কৃষিজ সম্পদ
বাংলাদেশের কৃষিজ সম্পদ MCQ। ধান, পাট, চা, মাছ ও বিভিন্ন কৃষিপণ্য নিয়ে বিসিএস ও চাকরির পরীক্ষার প্রশ্নোত্তর।
মোট 10 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 1কৃষিশুমারিতে কৃষি অন্তভুর্ক্ত বিষয় কতটি?
ক
১টি
খ
২টি
গ
৩টি
ঘ
৪টি
সঠিক উত্তর:
গ (৩টি)
ব্যাখ্যা:
কৃষিশুমারিতে কৃষি অন্তভুর্ক্ত বিষয় ৩টি যথাঃ শস্য, মৎস্য, প্রাণিসম্পদ ১৯৭৭ স্বাধীন বাংলাদেশের প্রথম কৃষিশুমারী ১৯৮৬ দ্বিতীয় কৃষিশুমারী ১৯৯৭ তৃতীয় কৃষিশুমারী ২০০৮ চর্তুথ দেশের প্রথম পূর্ণাঙ্গ কৃষিশুমারী যা শহর ও গ্রাম একযোগে অনুষ্ঠিত হয়। ২০১৯ পঞ্চম কৃষিশুমারি তবে স্বাধীনতার আগে ১৯৬০ কৃষি শুমারি হয়।
দত্তনগর কৃষি খামার কোন জেলায় অবস্থিত?
ক
ঝিনাইদহ
খ
পটুয়াখালী
গ
কুমিল্লা
ঘ
চাঁদপুর
সঠিক উত্তর:
ক (ঝিনাইদহ)
ব্যাখ্যা:
দেশের বৃহত্তম কৃষি খামার দত্তনগর কৃষি খামার। এটি ঝিনাইদহের মহেশপুর উপজেলার দত্তনগরে অবস্থিত। ১৯৪০ সালে হেমেন্দ্র নাথ দত্ত নামে এক ব্যক্তি এই খামার স্থাপন করেন। এটি বর্তমানে BADC’র অধীনে বীজ উৎপাদনের কাজে ব্যবহৃত হচ্ছে।
ইসলামপুরী কোন ফসলের জাত?
ক
ভুট্টা
খ
লাউ
গ
বেগুন
ঘ
আলু
সঠিক উত্তর:
গ (বেগুন)
ব্যাখ্যা:
বেগুনের কয়েকটি জাত হলো- তারাপুরী, ইসলামপুরী, শুকতারা, নয়নতারা, কাজলা, বিজয়, মুক্তকেশী, ঝুমকো, শিংনাথ, নয়ন কাজল, কেজি বেগুন, তাল বা তল্লা বেগুন, উত্তরা, লাফফা, ঈশ্বরদী-১, খটখটিয়া ইত্যাদি।
নিচের কোনটি বাঁধাকপির একটি জাত?
ক
ড্রামহেড
খ
শুকতারা
গ
মহানন্দা
ঘ
বাহার
সঠিক উত্তর:
ক (ড্রামহেড)
ব্যাখ্যা:
বাঁধাকপির অন্যতম কয়েকটি জাত হলো- ড্রামহেড, কে কে ক্রস, এক্সপ্রেস ক্রস, কে ওয়াই ক্রস, এটলাস ৭০, টোকিও প্রাইড, গ্রীন এক্সপ্রেস, প্রভাতী, সেভয়, রুবিবল, অগ্রদূত ইত্যাদি ।
দেশে মোট কতটি ইলিশের অভয়াশ্রম রয়েছে?
ক
৪ টি
খ
৬ টি
গ
৮ টি
ঘ
১০ টি
সঠিক উত্তর:
খ (৬ টি)
ব্যাখ্যা:
বাংলাদেশে বর্তমানে ৬টি ইলিশ অভয়াশ্রম রয়েছে। এই অভয়াশ্রমগুলো চাদঁপুর, লক্ষীপুর, ভোলা, পটুয়াখালী, শরীয়তপুর ও বরিশাল জেলায় অবস্থিত।
কালিজিরা ধান কোন অঞ্চলে বেশি উৎপন্ন হয়?
ক
বরিশাল
খ
নোয়াখালী
গ
কুমিল্লা
ঘ
চাঁদপুর
সঠিক উত্তর:
খ (নোয়াখালী)
ব্যাখ্যা:
কালিজিরা ধান বাংলাদেশে উৎপাদিত এক ধরনের উৎকৃষ্ট মানের ধান। কালিজিরা চাল বাংলাদেশের একটি ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য । এটি নোয়াখালী অঞ্চলে বেশি উৎপন্ন হয়।
বাংলাদেশের উদ্ভাবিত প্রথম জিরার জাত কি?
ক
বাউ জিরা-১
খ
বিনা জিরা-১
গ
বিইউ জিরা-১
ঘ
বারি জিরা-১
সঠিক উত্তর:
ঘ (বারি জিরা-১)
ব্যাখ্যা:
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আবদুল ওয়াদুদের নেতৃত্বে পাঁচ সদস্যের একদল গবেষক দীর্ঘদিন গবেষণা করে এ জাত উদ্ভাবন করেছেন। গবেষক দলের অন্য সদস্যরা হলেন ড. শৈলেন্দ্রনাথ মজুমদার, ড. হামীম রেজা, মাহমুদুল হাসান ও ড. শ্যামল। প্রায় এক যুগ আগে গবেষণার কাজ শুরু হয়।
নিচের কোনটি অর্থকরী ফসল?
ক
আলু
খ
ধান
গ
ভুট্টা
ঘ
ইক্ষু
সঠিক উত্তর:
ঘ (ইক্ষু)
ব্যাখ্যা:
যে সকল দ্রব্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা পাওয়া যায় তাকে অর্থকরী ফসল বলে। যেমন চা, পাট,ইক্ষু, তামাক,রাবার,তুলা ইত্যাদি
নিচের কোনটি অজৈব সার?
ক
সবুজ সার
খ
ইউরিয়া
গ
স্বর্ণা সার
ঘ
গোবর
সঠিক উত্তর:
খ (ইউরিয়া)
ব্যাখ্যা:
অজৈব সার বলতে রাসায়নিক সারকে বুঝায় যা কৃত্রিমভাবে তৈরি করা হয়। ইউরিয়া,টি এস পি, জিপসাম,পটাশ সালফেট।
খরিপ শস্য নয়-
ক
গাজর
খ
পটল
গ
জলপাই
ঘ
তাল
সঠিক উত্তর:
ক (গাজর)
ব্যাখ্যা:
খরিপ শস্যের অর্থ হল বর্ষাকালীন ফসল যা বর্ষাকালে বৃষ্টির পানির উপর নির্ভর করে চাষ করা হয়। ধান, পাট, ভুট্টা, আখ, জোয়ার, বাজরা, কার্পাস প্রভৃতি খারিফ ফসলের উদাহরণ ।
0
টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)