বেগম রোকেয়া

বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষার জন্য বাংলা সাহিত্য - বেগম রোকেয়া MCQ প্রশ্নোত্তর। চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক প্রশ্নব্যাংক।

মোট 10 টি প্রশ্ন | পৃষ্ঠা 1 / 1
1
কোনটি বেগম রোকেয়ার রচনা ?
ক পদ্মরাগ
খ মাটির কান্না
গ অমরাবতী
ঘ নারী
সঠিক উত্তর: ক (পদ্মরাগ)
ব্যাখ্যা:
" পদ্মরাগ " হলো বেগম রোকেয়া রচিত উপন্যাস এটি ১৯২৪ সালে প্রকাশিত হয়।
2
বেগম রোকেয়ার রচনাকর্ম কোনটি?
ক অভাগীর স্বর্গ
খ মতিচূর
গ সাম্যবাদী
ঘ বলাকা
সঠিক উত্তর: খ (মতিচূর)
ব্যাখ্যা:
মুসলিম নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার প্রথম গ্রন্থ ' মতিচূর '। দুইটি খন্ডে প্রকাশিত হয়। তার রচিত শ্রেষ্ঠ গ্রন্থ ' অবরোধবাসিনী '।
3
বেগম রোকেয়ার রচনা কোনটি ?
ক ভাষা ও সাহিত্য
খ আয়না
গ অবরোধবাসিনী
ঘ লালসালু
সঠিক উত্তর: গ (অবরোধবাসিনী)
ব্যাখ্যা:
‘অবরোধবাসিনী বেগম রোকেয়ার একটি উল্লেখযোগ্য গ্রন্থ। কতগুলো ঐতিহাসিক ও চাক্ষুষ সত্য ঘটনার হাসিকান্না নিয়ে এ গ্রন্থের কাহিনী রচিত। সম্ভ্রান্ত ও উচ্চবিত্ত মুসলমান পরিবারে পর্দার নামে অবরোধের অমানবিক ঘটনার ৪৭ টি চিত্র তুলে ধরেছেন গ্রন্থটিতে । মাসিক ‘মোহাম্মাদীর মহিলা পাতায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় ১৯২৮ থেকে ১৯৩০ সাল পর্যন্ত। ১৯৩১ সালে অবরোধবাসিনী নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
4
কোন গ্রন্থটি বেগম রোকেয়ার লিখিত নয়?
ক পদ্মাবতী
খ সুলতানার স্বপ্ন
গ মতিচূর
ঘ পদ্মরাগ
সঠিক উত্তর: ক (পদ্মাবতী)
ব্যাখ্যা:
মুসলিম নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার উপন্যাস - 'পদ্মরাগ ' ও 'সুলতানার স্বপ্ন' । গদ্যগ্রন্থ 'মতিচূর ' দুই খণ্ডে রচিত তার প্রথম গ্রন্থ। তার শ্রেষ্ঠ গ্রন্থ 'অবরোধবাসিনী'। অন্যদিকে 'পদ্মাবতী' নামে কাব্য 'নাটক ও গবেষণামূলক গ্রন্থ লিখেন যথাক্রমে - আলাওল, মাইকেল মধুসূদন দত্ত ও সৈয়দ আলী আহসান ।
5
বেগম রোকেয়ার জন্ম সন কোনটি?
ক ১৮৪৭
খ ১৮৮০
গ ১৮৮২
ঘ ১৮৭৬
সঠিক উত্তর: খ (১৮৮০)
ব্যাখ্যা:
বেগম রোকেয়া ১৮৮০ সালে জন্মগ্রহণ করেন। বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া ৯ ডিসেম্বর ১৮৮০ রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। বেগম রোকিয়া সারাজীবন কুশিক্ষা ও কুসংস্কারের বিরুদ্ধে লড়ে গেছেন। তিনি ১৯০৬ সালে 'আঞ্জুমান খাওয়াতীন' নামে একটি মহিলা সমিতি প্রতিষ্ঠা করেন। রোকেয়া যেসব গ্রন্থ রচনা করেন সেসব এর নাম; 'মতিচূর', 'পদ্মরাগ', 'অবরোধবাসিনী', ও 'সুলতানার স্বপ্ন' 'সুলতানার স্বপ্ন' প্রকৃতপক্ষে তার ইংরেজি গ্রন্থ, নাম 'Sultana's Dream'। ১৯৩২ সালের ৯ ডিসেম্বর মৃত্যুবরণ করেন এই মহীয়সী নারী।
6
কোন দুটি গ্রন্থ বেগম রোকেয়ার রচনা?
ক অবরোধবাসিনী ও ক্রীতদাসের হাসি
খ দোলনচাঁপা ও মতিচূর
গ খোয়াবনামা ও পদ্মরাগ
ঘ পদ্মরাগ ও অবরোধবাসিনী
সঠিক উত্তর: ঘ (পদ্মরাগ ও অবরোধবাসিনী)
ব্যাখ্যা:
পদ্মরাগ ১৯২৪, এবং অবরোধবাসিনী ১৯৩১ সালে রচিত বেগম রোকেয়ার উল্লেখযোগ্য গ্রন্থ। অবরোধবাসিনী কতকগুলো ঐতিহাসিক ও চাক্ষুষ সত্য ঘটনার হাসি কান্না নিয়ে রচিত নকশাধর্মী ছোটগল্প সমগ্র।
7
বেগম রোকেয়ার পিতার নাম কি ?
ক মসিহুজ্জামান সাবের
খ জহির উদ্দিন আবু আলী হায়দর সাবের
গ আবদুর রহমান আবু জায়সাম সাবের
ঘ জহুরউদ্দীন সাবের
সঠিক উত্তর: খ (জহির উদ্দিন আবু আলী হায়দর সাবের)
ব্যাখ্যা:
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ছিলেন একজন সাহিত্যিক, সমাজসেবা ও শিক্ষাব্রতী। এক রক্ষনশীল মুসলীম পরিবারের তার জন্ম। তার পিতা জহির উদ্দীন আবু আলী হায়দর সাবের, স্বামী সাখাওয়াত হোসেন। স্বামীর মৃত্যু ঘটে ১৯০৯ খ্রিষ্টাব্দে।
8
বেগম রোকেয়া সাখাওয়াত রচিত উপন্যাস কোনটি?
ক স্বপ্ন দ্রষ্টা
খ আনোয়ার
গ সুলতানার স্বপ্ন
ঘ রূপজালাল
সঠিক উত্তর: গ (সুলতানার স্বপ্ন)
ব্যাখ্যা:
রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত সুলতানার স্বপ্ন একটি উপন্যাস। এটি তার ইংরেজি রচনা sultana's dream রচনার অনুবাদ। তার রচিত আরো একটি উপন্যাস পদ্মরা। ।
9
”বাংলার নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার” জন্ম কোন জেলায়?
ক রাজশাহী
খ দিনাজপুর
গ কুষ্টিয়া
ঘ রংপুর
সঠিক উত্তর: ঘ (রংপুর)
ব্যাখ্যা:
বাংলার নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া জন্মগ্রহণ করেন রংপুর জেলার মিঠাপুকুর থানার পায়রাবন্দ গ্রামে। তার বিখ্যাত কাব্যগ্রন্থ হলো - মতিচূর, সুলতানার স্বপ্ন, অবরোধবাসিনী।
10
বেগম রোকেয়ার কোন গ্রন্থটি ইংরেজিতে অনুবাদ করা ?
ক মতিচুর
খ পদ্মরাগ
গ অবরোধবাসিনী
ঘ সুলতানার স্বপ্ন
সঠিক উত্তর: ঘ (সুলতানার স্বপ্ন)
ব্যাখ্যা:
Sultana's Dream গ্রন্থটি রোকেয়া নিজেই বাংলায় অনুবাদ করেন সুলতানার স্বপ্ন নামে।
0 টি সিলেক্টেড (লগইন ছাড়া ২০টি)