ভাষা আন্দোলনভিত্তিক সাহিত্য

বাংলা সাহিত্য - ভাষা আন্দোলনভিত্তিক সাহিত্য সম্পর্কিত বিসিএস ও চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। বিখ্যাত কবি-সাহিত্যিকদের কর্ম ও সাহিত্যের সেরা প্রশ্নব্যাংক।

মোট 23 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 3
1
ভাষা আন্দোলনভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কী?
ক মুনীর চৌধুরী
খ শামসুর রাহমান
গ গাজীউল হক
ঘ হাসান হাফিজুর রহমান
সঠিক উত্তর: ঘ (হাসান হাফিজুর রহমান)
ব্যাখ্যা:
ভাষা আন্দোলনভিত্তিক প্রথম সংকলন 'একুশে ফেব্রুয়ারী' - এর সম্পাদক হাসান হাফিজুর রহমান। ভাষা আন্দোলনভিত্তিক প্রথম নাটক 'কবর' - এর রচয়িতা মুনীর চৌধুরী । ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক ভাষাসৈনিক হিসেবে পরিচিত গাজীউল হক। কবি শামসুর রাহমার তার সাংবাদিকতা শুরু করেন ১৯৫৭ সালে ইংরেজি দৈনিক 'দ্য মর্নিং নিউজ' এর সহসম্পাদক হিসেবে। পরবর্তী সময়ে তিনি 'দৈনিক বাংলা' এবং 'সাপ্তাহিক বিচিত্রা'র সম্পাদকের দায়িত্ব পালন করেন।
2
ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস
ক মৃত্যুক্ষুধা
খ আরেক ফালগুন
গ লালসালু
ঘ জীবনক্ষুধা
সঠিক উত্তর: খ (আরেক ফালগুন)
ব্যাখ্যা:
জহির রায়হানের একটি উপন্যাস 'আরেক ফাল্গুন'। এটি ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস।
3
ভাষা আন্দোলনভিত্তিক কবিতা কোনটি?
ক বায়ান্নর দিনগুলি
খ একুশে ফেব্রুয়ারি
গ একুশ মানে মাথা নত না করা
ঘ ফেব্রুয়ারী ১৯৬৯
সঠিক উত্তর: খ (একুশে ফেব্রুয়ারি)
ব্যাখ্যা:
ভাষা আন্দোলনভিত্তিক কবিতা হলো - সিকানদার আবু জাফর রচিত 'একুশে ফেব্রুয়ারি ' 'বায়ান্নর দিনগুলো ' জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'অসমাপ্ত আত্মজীবনী' (২০১২) গ্রন্থ থেকে সংকলিত। 'ফেব্রুয়ারি ১৯৬৯' - দেশপ্রেম, গণজাগরণ ও সংগ্রামী চেতনার কবিতা।
4
'ইউনেস্কো' কত সালে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় ?
ক ১৯৯৮
খ ২০০০
গ ২০০৫
ঘ ১৯৯৯
সঠিক উত্তর: ঘ (১৯৯৯)
ব্যাখ্যা:
ইউনেস্কো ১৯৯৯ সালে ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মায়ের ভাষাকে রক্ষার জন্য রাজপথে আন্দোলন হয় এবং পাকিস্তান সরকার বাহিনীর গুলিতে সালাম, বরকত, জব্বার সহ অনেকে শহীদ দেন। মায়ের ভাষার এমন বিরল দৃষ্টান্ত এর জন্য ইউনেস্কো এর ৩০ তম অধিবেশন এ ফ্রান্সের প্যারিসে বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা দিয়েছিল।
5
ভাষা-আন্দোলন ভিত্তিক “কবর” গ্রন্থটির রচয়িতা কে?
ক জসীম উদ্‌দীন
খ শওকত ওসমান
গ মুনীর চৌধুরী
ঘ আহমদ ছফা
সঠিক উত্তর: গ (মুনীর চৌধুরী)
ব্যাখ্যা:
ভাষা - আন্দোলন ভিত্তিক কবর গ্রন্থটির রচয়িতা মুনীর চৌধুরী। আবু নয়ীম মোহাম্মদ মুনীর চৌধুরী (২৭ নভেম্বর ১৯২৫ - ১৪ ডিসেম্বর ১৯৭১) ছিলেন একজন বাংলাদেশি শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক, ভাষাবিজ্ঞানী, বাগ্মী এবং বুদ্ধিজীবী। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন পাকিস্তানি সামরিক বাহিনী কর্তৃক বাংলাদেশী বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের অন্যতম একজন শিকার। তিনি তৎকালীন ঢাকা জেলার মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নোয়াখালী জেলার চাটখিল থানাধীন গোপাইরবাগ গ্রামে। কবর (রচনাকাল ১৯৫৩, প্রকাশকাল ১৯৬৬) পূর্ববাংলার প্রথম প্রতিবাদী নাটক। নাটকটির পটভূমি হলো ১৯৫২ এর ভাষা আন্দোলন।
6
ভাষা আন্দোলন ভিত্তিক নাটক-
ক মুক্তধারা
খ রক্ত করবী
গ লালসালু
ঘ কবর
সঠিক উত্তর: ঘ (কবর)
ব্যাখ্যা:
কবর নাটকটির রচয়িতা মুনীর চৌধুরী। এটি ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত হয়। নাটকটি ১৯৫৩ সালে জেলখনায় বসে লেখা হয় এবং সর্বপ্রথম জেলখানায় ১৯৫৩ সালের ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস উদযাপন উপলক্ষে মঞ্চস্থ হয়।
7
জাতিসংঘ কতৃক কোন তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেওয়া হয়?
ক ১৭ নভেম্বর ২০০০
খ ১৯ নভেম্বর ২০০০
গ ১৭ নভেম্বর ১৯৯৯
ঘ ২১ নভেম্বর ১৯৯৯
সঠিক উত্তর: গ (১৭ নভেম্বর ১৯৯৯)
ব্যাখ্যা:
১৭ নভেম্বর ১৯৯৯ জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান এবং সাংস্কৃতিক সংস্থা (UNESCO) - এর ৩১ তম অধিবেশনে ১৮৮ টি রাষ্ট্রের উপস্থিতিতে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়া হয়।
8
”ষোল নয়, আমার মাতৃভাষার ষোলশত রূপ”- কে বলেছেন?
ক ড. নীলিমা ইব্রাহিম
খ মুনীর চৌধুরী
গ ড. মুহম্মদ রফিকুল ইসলাম
ঘ ড. আহম্মদ শরীফ
সঠিক উত্তর: খ (মুনীর চৌধুরী)
ব্যাখ্যা:
আবু নয়ীম মোহাম্মদ মুনীর চৌধুরী ছিলেন একজন বাংলাদেশি শিক্ষাবিদ , নাট্যকার , সাহিত্য সমালোচক , ভাষাবিজ্ঞানী , বাগ্মী এবং বুদ্ধিজীবী । তিনি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন পাকিস্তানি সামরিক বাহিনী কর্তৃক বাংলাদেশী বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের অন্যতম একজন শিকার ।
9
‘বিদেশী ভাষা শিখিব মাতৃভাষায় শিক্ষিত হইবার পর, আগে নয়।’ উদ্ধৃতিটি-
ক প্রমথ চৌধুরীর
খ আবুল মনসুর আহমদের
গ সৈয়দ মুজতবা আলীর
ঘ রবীন্দ্রনাথ ঠাকুরের
সঠিক উত্তর: খ (আবুল মনসুর আহমদের)
10
বিজ্ঞান চর্চায় মাতৃভাষাকে সবচেয়ে উপযোগী বলে বিবেচনা করতেন -
ক জগদীশচন্দ্র বসু
খ মুহম্মদ কুদরাত-এ খুদা
গ মুহম্মদ শহীদুল্লাহ
ঘ রবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর: খ (মুহম্মদ কুদরাত-এ খুদা)
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)