ঐতিহাসিক স্থান

বাংলাদেশের ঐতিহাসিক স্থান সম্পর্কিত MCQ। মহাস্থানগড়, ময়নামতি, সোনারগাঁও সহ গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থানের প্রশ্নোত্তর।

মোট 7 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 1
1
উয়ারী-বটেশ্বর কোন নদীর তীরে অবস্থিত?
ক কয়রা
খ সালদা
গ মেঘনা
ঘ শীতলক্ষা
সঠিক উত্তর: ক (কয়রা)
ব্যাখ্যা:
উয়ারী বটেশ্বর ঢাকা শহর থেকে ৭০ কিমি উত্তর পূর্বে নরসিংদী জেলার বেলাব উপজেলার ওয়ারী ও বটেশ্বর গ্রামে অবস্থিত একটি ঐতিহাসিক ধ্বংসাবশেষ । ধারনা করা হয় যে এ দুর্গ শহরটি খ্রিস্টপূর্ব ৪৫০ থেকে ৩০০ অব্দের মধ্যে নির্মিত ।
2
পাল শাসন আমলের ঐতিহাসিক পুরাকীর্তি ‘জগদ্দল বিহার’ কোন জেলায় অবস্থিত?
ক বগুড়া
খ কুমিল্লা
গ নওগাঁ
ঘ রাজশাহী
সঠিক উত্তর: গ (নওগাঁ)
ব্যাখ্যা:
জগদ্দল বিহার বাংলাদেশের নওগাঁ জেলার এক অতি প্রাচীন নিদর্শন। বর্তমানে স্থানীয় জনগণ এটিকে বটকৃষ্ণ রায় নামক এক জন জমিদারের বাড়ির ধ্বংসাবশেষ বলে মনে করে ।
3
বাংলাদেশের প্রথম ইকোপার্কটি কোথায় প্রতিষ্ঠিত হয়েছে?
ক মুরাইছড়া
খ রাঙ্গামাটি
গ সীতাকুণ্ড
ঘ খাগড়াছড়ি
সঠিক উত্তর: গ (সীতাকুণ্ড)
ব্যাখ্যা:
সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকো-পার্ক একটি বন্য প্রাণীর অভয়ারণ্য। ১৯৯৮ সালে চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে এটি প্রতিষ্ঠা করা হয়। এর আয়তন প্রায় ১৯৯৬ একর।
4
বাংলাদেশের লোকশিল্প যাদুঘর কোথায় অবস্থিত?
ক ময়নামতি
খ সোনারগাঁও
গ ঢাকা
ঘ পাহাড়পুর
সঠিক উত্তর: খ (সোনারগাঁও)
5
প্রান্তিক হ্রদ কোন জেলার অবস্থিত?
ক রাঙ্গামাটি
খ বান্দরবান
গ খাগড়াছড়ি
ঘ সিলেট
সঠিক উত্তর: খ (বান্দরবান)
6
যশোর জেলায় অবস্থিত বিল---
ক হাইল
খ ভবদহ
গ পাথরচাওলি
ঘ আড়িয়াল
সঠিক উত্তর: খ (ভবদহ)
7
সুন্দরবনের কত ভাগ বাংলাদেশে অবস্থিত?
ক ৬০ ভাগ
খ ৫০ ভাগ
গ ৭৫ ভাগ
ঘ ৭০ ভাগ
সঠিক উত্তর: ক (৬০ ভাগ)
ব্যাখ্যা:
সুন্দরবন হলো বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চরে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলীর অন্যতম। পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীত্রয়ের অববাহিকার বদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালি ও বরগুনা জেলা জুড়ে বিস্তৃত। সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি। ১০,০০০ বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের ৬,০১৭ বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশে। সুন্দরবন ১৯৯৭ খ্রিস্টাব্দে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)