদেশ বিষয়াবলী বিষয়ের গ্ণমাধ্যম অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও ব্যাখ্যাসহ সমাধান। বিসিএস ও চাকরির সেরা প্রস্তুতি।

মোট 6 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 1
1
‘মোসলেম ভারত’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন?
ক শেখ আবদুর রহিম
খ কাজী নজরুল ইসলাম
গ মোহাম্মদ নাসিরউদ্দিন
ঘ মোহাম্মদ মোজাম্মেল হক
সঠিক উত্তর: ঘ (মোহাম্মদ মোজাম্মেল হক)
ব্যাখ্যা:
‘মোসলেম ভারত’ মাসিক সাহিত্য সাময়িকী হিসেবে ১৯২০ সালে কলকাতা থেকে প্রকাশিত হয়।
2
বাংলা ভাষায় প্রথম দৈনিক সংবাদপত্র-
ক সমাচার দর্পণ
খ সংবাদ প্রভাকর
গ দিগদর্শন
ঘ বেঙ্গল গেজেট
সঠিক উত্তর: খ (সংবাদ প্রভাকর)
ব্যাখ্যা:
বাংলা ভাষায় প্রথম দৈনিক সংবাদপত্র ‘সংবাদ প্রভাকর’। এর প্রতিষ্ঠাতা সম্পাদক ঈশ্বরচন্দ্র গুপ্ত (১৮৩১)।
3
রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) কবে প্রতিষ্ঠিত হয়?
ক ১৯৭২ সালে
খ ১৯৭৪ সালে
গ ১৯৭৯ সালে
ঘ ১৯৮৮ সালে
সঠিক উত্তর: ক (১৯৭২ সালে)
ব্যাখ্যা:
১৯৭১ সালে স্বাধীনতার পর এপিপি ও পিপিআই ব্যুরো পরিত্যক্ত ঘোষিত হয় এবং এপিপি রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) নামে রূপান্তরিত হয়। এটি ১৯৭২ সালের জানুয়ারি মাসে এক সরকারি আদেশবলে জাতীয় সংবাদ সংস্থা হিসেবে আবির্ভূত হয়।
5
নিচের কোনটি বাংলাদেশের সংবাদ সংস্থা?
ক ইউএনবি
খ এপি
গ এনএসসি
ঘ এনসিসি
সঠিক উত্তর: ক (ইউএনবি)
ব্যাখ্যা:
ইউএনবি প্রতিষ্ঠিত হয় 1988 সালে।
6
বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থার নাম কি?
ক রয়টার্স
খ এপি
গ এএফপি
ঘ বাসস
সঠিক উত্তর: ঘ (বাসস)
ব্যাখ্যা:
বাংলাদেশ সংবাদ সংস্থা বা বাসস হচ্ছে বাংলাদেশের একটি জাতীয় সংবাদ সংস্থা যা বাংলাদেশ স্বাধীন হওয়ার কিছুদিনের মধ্যে জানুয়ারি ১, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। এসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান-এর ঢাকা ব্যুরো অফিসকে এই নতুন রাষ্ট্রের জাতীয় সংবাদ সংস্থা হিসেবে রূপান্তর করা হয়েছিল।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)